Sirajul Islam Alim Madrasah

  • Home
  • Sirajul Islam Alim Madrasah

Sirajul Islam Alim Madrasah সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা'র অফিসিয়াল পেইজ �

মাওলানা ওলিউর রহমান হুজুরের ইন্তেকাল সিলেট শহরতলী জালালাবাদ থানাধীন সোনাতলাস্থ সিরাজুল ইসলাম আলিম মাদরাসা এর  সিনিয়র শিক...
13/04/2026

মাওলানা ওলিউর রহমান হুজুরের ইন্তেকাল

সিলেট শহরতলী জালালাবাদ থানাধীন সোনাতলাস্থ সিরাজুল ইসলাম আলিম মাদরাসা এর সিনিয়র শিক্ষক, আলিমে দ্বীন, মাওলানা ওলিউর রহমান হুজুর বিকাল ৩.০০ ঘটিকার সময় জালালাবাদ থানাধীন বড়কাপনস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের জানাজার নামাজ আজ রাত ৯ঘটিকায় বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

হুজুরের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। হুজুরের ইন্তেকাল শিক্ষাঙ্গন ও এলাকাবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি। হুজুর ছিলেন অত্যন্ত সহজ-সরল জীবনযাপনে অভ্যস্ত, বিনয়ী ও পরোপকারী একজন মানুষ। শিক্ষক হিসেবে তিনি ছিলেন স্নেহময়, দায়িত্বশীল ও জ্ঞানসমৃদ্ধ। পাঠদান ছিল হৃদয়স্পর্শী আর ইলমে দ্বীনের প্রতি হুজুরের নিষ্ঠা ছিল অনুকরণীয়। শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে তিনি ছিলেন ভালোবাসা ও শ্রদ্ধার এক অনন্য ব্যক্তিত্ব।

মহান আল্লাহর দরবারে আমাদের প্রার্থনা, তিনি যেন মরহুমের সকল নেক আমল কবুল করেন এবং হুজুরকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের ধৈর্য ও সহনশীলতা দান করুন।
🤲আমিন🤲

24/11/2025
মিথ্যা মামলায় গ্রেফতার সিরাজুল ইসলাম আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবুল বাশার সাহেবকে অনতিবিলম্বে মুক্তির দাবি নিয়...
20/11/2025

মিথ্যা মামলায় গ্রেফতার সিরাজুল ইসলাম আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবুল বাশার সাহেবকে অনতিবিলম্বে মুক্তির দাবি নিয়ে আজ বাদ জুহর সিরাজুল ইসলাম আলিম মাদরাসা ছাত্র সংসদের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়।

সিরাজুল ইসলাম আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক জনাব মাওলানা আবুল বাশার মোঃ আব্দুল গাফফার সাহেবকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ...
19/11/2025

সিরাজুল ইসলাম আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক জনাব মাওলানা আবুল বাশার মোঃ আব্দুল গাফফার সাহেবকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল বাদ জুহর মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। উক্ত মানববন্ধনে সকলের উপস্থিতি কামনা করি।

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২০২৫ ইং সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা
23/10/2025

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২০২৫ ইং
সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা

সিলেট সদরের সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার ঈর্ষণীয় ফলাফলআজ সারাদেশে একযোগে প্রকাশিত হয় ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষ...
16/10/2025

সিলেট সদরের সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার ঈর্ষণীয় ফলাফল

আজ সারাদেশে একযোগে প্রকাশিত হয় ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। সিলেট সদরের সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা এবারের আলিম পরীক্ষায় অর্জন করেছে ঈর্ষণীয় সাফল্য।

প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে একজন শিক্ষার্থী A+ পাওয়ায় মাদ্রাসার সুনাম আরও উজ্জ্বল করেছে। A+ প্রাপ্ত শিক্ষার্থী এনামুল হক, সে মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম আলীর পুত্র। এ ফলাফলে শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম আলী বলেন, এই সাফল্য আমাদের পরিশ্রম, শৃঙ্খলা ও আল্লাহর অশেষ কৃপায় অর্জিত। ভবিষ্যতেও আমরা আরও ভালো ফলাফলের লক্ষ্যে কাজ করে যাব। মাদ্রাসার সার্বিক শিক্ষাবান্ধব পরিবেশ ও নিবেদিতপ্রাণ শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেন।

সিরাজুল ইসলাম আলিম মাদরাসায় হযরত আব্দুল কাদির জিলানী (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল ও আলিম ১ম বর্ষের সবক প্রদান অনুষ্ঠান স...
07/10/2025

সিরাজুল ইসলাম আলিম মাদরাসায় হযরত আব্দুল কাদির জিলানী (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল ও আলিম ১ম বর্ষের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন।

সিলেট শহরের প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার হল রুমে আজ ০৭ই অক্টোবর দুপুর ২ ঘটিকার সময় বড়পির আব্দুল কাদির জিলানী (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল এবং আলিম ১ম বর্ষের সবক প্রদান ও পাঠ্যপুস্তক বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা ইবরাহিম আলি সাহেব এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা মনির উদ্দীন সাহেব।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহখুরম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব কমরুদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক মাওলানা ক্বারী নুরুল হক সাহেব, আরবি প্রভাষক জনাব মুফতি আব্দুল করিম সাহেব, সহকারী মৌলভী মাওলানা এবিএম আব্দুল গাফফার সাহেব,সহকারী শিক্ষক জনাব মাজিদুল ইসলাম,জনাব আব্দুর রহমান, মাওলানা ক্বারি শামসুল ইসলাম,জনাব শরিফ উদ্দিন, জনাব ওলিউর রহমান প্রমূখ।

অনুষ্ঠানটিতে হযরত আব্দুল কাদির জিলানী (রহ.) এর জীবনবৃত্তান্ত বর্ণনা করা হয়। এসময় আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তক বিতরন, সবক প্রদান, নসিহতপূর্ণ বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করেন প্রধান অতিথি হযরত মাওলানা মনির উদ্দীন সাহেব।

ভর্তির জন্য যোগাযোগ করুন।  মাদ্রাসা অফিসে
17/09/2025

ভর্তির জন্য যোগাযোগ করুন।
মাদ্রাসা অফিসে

সফল হোক!
02/09/2025

সফল হোক!

ভর্তি চলছে!
29/07/2025

ভর্তি চলছে!

সবুজ সংকল্প                 ফয়সল আহমদ বাবুল সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার প্রাঙ্গণে, হৃদয়ে জাগে সবুজের অমলিন সান্নিধানে।আ...
12/07/2025

সবুজ সংকল্প
ফয়সল আহমদ বাবুল

সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার প্রাঙ্গণে,
হৃদয়ে জাগে সবুজের অমলিন সান্নিধানে।
আমগাছের ছায়ায় ফুলে ওঠে স্বপ্ন,
নিমগাছের তলে মেলাই প্রকৃতির বাঁধন।

শিক্ষক-শিক্ষার্থী একসাথে চলেছে পথে,
প্রকৃতিকে ভালোবাসার শিক্ষা মুঠোতে।
মাটির গভীরে চারা যেন প্রতিজ্ঞার ধ্বনি,
জলবায়ুর কালো মেঘে ছড়ায় নতুন রশ্মি।

গাছ দেয় প্রাণ, শীতল ছায়ার বাহার,
বাতাস করে বিশুদ্ধ, করে মন সুসংহার।
ভূমি আঁকড়ে ধরে, রক্ষা করে প্রাণী,
প্রতিটি পাতায় বাজে প্রকৃতির বাণী।

একটি গাছ মানে আশার আলোক রেখা,
যা হৃদয়ের গভীরে স্বপ্ন বুনে লেখা।
LAISE ছড়িয়ে যাক শিক্ষা ও প্রেরণায়,
সবুজে ভরে উঠুক গ্রাম শহরের ছায়া।

মিলেমিশে এগিয়ে যাক শিক্ষক, অভিভাবক, প্রশাসন,
সবুজ রক্ষায় গড়ে তুলি দৃঢ় ঐক্যের বন্ধন।
ক্ষুদ্র প্রয়াসে গড়ে উঠুক বড় এক ইতিহাস,
সবুজে ভরে উঠুক ধরিত্রী, হোক শান্তি-উল্লাস।

✍️ সহকারী শিক্ষক
সিরাজুল ইসলাম আলিম মাদরাসা

সিলেট জেলা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ( মাদ্রাসা)
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪

Address

Sunatola, Sadar Sylhet

3100

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 15:00
Sunday 09:00 - 15:00

Telephone

+8801737913113

Alerts

Be the first to know and let us send you an email when Sirajul Islam Alim Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sirajul Islam Alim Madrasah:

Shortcuts

  • Want your school to be the top-listed school/college?

Share