أكاديمية الفهم - Al Fahm Academy

  • Home
  • أكاديمية الفهم - Al Fahm Academy

أكاديمية الفهم - Al Fahm Academy কুরআন, ফিকহ, আরবি ও ইসলামিক স্টাডিজ শেখার অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে অভিজ্ঞ আলেমগণ আপনাকে স্পষ্টতা ও গভীরতার সাথে জ্ঞান প্রদান করবেন।

এক সময় আমি আরবিতে কিতাব পড়তে গেলে বারবার থেমে যেতাম। শব্দগুলো বুঝি, কিন্তু বাক্যের গঠন বের করতে পারতাম না। তখনই বুঝলাম—ব...
29/09/2025

এক সময় আমি আরবিতে কিতাব পড়তে গেলে বারবার থেমে যেতাম। শব্দগুলো বুঝি, কিন্তু বাক্যের গঠন বের করতে পারতাম না। তখনই বুঝলাম—ব্যাকরণই আসল চাবিকাঠি।

📖 সেই চাবিকাঠির নাম মাতনুল আজরুমিয়াহ।
যে বইটি যুগে যুগে মাদরাসার ছাত্র-শিক্ষকের হাতে হাতে ঘুরেছে, আরবির দরজা খুলে দিয়েছে হাজারো মানুষের জন্য।

আজ আল-ফাহম একাডেমি নিয়ে এসেছে মাতনুল আজরুমিয়াহ কোর্স।

আমাদের কোর্সের বৈশিষ্ট্য:

১. ক্লাস নিবেন অভিজ্ঞ মিসরীয় আজহারী শিক্ষক
২. সম্পূর্ণ আরবিতে ক্লাস
৩. Q/A ও ফলো-আপ সেশন
৪. মতন মুখস্তের সুযোগ
৫. কোর্স শেষে আজহারী শিক্ষক হতে ইজাঝা (স্বাক্ষরিত সার্টিফিকেট) থাকবে।

পূ্র্ব অভিজ্ঞতা: আরবি লেকচার বুঝতে সক্ষম হতে হবে।

প্রথম ২৫ জন রেজিস্ট্রেশনকারীদের জন‍্য থাকছে ফ্রি মাতনুল আজরুমিয়‍্যাহ বই।

⏰ ক্লাস: শনি–সোম–বৃহস্পতিবার (১৬ই অক্টোবর হতে)
🕘 সময়: রাত ৯টা
💰 ফি: মাত্র ১৫০০ টাকা
🎁 বোনাস: ফ্রি বই!

যদি আপনার লক্ষ্য হয়—
✔ কিতাব বুঝে পড়া
✔ সঠিক আরবি ব্যাকরণ আয়ত্ত করা
✔ নিজের আরবি জ্ঞানকে মজবুত করা

তাহলে আজরুমিয়াহ দিয়েই শুরু করুন।
👉 আজই রেজিস্ট্রেশন করুন!

📞 যোগাযোগ: +8801749770725 (WhatsApp)

ভাবুন তো, ১৪শ’ বছর আগে আরবের বালুকাময় মরুভূমিতে একজন অসাধারণ ব্যক্তিত্ব হেঁটে চলেছেন। তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি আল...
10/09/2025

ভাবুন তো, ১৪শ’ বছর আগে আরবের বালুকাময় মরুভূমিতে একজন অসাধারণ ব্যক্তিত্ব হেঁটে চলেছেন। তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি আল্লাহর প্রেরিত রাসূল ﷺ। তাঁর প্রতিটি কথা, প্রতিটি কাজ, এমনকি তাঁর নীরব সম্মতিও পরবর্তী প্রজন্মের কাছে অমূল্য সম্পদ হয়ে উঠেছে।

কিন্তু প্রশ্ন হলো কীভাবে সেই কথা, সেই কাজ আমাদের পর্যন্ত পৌঁছাল?
কীভাবে আমরা জানি কোনটা সত্যিই রাসূল ﷺ এর কথা আর কোনটা মানুষের বানানো?

আর এখানেই জন্ম নিলো এক অনন্য বিদ্যা—ইলমুল হাদীস (علم الحديث)।
এটি দু’ভাগে বিভক্ত:
🔹 হাদীস রিওয়ায়াত (رواية) — হাদীসকে যথাযথভাবে শুনে-শুনে লিপিবদ্ধ করা, সঠিকভাবে সংরক্ষণ করা। যেমন সহীহ বুখারী, সহীহ মুসলিম, সুনান তিরমিজী ইত্যাদি।
🔹 হাদীস দিরায়াত (دراية) — হাদীসের বর্ণনাকারীদের চরিত্র, স্মৃতিশক্তি, ধারাবাহিকতা যাচাই; এবং মূল বাণীর বিশ্লেষণ করার মাধ্যমে নির্ধারিত করা হাদীস সহীহ নাকি দুর্বল।

ইমাম বুখারী (رحمه الله) তার আল-জামি‘ আস-সহীহ রচনা করতে ৬ লক্ষ হাদীস থেকে বাছাই করেছিলেন! ইমাম মুসলিম তার সহীহ মুসলিম সংকলনে প্রতিটি বর্ণনাকারীর জীবনী খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন।
ইমাম ইবনু হাজার আল-আসকালানী তার বিখ্যাত বই নুখবাতুল ফিকার এ হাদীসের ধরন ও বিচারবিধি ব্যাখ্যা করেছেন। আর ইমাম নববী তার তাকরীব ওয়া তাইসির এর মাধ্যমে এই বিদ্যা সহজ করেছেন অসংখ্য ছাত্রদের জন্য।

✅ উলূমুল হাদীস অধ্যয়নের উপকারিতা

১. সহীহ ও দুর্বল হাদীস পার্থক্য করার জ্ঞান:
এ বিদ্যা না থাকলে রাসূল ﷺ এর বাণীর সাথে মানুষের বানানো কথা মিশে যেত। উলূমুল হাদীস আমাদের শেখায় কোন হাদীস গ্রহণযোগ্য আর কোনটা নয়।

২. ইসলামের অমূল্য ভাণ্ডার রক্ষা:
উলূমুল হাদীস ছাড়া কুরআনের ব্যাখ্যা ও ইসলামী ফিকহ স্পষ্ট হতো না। কারণ ফিকহ, আকীদা ও আখলাক সবকিছুতেই হাদীস হলো প্রধান উৎসের একটি।

৩. রাবী ও ইসলামী ইতিহাস জানা:
এই বিদ্যা শেখায় কিভাবে বর্ণনাকারীদের চরিত্র, জীবন, স্মৃতিশক্তি যাচাই করা হয়। এর মাধ্যমে তালেবুল ইলমগণ শুধু হাদীস নয়, বরং প্রাচীন ইসলামী ইতিহাস ও আলেমদের জীবনীও জানতে পারে।

৪. ইমান ও আমল দৃঢ় হওয়া:
সহীহ হাদীস জানার মাধ্যমে একজন মুসলিম তার আমলকে সঠিক পথে সাজাতে পারে। আর রাসূল ﷺ এর প্রকৃত জীবনধারা অনুসরণ করাই হলো ঈমানের সৌন্দর্য।

৫. ইসলামকে বিকৃতির হাত থেকে বাঁচানো:
উলূমুল হাদীসই সেই ঢাল, যা রাসূল ﷺ এর বাণীকে রক্ষা করেছে মিথ্যা, ভ্রান্তি ও কল্পকাহিনীর হাত থেকে।

আজও যখন একজন শিক্ষার্থী হাদীস পড়তে বসে, সে আসলে ইতিহাসের এক সোনালী যাত্রার অংশ হয়ে যায় যেখানে হাজারো মুহাদ্দিস রাত জেগে শুধু একটা উদ্দেশ্য নিয়েছিলেন:
“রাসূল ﷺ এর প্রকৃত বাণী যেন অক্ষরে অক্ষরে টিকে থাকে।”

#আলফাহমএকাডেমি #দারসউলূমুলহাদিস

একদিনের কথা, ছোট্ট এক গ্রামে জন্ম নিলেন এমন এক আলেম, যিনি শতাব্দীর পর শতাব্দী ধরে ফকীহদের হৃদয়ে আলো ছড়িয়েছেন।মিসরের শুবর...
07/09/2025

একদিনের কথা, ছোট্ট এক গ্রামে জন্ম নিলেন এমন এক আলেম, যিনি শতাব্দীর পর শতাব্দী ধরে ফকীহদের হৃদয়ে আলো ছড়িয়েছেন।

মিসরের শুবরা জেলার বিলুলা নামক গ্রামের সেই শিশু ছিলেন ইমাম হাসান ইবনু আম্মার ইবনু আলী আল-শুরুমবুলালি (رحمه الله)। মাত্র ছয় বছর বয়সে তাঁর বাবা তাঁকে নিয়ে এলেন কায়রো শহরে। ছোট্ট হাতে তখন কুরআন মুখস্থের আলো জ্বলছে, আর সামনে অপেক্ষা করছে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের জ্ঞানময় প্রাঙ্গণ।

সময় গড়াতে লাগল… কায়রোর সেই তরুণ হয়ে উঠলেন হানাফি ফকীহদের মধ্যে অন্যতম, যাঁর ফতোয়ার উপর নির্ভর করত তাঁর যুগের মানুষ। তাঁর কলম থেকে জন্ম নিলো বহু গ্রন্থ। কিন্তু তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো সেই ছোট্ট অথচ গভীর অর্থবহ কিতাব — “নূরুল ইদাহ”(نور الإيضاح ونجاة الأرواح)।

কেন ‘নূরুল ইদাহ’ পড়বেন?
১. এটি ফিকহে হানাফীর অন্যতম সহজবোধ্য কিতাব।
২. ত্বহারত(পবিত্রতা), নামাজ এবং রোযা তিনটি মূল ভিত্তি নিয়ে মুসলিমের জীবনযাপনের জরুরি মাসায়েলগুলোকে সুন্দরভাবে সাজিয়ে লেখা হয়েছে এই কিতাব।
৩. ছাত্রদের জন্য এটি ফিকহের প্রাথমিক দরজা খুলে দেয়, যার মাধ্যমে তারা বড় বড় কিতাবের দিকে আত্মবিশ্বাসের সাথে অগ্রসর হতে পারে।
৪. ‘মারাক্বিল ফালাহ’ নামের বিস্তারিত শরহ (ব্যাখ্যা) কিতাবটিকে আরও সমৃদ্ধ করেছে, যা আলেম ও তালেবুল ইলমদের কাছে এক অমূল্য রত্ন।

👉 আল ফাহম একাডেমি আপনাদের নিয়ে যাবে সেই আলেমদের জ্ঞানের ধারায়, যেখানে ইলম কেবল মুখস্থ নয়, বরং হৃদয়ে জীবন্ত হয়ে ওঠে।

“নূরুল ইদাহ” পড়া মানেই হলো নিজের ইবাদতকে পরিশুদ্ধ করা, আর ফকীহদের সোনালি ঐতিহ্যের সাথে নিজের হৃদয়কে যুক্ত করা।

#দারসনুরুলইদাহ #শারহুনুরিলইদাহ #আলফাহমএকাডেমি

হিজরী ৬৭২ সন। ইন্তেকাল করলেন “আলফিয়্যাতু ইবনে মালেক”-এর মহান লেখক ইবনু মালেক (রহিমাহুল্লাহ)। আর আশ্চর্যজনকভাবে, সেই একই...
04/09/2025

হিজরী ৬৭২ সন। ইন্তেকাল করলেন “আলফিয়্যাতু ইবনে মালেক”-এর মহান লেখক ইবনু মালেক (রহিমাহুল্লাহ)। আর আশ্চর্যজনকভাবে, সেই একই বছরে জন্ম নিলেন এক নবীন আলেম, যিনি ভবিষ্যতে সমগ্র বিশ্বে আরবি নাহুর মুবতাদিদের জন্য জ্বালবেন আলো—তিনি হলেন আবু আব্দুল্লাহ মুহাম্মাদ ইবন মুহাম্মাদ ইবন দাউদ সিনহাজি আজরুমি (রহিমাহুল্লাহ)।

মরক্কোর ফাস শহরে জন্মগ্রহণ করা এই আলেম অল্প বয়সেই জ্ঞান অর্জনে নিবেদিত হয়ে পড়েন। নাহুর ইমাম হিসেবে পরিচিত তিনি ছিলেন অসাধারণ ঈমানদার ও নেককার। তাঁর আন্তরিক অধ‍্যবসায় প্রমাণ রেখেছে তাঁর রচিত ক্ষুদ্র অথচ কালজয়ী গ্রন্থ “মাতনুল আজুরুমিয়্যাহ” (متن الآجرومية) যা আজও সমগ্র দুনিয়ার নাহু শিক্ষার্থীদের প্রথম পাঠ্যপুস্তক।

ইবনু আজুরুম (রহ.)-এর কিতাব রচনার সাথে কিছু অলৌকিক কাহিনীও জড়িত। বলা হয়, তিনি যখন এই কিতাব রচনা করছিলেন , বাতাসের ঝাপটায় তা উড়ে যায়। তখন তিনি দোয়া করেন: “হে আল্লাহ! যদি এটি শুধু আপনার জন্য হয় তবে আবার ফিরিয়ে দিন।” আর কিতাবটি সত্যিই তাঁর কাছে ফিরে আসে। আবার আরেক বর্ণনায় আছে— তিনি কিতাবটি সমুদ্রে নিক্ষেপ করেছিলেন এবং দোয়া করেছিলেন: “এটি যদি একমাত্র আল্লাহর জন্য হয় তবে তা ভিজবে না।” আর আল্লাহর কুদরতে সেটি অক্ষত অবস্থায় ফিরে আসে।

ইবনু আজুররুম (রহ.) ৭২৩ হিজরী সনের সফর মাসের দশম দিনে, রোববার যোহরের পর ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তাঁকে ফাস শহরের বাবুল হামরা কবরস্থানে দাফন করা হয়।

মাতনুল আজরুমিয়‍্যাহ -এর ফাওয়াইদ (উপকারিতা):
১. সহজ প্রবেশদ্বার – কঠিন নাহ্বু শেখার জন্য এটি এক দারুণ সহজ ভূমিকা।
২. সংক্ষিপ্ত কিন্তু গভীর – অল্প কথায় বড় বড় নিয়মকে গেঁথে দিয়েছেন লেখক।
৩. কোরআন বুঝার ভিত্তি – কোরআনের আয়াত ও হাদীস বুঝতে আরবি ব্যাকরণ জানা অপরিহার্য।
৪. ছাত্র ও আলেমদের সঙ্গী – মাদরাসা ও তালেবে ইলমদের কাছে এটি যেন একটি লণ্ঠন, যেটি আলো দেখিয়ে দেয়।
৫. পুনঃপাঠের জন্য আদর্শ – যারা আগে পড়েছেন তারাও বারবার ফিরে আসেন এই কিতাবে, নতুন স্বাদ ও উপলব্ধি নিয়ে।

ইবনুল হাজ্জ (রহ.) বলেছিলেন: “তাঁর (ইবনে আজরুম রহিমাহুল্লাহ) লেখায় যে বরকত আছে, সেটিই প্রমাণ করে তাঁর ইখলাস। কারণ কুরআনের পর অধিকাংশ শিক্ষার্থী প্রথমেই এই গ্রন্থ দিয়ে আরবি শিখতে শুরু করে, আর খুব অল্প সময়েই তারা উপকৃত হয়।”

আজও তাঁর রচিত “আল-আজুররুমিয়্যাহ” দুনিয়ার অগণিত শিক্ষার্থীর মুখে মুখে উচ্চারিত হয়। এটি শুধু একটি কিতাব নয়, বরং একজন মনিষীর ইখলাস ও আল্লাহর কুদরতের জীবন্ত সাক্ষী।

#দারসমাতনুলআজরুমিয়াহ #শারহুলআজরুমিয়াহ #আলফাহমএকাডেমি

Address

Sector-12, Uttara

1230

Telephone

+8801749770725

Website

Alerts

Be the first to know and let us send you an email when أكاديمية الفهم - Al Fahm Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to أكاديمية الفهم - Al Fahm Academy:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share