30/08/2025
ADTP (American Degree Transfer Program): মালয়েশিয়া থেকে USA, Canada, Australia বা ইউরোপে সহজে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ!
আজকে আপনাদের জানাবো ADTP (American Degree Transfer Program) সম্পর্কে, যা আপনার জন্য হতে পারে একটি দারুণ সুযোগ যদি আপনি USA তে পড়াশোনা করতে চান, তবে একে খুব ভালোভাবে চিনে নিন।
ADTP কি?
ADTP হল এমন একটি প্রোগ্রাম যার মাধ্যমে আপনি মালয়েশিয়ায় ১ বছর পড়াশোনা করে, আপনার অর্জিত ক্রেডিটস ট্রান্সফার করতে পারবেন USA’র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এটি মূলত মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়গুলির এবং আমেরিকান বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি collaboration (সহযোগিতা) প্রোগ্রাম, যেখানে মালয়েশিয়ায় প্রথম বছর পড়াশোনা করার পর আপনাকে আমেরিকায় সরাসরি ট্রান্সফার করা হয়।
এটা এমন একটি পথ, যেটি USA তে পড়তে চাওয়া শিক্ষার্থীদের জন্য বেশ উপকারী, বিশেষ করে যদি আগে কখনো USA ভিসা রিজেক্ট হয়ে থাকে।
কিভাবে ADTP কাজ করে?
এই প্রোগ্রামটি বেশ সহজ এবং সরল। আপনি প্রথম বছর মালয়েশিয়াতে আপনার কোর্স শুরু করবেন এবং এখানে পড়াশোনা করার পর আপনার অর্জিত ক্রেডিটগুলো USA বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার করা হবে। মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়গুলি এই প্রক্রিয়া সমাপ্ত করতে আপনাকে সহায়তা করবে। মানে, মালয়েশিয়ায় এক বছর পড়াশোনা করার পর, আপনি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানকার নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।
এভাবে, আপনার ভিসা সমস্যা এবং অন্যান্য বাঁধা অতিক্রম করে আপনি USA তে চলে যেতে পারবেন। এটি USA’র বিশ্ববিদ্যালয়গুলির জন্যও অনেক সুবিধাজনক, কারণ তারা জানে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান অনেক ভালো।
এটা কাদের জন্য উপকারী?
ADTP প্রোগ্রাম মূলত তাদের জন্য যারা:
১)USA তে পড়াশোনা করতে চান: যদি আপনার মূল লক্ষ্য USA তে পড়াশোনা করা, তবে ADTP হলো আপনার জন্য সেরা চয়েজ। এটি আপনাকে সহজেই এক বছরের মধ্যে USA তে ট্রান্সফার করতে সাহায্য করবে।
২)যাদের পূর্বে USA ভিসা রিজেক্ট হয়েছে তারা ADTP এর মাধ্যমে মালয়েশিয়া থেকে শুরু করে আপনি USA তে যেতে পারেন।
৩)ভিসার নিশ্চয়তা চান: ADTP এর মাধ্যমে মালয়েশিয়ায় পড়াশোনা শুরু করলে আপনার ভিসা প্রক্রিয়া অনেক সহজ হবে, কারণ আপনার মালোশিয়ান ইউনিভার্সিটিই আপনাকে সকল প্রকার সাহায্য করবে। আপনার আলাদা করে কিছু করতে হবে না।
আরও অপশন - AUP (Australian Degree Transfer Program):
এছাড়া, Australian Degree Transfer Program (AUP) এর মাধ্যমে আপনি মালয়েশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়াতেও ট্রান্সফার করতে পারেন। AUP এবং ADTP প্রায় একসাথেই কাজ করে, যেখানে আপনি প্রথম বছর মালয়েশিয়াতে পড়াশোনা করার পর আপনার ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে।
এছাড়া ইউরোপ এবং UK-তে সহজে ট্রান্সফার:
মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলির মান এবং র্যাঙ্কিং আন্তর্জাতিকভাবে বেশ ভালো, বিশেষ করে ইউরোপ এবং UK তে। তাই মালয়েশিয়ায় ১ বছর পড়াশোনা করার পর ইউরোপ বা UK এর যেকোনো বিশ্ববিদ্যালয়ে সহজেই ট্রান্সফার করা সম্ভব।