DuXue

DuXue

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DuXue, Educational consultant, Haidian District, Beijing.

19/02/2026

বিদেশে উচ্চশিক্ষার উচ্চাকাঙ্ক্ষা অনেকেরই থাকে, কিন্তু শুধু অফার লেটার পাওয়াই শেষ কথা নয়। দেশের বাইরে টিকে থাকা এবং সফল হওয়ার জন্য একাডেমিক পড়াশোনার চেয়েও বেশি প্রয়োজন জীবনযাত্রার কিছু মৌলিক দক্ষতা। 🌍✈️
​আপনার প্রস্তুতির তালিকায় এই ৩৮টি বিষয় আজই যোগ করুন:
​💻 টেকনিক্যাল ও রিসার্চ স্কিলস
​১. দশ আঙুলে টাইপিং: অ্যাসাইনমেন্ট দ্রুত শেষ করতে এর বিকল্প নেই।
২. প্রোগ্রামিং: অন্তত একটি ল্যাঙ্গুয়েজ (Python/R) শেখা শুরু করুন।
৩. অফিস সফটওয়্যার: MS Word, Excel ও PowerPoint-এ প্রো-লেভেল দক্ষতা অর্জন করুন।
৪. রিসার্চ টুলস: Mendeley/Zotero এবং LaTeX ব্যবহার শিখুন।
৫. একাডেমিক সততা: Plagiarism (লেখাচুরি) কী এবং এটি এড়িয়ে চলার নিয়ম জানুন।
৬. প্রোফাইল বিল্ডিং: ResearchGate ও ORCID প্রোফাইল তৈরি রাখুন।
​🗣️ কমিউনিকেশন ও ক্যারিয়ার
​৭. ল্যাঙ্গুয়েজ স্কিল: IELTS/TOEFL-এর পাশাপাশি ইংরেজিতে কথা বলা ও লেখার প্র্যাকটিস করুন।
৮. ইমেইল রাইটিং: প্রফেশনাল ইমেইল লেখার আর্ট আয়ত্ত করুন।
৯. নেটওয়ার্কিং: LinkedIn প্রোফাইল আপডেট রাখা এবং নিজের কথা সংক্ষেপে গুছিয়ে বলতে শিখুন।
​🍳 সারভাইভাল স্কিল (জীবনযুদ্ধ)
​১০. রান্না ও গৃহস্থালি: নিজে রান্না করা, বাসন ধোয়া এবং ঘর-বাথরুম পরিষ্কার করার অভ্যাস করুন।
১১. যাতায়াত: সাইকেল চালানো শিখে ফেলুন; সুযোগ থাকলে ড্রাইভিং লাইসেন্স করে রাখুন।
১২. আর্থিক ব্যবস্থাপনা: নিজের বাজেট অনুযায়ী জীবনযাপনের মানসিকতা তৈরি করুন।
১৩. শরীরচর্চা: ফিট থাকতে প্রতিদিন হালকা ব্যায়ামের অভ্যাস করুন।
​🧠 মানসিক শক্তি ও সামাজিকতা
​১৪. অভিযোজন: ভিন্ন সংস্কৃতি (Cultural Diversity) এবং মানুষের মতামতের প্রতি সম্মান দেখাতে শিখুন।
১৫. মানসিক স্বাস্থ্য: একাকীত্ব ও স্ট্রেস সামলানোর কৌশল জানুন।
১৬. সহনশীলতা: সব পরিস্থিতিতে ধৈর্যশীল ও জেদি (লক্ষ্য অর্জনে) হোন।
১৭. রুটিন: নির্দিষ্ট সময়ে ঘুমানো এবং নিজের কাজের অগ্রাধিকার (Priority) ঠিক করতে শিখুন।
​বিদেশে পড়তে যাওয়া মানে শুধু একটি ডিগ্রি নয়, বরং নিজেকে নতুনভাবে আবিষ্কার করা। এই দক্ষতাগুলো আপনাকে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখবে। 🚀

31/01/2026

🇨🇳 New Student Guide: Landing in China & Essential To-Do List

​চায়নাতে ল্যান্ড করার পর প্রথম কয়েকদিন খুব ক্রিটিকাল। নতুন যারা আসছো, তাদের জন্য এই চেকলিস্টটা সেভ করে রাখো:

​🚀 Phase 1: Immediately After Landing
✅ Documents: এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় Passport, Visa, আর Admission Letter নিজের কাছে খুব সাবধানে রাখবে।
✅ Police Registration (Most Important): নামার ২৪ ঘন্টার মধ্যে পুলিশ রেজিস্ট্রেশন করতেই হবে।
​Dorm: ভার্সিটি থেকে সাধারণত করে দেয়।
​Off-campus: নিজেকেই লোকাল পুলিশ স্টেশনে গিয়ে করতে হবে।

​📱 Phase 2: Settling In
​University-তে গিয়ে দ্রুত report করে রেজিস্ট্রেশন কমপ্লিট করো।
​Connectivity: সিম কার্ড (SIM) আর ইন্টারনেট চালু করে WeChat & Alipay সেটআপ করে নাও (Life easy হয়ে যাবে)।
​Finance: স্কলারশিপ বা খরচের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলো।
​Residence Permit: এই প্রসেসটা সময়সাপেক্ষ, তাই ভার্সিটির গাইডেন্স নিয়ে দ্রুত শুরু করো।

​⚠️ Red Lines (Don’ts)
❌ টুরিস্ট বা স্টুডেন্ট ভিসায় Cash work / Part-time job করা সম্পূর্ণ নিষেধ (Illegal)।
❌ Visa Overstay: একদিনও যেন ডেট পার না হয়।
❌ Fighting/Drugs: এসব ব্যাপারে চাইনিজ ল (Law) জিরো টলারেন্স।

​💡 Pro Tip: প্রথম ১ মাস একটু সতর্ক থেকে রুলসগুলো বুঝে নিলে চায়নাতে স্টুডেন্ট লাইফ এনজয় করা খুব সহজ। Best of luck! 🎓✨


26/01/2026

চীনের হার্ট বেইজিং-এ ফুল ফান্ডেড স্কলারশিপ! 🇨🇳🔥 | BIT Admission 2026

বেইজিং-এর প্রেস্টিজিয়াস Beijing Institute of Technology (BIT) তাদের ২০২৬ সেশনের জন্য "Beijing Government Scholarship" অফার করছে। বাংলাদেশি স্টুডেন্টদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয়, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, বিজ্ঞান এবং ব্যবস্থাপনা ফিল্ডের জন্য।

🏆 স্কলারশিপ ক্যাটাগরি ও বেনিফিট:

📌 Type A (The Best One! Full Package) এটি ফুল ফান্ডেড। এতে আপনি পাচ্ছেন:
✅ সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
✅ ফ্রি আবাসন (Accommodation)
✅ লিভিং এলাউন্স (Living Allowance)

📌 Type B (Partial Funded)
✅ সম্পূর্ণ টিউশন ফি ফ্রি
✅ ফ্রি আবাসন সুবিধা

📌 Type C (Tuition Only)
✅ শুধুমাত্র টিউশন ফি মওকুফ

(Documents):

১. পাসপোর্ট কপি
২. একাডেমিক সকল সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট (নটারাইজ্ড ও ইংরেজি অনুবাদ)
৩. স্টাডি প্ল্যান / রিসার্চ প্রপোজাল
৪. রিকমেন্ডেশন লেটার (সাধারণত মাস্টার্স ও পিএইচডি-র জন্য ২টি)
৫. ভাষার দক্ষতার প্রমাণপত্র (ইংরেজি প্রোগ্রামের জন্য IELTS/TOEFL, চাইনিজ প্রোগ্রামের জন্য HSK)
৬. ফিজিক্যাল এক্সাম ফর্ম (স্বাস্থ্য সার্টিফিকেট)
৭. কোনো ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট

কারা অ্যাপ্লাই করতে পারবেন?

ব্যাচেলর (Undergraduate)
মাস্টার্স (Master's)
পিএইচডি (PhD)

Beijing Government Scholarship-এর জন্য আবেদনের শেষ তারিখ ১ মে, ২০২৬।

লিংক ও যোগাযোগ
https://isc.bit.edu.cn/admissionsaid/financialaid/scholarships/958501cc93dd4cf285d0e903f24432da.htm

25/01/2026

CSC চীনের সরকারি স্কলারশিপ আসলে কি?

CSC এর এপ্লিকেশন এখনো প্রায় সব ইউনিভার্সিটি তেই চলমান রয়েছে, মোটামুটি ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই ডেডলাইন শেষ হওয়া শুরু হয়ে যাবে। এখানে প্রায় অনেক কিছু কাভার করার চেষ্টা করেছি, ভিডিও অনেক লং হয়ে যাওয়ায় যদিও সব হয়ে ওঠে নি। সময় স্বল্পতায় পারফেকশন আনা সম্ভব হয়ে ওঠে না, তাই ভিডিওতে ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানাবেন, ধন্যবাদ।




Photos from DuXue's post 23/01/2026

Fully Funded Northwestern Polytechnical University (NPU) Scholarship 2026

আজকে কথা বলবো চীনের একটি টপ র‍্যাঙ্কড এবং টেকনোলজি ফোকাসড ইউনিভার্সিটি Northwestern Polytechnical University (NPU) নিয়ে। যারা ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স নিয়ে প্যাশনেট, তাদের জন্য এই ইউনিভার্সিটি এক কথায় দারুণ। এখানেও ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি সব লেভেলেই স্কলারশিপের বেশ ভালো সুযোগ থাকে।

আজকে মূলত “NPU President Scholarship” কথা বলবো। স্টুডেন্টদের প্রোফাইল এবং ইন্টারভিউ এর উপর নির্ভর করে এই স্কলারশিপ ৩টি লেভেলে ভাগ করা।

(Benefits & Scholarship Levels):

🥇 First Level (ফুল ফান্ডেড):
টিউশন ফি ফ্রি: সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
ফ্রি আবাসন: ক্যাম্পাসে থাকার জন্য ফ্রি হোস্টেল সুবিধা।

মাসিক স্টাইপেন্ড (Living Allowance):

ব্যাচেলর (Undergraduate): ১,৫০০ RMB/মাস
মাস্টার্স (Master): ২,০০০ RMB/মাস
পিএইচডি (PhD): ৩,৫০০ RMB/মাস

🥈 Second Level:
শুধুমাত্র টিউশন ফি ফ্রি (Tuition Fee Exempted)।

🥉 Third Level:
৫০% টিউশন ফি মওকুফ (50% Tuition Fee Exempted)।

Documents: ১. পাসপোর্ট কপি ২. একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট ৩. স্টাডি প্ল্যান / রিসার্চ প্রপোজাল ৪. রিকমেন্ডেশন লেটার (মাস্টার্স ও পিএইচডি-র জন্য) ৫. ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি (IELTS বা HSK, প্রোগ্রামের ওপর নির্ভর করে) ৬. নন-ক্রিমিনাল রেকর্ড এবং ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম।

📅 ডেডলাইন:
সাধারণত স্কলারশিপের আবেদন এপ্রিল/মে মাসের মধ্যেই শেষ হয়ে যায়।

আরও বিস্তারিত জানতে ও আবেদন করতে ঘুরে আসতে পারেন
https://studyat.nwpu.edu.cn/SCHOLARSHIPS1/NPU_President_Scholarship.htm




22/01/2026

চায়না(চীন) কি ধরণের স্কলারশীপ অফার করে থাকে?
আসলে বলার মতো আরও অনেক কিছু ছিলো, কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে। বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো এজন্য। CSC মূলত মাস্টার্স/পিএইচডি এর জন্যই বলা যায়, বাট অবশ্যই আন্ডারগ্রাজুয়েট দেরও পসিবিলিটিজ আছে। আর বাকি যেগুলো স্কলারশীপ সেগুলোতেই মূলত আন্ডারগ্রাজুয়েট দের বেশী দেখা যায়। এগুলো নিয়ে অন্যদিন ভিডিও দিবো। ভিডিওর কোন জায়গা গুলো ইম্প্রুভ করা যায়, সেটাও জানাবেন, ধন্যবাদ। 🇧🇩🇨🇳❤️



Photos from DuXue's post 21/01/2026

Fully Funded Tianjin University Scholarship 2026

আজকে কথা বলবো আমার অনেক পছন্দের Tianjin University নিয়ে। বাংলাদেশ থেকে প্রায় অনেক স্টুডেন্ট আসে এখানে (আমি নিজেও স্টুডেন্ট হিসেবে ২বারই এক্সেপ্টেড ছিলাম😜)। এটার বেশ কিছু কারণ আছে যেমন চায়নার টপ লেভেলের ইউনিভার্সিটির গুলোর ১টা এটা, এর সাথে বেশ কয়েক ধরণের স্কলারশীপ অফার করে থাকে ব্যাচেলর এর জন্য আর মাস্টার্সেও এক্সপ্টেন্স বেশ ভালো।

(Benefits):
✅ টিউশন ফি ফ্রি: পড়াশোনার সম্পূর্ণ খরচ বিশ্ববিদ্যালয় বহন করবে (Full/Partial Tuition Waiver)।
✅ ফ্রি আবাসন: ক্যাম্পাসে থাকার জন্য ফ্রি হোস্টেল সুবিধা (Free Accommodation)। 🏠 ✅ মাসিক স্টাইপেন্ড: আপনার হাতখরচের জন্য প্রতি মাসে 1400-3500 💸
✅ মেডিক্যাল ইন্স্যুরেন্স: সম্পূর্ণ স্বাস্থ্য বীমা কভারেজ। 🏥

Documents:
১. পাসপোর্ট কপি 🛂 ২. একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট 📄 ৩. স্টাডি প্ল্যান / রিসার্চ প্রপোজাল 📝 ৪. রিকমেন্ডেশন লেটার (মাস্টার্স ও পিএইচডি-র জন্য) ৫. ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি (IELTS বা HSK, প্রোগ্রামের ওপর নির্ভর করে)।
নিচে ডকুমেন্টস এর সম্পূর্ণ লিস্ট টা ছবি আকারে দেয়া থাকলো।

কারা অ্যাপ্লাই করতে পারবেন?
🎓 ব্যাচেলর (Undergraduate) 🎓 মাস্টার্স (Master's) 🎓 পিএইচডি (PhD)

📅 ডেডলাইন:
সাধারণত স্কলারশিপের আবেদন এপ্রিল/মে মাসের মধ্যেই শেষ হয়ে যায়। CSC এর ডেডলাইন ৩১ জানুয়ারী।

আরও বিস্তারিত জানতে ও আবেদন করতে ঘুরে আসতে পারেন
https://sie.tju.edu.cn/en/jxj/tjdxjxj/202410/t20241015_323982.html



17/01/2026
10/01/2026

চায়নায় পড়াশোনার কথা ভাবছেন?
কিন্তু কোথা থেকে শুরু করবেন, সেটাই বুঝে উঠতে পারছেন না?

ইউনিভার্সিটি বাছাই, স্কলারশিপ, ডকুমেন্ট, অ্যাপ্লিকেশন—
সব মিলিয়ে প্রসেসটা একা সামলানো সত্যিই চাপের হতে পারে।

এই পথটা সহজ করতেই আমরা আছি।
এজেন্সি হিসেবে নয়,
আপনার হেল্পিং পার্টনার হিসেবে।

চায়নায় স্কলারশিপ নিয়ে পড়ার জন্য
সঠিক গাইডলাইন,
সঠিক পরিকল্পনা,
আর পাশে থাকার একজন সাপোর্ট—
এই তিনটাই সবচেয়ে দরকার।

আপনি যদি সত্যিই আগ্রহী হন,
আজই নক দিন।
স্বপ্নটা আপনার, পথটা আমরা একসাথে গুছিয়ে নেব। 🌿

09/01/2026

চায়নায় পড়াশোনার স্বপ্ন সত্যি করতে চান?
চায়নায় পড়ার স্বপ্ন দেখছেন? 🌏✨
স্কলারশিপ, নতুন সংস্কৃতি, আন্তর্জাতিক বন্ধুত্ব, সবকিছু আপনার হাতের নাগালে!

কিন্তু কোন ইউনিভার্সিটি, কোন স্কলারশিপ, কীভাবে আবেদন করবেন সব কিছু জটিল মনে হতে পারে।
এখন থেকে DuXue থাকবে আপনার হেল্পিং পার্টনার হিসেবে।

চায়নায় পড়ার সুযোগ হাতছাড়া করবেন না।
আপনার নতুন অধ্যায় শুরু করুন আজকেই!

07/01/2026

চায়নায় এডমিশনের কথা যদি মাথায় এসে থাকে, তাহলে এখনই সময় সিরিয়াসলি কাজে নামার। কারণ এই প্রসেসটা একদিনে হয় না, ধাপে ধাপে এগোতে হয়।

প্রথম কাজ হলো, কোন সাবজেক্টে আর কোন লেভেলে (Bachelor, Master, PhD) পড়তে চান, সেটা পরিষ্কার করা। লক্ষ্য পরিষ্কার না হলে পরের সব ধাপ এলোমেলো হয়ে যায়।

এরপর ইউনিভার্সিটি বাছাই। র‍্যাংকিং দেখে না গিয়ে দেখুন,
আপনার সাবজেক্ট আছে কিনা,
ইংরেজি মাধ্যমে পড়ানো হয় কিনা,
এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয় কিনা।
ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তথ্য নিন।

ডকুমেন্ট প্রস্তুতি এখন থেকেই শুরু করা খুব জরুরি। সাধারণত লাগে:
Academic certificates ও transcripts
Passport
Study Plan বা SOP
Recommendation letter
Medical form
English proficiency (যদি চায়)

অনেকে এখানে দেরি করে ফেলেন, পরে হুড়োহুড়ি শুরু হয়। আগে থেকে গুছিয়ে রাখলে কাজ অনেক সহজ হয়।

স্কলারশিপে এপ্লাই করতে চাইলে আলাদা করে প্রস্তুতি দরকার। ইউনিভার্সিটি স্কলারশিপ আর Chinese Scholarship Council–এর স্কলারশিপের নিয়ম আলাদা হতে পারে। কোনটা আপনার জন্য প্রযোজ্য, সেটা বুঝে এপ্লাই করা গুরুত্বপূর্ণ।

আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ হলো, ইউনিভার্সিটির সাথে যোগাযোগ।
সব ক্ষেত্রে না হলেও, অনেক সময় ডিপার্টমেন্ট বা প্রফেসরের সাথে আগেই কথা বললে প্রসেসটা পরিষ্কার হয়, বিশেষ করে Master’s বা PhD–র ক্ষেত্রে।

সবশেষে একটা কথা খুব জরুরি।
একসাথে ১টা জায়গায় সব আশা রেখে বসে থাকবেন না।
একাধিক ইউনিভার্সিটিতে এপ্লাই করুন, নিজের অপশনগুলো খোলা রাখুন।

চায়নায় এডমিশন মানে ভাগ্যের খেলা না।
এটা ধৈর্য, পরিকল্পনা আর সময়মতো কাজ করার ফল।

আপনি যদি এখন শুরু করেন,
আপনি অনেকটাই এগিয়ে থাকবেন।

আজ শুরু করাটাই সবচেয়ে বড় সিদ্ধান্ত।

06/01/2026

চায়নায় আসার আগে সবাই ভবিষ্যৎ নিয়ে অনেক ভাবি। নতুন দেশ, নতুন মানুষ, নতুন জীবন। কিন্তু কেউ আমাদের বলে না, এই যাত্রাটা আসলে ভেতর থেকে কতটা বদলে দেয়।

এখানে এসে বুঝি, আমরা যতটা ভাবতাম তার চেয়েও অনেক বেশি কিছু সামলাতে পারি। ভাষা না জানার অস্বস্তি, নিজের জন্য নিজে রান্না করা, একা একা সিদ্ধান্ত নেওয়া—এই ছোট ছোট মুহূর্তগুলোই ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।

কখনো মনে হয়, সবকিছু খুব কঠিন। আবার হঠাৎ একদিন দেখি, যেটাকে ভয় লাগত, সেটাই এখন স্বাভাবিক হয়ে গেছে। এই পরিবর্তনটা চোখে পড়ে না, কিন্তু ভেতরে ভেতরে শক্ত করে তোলে।

চায়নায় পড়তে আসা মানে শুধু ডিগ্রির পথে হাঁটা না। এটা নিজেকে নতুন করে চিনে নেওয়ার একটা সুযোগ। নিজের দুর্বলতা, নিজের শক্তি—সবকিছুর মুখোমুখি হওয়ার জায়গা।

আজ শুধু এটুকুই মনে করিয়ে দিতে চাইলাম,
আপনি যতটা ভাবছেন, তার চেয়েও আপনি অনেক বেশি capable।

ধীরে চলুন। ঠিকই পৌঁছে যাবেন।

Want your school to be the top-listed School/college in Beijing?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Haidian District
Beijing
116024