Muktagachha City

Muktagachha City Welcome to Our Official page

আজ ১০ জুলাই দুপুর ২ টাই উদ্বোধন হতে যাচ্ছে সকল শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ এর ফলাফল।উদ্বোধন পরবর্তী সকল শ...
10/07/2025

আজ ১০ জুলাই দুপুর ২ টাই উদ্বোধন হতে যাচ্ছে সকল শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ এর ফলাফল।
উদ্বোধন পরবর্তী সকল শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল জানতে এসএমএস অপশনে গিয়ে টাইপ করুন-
SSCFirst 3 Letter of Your Board NameRoll No

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইসএসসি) -২০২৫ এর আসন বিন্যাস।কেন্দ্র: শহীদ স্মৃতি সরকারি কলেজ,মুক্তাগাছা,ময়মনসিংহ।
25/06/2025

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইসএসসি) -২০২৫ এর আসন বিন্যাস।

কেন্দ্র: শহীদ স্মৃতি সরকারি কলেজ,মুক্তাগাছা,ময়মনসিংহ।

ময়মনসিংহে শুরু হয়ে গেছে বানিজ্য মেলা🎉📌 কাচারি ঘাট, ময়মনসিংহ।
24/06/2025

ময়মনসিংহে শুরু হয়ে গেছে বানিজ্য মেলা🎉

📌 কাচারি ঘাট, ময়মনসিংহ।

🌙 ঈদুল আযহার শুভেচ্ছা! “قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ”– বলুন, নিশ্চয়ই...
06/06/2025

🌙 ঈদুল আযহার শুভেচ্ছা!

“قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ”
– বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু সবই আল্লাহর জন্য, যিনি সকল জগতের পালনকর্তা। (সূরা আল-আন‘আম: ১৬২)

"মুক্তাগাছা সিটি" পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা – ঈদ মোবারক।

এই ঈদ হোক ত্যাগ, খালেস নিয়ত ও তাকওয়ার জীবন্ত প্রতিচ্ছবি।



নতুন ও পুরাতন নোটের পার্থক্য দেখুন। কোন নোট কেমন হয়েছে?
03/06/2025

নতুন ও পুরাতন নোটের পার্থক্য দেখুন।
কোন নোট কেমন হয়েছে?

সুখবর!!!!! সুখবর!!!!  সুখবর!!!!!! "মুক্তাগাছা উপজেলার স্মার্ট কার্ড বিতরন সংক্রান্ত বিশেষ ঘোষণা।  "আসসালামু আলাইকুম।মুক্...
20/04/2025

সুখবর!!!!! সুখবর!!!! সুখবর!!!!!!

"মুক্তাগাছা উপজেলার স্মার্ট কার্ড বিতরন সংক্রান্ত বিশেষ ঘোষণা। "

আসসালামু আলাইকুম।

মুক্তাগাছা উপজেলায় আগামী ২৪-০৪-২০২৫ খ্রিঃ তারিখ হতে পুনরায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। আপনারা নির্ধারিত তারিখে ও নির্ধারিত ভেন্যু হতে নিজ নিজ বায়োমেট্রিক সম্পন্ন করে স্মার্ট কার্ড গ্রহণ করতে পারবেন।

১।স্মার্ট কার্ড গ্রহণে কোন ফি নেই।

২। নিজের তথ্য সুরক্ষিত রাখুন। নির্বাচন কমিশনের নির্ধারিত বুথ থেকে সার্চিং করুন।

৩। নির্বাচন কমিশন থেকে প্রদত্ত পাউচ অর্থাৎ স্মার্ট কার্ড রাখার প্যাকেট ব্যবহার করুন। কোন ভাবেই তা লেমেনেটেড বা প্লাস্টিক কভার ব্যবহার করবেন না। তাতে আপনার স্মার্ট কার্ডের চিপ নষ্ট হতে পারে।

৪। স্মার্ট কার্ডের নিজ নিজ তথ্য সুরক্ষিত রাখুন। আপনার তথ্য বা কার্ড ফটোকপি করার মাধ্যমে বেহাত হতে পারে। সতর্ক থাকুন।

ধন্যবাদান্তে
রাজিয়া ফেরদৌস
সহকারী উপজেলা নির্বাচন অফিসার, মুক্তাগাছা।

পারভেজ নামের এই ছেলেটি তার নিজের ক্যাম্পাসে খুন হয়েছে আজ।  ক্যাম্পাসের সামনে পারভেজ তাঁর দুই বন্ধুকে নিয়ে শিঙাড়া খাচ্ছিল...
20/04/2025

পারভেজ নামের এই ছেলেটি তার নিজের ক্যাম্পাসে খুন হয়েছে আজ।

ক্যাম্পাসের সামনে পারভেজ তাঁর দুই বন্ধুকে নিয়ে শিঙাড়া খাচ্ছিল। সেখানে দুই নারী শিক্ষার্থীও দাঁড়িয়ে ছিলেন। তারা মনে করে ওরা তাদেরকে নিয়ে হাসাহাসি করছে।

তাই তারা কাউকে খবর দেয়। খুব সম্ভবত বয়ফ্রেন্ড হবে। ক্যাম্পাসের বাইরের তিনটা ছেলে এসে পারভেজদের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিষয়টি মিটমাট করে দেন। কিন্তু ঐ তিন যুবক আরও কয়েকজনকে নিয়ে এসে পারভেজ ক্যাম্পাস থেকে বের হতেই তাঁকে ছুড়িকাঘাত করে।

একটা ছুড়ির আঘাত ঠিক হৃদপিণ্ডের উপর পড়ে। এক ইঞ্চির একটা ক্ষত! মারা যায় পারভেজ। একেবারে তুচ্ছ একটা ঘটনায় খুন হয় ছেলেটা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ত সে।

পারভেজ যখন ইন্টারে পড়ত, ময়মনসিংহের টাউন হলের পাশেই একটা মেসে থাকত সে। রয়েল মিডিয়া কলেজের ছাত্র ছিল। কী হাসিখুশি নির্মল একটা ছেলে। সালাম দিয়েই যেন হেসে নুয়ে যেত! এই হাসিই তার জন্য কাল হলো!

এই হত্যা ক্ষমতা প্রদর্শনের হত্যা, দর্প প্রদর্শনের হত্যা। এই জঘন্যতম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন। ভিডিও ফুটেজ আছে, অসংখ্য প্রত্যক্ষদর্শীর সামনে সে খুন হয়েছে। এখনও খুনী কেন গ্রেফতার হয় নি?

সে ঢাবি, বুয়েটের ছাত্র না, তাই চুপ থাকবেন, এমন যেন না হয়। তার খুনের বিচারের দাবি তুলুন। আওয়াজ না তুললে বিচার হয় না এদেশে।

জাহিদুল ইসলাম পারভেজ, বাচ্চা একটা ছেলে! মানুষের জীবন, হত্যা এত সহজ ব্যাপার হয়ে গেল!!!!

Courtesy : Arju Ahmed

ময়মনসিংহ কোতোয়ালী থানার সামনে আকস্মিক ভাবে মারা গেছে লোকটি।কোন ঠিকানা বা পরিচয় পাওয়া যাচ্ছে না। কেউ তাঁকে চিনে থাকলে  প...
19/04/2025

ময়মনসিংহ কোতোয়ালী থানার সামনে আকস্মিক ভাবে মারা গেছে লোকটি।
কোন ঠিকানা বা পরিচয় পাওয়া যাচ্ছে না। কেউ তাঁকে চিনে থাকলে পরিচয় পেতে সহযোগিতা করুন

নতুন বছরের প্রথম দিনে হাজারো মানুষের মুখে হাসি, হাতে রঙিন মুখোশ আর চোখে নতুন স্বপ্ন।আমাদের সংস্কৃতি, আমাদের উৎসব, আমাদের...
14/04/2025

নতুন বছরের প্রথম দিনে হাজারো মানুষের মুখে হাসি, হাতে রঙিন মুখোশ আর চোখে নতুন স্বপ্ন।

আমাদের সংস্কৃতি, আমাদের উৎসব, আমাদের চেতনার প্রকাশ।

সবাইকে জানাই বাংলা ১৪৩২-এর শুভেচ্ছা ও ভালোবাসা সম্প্রীতি আর মানবিকতার পথে।

শুভ নববর্ষ!

ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো....!
12/04/2025

ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো....!

অনেক হতাশা নিরাশার মধ্যে লাস্ট তিন-চারদিনের কয়েকটা সুখবর আপনাগো শুনাই। দেশের ভালো শুনাইতে এবং শুনতে ভালোই তো লাগে। - ইন্...
12/03/2025

অনেক হতাশা নিরাশার মধ্যে লাস্ট তিন-চারদিনের কয়েকটা সুখবর আপনাগো শুনাই। দেশের ভালো শুনাইতে এবং শুনতে ভালোই তো লাগে।

- ইন্টেরিম লাস্ট ৬ মাসে দেশী বিদেশী ঋণ পরিশোধ করেছে ৬২ হাজার কোটি টাকা।

- দেশের রেমিট্যান্স প্রবাহ বেড়ে ১৮.৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা গতবছরের এই সময়ের তুলনায় ৪ বিলিয়ন বেশি।

- দেশের রিজার্ভ বেড়ে হয়েছে ২ হাজার ১৪০ কোটি টাকা।

- হাসিনা ও তার পরিবারের একাউন্ট থেকেই উদ্ধার করেছে ৬৩৫ কোটি টাকা।

- দেশের খাদ্যপণ্যে ভর্তুকি বেড়েছে প্রায় ১২ শতাংশ।

- রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ার আশংকাকে আশ্চর্যজনকভাবে হ্যান্ডেল করেছে ইন্টেরিম।

- গত ২২ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই ফেব্রুয়ারিতে।

- ধর্ষণের তদন্ত ১৫ দিন এবং বিচার ৯০ দিনের মধ্যে করার সিদ্ধান্ত হয়েছে।

- আওয়ামী আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাফুফের উপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিলো৷ বাফুফের উপর সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।

- জাতিসংঘের মহাসচিব ৪ দিনের জন্য বাংলাদেশ সফরে আসতেছে। ইমাজিন! যেটা কেউ পারে নাই, সেটা ইউনুস পারতেছে। গুতেরেসের সফর এই সরকারের ওয়ার্ল্ডওয়াইড রিকগনিশন বাড়াবে৷

অনেক কিছু বলা সহজ। গাইলানো সহজ৷ নির্বাচন দ্রুত চাওয়াও সহজ৷ বিএনপি সবসময় নির্বাচন চাইতেছে জাস্ট একটু চাপে রাখার জন্য এবং পলিটিক্যাল এক্টিভিজম হিসেবে৷ বিএনপির হাই-কমান্ড জানে যে, হাসিনার রেখে যাওয়া ধ্বজভঙ্গ অর্থনীতিকে বিএনপি আইসা সোজা করতে ঘাম ছুইটা যাবে। উপরন্তু, অর্থনীতি, দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি ঠিক রাখতে না পারলে বিএনপির ক্ষমতায় আসলেও যে টিকতে মুশকিল হবে, এটা ভালো করেই জানে।

ইউনুস সাব হিমশিম খাইতেছে অনেক কিছু করতে। ধ্বজভঙ্গ একটা দেশ এবং চুতিয়া একটা জাতিকে ঠিক করতে। তারপরও, অনেক কিছু করতেছে এবং করবে। একটু ক্ল্যাপ দেন লোকটারে। ইন্টেরিমকে একটু সাহস দেন।

লিখা: Mustafa Al hossain Akil

Address

Muktagachha Upazila
Upazila

Telephone

+8801954120150

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muktagachha City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share