08/18/2026
উবারচালক ইজিপ্টের, আর তাঁর শ্বশুরবাড়ি বাংলাদেশে!
আজ উবারে করে ডাউনটাউনে নদীর ধারে হাঁটতে গিয়েছিলাম। উবার আমাদের বাসায় পৌঁছানোর পর আমরা গাড়িতে উঠেই নিজেদের মধ্যে বাংলা বলছিলাম। হঠাৎ ড্রাইভার জিজ্ঞেস করল, “Are you from Bangladesh?”
বললাম, “হ্যাঁ।”
তখন সে বাংলায় জানতে চাইল, “সব খবর ভালো?”
আমি হেসে ফেললাম। জানতে চাইলাম, “তুমি বাংলা জানো কীভাবে?”
সে বলল, তার স্ত্রী বাংলাদেশি।
এরপর কিছুক্ষণ বাংলাদেশ নিয়ে কথা হলো। সে ঢাকা ও কক্সবাজারে গিয়েছে। তবে তার কাছে ঢাকাই বেশি ভালো লেগেছে। বিশেষ করে রিকশায় করে ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো সে খুব উপভোগ করেছে।
কথা বলতে বলতে একপর্যায়ে সে গাড়ির সব জানালার কাচ তুলে দিয়ে জোরে এসি ছেড়ে দিল।
শ্বশুরবাড়ির দেশের মানুষ বলে কথা!
ইজিপ্টের জামাই ও বাংলাদেশের বধূ, এই দম্পতির জন্য অনেক দোয়া।
08/18/2026
কেনেডিয়ান টায়ারে ‘Made in Bangladesh’
আজ কেনেডিয়ান টায়ারে ঢুকে দেখি, অনেক ডিজাইনের বেসবল ক্যাপ সাজানো। যতগুলো হাতে নিলাম, সবগুলোতেই লেখা, ‘Made in Bangladesh’।
08/17/2026
এডমন্টনে থাকলে এই সময়টা ডাউনটাউন নদীর পাড়ে হাঁটতে আসুন। খুব ভালো লাগবে।
08/17/2026
উত্তর আমেরিকার ইতিহাসে সর্ববৃহৎ জ্বালানি বিনিয়োগ এবং ২০ হাজার নতুন জব
প্রধানমন্ত্রী মার্ক কার্নি আজ জানিয়েছেন, Québec এবং Newfoundland and Labrador-এর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে Churchill Falls-এর বর্তমান বিদ্যুৎ উৎপাদনক্ষমতা প্রায় তিন গুণ করা হবে।
এই বড় উদ্যোগের মাধ্যমে কেনেডিয়ানদের জন্য আরও পরিচ্ছন্ন, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। পাশাপাশি ২০ হাজারের বেশি ভালো কর্মসংস্থান সৃষ্টি ও সহায়তা করার লক্ষ্য রয়েছে।
ক্যানাডার পরিচ্ছন্ন জ্বালানি, অর্থনীতি এবং কর্মসংস্থানের ভবিষ্যতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা।
সূত্র: Prime Minister of Canada-এর অফিসিয়াল পোস্ট ও ওয়েবসাইট
08/17/2026
AI যুগে সবচেয়ে মূল্যবান ১০টি Skill. টাইমলাইনে রাখুন:
১. Clear Communication
নিজের চিন্তা ও বক্তব্য স্পষ্টভাবে প্রকাশ করার ক্ষমতা।
২. Critical Thinking
তথ্য যাচাই করে যৌক্তিক ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।
৩. Emotional Intelligence
নিজের ও অন্যের অনুভূতি বুঝে পরিস্থিতি অনুযায়ী কাজ করা।
৪. Creative Thinking
গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন আইডিয়া তৈরি করা।
৫. Problem Solving
জটিল সমস্যা বিশ্লেষণ করে সহজ ও কার্যকর সমাধান খুঁজে বের করা।
৬. Storytelling
মানুষের মন ছুঁয়ে যায়, এমনভাবে গল্প ও বক্তব্য উপস্থাপন করা।
৭. Adaptability
দ্রুত পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া।
৮. Leadership & Influence
সৎ উদ্দেশ্যে ও মানুষের কল্যাণে অন্যদের inspire এবং guide করা।
৯. Learning Agility
দ্রুত নতুন Skill শেখা এবং বাস্তব জীবনে প্রয়োগ করার ক্ষমতা।
১০. Human Connection
মানুষের সঙ্গে বিশ্বাস, সম্মান ও আন্তরিক সম্পর্ক তৈরি করা।
AI আমাদের কাজের ধরন বদলে দিচ্ছে। তবে মানুষের চিন্তা, অনুভূতি, সৃজনশীলতা ও সম্পর্ক তৈরির ক্ষমতার মূল্য কখনো কমবে না। প্রযুক্তি ব্যবহার করতে শিখুন, পাশাপাশি নিজের Human Skills আরও শক্তিশালী করুন।
08/17/2026
*ম্যানিটোবার নতুন PNP ড্র: ৫৩ জন Skilled Worker পেলেন আমন্ত্রণ*
গত ১৩ আগস্ট Manitoba Provincial Nominee Program বা MPNP নতুন একটি ড্র পরিচালনা করেছে। এই ড্রতে Skilled Worker Stream-এর অধীনে মোট ৫৩ জন প্রার্থীকে প্রভিনশিয়াল নমিনেশনের জন্য আবেদন করার আমন্ত্রণ বা Letter of Advice to Apply (LAA) দেওয়া হয়েছে।
এটি সবার জন্য সাধারণ ড্র ছিল না। যেসব প্রার্থী MPNP-এর Strategic Recruitment Initiative-এর মাধ্যমে সরাসরি আমন্ত্রণ পেয়েছিলেন, শুধু তাঁদের মধ্য থেকেই এই নির্বাচন করা হয়েছে।
*কোন উদ্যোগ থেকে কতজন আমন্ত্রণ পেয়েছেন:*
* Employer Services: ১৫ জন
* Francophone Community: ১৩ জন
* Ethnocultural Communities: ১২ জন
* Regional Communities: ৯ জন
* Temporary Public Policy বা TPP: ৪ জন
এই ৫৩ জনের মধ্যে ৬ জন প্রার্থী তাঁদের EOI প্রোফাইলে বৈধ Express Entry Profile Number এবং Job Seeker Validation Code উল্লেখ করেছিলেন।
এই ড্রতে Manitoba-তে অবস্থানরত Skilled Worker এবং বিদেশে অবস্থানরত Skilled Worker, উভয় শ্রেণির প্রার্থীদের বিবেচনা করা হয়েছে। তবে তাঁদের EOI প্রোফাইলে Recruitment Mission অথবা নির্ধারিত Temporary Public Policy-এর মাধ্যমে আমন্ত্রণ পাওয়ার তথ্য উল্লেখ থাকতে হয়েছে।
*যোগ্য হওয়ার পরও কেউ কেন LAA না পেতে পারেন?*
* EOI প্রোফাইলে English বা French Language Test-এর তথ্য দিলেও Test Identification Number অনুপস্থিত বা ভুল ছিল।
* Language Test-এর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।
* Strategic Recruitment Initiative-এর মাধ্যমে আমন্ত্রণ পাওয়ার কথা উল্লেখ করলেও বৈধ Invitation Number দেওয়া হয়নি।
১৩ আগস্ট পর্যন্ত ২০২৬ সালে Manitoba মোট ১৬টি ড্র পরিচালনা করেছে। একই সময় পর্যন্ত Skilled Worker Stream-এর মাধ্যমে মোট ৪,৮৭৫টি আমন্ত্রণ দেওয়া হয়েছে।
মনে রাখবেন, এটি কোনো সাধারণ বা সবার জন্য উন্মুক্ত ড্র ছিল না। শুধু Strategic Recruitment Initiative-এর মাধ্যমে আগে থেকে চিহ্নিত ও আমন্ত্রিত প্রার্থীদের বিবেচনা করা হয়েছে।
অফিসিয়াল সূত্র:
https://immigratemanitoba.com/2026/08/expression-of-interest-draw-277/
**Need Immigration Assistance?**
ক্যানাডার একজন অভিজ্ঞ Regulated Canadian Immigration Consultant (RCIC), Mrs. Mouli Tasnuva, MA in ELT, University of Dhaka (First Class), এর সঙ্গে একটি Initial Consultation Session বুক করতে পারেন।
২০২৬ সালের বিভিন্ন ইমিগ্রেশান প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত বুঝে নিন। আপনার শিক্ষা, পেশাগত অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতা, বয়স ও পারিবারিক অবস্থার ভিত্তিতে কোন প্রোগ্রামটি আপনার জন্য তুলনামূলকভাবে উপযুক্ত হতে পারে, সেটি জানুন।
ক্যানাডার ২২ ধরনের ইমিগ্রেশান আবেদনে তাঁর professional assistance নিতে পারেন। কন্সাল্টেশানের মাধ্যমে একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরি করুন। প্রতারকদের কাছ থেকে দূরে থেকে বৈধ পথে নিজের ও পরিবারের জন্য আবেদন করুন।
**সরাসরি ওয়েবসাইট থেকে Initial Consultation Session বুকিং:**
[www.mzic.ca/booking](http://www.mzic.ca/booking)
**অথবা বাংলাদেশ সহযোগী ইশরাত প্রিয়াঙ্কা আপুর মাধ্যমে কন্সাল্টেশান বুকিং:**
WhatsApp: +88-01779-630564
আপনার নাম ও পরিচয় জানিয়ে একটি text message দিয়ে রাখুন।
পাশাপাশি ফ্রি কন্সাল্টেশানের জন্য প্রতি রোববার বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে আমাদের LIVE-এ যুক্ত হতে পারেন।
মনে রাখবেন, কোনো ব্যক্তি বা কনসালটেন্ট ভিসা বা অনুমোদনের নিশ্চয়তা দিতে পারেন না। চূড়ান্ত সিদ্ধান্ত দেয় সংশ্লিষ্ট কেনেডিয়ান কর্তৃপক্ষ। তবে সঠিক তথ্য, উপযুক্ত পরিকল্পনা ও professional guidance আপনার আবেদনকে সঠিকভাবে প্রস্তুত করতে সহায়তা করতে পারে।
যোগ্যতা ও দক্ষতা নিয়ে, বৈধ পথে এবং আল্লাহর ওপর ভরসা রেখে চেষ্টা করুন। ক্যানাডাসহ সারা দুনিয়ায় আপনার জন্য সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে, ইনশাআল্লাহ।
08/17/2026
আমার ওয়েবসাইটে গেলেই এক ক্লিকে পেয়ে যাবেন আমার তিনটি ভেরিফায়েড প্ল্যাটফর্মের অ্যাক্সেস।
পাশাপাশি পাবেন ক্যানাডা, কমিউনিকেশান, ক্যারিয়ার ও লাইফ স্কিলস বিষয়ক নিয়মিত টিপস এবং প্রয়োজনীয় তথ্য।
ভিজিট করুন: www.ziahasan.ca
08/16/2026
নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরের নতুন ড্র: ২০৮ জন প্রার্থীকে আমন্ত্রণ
ক্যানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশ গত ১০ আগস্ট ২০২৬ সালের দশম প্রভিনশিয়াল ইমিগ্রেশান ড্র পরিচালনা করেছে। এই ড্রতে মোট ২০৮ জন প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রোগ্রামভিত্তিক আমন্ত্রণ:
* Newfoundland and Labrador Provincial Nominee Program বা NLPNP: ১৮৬ জন
* Atlantic Immigration Program বা AIP: ২২ জন
এই ড্রতে মোট আমন্ত্রণের প্রায় ৮৯.৪ শতাংশ পেয়েছেন NLPNP প্রার্থীরা। তবে NLPNP-এর কোন কোন নির্দিষ্ট স্ট্রিম থেকে প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে, প্রদেশটি তা প্রকাশ করেনি।
প্রদেশটির Expression of Interest বা EOI পদ্ধতিতে স্বাস্থ্যসেবা, Sales and Service, গ্রামীণ এলাকার কর্মসংস্থান এবং যেসব পেশায় কর্মীর প্রতিনিধিত্ব তুলনামূলকভাবে কম, সেসব প্রোফাইল অগ্রাধিকার পেতে পারে।
২০২৬ সালের ১০ আগস্ট পর্যন্ত NLPNP এবং AIP মিলিয়ে মোট ২,১৯৭ জন প্রার্থীকে আমন্ত্রণ জানিয়েছে নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর। এর মধ্যে ৮৪.২ শতাংশ আমন্ত্রণ পেয়েছেন NLPNP প্রার্থীরা।
গুরুত্বপূর্ণ তথ্য:
* দুটি প্রোগ্রামের জন্যই সাধারণত নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরের একজন যোগ্য নিয়োগকর্তার বৈধ Job Offer প্রয়োজন।
* NLPNP Entrepreneur Stream-এর ক্ষেত্রে Job Offer প্রয়োজন হয় না।
* আগ্রহী প্রার্থীকে Immigration Accelerator Portal-এর মাধ্যমে EOI জমা দিতে হয়।
* আমন্ত্রণ পাওয়ার পর ৬০ দিনের মধ্যে সাড়া দিতে হয়।
* NLPNP-এর আবেদন নিয়োগকর্তা জমা দেন।
* AIP-এর আবেদন প্রার্থী নিজে জমা দেন।
* নমিনেশন বা এনডোর্সমেন্ট পাওয়ার পর ফেডারেল সরকারের কাছে Permanent Residence-এর আবেদন করতে হয়।
মনে রাখবেন, শুধু EOI জমা দিলেই আমন্ত্রণ নিশ্চিত হয় না। প্রার্থীর যোগ্যতা, Job Offer, পেশা এবং প্রদেশটির শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে প্রোফাইল নির্বাচন করা হয়।
বিস্তারিত ও অফিসিয়াল EOI অগ্রাধিকার নীতিমালা:
https://www.gov.nl.ca/immigration/expression-of-interest-model-prioritization-criteria/