Narinda School Alumni Association

Narinda School Alumni Association Narinda School Alumni Association is a vibrant community of former & present students committed to fostering lifelong connections and professional growth.

It is a non-political, non-profit social organization.

18/07/2026

আসসালামু আলাইকুম।
​সম্প্রতি বন্যা সংকটে আর্তমানবতার সেবায় বাংলাদেশ স্কোয়াডের সাথে আমাদের নারিন্দা স্কুল অ্যালমনাই অ্যাসোসিয়েশন (NSAA)-এর সম্মানিত সদস্য ভাইদের সক্রিয় অংশগ্রহণ ও ব্যক্তিগত অবদান অত্যন্ত প্রশংসনীয়।

​আপনাদের অবগতির জন্য আনন্দের সাথে জানাচ্ছি যে, নারিন্দা স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আমাদের প্রতিটি কার্যক্রম সম্পূর্ণভাবে NSAA-এর কার্যনির্বাহী কমিটির (EC) সদস্যদের ব্যক্তিগত অর্থায়নে সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা কোনো জমানো সঞ্চয়, বাইরের স্পন্সর বা বিকল্প আয়ের ওপর নির্ভর করিনি। স্বনির্ভরতার এই ধারা আমরা বজায় রেখেছি সবসময়, যেমন আপনারা অবগত বিগত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদ্বৃত্ত সমস্ত তহবিল ভবিষ্যতের মেগা গেট-টুগেদার অনুষ্ঠানের জন্য ব্যাংকে সম্পূর্ণ নিরাপদ ও গচ্ছিত রাখা হয়েছে।

🤲 মাসিক দোয়া মাহফিলের ঘোষণা: সংগঠনের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও আত্মিক ঐক্যের অংশ হিসেবে আমরা প্রতি মাসে নিয়মিত একটি দোয়া মাহফিলের সিদ্ধান্ত নিয়েছি। এরই ধারাবাহিকতায় চলতি মাসের শেষ শুক্রবার ৩১শে জুলাই'২০২৬ একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

​এই আয়োজনের মূল উদ্দেশ্য: আমাদের অসুস্থ শিক্ষক, কর্মচারী এবং প্রিয় ভাই ও বন্ধুদের দ্রুত আরোগ্য কামনা।
​প্রয়াত শিক্ষক ও সদস্যদের রুহের মাগফিরাত কামনা।
​নারিন্দা স্কুলের বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সার্বিক মঙ্গল ও সাফল্য প্রার্থনা।

🕒 সময় ও স্থান নির্ধারণ সংক্রান্ত মতামত: ​সর্বাধিক উপস্থিতি নিশ্চিত করতে দোয়া মাহফিলের সময় শুক্রবার আসরের নামাজের পর নির্ধারণের বিষয়ে আমরা ভাবছি। এছাড়া স্থান হিসেবে দুটি বিকল্প বিবেচনা করা হচ্ছে:
১. স্কুল প্রাঙ্গণ অথবা
২. স্থানীয় কোনো মসজিদ

​ আপনার মূল্যবান মতামত কাম্য: অনুষ্ঠানটি কোন স্থানে আয়োজন করলে আপনাদের উপস্থিত হতে সুবিধা হবে, তা অনুগ্রহ করে আমাদের জানান। আপনাদের মতামতের ওপর ভিত্তি করেই চূড়ান্ত স্থান নির্ধারণ করা হবে।

​আমাদের পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে এবং নারিন্দা স্কুল পরিবারের কল্যাণ কামনায় আয়োজিত এই মহৎ উদ্যোগে NSAA -এর প্রতিটি সম্মানিত সদস্যকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের আন্তরিক উপস্থিতি আমাদের একান্ত কাম্য।

​ধন্যবাদান্তে,
NSAA নির্বাহী কমিটি।

📣 4th Ex-students Cricket Tournament 2025 of Narinda School  – Registration Info🎯 টুর্নামেন্ট বিস্তারিত:• রাউন্ড রবিন লী...
04/12/2025

📣 4th Ex-students Cricket Tournament 2025 of Narinda School – Registration Info

🎯 টুর্নামেন্ট বিস্তারিত:
• রাউন্ড রবিন লীগ — প্রতি দল কমপক্ষে ২টি ম্যাচ
• সর্বোচ্চ ১২টি দল অংশগ্রহণ করতে পারবে (First Come, First Serve)
• সকল খেলোয়াড়কে স্মারক (Souvenir) প্রদান
• ফাইনালিস্টদের ট্রফি ও মেডেল
• Best Jersey Award থাকবে

💰 এন্ট্রি ফি: প্রতি দল ৪,৫০০ টাকা
(টুর্নামেন্টের ফি কেবলমাত্র NSAA-র অর্গানাইজিং সেক্রেটারির কাছেই জমা দেওয়া যাবে। অন্য কারও কাছে জমা দিলে তা গ্রহণযোগ্য হবে না।)

📅 রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১২ ডিসেম্বর
⚠️ ১২টি দল পূর্ণ হলে তার আগেই রেজিস্ট্রেশন বন্ধ

👕 ড্রেস ও সরঞ্জাম:
• নিজস্ব জার্সি, ট্রাউজার, ক্যাপ, স্পোর্টস-শু, গ্লাভস, ব্যাটসহ সকল প্রয়োজনীয় সামগ্রী টিমকেই আনতে হবে
• জার্সিতে NSAA ও Tournament Logo বাধ্যতামূলক
• জার্সির ডিজাইন ১৩ ডিসেম্বরের মধ্যে অনুমোদন নিতে হবে
• সকল দলের জন্য একই নিয়ম প্রযোজ্য

📍 মাঠ: সাদেক হোসেন খোকা খেলার মাখেলার 📆 খেলার দিন সমূহ: ১৯, ২৫ এবং ২৬ ডিসেম্বর

📞 WhatsApp For Registration Info: ০১৮৭৩০৩৫০৫৫

30/11/2025
🕊️ গভীর শোক ও বিনীত আমন্ত্রণ (দোয়া মাহফিল) 🕊️​بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ​"إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْه...
29/10/2025

🕊️ গভীর শোক ও বিনীত আমন্ত্রণ (দোয়া মাহফিল) 🕊️

​بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
​"إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ"

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

​পরম করুনাময় আল্লাহ্ তা'আলার ইচ্ছায়, আমাদের অত্যন্ত প্রিয় ভাই ফখরুল শাওন (ব্যাচ ২০২৪, দিবা) এবং নবম শ্রেণির শিক্ষার্থী (বর্তমান হ্যান্ডবল দলের অধিনায়ক) তানভীর হোসাইন-এর শ্রদ্ধেয় পিতার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তাঁদের এই বিয়োগ আমাদের পরিবার, বন্ধু, সংগঠন এবং সহপাঠী মহলে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।

​এই কঠিন মুহূর্তে, মরহুমদের বিদেহী আত্মার অনন্ত শান্তি ও মাগফিরাত কামনার উদ্দেশ্যে আমরা একটি দোয়া মাহফিলের আয়োজন করেছি।

​আপনাদের সকলের প্রতি আমাদের সবিনয় অনুরোধ, আপনারা মাহফিলে যোগদান করে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দোয়া করবেন। আপনাদের আন্তরিক উপস্থিতি আমাদের পরিবারের জন্য গভীর সান্ত্বনা বয়ে আনবে এবং আল্লাহ্‌র ইচ্ছায় তাঁদের কবরের জীবনকে আলোকিত করবে।

দোয়া ​অনুষ্ঠানের বিস্তারিত:
​​স্থান: স্কুল প্রাঙ্গণ (School Premises)
​দিন ও তারিখ: শুক্রবার, ৩১শে অক্টোবর
​সময়: বিকাল ০৪:০০ ঘটিকা (বাদ আসর)

​আল্লাহ্ যেন আমাদের এই মহতী উদ্যোগ কবুল করেন এবং আপনাদের সকলকে উত্তম প্রতিদান দেন।

​— বিনীত নিবেদক,
শোকার্ত ২০২৪ ব্যাচ, সহযোগিতায় নারিন্দা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব, নারিন্দা হ্যান্ডবল একাডেমি, ওল্ড ঢাকা স্পোর্টস কমিউনিটি পরিবারবর্গ।।

যোগাযোগ:
১. শাফিন (২০২৪) +8801872625456
২. আজহার (২০১৫) +8801515295658
৩. সাব্বির (২০০৯) +8801791917400

🟠  বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন।১) ব্লাড প্রেসার।২) ব্লাড সুগার।🔸চারটি জিনিস একেবারেই ভুলে যান৷১) বয়স ...
29/08/2025

🟠 বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন।
১) ব্লাড প্রেসার।
২) ব্লাড সুগার।

🔸চারটি জিনিস একেবারেই ভুলে যান৷
১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা করা,
২) অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করা,
৩) সবসময় দুঃখে কাতর হয়ে থাকা,
৪) মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ।

🔸পাঁচটি জিনিস খাবার থেকে যত পারুন এড়িয়ে চলুন।
১) লবন,
২) চিনি,
৩) অতিরিক্ত চর্বি জাতীয় খাবার ।
৪) অতিরিক্ত ভাজা ভূজি খাবার
৫) বাইরের কেনা খাবার বা প্রসেসেড ফুড।

🔸পাঁচটি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিন।
১) সব রকমের সবুজ শাক
২) সব রকম সবুজ সব্জি, সীম বা মটরশুটি ইত্যাদি
৩) ফলমূল,
৪) বাদাম,
৫) প্রোটিন জাতীয় খাবার।

🔸মানসিক শান্তি বা সুখী হতে সাতটি জিনিস সবসময় সাথে রাখার চেষ্টা করুন।
১) একজন প্রকৃত ভালো বন্ধু,
২) নিজের সমগ্ৰ পরিবার,
৩) সবসময় সুচিন্তা,
৪) একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়,
৫) অল্পেতে খুশি হওয়ার চেষ্টা,
৬) অতিরিক্ত অর্থ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা,
৭) কিছু সময় আধ্যাত্মিক চর্চায় বা সৎসঙ্গ দেওয়া।

🔸ছয়টি জিনিষের চর্চা রাখুন।
১) অহংকার না করা,
২) সবার সাথে হাসিমুখে কথা বলা,
৩) মানুষের সাথে ভালো আচরণ করা,
৪) নিয়মিত শরীর চর্চা করা ।কিছুক্ষণ হাঁটা নিয়মিত ।
৫) ওজন নিয়ন্ত্রণে রাখা।
৬) সরল ও সৎ জীবন যাপন

🔸সাতটি জিনিস এড়িয়ে চলুন।
১) কর্য,
২) লোভ,
৩) আলস্য,
৪) ঘৃণা,
৫) সময়ের অপচয়,
৬) পরচর্চা,পরনিন্দা
৭) কোনো রূপ নেশা বা আসক্তি

🔸পাঁচটি জিনিষ কখনোই করবেন না।
১) অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া,
২) অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে জল পান করা,
৩) অতিরিক্ত দূর্বল হয়ে ঘুমোতে যাওয়া,
৪) অতিরিক্ত দূর্বল হয়ে বিশ্রাম নেওয়া,
৫) একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া,

সব সময় নিজেকে সুস্থ রাখতে সচেতন হোন

“সুস্থ্য থাকুন - ভাল থাকুন - ভাল রাখুন”

Address

Vaghbat Saha Shankar Nidi Road
Wari
1100

Alerts

Be the first to know and let us send you an email when Narinda School Alumni Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Narinda School Alumni Association:

Shortcuts

Share