05/03/2022
Wishing a very Happy Eid Mubarak to all the Ummah from around the world
Cube Cloud IT is one of the leading Digital Marketing Training Institute owned by two Day Dreamers.
Our YouTube Channel Link:
https://www.youtube.com/channel/UCH_6IU8diZtIdS7Zjy5aYtA
05/03/2022
Wishing a very Happy Eid Mubarak to all the Ummah from around the world
04/04/2022
ফাইভারে বায়ার এর কাছে ফিডব্যাক চাইবেন কি ভাবে?
অনেকেই জানেন না কিভাবে বায়ার এর কাছে ফিডব্যাক চাইবেন। কারন ফাইভার এ "review" (রিভিউ) ওয়ার্ড টা লেখা যায় না।
সাধারনত ডেলিভারির সময় একটা মেসেজ দেওয়া সবচেয়ে কার্যকর বিষয়। এতে বেশিরভাগ সময় বায়ার রা খুব সুন্দর করে রিভিউ দেন এবং কেউ কেউ আমাকে রেফার ও করেন। যদিও আরও কিছু ট্রিক্স আছে যেগুলো করলে তারা রিটারনিং বায়ার হন।
একটি ডেমো মেসেজ আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু আপ্নারা এটাই কপি/পেস্ট না করে কিছুটা মডিফাই করে নিবেন।
Hello (username),
Here is your final file in the zipped folder. If there anything you want to change or edit please let me know. I will be happy to do that. And if you love the work then you can leave feedback. That would be a lot for me. And share it with your friends & colleagues.
Thank You. Have a nice day.
Regards,
(your name)
04/01/2022
ডিজিটাল মার্কেটিং কি?, ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু পর্যালোচনা
ডিজিটাল মার্কেটিং কি?
এককথায় ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে পণ্য বা সেবা সমূহকে গ্রাহক পর্যায়ে পৌঁছানো । আগেকার দিনে কোন কোম্পানি তাদের পণ্য সমূহকে বিক্রি করার জন্য বিভিন্ন মার্কেটারদের কে নিয়োগ দিতেন। তারা গ্রাহক পর্যায়ে গিয়ে উক্ত পণ্যের গুনাগুনগুলো সুন্দরভাবে উপস্থাপন করতেন এবং গ্রাহকদেরকে তা কেনার জন্য আকৃষ্ট করতেন। বর্তমানে সেই কাজটিই তথ্যপ্রযুক্তি এবং ইন্টারনেটের কল্যাণে অনলাইনেই করা হয় যেটাকে ডিজিটাল মার্কেটিং বলে।
যে বিষয় গুলো সম্পর্কে ধারনা থাকতে হবেঃ
এই কাজে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষকে আকৃষ্ট করার সক্ষমতা । আপনি যত মানুষকে আকৃষ্ট করতে পারবেন আপনার প্রোডাক্ট বা পণ্য ততই বিক্রি হবে। তাই ডিজিটাল মার্কেটিং করতে হলে আপনাকে অবশ্যই একজন কাস্টমারকে কিভাবে ইনগেজ করা যাবে সে সম্পর্কে বিস্তারিত ধারনা অর্জন করতে হবে। আপনার চিন্তাশীল মনন এবং কনটেন্ট রাইটিং এর উপর পাবলিক ইনগেজমেন্ট বৃদ্ধি পাবে । তাই কনটেন্ট রাইটিং এর উপর আপনাকে ফোকাস দিতে হবে।
ডিজিটাল মার্কেটিং শুরু করার পথঃ
ডিজিটাল মার্কেটিং মূলত একটি বিশাল বড় সেক্টর। আপনি রাতারাতি এটাতে সফলতা অর্জন করতে পারবেন না । অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। কনটেন্ট মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্লগসাইট ও ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ভাইরাল মার্কেটিং , মোবাইল ফোন এডভারটাইজিং ইত্যাদি হলো ডিজিটাল মার্কেটিংয়ের একেকটি ক্ষেত্র। আপনি যেকোনো একটি ক্ষেত্র বেছে নিয়ে কাজে লেগে যেতে পারেন। একবারে সবগুলো শিখতে যাবেন না। এতে করে হিতে বিপরীত হতে পারে। তবে ভালো মানের ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে সবগুলো মার্কেটিং সেকশন সম্পর্কে মোটামুটি ধারণা অর্জন করতে হবে।
ডিজিটাল মার্কেটিং শিখতে চাইলে যা যা করতে হবে:
বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং অনেক সম্ভাবনাময় ও চ্যালেন্জিং বিষয় । ডিজিটাল মার্কেটিং এ বেশ কিছু সেক্টর রয়েছে । তাই আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর যেকোন একটি সেক্টর শিখে আপনার ক্যারিয়ার হিসেবে নিতে চান, তাহলে জেনে নিন এই ক্যারিয়ারে আপনাকে কী কী কাজ শিখতে হতে পারে। তবে আপনি যত বেশি শিখবেন ততই আপনার দক্ষতা বৃদ্ধি পাবে।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
পে পার ক্লিক (PPC)
সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM)
সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন (SMO)
কন্টেন্ট মার্কেটিং (Content Marketing)
ইমেল মার্কেটিং (Email Marketing)
অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing)
03/30/2022
জিতে গিয়েও আমরা কেনো হেরে যাই? অন্যরা কেনো হেরে গিয়েও জিতে যায়? কখনো কি প্রশ্নবিদ্ধ হয়েছি নিজের কাছে? 🤔
প্রশ্নবিদ্ধ হই বা না হই, আজ কিংবা আগামীতে হয়তো উত্তরটা পেয়ে যাবো, কিন্তু তখন খুব একটা দেরি হয়ে যাবে না তো??? 🤢
দেরি হবে না 😃 CubeCloud IT পাশে আছে তো আপনাদের!!!!!
"প্রতিকার" থেকে "প্রতিরোধ" যেমন উত্তম, তেমনি সফল হওয়ার ক্ষেত্রে; "সফলতার" সূত্র খোঁজা থেকে "বিফলতার" বীজ উন্মোচন করে উপড়ে ফেলাটা গুরুত্বপূর্ণ।
চিন্তায় পড়ে গেলেন? কিভাবে খুঁজবেন বিফলতার বীজ, কোথায় পাবো এ বীজ?
আর কিছু নয়, সে বীজ হলো "No" নামক এই নেতিবাচক শব্দটি! আমাদের নিজেদের অজান্তে এই ক্ষুদ্র একটি শব্দ বিস্তর প্রভাব ফেলে ~ আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক জীবনে।
এখন হয়তো মনে হচ্ছে, No টাকে বাদই দিয়ে দিবো জীবন থেকে। কিন্তু বাদ দেওয়াটা কি আসলেই সমাধান? কখনোই না!
তাহলে? "No" নামক যে অস্ত্রটা আপনার জীবনে "অভিশাপ" হিসেবে কাজ করেছে, সেটাকে "আশীর্বাদে" রুপান্তর করে ফেলুন।
আবারও দ্বিধাদ্বন্ধ..........কিভাবে????????
ছোট্ট একটি কাজ, "দৃষ্টিভঙ্গি" বদলান, জীবন বদলে যাবে💥
আজ থেকে জেনে নিন, NO কোনো নেতিবাচক (negative) শব্দ না, বরঞ্চ ইতিবাচক (positive)!! No মানেই Next Opportunity 😀
যখন Toxic Circle আপনাকে তাদের নেতিবাচক বিষক্রিয়া দিয়ে আপনাকে আপনার লক্ষ্য থেকে বিচ্যুত করা চেষ্টা করবে, কিংবা ভাগ্য আপনার অনুকূলে নেই, ঠিক তখনই হাসিমুখে NO টাকে গ্রহন করুন আর বলুন "No মানেই না নয়"; এটি "Next Opportunity" বা পরবর্তী সুযোগ।
শুধু এই একটিমাত্র সূত্র ভালোভাবে নিজের জীবনে বাস্তবায়ন করুন, দেখবেন সবকিছুই আপনার অনুকূলে
03/26/2022
What is Self Branding?
সেলফ ব্র্যান্ডিং কি?
সেলফ ব্র্যান্ডিং জানার আগে আমাদের বুঝতে হবে ব্র্যান্ডিং কি?
গুগলের মতে, "ব্র্যান্ডিং হল ভোক্তাদের মনে একটি ব্র্যান্ড তৈরি এবং আকার দেওয়ার মাধ্যমে নির্দিষ্ট সংস্থা, কোম্পানি, পণ্য বা পরিষেবাগুলিকে একটি অর্থ দেওয়ার প্রক্রিয়া।"
কিছু বুঝতে পারলেন না তো?
আচ্ছা আরো সহজভাবে বুঝাচ্ছি।
আপনাকে যদি কেউ বলে একটি Cool Drinks এর নাম বলুন তখন আপনার উত্তর হয়ত Coca Cola কিংবা Pepsi কিংবা আরো ১-২ টা ব্র্যান্ডের নাম হবে। অথবা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বেস্ট Glue এর একটি ব্র্যান্ডের নাম বলুন তখন আপনার মাথায় হয়ত আসবে Fevicol। এই উত্তর ছাড়া হয়ত আপনার মাথায় আর কোন নাম আসবে না। এই যে কোন একটি Category তে একটি ব্র্যান্ড সবার মনে জায়গা করে নেয়, এর নামই হলো ব্র্যান্ডিং। কোনো একটি Category তে নিজ ব্র্যান্ডের নাম সবার মনে জায়গা করানোর মাধ্যমে ব্র্যান্ডগুলো নিজের আধিপত্য বিস্তার করতে চায়।
এখন ঠিক একই থিওরি যখন কেউ নিজের উপর Implement করে তখন তাকে বলা সেলফ ব্র্যান্ডিং।
অর্থাৎ আপনাকে নিজের নামকে এমনভাবে মার্কেটিং করতে হবে যেন যেকেউ আপনার নাম শুনে বুঝে যায় আপনি কে কিংবা কি আপনি কি করেন।
উদাহরণস্বরূপ আমরা যদি জিজ্ঞেস করি তুমি সালমানকে চিনো কি না?
তুমি বলবে হ্যা আমি চিনি। উনি তো বলিউডের অনেক বড় তারকা। কিন্তু আমি তো এখানে সালমান খান কে তা জিজ্ঞেস করিনি। আমি জিজ্ঞেস করেছি সালমানকে তুমি চিনো কি না। আমি তো একবারও বলিনি তুমি সালমান খানকে চিনো কিনা। এইযে আপনি সালমান নাম শুনেই মনে করলেন আমি বলিউডের সালমানের কথা বলছি এই চিন্তা করার কারনই হচ্ছে সেলফ ব্র্যান্ডিং। সালমান খান নিজের নামকে এমনভাবে মার্কেটিং করেছে কিংবা মানুষ সালমান খানকে নিয়ে এমনভাবে ফ্রি মার্কেটিং করেছে যে আপনার মাথায় সালমান নামটা মানেই হয়ে গেছে বলিউডের সালমান খান। কিন্তু আমার প্রশ্নে আমি বলিউডের সালমানের কথা একবারও বলিনি। আমি হয়ত এখানে সৌদি আরবের প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের কথা বলেছি।
এখন আসা যাক আপনার উপর। ধরুন আপনি একজন SEO Specialist। এখন আপনি নিজেকে নিয়ে অনেক মার্কেটিং করলেন। যার কারনে কোনও একটি এলাকা কিংবা পুরো দুনিয়ার আপনার নাম শুনলেই মানুষের আসবে যে আপনি একজন SEO Specialist। অথবা কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কোনো SEO Specialist কে চেনো কি না তখন হয়ত সেই ব্যাক্তি আপনার নামটাই বলবে।
এখন কথা হচ্ছে Self Branding করবো কিভাবে?
প্রথমত আপনাকে অনলাইনে নিজের সময় ইনভেস্ট করতে হবে in a productive way। আপনাকে অনলাইনে নিজের Existance বাড়াতে হবে। রেগুলার সোশ্যাল মিডিয়াতে নিজে যে বিষয়ে Expert সেই বিষয়ে পোস্ট করতে হবে, মাঝে মধ্যে লাইভে এসে নিজের Skill Show Off করাসহ বিভিন্ন রকল Tips And Tricks শেয়ার করা যেতে পারে। ইউটিউবে কোনো একটি গাইডলাইন ভিডিও কিংবা মাঝে মধ্যে ছোটখাটো Update নিয়ে ভিডিও বানিয়েও Self Branding করা যায়। সব ধরনের সোশ্যাল মিডিয়ার নিজের Online Presence বাড়ানোর মাধ্যমে মানুষ আপনার সম্পর্কে জানবে এখন আপনার স্বার্থ হাসিল মানে Self Branding হবে। আর এভাবেই আস্তে আস্তে সময়ের সাথে আপনিও হয়ে যেতে পারেন CocaCola কিংবা Fevicol এর মত একটি বড় ব্র্যান্ড।
সুতরাং আর দেরি না করে এখনি লেগে পড়ুন Self Branding এ। আর গড়ে তুলুন নিজের উজ্জ্বল ভবিষ্যৎ।
03/25/2022
ফাইভারে কিভাবে ইফেক্টিভ টাইটেল দিতে হয় আজকে সেটা জানবো।
ফাইবারে থাম্বনেইল এর পরে টাইটেলের গুরুত্ত সবচেয়ে বেশি। টাইটেলের মাধ্যমে ক্লায়েন্ট আপনার সার্ভিস সম্পর্কে ধারনা পায়।
টাইটেল হতে হবে ক্লিয়ার এবং গোছানো এবং গ্রামাটিক্যালি সঠিক।
Wrong: "I will Instagram manager and social media manager grow account"
Correct: "I will do Instagram Marketing and grow your page organically"
টাইটেল এ কোন কমা/সেমিকলন হবে না। আর সর্বোচ্চ ৮০টি ক্যারেক্টার ব্যবহার করা যাবে।
03/25/2022
INSTAGRAM MARKETING: The Trends
এই একটি পোস্ট পড়ে ফাইভারে শুরু করুন আপনার ফ্রিল্যান্সিং জার্নি।
সবার মতে সবচেয়ে সহজ আর ট্রেন্ডি সোস্যাল মিডিয়া গুলোর মধ্যে ইন্সটাগ্রাম অন্যতম। চলুন জেনে নেয়া যাক কিভাবে আর কোথা থেকে শুরু করবেন -
কাজ করতে কি কি লাগবে?
মোবাইল
ইন্টারনেট কানেকশন
ইন্সটাগ্রাম অ্যাপস
আর আপনার ধৈর্য
যে ধরনের কাজ সাধারণত করতে হবে আপনাকে-
Manage Instagram
Grow account Organically
এই ধরনের কাজ করার জন্য সাধারনত বায়ার আপনাকে হায়ার করবে! মার্কেটপ্লেস গুলোতে আরো কাজ আছে তবে বেশির ভাগ ঘুরে ফিরে এক ই ধরনের সেটা হলো একাউন্ট ম্যানেজ করে গ্রো করে দেওয়া!
চলুন প্রাক্টিক্যাল ভাবে চিন্তা করি বিষয়টা উদাহরণ সহ-
Buyer's Project: Grow my account organically and manage it.
DURATION : 30 DAYS
ক্লায়েন্টর কাছ থেকে কি কি প্রয়োজন?
Account Access (Instagram)
Content to post (Image or Video)
( ধরে নিলাম আপনার বায়ার এর একাউন্ট এর নিশ (NICHE) বা বিষয় হচ্ছে TRAVEL / TRAVEL AGENCY)
কীভাবে করবেন (Working Process)?
১। ধরলাম ক্লায়েন্ট এর একাউন্ট একদম ই নিউ। কোনো পোস্ট নেই। তো সবার প্রথম কাজ হবে একাউন্ট এ ৫/৬ টা পোস্ট করা। একসাথে না ৩বারে ২টা করে ৬টা। ধরেন সকালে ২টা দুপুরে ২টা আর রাতে ২টা। পরের দিন থেকে শুরু হবে আপনার আসল কাজ। পরের দিন থেকে প্রতিদিন আপনাকে ২টা করে পোস্ট করতে হবে।
নোটঃ সাধারণত নতুন একাউন্টের ক্ষেত্রে প্রতিদিন ৩/৪টা পোস্ট করা ভালো তবে যখন আপনার একাউন্টে কিছু ফলোয়ার্স হবে (৫০০-১০০০) তখন ২/১ টা পোস্ট করলেই হবে। কিন্তু ক্লায়েন্ট রা সাধারণত এতো পোস্ট করা পছন্দ করে না প্রতিদিন ২ টা করে পোস্ট করা বেস্ট তবে ক্লায়েন্ট যদি বলে ১টা করে করতে পোস্ট তাহলেও সমস্যা নেই।
পোস্ট করার সময় যা লক্ষ্য করতে হবে-
প্রতি পোস্ট এর ডেস্ক্রিপশন এ ভালো একটি ক্যাপশন লিখতে হবে। ক্যাপশনের জন্য অন্য কম্পিটিটর দের পোস্ট গুলো দেখতে পারেন চাইলে তাদের ক্যাপশন কপি করতে পারেন। অথবা Travel Quotes লিখে গুগলে সার্চ করে Quotes ব্যবহার করতে পারেন।
ক্যাপশন এর নিচে Relevant HashTag ইউজ করতে হবে! Allhashtag . com থেকেও নিতে পারেন।
২. এখন আপনার ক্লায়েন্টের একাউন্ট কিছু পোস্ট আছে। আপনার নেক্সট স্টেপ্স হচ্ছে ফলো করা। কোনো একাউন্ট অর্গানিক্যালি গ্রো করতে হলে আপনাকে অন্যদের ফলো করতে হবে আর সেখান থেকে আপনাকে তারা ফলোব্যাক করবে (আরো কিছু উপায় আছে তবে এটিই প্রধান উপায়। একাউন্ট Reach/Engagement থেকেও ফলোয়ার্স আসে তবে সেটা নতুন একাউন্ট এ আসতে সময় লাগে। আপনার পোস্ট ভাইরাল হলে অটোফলো আসে অর্গানিক ভাবে)। এতেই আপনার একাউন্ট গ্রো হবে। কিছু পোস্ট করতে বলার প্রধান কারন হচ্ছে যখন কেউ আপনার একাউন্টে ফলোব্যাক করতে আসবে সে যদি দেখে একাউন্ট Organised না আর পোস্ট ও নেই তেমন। তখন তারা আপনাকে ইনএক্টিভ (Inactive) ভাববে এবং আপনাকে ফলোব্যাক করবে না।
এখন কথা হচ্ছে কাদের ফলো করবেন? যেহেতু আপনার নিশ হচ্ছে ট্রাভেল তাই আপনি ট্রাভেল এ যাদের ইন্টারেস্ট আছে তাদের ফলো করবেন। কিন্তু কিভাবে বুঝবেন কারা ট্রাভেল পছন্দ করে?
এর জন্য আপনাকে ট্রাভেল রিলেটেড অন্য পেজ গুলোকে খুজে বের করতে হবে। সেসব পেজ এর পোস্ট গুলোকে যারা লাইক/কমেন্ট করে তারাই হবে আপনার টার্গেটেড ফলোয়ার্স। (যেমন : https://instagram.com/travelingpangea )
নোটঃ যে পোস্ট থেকে অডিয়্যান্স দের ফলো করবেন সেই পোস্টটি যেন রিসেন্ট পোস্ট হয়। অর্থাৎ সে সব পোস্টের লাইক/ কমেন্ট থেকে ফলো করবেন যেসব পোস্ট ২০-৩০ মিনিট আগে করা হয়েছে। সর্বোচ্চ ১ ঘন্টা আগে যে পোস্ট হয়েছে সেটা থেকে ফলো করবেন এর বেশি না। কারন তারা এক্টিভ পিপল তাই সহজেই আপনাকে ফলোব্যাক করবে। প্রতিদিন ১০০ করে ফলো করবেন। একসাথে না ৫০ টা ৫০ টা করে ভাগ করে নিবেন। সকালে ৫০ আর রাতে ৫০।
আসেন একটু হিসাব করি ১ মাসে আমরা কি রেজাল্ট পেতে পারি!
১ দিন = ১০০ ফলো করলে ধরে নিলাম ২৫ জন আপনাকে ফলোব্যাক করলো।
তাহলে,
২৫*৩০ = ৭৫০ ফলোয়ার্স
(এটা একদম লোয়েস্ট করে ধরেছি আমি। ফাইভারে এমন অনেক গিগ আছে যারা ৫০০-১০০০ ফলোয়ার্স এর সার্ভিস দিয়ে থাকে। আপনি যদি একদম ই নতুন হন তাও নিয়মিত কাজ করলে ৫০০ ফলোয়ার্স সহজেই আনতে পারবেন।)
ফলো করার সময় যা লক্ষ্য করতে হবে-
এক্টিভ প্রফাইল কিনা
প্রফাইল পিকচার আছে কিনা যাকে ফলো করতেসেন। কারন স্প্যাম একাউন্ট গুলোর প্রফাইল পিকচার থাকে না অনেক সময়।
৩। অনেক তো ফলো করলেন এবার আনফলো করার পালা! ইন্সটাগ্রাম এ এখন অনেক রেস্ট্রিকশন। তবে আনফলো করার ক্ষেত্রে প্রতিদিন ২০০ টা করে আনফলো করতে পারেন। সকালে ১০০ আর রাতে ১০০। আশাকরি এতে একাউন্টে কোনো ঝামেলা হবে না অথবা Action Block করবে না।
আনফলো করার সময় যা লক্ষ্য করতে হবে-
আনফলো করার সময় From Earliest সিলেক্ট করে নিবেন।
যারা আপনার পোস্ট এ নিয়মিত কমেন্ট+ লাইক করে তাদের আনফলো করবেন না। যদিও সবাইকে মনে রাখা পসিবল না যতোটুকু মনে থাকে চেস্টা করবেন।
CONTINUE THIS PROCESS UNTIL YOU'RE DONE!
Limits that you should follow -
১০০-২০০ এর বেশি ফলো করবেন না ১ দিনে
১০ টার বেশি কমেন্টস করবেন না প্রতি ঘন্টায়
১০ টার বেশি মানুষকে একই মেসেজ একসাথে ফরোয়ার্ড করবেন না প্রতি ঘন্টায়
২০০ এর বেশি আনফলো করবেন না ১ দিনে
[[এগুলো আমি কাজ করার সময় অভিজ্ঞতা থেকে বলেছি। ইন্সটাগ্রাম অফিসিয়ালি এই ব্যাপারে কিছু বলে নি কোথাও।]]
এইতো এই নিয়ম গুলো মেনে আপনি শুরু করে দিতে পারেন INSTAGRAM MANAGEMENT + GROW এর সার্ভিস।
INSTAGRAM MARKETING: The Trends একাউন্ট খুলবেন সেটা নিয়ে অনেক ভিডিও ইউটিউবে আছে। যেকোনো ভালো একটা প্লেলিস্ট চুজ করে দেখা শুরু করে দিন। ]]
Let's be known A2Z about bKash and Payoneer's Transfer System/Collaboration/Link-Up....🤓
Video will be published at 10:00 AM.
BD Freelancing Institute Exposing Video Coming Soon..!!
Keep An Eye On Our Page.
10/27/2021
সবাই ১০:৩০ এ জয়েন করতে পারেন। Self Branding নিয়ে যেকোনো ধরনের প্রশ্ন করতে পারবেন অভিজ্ঞ ট্রেইনারের কাছে।