Najnin Akter Islamic Education Online For Women

Najnin Akter Islamic Education Online For Women Najnin Akter Islamic Education Online For Womane,
Call us- 01838512086 WhtasApp

08/10/2024

بسم الله الرحمن الرحيم
📣📣📣📣
🌹সম্পূর্ণ কুরআন নাজেরা🌹
🌹 সূরা ফাতিহা -সূরা নাস 🌹

শিক্ষিকা হিসেবে থাকবেন ঃ
অভিজ্ঞতা সম্পূর্ণ সার্টিফায়েড টিচার ও কায়দা ফাতিহিয়া বাহিরে দেশ থেকে ইজাজা প্রাপ্ত টিচার ।এছাড়া পুরো কুরআন মিশর ও সৌদি আরব টিচার থেকে সনদ প্রাপ্ত এবং একাধিক একাডেমির মুয়াল্লিমা করা টিচার।

🛑এটি কোনো ইজাজাহ কোর্স নয়🛑

🌹কোর্সটি কারা করতে পারবেন🌹
যারা কুরআন তিলাওয়াত করতে পারে কিন্তু ইন্টারমিডিয়েট কারেকশন চাচ্ছেন সাথে এক বছরে একবার খতমা দিতে চাচ্ছেন তাদের জন‍্য।
অব‍্যশই তাজউইদ জানা থাকতে হবে।
কেউ চাইলে হাফস্ ও শু' বাহ দুটোই কন্টিনিউ করতে পারবেন। প্রতি ক্লাসে ১/২ পৃষ্ঠা পড়া শুনাতে পারবে।
পরবর্তীতে যখন তিলাওয়াতে সাবলীনতা আসবে তখন চাইলে আর ও বেশি শুনাতে পারবে।


💢কোর্স ডিউরেশন 💢
শিক্ষার্থীদের উপর নির্ভরশীল।
তারা যদি সঠিক নিয়ম ফলো করে ইনশাআল্লাহ ১ বছরেই খতমা দিতে পারবে।
সপ্তাহে ৩ দিন ক্লাস।
হাদীয়া এক হাজার টাকা

⏰ রবি, মঙ্গল ও বৃহস্পতিবার রাত ৮ :০০ টা।
ক্লাসটি হবে জুমে বা গুগল মিটে।

বিঃদ্রঃ🛑🛑
কোর্স সম্পূর্ন করতে পারবেন সেইটা বিবেচনা করে ভর্তি হবেন।মাঝ পথে কোর্স থেকে লিভ নেয়ার কোনো সুযোগ নেই। আগেই নিয়ত করে নিবেন সম্পূর্ণ কুরআন খতমা দিয়েই কোর্সটি শেষ করব।আল্লহ্ সুবাহানাহু তায়ালা আপনাদের জন‍্য সহজ করুক।

🌹আগ্রহী যারা তারা ইনবক্সে যোগাযোগ করবেন।
সাদাকা জারিয়া হিসেবে শেয়ার করে দিতে পারেন।🌹

সিট ফিল আপ হলে ক্লাস শুরু হবে ইনশাআল্লহ।

08/10/2024

একটা বাচ্চাকে জিজ্ঞেস করলেন, কোন ক্লাসে পড়ো? সে উত্তর দিলো, ক্লাস থ্রী।
১০ বছর পর আবার ঐ ছেলেটাকেই জিজ্ঞেস করলেন, কোন ক্লাসে পড়ো?
সেই একই উত্তর - ক্লাস থ্রী!

খুব অবাক লাগছে তাই না?
উত্তরটা শুনে অবাক হওয়ারই কথা। এটা কিভাবে সম্ভব যে একটা ছেলে ১০ বছর আগেও যেই ক্লাসে পড়তো এখনো তার পড়াশুনার গণ্ডি সে পর্যন্তই! ১০ বছর ধরে একটা ক্লাসও সে সামনে আগাতে পারলো না! কোনো ইম্প্রুভমেন্টই নেই! সত্যিই অবাক করা কথা!

আচ্ছা যদি বলি, অবাক হওয়ার কী আছে? আমাদের অবস্থাও তো ঐ ছেলেটার মতোই! তাহলে কি খুব বেশি অবাক হবেন? বিষয়টা কুরআন কারীম! নিজেকে প্রশ্ন করুন, এখন যদি আমাদেরকে প্রশ্ন করা হয় ১০ বছর আগে কুরআন সম্মন্ধে কতটুকু জানতাম আর এখন তার থেকে কতটুকু ইম্প্রুভ করেছি! আমাদের অনেকের উত্তরও কিন্তু একই হবে।

আমরা কুরআন চর্চা করার ক্ষেত্রে এই ছাত্রের মতোই। বরং কেউ কেউ তো তার থেকেও নিচে। থ্রী থেকে টু-তে বা ওয়ানে। ২০ বছর আগে বাসায় কিংবা মক্তবে ১০ টি সূরা মুখস্থ হয়েছিলো। গত ২০ বছরেও কোনো ইম্প্রুভ নেই; বরং ওখান থেকে কমে কারো কারো ৫ এ নেমে এসেছে।

দুনিয়া অর্জন করার জন্য আমাদের চেষ্টার কমতি নেই। মনে করে দেখুন, এসএসসি, এইচএসসি, ভার্সিটি এডমিশন সহ বিভিন্ন পরীক্ষার আগে আমরা কতো পরিশ্রম করেছি! রাতদিন এক করে পড়াশুনা! অন্যদের থেকে ভালো করার অদম্য মানসিকতা নিয়ে বিরামহীন এক প্রতিযোগিতায় লিপ্ত আছি সবাই। আর যতো অবহেলা, ক্লান্তি আর অনাগ্রহ - সব দ্বীন শেখার বেলায়। অথচ আমাদের নির্দেশ দেয়া হয়েছে, নেক কাজে প্রতিযোগিতা করার জন্য। প্রতিযোগিতা ঠিকই করছি কিন্তু সবটাই দুনিয়ার জন্য। আখিরাতের জন্য কী করছি আমরা?

দুনিয়ার সার্টিফিকেট কোনো কাজেই আসবেনা।
কাজে আসবে কুরআন; আপনার ঈমান ওআমল।
একদিন আফসোস হবে, ইশ আগে কেনো নামাজ পড়িনি, কোরআন অধ্যায়ন করিনি! সাবধান এই আফসোস যেনো হাশরের মাঠে না হয়। ওয়াল্লাহি আল্লাহ্ এখনো অপেক্ষায় আছেন আপনার জন্য তওবার দরজা খোলা রেখে। আপনার নিঃশ্বাস এখনো আছে। আমলের সময় শেষ হয়নি। মৃত্যু আসার আগেই নিজেকে গুছিয়ে নিন। নাহলে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবেনা।

(সংগৃহীত)

পবিত্র মাহে রমজান উপলক্ষে  শায়খ আব্দুল হক ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে মহিলাদের জন্য তৃতীয়বারের মতো অনলাইন ফ্রি কোরআন...
13/03/2024

পবিত্র মাহে রমজান উপলক্ষে শায়খ আব্দুল হক ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে মহিলাদের জন্য তৃতীয়বারের মতো অনলাইন ফ্রি কোরআন শিক্ষা কোর্স এর আয়োজন করা হলো
যে সকল মা ও বোনেরা কোর্সটিতে অংশগ্রহণ করতে আগ্রহী এই টেলিগ্রাম লিংকে জয়েন করুন https://t.me/FemaleQuranFreeClasse
অবশ্যই যে টেলিগ্রাম আইডি থেকে জয়েন হবেন সেটি যেন মহিলা স্টুডেন্ট আইডির নাম থাকে, পুরুষ আইডি নাম হলে এপ্রুভ হবে না।

উম্মাহ যুবকেরা ভুলে মুহাম্মদ বিন কাসিমের গল্পঃ
01/01/2024

উম্মাহ যুবকেরা ভুলে মুহাম্মদ বিন কাসিমের গল্পঃ

01/01/2024

আস সালামু আলাইকুম নতুন করে নাজিরা ব্যাচ চালু হচ্ছে।30 পারা থেকে।এই মাসের 10 তারিখ থেকে।3জন সাইট ফাঁকা আছে।চাইলে কেউ জয়েন হতে পারেন।সপ্তাহে 2 দিন ক্লাস ক্লাস মাঝে করেকশান দিয়া হবে সাথেই ভিডিও ওপেন করে করেকসান করে দিয়া হবে।শুধু মহিলাদের জন্য।শুধু মাসিক হাদীয়া 500 করে।আগ্রহী হলে ইনবক্স করবেন।বেসিক তাজবিদ জানা থাকা লাগবে।

20/12/2023

প্রশ্ন: নামায পড়ার সময় মেয়েদের পা কি ঢাকতেই হবে?
----
শায়েখ নাসিরুদ্দিন আলবানীর উত্তর:
মেয়েদের পা (পায়ের গোড়ালি, পায়ের পাতা) না ঢেকে
সলাহ্ আদায়ের অনুমতি নেই, এমনকি ঘর থেকে বের হলেও পা (গোড়ালি, পায়ের পাতা) ঢাকতে হবে। কারণ, মেয়েদের পা (গোড়ালি, পায়ের পাতা) "আওরাহ" এর অংশ। এবং আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা সূরা নূর এর ৩১ নং আয়াতে আদেশ করেছেন, ".... তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশের জন্য সজোরে পদচারণা না করে।" জাহিলী যুগের নারীরা পায়ে নূপুর পড়তো। তারা যখন হাঁটতো, পুরুষদের আকর্ষণের জন্য
মাটিতে জোড়ে জোড়ে পা ঠুকত, যাতে করে জোড়ে শব্দ হয় আর পুরুষেরা আকর্ষিত হয়। এভাবেই শয়তান ওয়াসওয়াসা দেয়!
তার মানে পা (গোড়ালি, পায়ের পাতা) অবশ্যই ঢাকা থাকতে হবে। কারণ কি? কারণ, আল্লাহ্ সুবহানু ওয়া তা'আলা সূরা আহযাবের ৫৯ নং আয়াতে বলেছেন,
"হে নবী! আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের জিলবাব নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।"
যে জিলবাব পরিধানের কথা বলা হয়েছে, তাতে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকতে হবে।
সহীহ তিরমিযীর ১৭৩১ ও আবু দাউদের ৪১১৯ নং হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (সা:) একদিন বলছিলেন, "যে অহংকারবশত কাপড় ঝুলিয়ে পড়ে
বিচারের মাঠে আল্লাহ্ তার দিকে ফিরে তাকাবেন না।" এক মহিলা তখন বললেন, "ইয়া রাসূলুল্লাহ (সা:) তাহলে তো আমাদের পা অনাবৃত হয়ে পড়বে।" রাসূল (সা:) জবাবে বললেন,"মহিলারা এক বিঘত পরিমাণ ঝুলিয়ে পড়বে।" ঐ মহিলা আবার বললেন,"তাহলে বাতাসে পা অনাবৃত হতে পারে।" রাসূল (সা:) তখন বললেন,"তাহলে আরও এক বিঘত বেশি অর্থাৎ মোট এক হাত পরিমাণ ঝুলিয়ে পড়বে। কিন্তু এর বেশি না।" (শাইখ এখানে হাদিসের মূল ভাবার্থটুকু কেবল বলেছেন)
একারণে, সেসময়ের নারীরা নাযিলকৃত আয়াত অনুসারে জিলবাব পড়তেন। তারা তাদের পায়ের গোড়ালি, পায়ের পাতা পর্যন্ত লম্বা জিলবাব দিয়েই ঢাকতেন।

এছাড়া নামাযে মেয়েদের পায়ের পাতা ঢাকা ওয়াজিব এই ফাতওয়া দিয়েছেন আব্দুল্লাহ আজিজ বিন বায (ফাতওয়ায়ে আল-্মারআ'হ আল মুসলিমা, শায়েখ আব্দুল্লাহ আল-আজিজ বিন বায, পৃষ্ঠা. ৫৭)

আল্লাহু আ'লাম

[সংগৃহীত]

28/11/2023

একসময় শোনা যেত, হিজাব দিয়েও সবকিছু করা যায়। (কথাটা ভুলই ছিল: যা কিছু হারাম সেটা হিজাব দিয়ে করাও হারামই। যেমন বিয়ের স্টেজে হিজাব পরে নাচা।)

এখন সেই কনসেপ্ট আরো এক ধাপ উন্নত(!)
এখন হলো: হিজাব দিয়েও সবকিছু পরিধান করা যায়!

অথচ, এই কথাটাও ভুলই। যা কিছু পরে নন মাহরামের সামনে যাওয়া যায় না, সেসব কিছু পরে একটা হিজাব দিলেই সেটা হালাল হয়ে যায় না।

হিজাব কেবল একটুকরো ওড়না না, যা টাইট কাপড়/জিন্স/নেটের কাপড়/মেকআপ/পারফিউম সবকিছুর সাথে পেঁচালেই হল। এমন কিছু না যাতে করে সব হারাম কাজ করা যায়, সব পার্টিতে যাওয়া যায়, সব স্টাইলে বের হওয়া যায়, খালি মাথাটা ঢাকা চাই।

হিজাবের বিধান কে দিয়েছেন?
"আল্লাহ।"

সংজ্ঞাটাও আল্লাহ এবং তাঁর রাসূলের থেকে নিতে হবে।

অমুক স্টাইলিস্ট, তমুক ডিজাইনার, "আমার মনে হয়" থেকে না।

বাকি রইলো: "তুমি তো বাসায় থাকো, আমাদের দশজনের সাথে মিশতে হয়" ব্যাপারটা।
তা সেই ব্যাপারে, যা কিছু আমাদেরকে আল্লাহর পথেই চলতে দেয় না, সেটা আমাদের জীবনে অথবা আমাদের সেই জীবনে থাকারই কথা না, in the first place!

(যদি আমরা বিশ্বাসই করি যে আমরা আল্লাহর বান্দা, আমরা মুসলিম মানে আমরা আল্লাহর আনুগত্য স্বীকার করেছি; আর আল্লাহ চান আমরা হিজাব করবো, কিভাবে করবো বলেও দিয়েছেন, এরপরও সেটা না মানার অর্থ কী, সেটা কি আমরা ভেবে দেখেছি??)

~নায়লা নুযহাত
ফলোঃ

10/10/2023

অনলাইন হুফ্ফাজ প্রশিক্ষণ কোর্স। ২৫ অক্টোবর থেকে শুরু হবে।
☞ মহিলা ও পুরুষ উভয় ভর্তি হতে পারবেন। ⇨৩১ দিন ব্যাপী কোর্স।
ক্লাস টাইম- মহিলা বিভাগ
প্রতিদিন সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত
পুরুষ বিভাগ-প্রতিদিন রাত ৯-১৫ থেকে ১১-১৫ পর্যন্ত। সপ্তাহে শুক্রবার দিন শুধুমাত্র ক্লাস বন্ধ থাকবে।

➤ কোর্স সম্পূর্ণ হওয়ার পর ছাএ/ছাত্রীদের মাজে পরিক্ষার মাধ্যমে ফলাফল অনুযায়ী সনদ প্রদান করা হবে।
সারা দেশব্যাপী আমাদের আওতাধীন প্রতিষ্ঠান এ স্টুডেন্টদের পড়ার মান ও যোগ্যতা অনুযায়ী খেদমতের এর সুযোগ করে দেওয়া হবে।
➤ কোর্স ফি বাবদ ৩ হাজার টাকা।

যেভাবে ভর্তি হবেন.....
১-নিম্নে দেওয়া আমাদের বিকাশ মার্চেন্ট নাম্বারে কোর্স ফি প্রদান করুন।
২- যে বিকাশ নাম্বার থেকে কোর্স ফি প্রদান করেছেন তার screenshot অথবা লাস্ট ৩ ডিজিট +
স্টুডেন্টের নাম ও স্টুডেন্টদের একটিভ একটি নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।পরবর্তী
২৪ ঘন্টার মধ্যেই চআপনাকে কনফার্ম করে দিবেন ওপরবর্তী ক্লাস ও অন্যান্য সকল কার্যক্রম বুঝিয়ে দিবেন।
বিকাশ মার্চেন্ট নাম্বার 01780035046 + একই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার।
➤ বিস্তারিত তথ্যের জন্য কল করুন ↓
✆ 01780035046 প্রবাসী হলে WhatsApp-Imo তে কল করুন।

08/10/2023

মৃত্যুর সময়ে শয়তানের টোপ

মৃত্যুর সময়টা খুব যন্ত্রণাদায়ক। প্রচণ্ড কষ্টের। একদিকে ভালোবাসার সব জিনিস, প্রিয় মানুষ ছেড়ে যাওয়ার ব্যথা, অন্যদিকে মৃত্যুর বিভীষিকা, সম্পদের মায়া। শয়তান তাই এই সুযোগটার পূর্ণ ‘সদ্ব্যবহার’ করে।

সে কানপড়া দিতে শুরু করে: ‘কী অবস্থা তোমার! কেন মারা যাচ্ছ? খুব কষ্ট লাগছে? তোমার স্ত্রী-সন্তান ছেড়ে কোথাকার কোন মাটির নিচে জায়গা হবে তোমার!’

এগুলো বলে বলে সে মানুষকে তার প্রভুর প্রতি বিদ্বেষী করার টোপ ফেলে। আল্লাহর নির্ধারিত নিয়তির প্রতি ঘৃণা জাগাতে চায়। তাকে দিয়ে আপত্তিকর কথাবার্তা বলায়। কিংবা উইল করার সময় দেখা যায় তাকে দিয়ে অন্যায় পক্ষপাত করাচ্ছে। বংশধরদের একজনের চেয়ে অন্যকে হিস্সার চেয়েবেশি দিয়ে দিচ্ছে। এরকম আরও বহু বেইনসাফি কাজ করায়। এজন্য শয়তানের এই টোপ এড়ানোর উপায়, নিজেদের শুদ্ধ করার পন্থা জানা খুব খুব জরুরি।

আবূ আল-ইউস্‌ (রাদ্বি.) বলেছেন নবিজি (সা.) একটা দু‘আ প্রায়ই করতেন:
أعوذ بك أن يتخبطنى الشيطان عند الموت
আ‘ঊযুবিকা আন ইয়াতাখব্বাত়নীশ-শাইত়নু ‘ইংদাল-মাওত।' অর্থাৎ (আল্লাহ) আপনার কাছে আমি মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে আশ্রয় চাই।'

অন্তিম সেই সময়ে শয়তান তার অনুচরদের বলে,
“এই মরণের সময় যদি ওকে ভুল পথে নিতে না পারো, তা হলে আর জীবনেও পারবে না।”

কঠিন এই পরীক্ষায় উতরানোর উপায় হচ্ছে সুস্থ অবস্থায় আল্লাহর ব্যাপারে সচেতন থাকুন। তা হলে কঠিন সময়ে আল্লাহ ‘নিজে’ আপনাকে হেফাজত করবেন। আপনার চিন্তা চেতনায় যদি সব সময় আল্লাহকে স্থান দেন, তা হলে তিনি আপনার অঙ্গপ্রতঙ্গকে আজে বাজে কাজে জড়িয়ে পড়া থেকে রক্ষা করবেন। এই প্রসঙ্গেই নবিজি (সা.) বলেছেন, 'আল্লাহকে স্মরণ রাখো। তিনি তোমাকে রক্ষা করবেন। আল্লাহকে স্মরণ রাখো, তোমার সামনে তাঁকে খুঁজে পাবে। ভালো সময়ে যদি তাঁকে চেনো, তা হলে তোমার কষ্টের সময়েও তিনি তোমাকে চিনবেন।'
(আত-তিরমিযী ২৫১৬)
- ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ

03/10/2023

কেউ ডাকলেই সাড়া দেওয়া, ন্যানো সেকেন্ডের মাথায় টেক্সটের রিপ্লাই করা এগুলো খুব সুন্দর মনের বহিঃপ্রকাশ। তবে জটিল দুনিয়ার গোলকধাঁধায় ব্যাপারটা উল্টো, সহজেই সাড়া দিলে পাবলিক আপনাকে সস্তা ভাববে।

এখানে পশ ভাবা হয় যারা মেসেজ ঠিকমতো সীন করে না, ঠিকমতো রিপ্লাই করে না। যারা বৃহৎ অনুভূতির বিপরীতে Hae, Yeah, Okay টাইপের শর্ট ফিডব্যাক করে, তারাই পশ, তারাই এলিট ক্লাস। শেষ মেসেজটা সীন না করাকে এখানে আভিজাত্যের প্রতীক হিসেবে ধরা হয়।

যারা যেকোনো সম্পর্কের মূল্য দিতে জানে, দ্রুত সাড়া দেয়, বিপদে এগিয়ে আসে, ইগো না দেখিয়ে যেকোনো ঝামেলায় নিজেই সরি বলে; দিনশেষে তারাই বড্ড একা হয়। সবাই তাদের "সস্তা মানুষ" ভাবতে থাকে।

তবে এই সস্তা গোছের মানুষগুলো একবার বেঁকে বসলে, একবার পরিবর্তন হয়ে গেলে ; পুরোপুরি ধরা-ছোয়ার বাইরে চলে যায়। কেউ তাদের মন থেকে একবার উঠে গেলে, তার দিকে আর ফিরেও তাকায় না।

লেখা- আশিকুর রহমান, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

26/05/2023

আলিম, তালিবুল ইলম এবং সাধারণ মুসলিমদের জন্য শাইখ বিন বাজ ( رحمه الله ) এর মূল্যবান নাসীহা মূল ভিডিও: Scholarly Subtitles...

26/05/2023

কি ভাবে (ض) এর সঠিক উচ্চারণ করবো শিখিনিন। শায়েখ আব্দুল হক সাহেব দাঃ বাঃ➤ উস্তাদুল হুফ্ফায ওয়াল কৃোররা শায়.....

Address

HOUSE 18, Road 7, SECTOR 10
Uttara Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Najnin Akter Islamic Education Online For Women posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Najnin Akter Islamic Education Online For Women:

Shortcuts

Share