Mugda Medical College

  • Home
  • Mugda Medical College

Mugda Medical College Mugda Medical College is the 4th Public Medical School in Dhaka city. Academic Affiliation: Dhaka University
Principal: Professor Dr. MD. Mosharraf Hosaain

মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল

এটি ঢাকার মুগদাতে অবস্থিত একটি ৫০০ শয্যা বিশিষ্ট সরকারী হাসপাতাল এবং মেডিকেল কলেজ।
৯.৫২ একর জমির উপর এটি অবস্থিত।এতে মোট ১৩ টি ফ্লোর রয়েছে।

২০১৩ সালের ১৯ জুলাই গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্ভোদন করেন।

২০১৪ সালের ৩১ মার্চ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হাসপাতাল পরিদর্শনে আসেন।তখন স্থানীয় সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্ত্বে হাসপাতাল কর্তৃপক্ষ মুগদা হাসপাতালকে মেডিকেল কলেজ ঘোষনার দাবি তোলেন।স্বাস্থ্যমন্ত্রী এতে সায় দিয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে মেডিকেল কলেজ চালুর ঘোষনা দেন।প্রতিশ্রুতি অনুযায়ী ২০১৬ সালের ১০ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে মুগদা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের ক্লাশ উদ্ভোদন করেন।
পাশাপাশি বছরের শুরু থেকেই শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাসের ব্যাবস্থা করা হয়েছে।

মুগদা মেডিকেল কলেজের নিজস্ব সাংস্কৃতিক , ক্রীড়া এবং সমাজকল্যাণ পরিষদ রয়েছে।এসব পরিষদ বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে।
বর্তমানে এটি দেশের অন্যতম সেরা মেডিকেল কলেজ।

আজ ০১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ৪৮ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রায় ৩৫০০ চিকিৎসক স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগদা...
01/02/2026

আজ ০১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ৪৮ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রায় ৩৫০০ চিকিৎসক স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগদান করেন, যার মধ্যে রয়েছেন মুগদা মেডিকেল কলেজ থেকে বের হওয়া তিনটি ব্যাচের উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক।

ছবিতে ৪৮ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে জায়গা করে নেয়া মুগদা মেডিকেল কলেজ পড়ুয়া চিকিৎসকদের একাংশ।

25/10/2025

যমুনা টেলিভিশনে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের এক যুগ পূর্তি উদযাপন কমিটি।

04/05/2025

শোক সংবাদ।

মুগদা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী, ডা. সৈয়দ শরিফুল আলম মাহিন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আজ সকাল ৬ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

26/04/2025
জ্বর হলেই এন্টিবায়োটিক নয়।এন্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়াল ইনফেকশন এর জন্য ব্যবহার করা হয়। অপ্রয়োজনীয় এন্টিবায়োটিক ব্...
22/11/2024

জ্বর হলেই এন্টিবায়োটিক নয়।এন্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়াল ইনফেকশন এর জন্য ব্যবহার করা হয়। অপ্রয়োজনীয় এন্টিবায়োটিক ব্যবহারের ফলে দিন দিন এন্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাচ্ছে, রোগ সৃষ্টিকারী জীবানুগুলো এন্টিবায়োটিককে অকার্যকর করার ক্ষমতা অর্জন করতেছে। এভাবে এন্টিবায়োটিক এর অপব্যবহার চলতে থাকলে অদূর ভবিষ্যতে কার্যকর কোন এন্টিবায়োটিক থাকবে না।

প্রতি বছরই ঋতু পরিবর্তনের সময় অনেক মানুষের জ্বর, মাথাব্যথা, মাংসপেশি ও জয়েন্টে ব্যাথা, নাক দিয়ে পানি পড়া, হাচি, শুষ্ক কাশি হয়ে থাকে। এছাড়া জ্বরের সাথে জয়েন্টে ও হাড়ে প্রচন্ড ব্যাথা থাকে। জ্বর ১০২ - ১০৪ ডিগ্রি ফারেনহাইট হলে মানুষ ঘাবড়ে যায়। এর কোনটাতেই এন্টিবায়োটিক সেবনের প্রয়োজন নেই। ডেঙ্গু পরীক্ষা করিয়ে শুধু প্যারাসিটামল, এন্টিএলার্জিক এবং পর্যাপ্ত তরল খাবারই যথেষ্ট।

পাচ-ছয় দিন পরেও যদি জ্বর বাড়তির দিকে থাকে, রক্ত পরীক্ষা, প্রসাব পরীক্ষা, বুকের এক্সরে অথবা অন্যান্য প্রাসঙ্গিক পরীক্ষায় যদি ব্যাকটেরিয়াল ইনফেকশনের প্রমান পাওয়া যায়, সেক্ষেত্রেই কেবল চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক সেবন করতে হবে।

জ্বর হলেই সাথে সাথে এন্টিবায়োটিক নয়।

10/10/2024

Seats being vacant was unimaginable a few years back yet now private medical colleges in the capital are also facing a crisis of students.

Address


Opening Hours

Monday 08:00 - 14:30
Tuesday 08:00 - 14:30
Wednesday 08:00 - 14:30
Thursday 08:00 - 14:30
Saturday 08:00 - 14:30
Sunday 08:00 - 14:30

Telephone

+88 02 7276032

Alerts

Be the first to know and let us send you an email when Mugda Medical College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mugda Medical College:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share