Check Your IQ

Check Your IQ একটি বিজ্ঞানভিত্তিক IQ টেস্ট দিন। জানুন আপনার মস্তিষ্ক কীভাবে কাজ করে এবং কীভাবে আরও ভালো করা যায়

মুনতাসির সাধারণত রিকশায় করে বাড়ি যেতে ১০০ টাকা ভাড়া দেয়। আজ রিকশাচালক বললেন, মোট ভাড়ার ১০% তাকে অন্য কাউকে দিতে হবে...
01/25/2026

মুনতাসির সাধারণত রিকশায় করে বাড়ি যেতে ১০০ টাকা ভাড়া দেয়। আজ রিকশাচালক বললেন, মোট ভাড়ার ১০% তাকে অন্য কাউকে দিতে হবে।

তাহলে রিকশাচালক যেন ১০% দেওয়ার পরও ১০০ টাকা পান—সে জন্য মুনতাসিরকে অতিরিক্ত কত টাকা দিতে হবে?

নকশাটা কে ফেলে রেখে এসেছে?মুনতাসির বলল, “আমাদের মধ্যে অন্তত একজন নকশা আনেনি।”মাহমুদ বলল, “আমাদের মধ্যে ঠিক একজন নকশা আনে...
08/12/2025

নকশাটা কে ফেলে রেখে এসেছে?

মুনতাসির বলল, “আমাদের মধ্যে অন্তত একজন নকশা আনেনি।”
মাহমুদ বলল, “আমাদের মধ্যে ঠিক একজন নকশা আনেনি।”
এই দুই কথার মধ্যে শুধু একটাই সত্য — তাহলে নকশাটা আসলে কে আনেনি?

ট্রেনে ভ্রমণের শখ হওয়ায় সম্প্রতি মুনতাসির ও তার বন্ধুরা ঢাকা থেকে চট্টগ্রাম গেল সুবর্ণ এক্সপ্রেস করে। ধরা যাক, সুবর্ণ ...
08/10/2025

ট্রেনে ভ্রমণের শখ হওয়ায় সম্প্রতি মুনতাসির ও তার বন্ধুরা ঢাকা থেকে চট্টগ্রাম গেল সুবর্ণ এক্সপ্রেস করে। ধরা যাক, সুবর্ণ এক্সপ্রেস ঢাকা এবং চট্টগ্রাম থেকে প্রতি ঘণ্টায় ঘণ্টায় ছাড়ে। প্রত্যেকটি ট্রেনের গতি একই এবং প্রত্যেকটি ট্রেন ঠিক পাঁচ ঘণ্টা পর যাত্রার গন্তব্যে পৌঁছে। বলতে হবে, ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে মুনতাসির ও তার বন্ধুরা কয়টি বিপরীতমুখী ট্রেন দেখবে?

একটা কেক (না ছুঁয়ে) তিনবার কেটে কেউ সর্বোচ্চ কয় টুকরো করতে পারবে? সাহায্য: জন্মদিনে আমরা এভাবে কেক কাটি না
08/10/2025

একটা কেক (না ছুঁয়ে) তিনবার কেটে কেউ সর্বোচ্চ কয় টুকরো করতে পারবে?

সাহায্য: জন্মদিনে আমরা এভাবে কেক কাটি না

তুমি একটা দোকান থেকে চারটি ছোট ছোট জিনিস কিনেছ। দোকানে একটা ছোট ছেলে বেচা-কেনা করছে। সে বলল সব মিলিয়ে হয়েছে ৭ টাকা ২০ ...
07/31/2025

তুমি একটা দোকান থেকে চারটি ছোট ছোট জিনিস কিনেছ। দোকানে একটা ছোট ছেলে বেচা-কেনা করছে। সে বলল সব মিলিয়ে হয়েছে ৭ টাকা ২০ পয়সা। এত ছোট ছেলে হিসেব ঠিক করে করতে পেরেছে কি না তোমার সন্দেহ হলো—তুমি জিজ্ঞেস করলে, “কীভাবে হিসেব করেছ?”
ছেলেটি বলল, “সবগুলো গুণ করে দিয়েছি!”
তুমি বললে, “আরে বোকা, কিছু কেনাকাটা করলে তার দামগুলো গুণ করতে হয় না, যোগ করতে হয়।”
ছেলেটি লজ্জা পেয়ে দামগুলো যোগ করে বলল, এবারও ৭ টাকা ২০ পয়সা হয়েছে!

তুমি যে জিনিসগুলো কিনেছ, তার দাম কত কত ছিল?

আপনি যদি দুটি কাঠি সরাতে পারেন, তাহলে সর্বোচ্চ কোন সংখ্যা তৈরি করা সম্ভব?
07/18/2025

আপনি যদি দুটি কাঠি সরাতে পারেন, তাহলে সর্বোচ্চ কোন সংখ্যা তৈরি করা সম্ভব?

07/10/2025
07/07/2025

8,589,934,592 এবং 30,517,578,125
— যদি এই দুটি সংখ্যাকে গুণ করা হয়, তাহলে গুণফলের শেষে কতটি শূন্য থাকবে?

সরকারিভাবে এখনও বাংলাদেশে জেলা ভিত্তিক IQ (বুদ্ধিমত্তা সূচক) পরিমাপ করে এমন কোনো গবেষণা বা প্রতিবেদন প্রকাশিত হয়নি। একট...
07/05/2025

সরকারিভাবে এখনও বাংলাদেশে জেলা ভিত্তিক IQ (বুদ্ধিমত্তা সূচক) পরিমাপ করে এমন কোনো গবেষণা বা প্রতিবেদন প্রকাশিত হয়নি। একটি দেশে জাতীয়ভাবে IQ পরীক্ষা পরিচালনার জন্য ব্যাপক রিসোর্স, সঠিক পদ্ধতি (মেথডোলজি), এবং নিরপেক্ষ নমুনা (unbiased sampling) প্রয়োজন — যা বাংলাদেশে এখনও বাস্তবায়িত হয়নি।
তবে কিছু অভিজ্ঞতাভিত্তিক পর্যবেক্ষণ এবং শিক্ষাক্ষেত্রে ফলাফল বিশ্লেষণ করে কিছুটা ধারণা করা যায়:
🔍 শুধু অনুমান ভিত্তিক:
🧠 যেসব জেলায় উচ্চ IQ-এর সম্ভাবনা বেশি হতে পারে:
ঢাকা – এখানে রয়েছে দেশের সেরা স্কুল, কোচিং সেন্টার এবং প্রতিযোগিতা সবচেয়ে বেশি। BUET, ঢাকা বিশ্ববিদ্যালয় (DU), ও IBA-তে ভর্তি হতে দেশজুড়ে যেসব মেধাবী শিক্ষার্থী আসে, তাদের অনেকেই ঢাকার।
রাজশাহী – একে “Education City” নামেও ডাকা হয়। রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় (RU) এবং মাধ্যমিক শিক্ষার ফলাফলেও ধারাবাহিকভাবে ভালো করে থাকে।
কুমিল্লা – বোর্ড পরীক্ষার ফলাফলে নিয়মিত শীর্ষস্থান দখল করে। একাডেমিক সাফল্যের ভিত্তিতে কুমিল্লার শিক্ষার্থীদের পারফরমেন্স উল্লেখযোগ্য।
চট্টগ্রাম – এখানে রয়েছে অনেক নামকরা স্কুল, ক্যাডেট কলেজ এবং একটি মেট্রোপলিটন সংস্কৃতি যা শিক্ষার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে।
সিলেট – যুক্তরাজ্যপ্রবাসী (expatriate) পরিবারের প্রভাব, ইংরেজি শিক্ষার বিস্তার এবং তুলনামূলকভাবে আর্থিকভাবে স্বচ্ছল পরিবার থাকার ফলে শিশুর মানসিক বিকাশে (cognitive stimulation) সহায়ক পরিবেশ তৈরি হয়

Address

4230 Sherwoodtowne Boulevard
Mississauga, ON
L4Z2G6

Alerts

Be the first to know and let us send you an email when Check Your IQ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share