24/04/2026
Happy Birthday to Our Respected President
To the first Executive Committee President of Moulvibazar Debating Society, one of the strongest pillars of our foundation, and the person whose hands helped shape the very beginning of this club today, we celebrate you.
The journey of MDS, its vision, and the culture of logic, leadership, and intellectual growth that we proudly carry today were built upon your dedication, guidance, and tireless efforts.You are the person who continue to walk the path you helped create.
On your special day, the entire Moulvibazar Debating Society family extends heartfelt wishes, respect, gratitude, and a lasting legacy.
Happy Birthday,
Mumtahin Chowdhury,
President (1st Executive Committee, MDS).
24/04/2026
শুভ জন্মদিন মৌলভীবাজার ডিবেটিং সোসাইটি
যুক্তির আলোয় আলোকিত হোক আমাদের এই মৌলভীবাজার- মৌলভীবাজার ডিবেটিং সোসাইটির ৭ বছর পূর্তি উপলক্ষে
শুরু হতে যাচ্ছে “৭ বছর পূর্তি” উদযাপন
এই দীর্ঘ পথচলায় ছিল স্বপ্ন, সংগ্রাম, যুক্তি, ভালোবাসা আর অসংখ্য কণ্ঠের গল্প।২০১৯ সালের ছোট্ট এক সূচনা থেকে আজ একটি জেলার বিতর্ক আন্দোলনের নাম MDS ❤️
এই আয়োজন শুধু একটি বর্ষপূর্তি নয়,
এটি আমাদের যাত্রার উদযাপন,
আমাদের মানুষের উদযাপন,
আমাদের কণ্ঠের উদযাপন।
চলুন, একসাথে উদযাপন করি
যুক্তির, বন্ধনের এবং ভবিষ্যতের এই সুন্দর অধ্যায়।
📍Moulvibazar Debating Society
🗓️ 7th Anniversary Celebration
22/04/2026
মৌলভীবাজার জেলা প্রশাসনের সাথে 'মৌলভীবাজার ডিবেটিং সোসাইটি (MDS)' এর সৌজন্য সাক্ষাৎ
আজ মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব তৌহিদুজ্জামান পাভেল মহোদয় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন মহোদয়ার সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন মৌলভীবাজার ডিবেটিং সোসাইটির (MDS) সদস্যবৃন্দ।
সাক্ষাৎকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে MDS-এর বিগত দিনগুলোর কার্যক্রম ও অর্জনসমূহ বিস্তারিতভাবে তুলে ধরা হয়। আমাদের কার্যক্রমের বিবরণ অত্যন্ত আন্তরিকতার সাথে শুনে উনারা সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে জেলাব্যাপী বিতর্ক চর্চা অব্যাহত রাখা এবং দেশজুড়ে অন্যান্য ক্লাবের সাথে সমন্বয় বৃদ্ধির প্রচেষ্টাকে উনারা সাধুবাদ জানান এবং MDS-কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ভবিষ্যতে মৌলভীবাজার ডিবেটিং সোসাইটির যেকোনো সৃজনশীল আয়োজনে জেলা প্রশাসন সব ধরণের সহযোগিতা ও পাশে থাকার সদয় আশ্বাস প্রদান করেছেন।
জেলা প্রশাসনের এই অনুপ্রেরণা আমাদের আগামী দিনের পথচলাকে আরও গতিশীল করবে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়ার প্রতি তাদের মূল্যবান সময় ও নির্দেশনার জন্য।
বিতর্ক ছড়িয়ে পড়ুক জেলার প্রতিটি প্রান্তে।
26/03/2026
We are deeply saddened to announce that Ahnnaf Tahmid Raiyan, a debater from Jahangirnagar University and former General Secretary of JUDO, is no longer with us. His tragic and untimely passing has left us profoundly grief-stricken. Inna Lillahi wa Inna Ilayhi Raji'un.
He also served as the Organizing Secretary of the Rajbari Debate Association. His contributions and leadership in the debating community of Bangladesh will be remembered forever.
We extend our heartfelt condolences to his bereaved family, friends, classmates, and colleagues.
May Allah grant him Jannatul Ferdous and give his family the strength to bear this immense loss.
20/03/2026
Eid Mubarak from Moulvibazar Debating Society 🌙
On this joyous occasion, we celebrate unity, compassion, and the power of meaningful dialogue. May this Eid bring peace to our hearts, wisdom to our words, and strength to our voices.
Let us continue to inspire change through reason, respect, and understanding.
Eid Mubarak to all! 🤍🌙
19/03/2026
তীব্র প্রতিদ্বন্দ্বিতা, ধারালো যুক্তি আর মুগ্ধ করা উপস্থাপনার মধ্য দিয়ে পর্দা নামলো এমডিএস মিত্র সংসদ ২০২৬–এর। অসাধারণ পারফরম্যান্সের ভিড়ে সেরাদের নাম এখন সবার সামনে—
🏆 চ্যাম্পিয়ন: তর্কতরঙ্গ
🥈 রানার্স আপ: তর্কজাল
⭐ টুর্নামেন্টের সেরা বিতার্কিক: নওশীন ও উৎসব
🔥 ফাইনালের সেরা বিতার্কিক: সানি
সকল বিজয়ী ও অংশগ্রহণকারীকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।
এই মঞ্চে তোমাদের প্রতিটি যুক্তি, প্রতিটি বক্তব্য আর প্রতিটি মুহূর্তই ছিলো প্রাণবন্ত ও অনুপ্রেরণাদায়ী।
14/03/2026
এমডিএস মিত্র সংসদ ২০২৬ | টিম পরিচিতি
ভিন্ন ক্লাব, ভিন্ন শহর—কিন্তু এক মঞ্চে যুক্তির লড়াই।
বন্ধুত্ব আর বিতর্কের এই অনন্য আয়োজনে এবার মুখোমুখি হয়েছে দারুণ কিছু দল, যেখানে প্রতিটি টিম গঠিত হয়েছে ভিন্ন ভিন্ন ক্লাবের বিতার্কিকদের সমন্বয়ে।
পরিচয় করিয়ে দিচ্ছি এমডিএস মিত্র সংসদ ২০২৬–এর সকল দলকে।
কে জিতবে যুক্তির মঞ্চ, আর কে জিতবে সবার হৃদয়—দেখা যাক!
বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন:
• শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি
• ডিবেটিং ক্লাব অব হাজী মোহাম্মদ দানেশ সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি
• ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব
• AIUB Oratory Club
• ব্রাহ্মণবাড়িয়া ডিবেটিং সোসাইটি
যুক্তির আলোয় আলোকিত হোক এমডিএস মিত্র সংসদ ২০২৬। ✨
11/03/2026
MDS Iftar Mahfil
🌙 MDS ইফতার মাহফিল ২০২৬-এ আপনাকে স্বাগতম!
পবিত্র মাহে রমজান আমাদের জীবনে নিয়ে আসে আত্মশুদ্ধি, কৃতজ্ঞতা এবং পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য সুযোগ। এই পবিত্র মাসের আনন্দ ও বরকত সবার সাথে ভাগাভাগি করতে মৌলভীবাজার ডিবেটিং সোসাইটি আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের ইফতার মাহফিলে।
আসুন, আমরা সবাই একত্রিত হয়ে রমজানের এই পবিত্র মুহূর্তগুলো ভাগাভাগি করি, সুস্বাদু ইফতার উপভোগ করি এবং পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করি।
আপনার উপস্থিতি আমাদের আয়োজনকে আরও আনন্দময় ও অর্থবহ করে তুলবে।
রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/hKeujbi3tqu3nErh7