Entrepreneurship নিজের বলার মতো একটা গল্প Foundation

Entrepreneurship নিজের বলার মতো একটা গল্প Foundation

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Entrepreneurship নিজের বলার মতো একটা গল্প Foundation, Education & Learning, .

উদ্যোক্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠান
"প্রতিদিন" এবং "বিনামূল্যে" উদ্যোক্তা, দক্ষতা ও মূল্যবোধ বিষয়ে প্রশিক্ষণ
টানা ৯০ দিন করে প্রতিটা ব্যাচ, চলছে ৩৫ তম ব্যাচ
টানা ৩১০০ দিন ট্রেনিংয়ের বিশ্ব রেকর্ড !
৩৮ লাখ তরুণদের প্রশিক্ষণ...
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন

23/08/2026

সবার আগে নিজেকে ভালোবাসতে হবে।

22/08/2026

যেভাবে SEO মার্কেটিং করে সেল বাড়াবেন...

22/08/2026

সেশন ২২৭
ব্যাচ ৩৫

কিভাবে SEO মার্কেটিং করে সেল বাড়াবেন?

ডিজিটাল মার্কেটিং - সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি ও কিভাবে কাজ করে?
Search Engine Optimization (SEO) হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে যে কেউ সার্চ ইঞ্জিন (যেমন Google, Yahoo, Bing etc.) ব্যাবহার করে একটি ওয়েবসাইটকে বিনামূল্যে সকলের কাছে পৌছে দিতে পারে এবং সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের অনুসন্ধান ফলাফলের তালিকায় প্রথম দিকে দেখানোর চেষ্টা করা।

SEO হচ্ছে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার কৌশল। এসইও বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বলতে আমরা সোজা কথায় বুঝি সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইটের ভাল সম্পর্ক তৈরি করা। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন ছাড়া একটা ওয়েবসাইট কখনোই পূর্ণতা পায় না কারন কোটি কোটি সাইটের অবস্থান প্রথম সারিতে তৈরি করতে হলে এর বিকল্প নেই।

SEO এর উদ্দেশ্য গুলো কি?

- একটি সাইটকে সকলের কাছে সহজে পৌছে দেওয়া।
- ওয়েব সাইটের জনপ্রিয়তা বৃদ্ধি করা।
- সাইটের ভিজিটর বা ট্রাফিক বৃদ্ধি করা।
- বিভিন্ন ধরনের অনলাইন থেকে আয় করার মাধ্যম হিসেবে কাজ করে।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মুলত দুই ধাপের মাধ্যমে হয়ে থাকেঃ
অন পেজ অপটিমাইজেশন
অফ পেজ অপটিমাইজেশন
১) অন পেজ অপটিমাইজেশন
ব্লগ বা ওয়েব পেজের মধ্যে আমরা যে সকল অপটিমাইজেশন করে থাকি তাকেই অন-পেজ অপটিমাইজেশন বলা হয়। এটার জন্য সঠিক কিওয়ার্ড খোঁজা, মেটা ট্যাগের ব্যবহার, টাইটেলে ট্যাগের ব্যবহার, বর্ণনা ট্যাগের ব্যবহার, কী ওয়ার্ড সমৃদ্ধ কনটেন্ট বানানো ইত্যাদি।
২) অফ পেজ অপটিমাইজেশন
অফ পেইজ অপটিমাইজেন - যার মাধ্যমে প্রতিযোগিতামুলক রেঙ্কিং এ একটি সাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম সারিতে অন্তর্ভুক্ত করা যায়। সাধারনত উন্নত ব্যাকলিংক, আর্টিকেল মার্কেটিং, ফোরাম পোস্টিং, ইত্যাদির মাধ্যমে অফ পেইজ অপটিমাইজেশন করা হয়। অফ পেইজ অপটিমাইজেশন শুধুমাত্র একটি পাতায় নয় এর সঠিক ব্যাবহার আপনার পুরো ব্লগের উপরে পরবে অর্থাৎ এর ফলে আপনার ব্যাকলিংক বৃদ্ধি পাবে এবং পেজ রেঙ্ক বেড়ে যাবে।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে কাজ করে তার ব্যাসিক বিষয় গুলো উদ্যোক্তাদের জানা থাকা দরকার।

কিভাবে SEO মার্কেটিং করে সেল বাড়াবেন?
SEO মার্কেটিং মানে হলো এমনভাবে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট অনলাইনে সাজানো, যাতে মানুষ গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে খুঁজলে আপনার জিনিসটাই আগে চোখে পড়ে। এতে টাকা খরচ না করেও সেল বাড়ানো যায়। যেমনঃ
১। কীওয়ার্ড বেছে নিন – কাস্টমাররা আসলে কী লিখে সার্চ করে সেটা খুঁজে বের করুন। যেমন: "সেরা হ্যান্ডব্যাগ অনলাইন বাংলাদেশ", “টি শার্ট লাভারস” “অরগানিক” —এই ধরণের শব্দ টার্গেট করুন।
২। কনটেন্ট তৈরি করুন – ব্লগ, আর্টিকেল, প্রোডাক্ট ডিসক্রিপশন, FAQ—এসব জায়গায় ওই কীওয়ার্ড ব্যবহার করুন। মানুষ তথ্য পেলে গুগল আপনার সাইটকে গুরুত্ব দেবে।
৩। প্রোডাক্টের বর্ণনা ইউনিক করুন – অন্য কোথাও থেকে কপি না করে সহজ ভাষায় নিজের মতো লিখুন। এতে SEO তে ভালো র‍্যাঙ্ক পাওয়া যায়।
৪। ইমেজ অপ্টিমাইজ করুন – ছবির নাম, ALT ট্যাগে কীওয়ার্ড দিন। এতে গুগল ইমেজ সার্চ থেকেও ভিজিটর আসবে।
৫। ওয়েবসাইট স্পিড বাড়ান – ধীরগতির সাইট মানুষ পছন্দ করে না। গুগলও এধরনের সাইটকে উপরে দেখায় না। ভাল স্পীড এর ইন্টারনেট ও সহজেই ডাউনলোড হয় এমন ওয়েব সাইট তৈরি করতে হবে।
৬। মোবাইল ফ্রেন্ডলি সাইট – বেশিরভাগ ক্রেতাই ফোন থেকে দেখে। তাই মোবাইলে সুন্দরভাবে ওয়েবসাইট না আসলে, সেল কমবে।
৭। ব্যাকলিঙ্ক তৈরি করুন – অন্য ভালো মানের ওয়েবসাইট থেকে লিঙ্ক পাওয়া গেলে আপনার সাইটের বিশ্বাসযোগ্যতা বাড়ে।
৮। লোকাল SEO ব্যবহার করুন – যদি লোকাল বিজনেস হয়, তাহলে গুগল মাই বিজনেসে লিস্ট করুন। এতে কাছের লোকজন সহজে খুঁজে পাবে।
SEO দিয়ে সেল বাড়াতে হলে আপনাকে কনটেন্ট, টেকনিক্যাল সেটআপ আর কাস্টমারের প্রয়োজন—তিনটাকে একসাথে সামলাতে হবে।

- ইকবাল বাহার

#স্বপ্নদেখুন_সাহসকরুন_শুরুকরুন_লেগেথাকুন
#উদ্যোক্তা

#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন

22/08/2026

মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরী ছেড়ে তিনি কি স্বপ্নে বিভোর হয়ে উদ্যোক্তা হলেন?
Md Mahmudur Rahman, Co-Founder ও CEO, WeGro Global

গল্পের পিছনের গল্প... উইথ ইকবাল বাহার

22/08/2026

বিজনেস যেটাই হোক আপনার প্রোডাক্ট অনলাইনে আনুন, সেলের পরিধি বাড়বে ।

22/08/2026

উদ্যোক্তাদের জন্য বেসিক অ্যাকাউন্টিং স্কিলস, পর্ব ০১

22/08/2026

দুঃসময়ে নেতৃত্ব দিয়ে যে বা যারা টিকে থাকতে পারবে এবং ঐ প্রতিষ্ঠানকে, পরিবারকে, সমাজকে বা দেশকে কাছের মানুষদের সাথে নিয়ে টিকে থাকতে পারবে বা ধরে রাখতে পারবে - তারাই লিডার হিসেবে নিজেদেরকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে।

22/08/2026

যেখানে ঝুঁকি থাকে, সুযোগও তার আশেপাশেই থাকে

22/08/2026

যে কাজটা করলে অসংখ্য রোগ থেকে রক্ষা পাওয়া যায়।

22/08/2026

৩৩ হাজার টাকা দিয়েই শুরু এখন মূলধন ৩০ লাখ টাকা।

Want your school to be the top-listed School/college?

Telephone