জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম- উলিপুর, কুড়িগ্রাম।

  • Home
  • জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম- উলিপুর, কুড়িগ্রাম।

জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম- উলিপুর, কুড়িগ্রাম। মাদ্রাসা সম্পর্কে অথবা দ্বীনি কোন বিষয় জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।

24/08/2026

আলহামদুলিল্লাহ! 💚

জ্ঞান ও দক্ষতা অর্জনের পথে আরেকটি সুন্দর অর্জন। আমাদের মাদরাসার সম্মানিত নাজেমে তালিমাত মহোদয় Habibullah Mahmud একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর তিনি দেশবরেণ্য ইসলামিক ব্যক্তিত্ব শায়েখ Ahmadullah আহমদুল্লাহ হাফিযাহুল্লাহর হাত থেকে সনদ গ্রহণ করেন।

ইলম, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে একজন দায়িত্বশীল শিক্ষকের দক্ষতা ও অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়। আমরা আশা করি, এই অর্জিত জ্ঞান ও প্রশিক্ষণ আমাদের প্রিয় মাদরাসার শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং ছাত্রদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা তাঁর ইলম, আমল ও খেদমতে আরও বরকত দান করুন এবং দ্বীনি শিক্ষার খেদমতকে কবুল করুন। আমিন।

এমন একটি সুন্দর, সময়োপযোগী ও শিক্ষকদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ আয়োজন করার জন্য As sunnah Foundation আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আল্লাহ তাআলা তাঁদের এই দ্বীনি ও শিক্ষামূলক খেদমতকে কবুল করুন এবং ভবিষ্যতেও এমন কল্যাণকর আয়োজন অব্যাহত রাখার তাওফিক দান করুন। আমিন।

সাপ্তাহিক সেমিনারের কিছু সুন্দর মুহূর্ত।জ্ঞানচর্চা ও প্রতিভা বিকাশের ধারাবাহিক আয়োজন। আল্লাহ সকলের মেহনত কবুল করুক।
20/08/2026

সাপ্তাহিক সেমিনারের কিছু সুন্দর মুহূর্ত।
জ্ঞানচর্চা ও প্রতিভা বিকাশের ধারাবাহিক আয়োজন।
আল্লাহ সকলের মেহনত কবুল করুক।

16/08/2026

আমাদের জামিয়ার মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে শায়েখের ৫টি গুরুত্বপূর্ণ নসীহত।

আলহামদুলিল্লাহ!
আমাদের মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত মাহফিলে সৌদি আরবের প্রখ্যাত আলেমে দ্বীন শায়েখ ফাহাদ ইবনে মোহাম্মদ ইবনে হামদ আস-সুলাইম গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।

তিনি মসজিদ উদ্বোধনের পাশাপাশি উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীকে ৫টি গুরুত্বপূর্ণ নসীহত প্রদান করেন—

১️। তাকওয়া অর্জন ও বিশুদ্ধ আকিদা
জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহভীতি অবলম্বন করা এবং কুরআন-সুন্নাহভিত্তিক বিশুদ্ধ আকিদা পোষণ করা।

২️। কালেমায়ে শাহাদাত শুদ্ধভাবে বলা ও তাওহীদের স্বীকৃতি
লা ইলাহা ইল্লাল্লাহ—এর অর্থ ও দাবি বুঝে একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তাওহীদের ওপর অটল থাকা।

৩️৷ নামাজ জামাতের সঙ্গে আদায় করা
নামাজ শুদ্ধভাবে আদায় করা, সম্ভব হলে জামাতের সঙ্গে মসজিদে উপস্থিত হওয়া এবং খুশু-খুযুর সঙ্গে নামাজ আদায় করা।

৪️৷ কুরআনুল কারীমের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা
শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করা, বেশি বেশি তিলাওয়াত করা এবং সামর্থ্য অনুযায়ী কুরআন হিফজ করার প্রতি যত্নবান হওয়া।

৫৷ সুন্নতের অনুসরণ
রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নতকে ভালোবাসা, জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নত অনুসরণ করা এবং সুন্নতের আলোকে নিজেদের জীবন গড়ে তোলা।

আল্লাহ তাআলা আমাদের নতুন এই মসজিদকে কিয়ামত পর্যন্ত আবাদ রাখুন, এটিকে হেদায়াত ও দ্বীনি শিক্ষার কেন্দ্র হিসেবে কবুল করুন এবং শায়েখের গুরুত্বপূর্ণ নসীহতগুলো অনুযায়ী আমল করার তাওফিক দান করুন।
আমিন ইয়া রব্বাল আলামিন।

#মসজিদ_উদ্বোধন
#শায়েখ_ফাহাদ_আস_সুলাইম

আলহামদুলিল্লাহ! আমাদের জামিয়ার নতুন মসজিদের শুভ উদ্বোধন আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দ ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হলো জামিয়...
15/08/2026

আলহামদুলিল্লাহ! আমাদের জামিয়ার নতুন মসজিদের শুভ উদ্বোধন

আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দ ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হলো জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম, উলিপুর, কুড়িগ্রাম-এর নবনির্মিত দোতলা মসজিদের শুভ উদ্বোধনী অনুষ্ঠান।

এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবের প্রখ্যাত আলেমে দ্বীন শায়েখ ফাহদ ইনবে মুহাম্মাদ ইবনে হামদ আস সুলাইয়্যিম হাফি: (সৌদিআরব)

আরো উপস্থিত ছিলেন শাইখুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন (রাহ:) এর সুযোগ্যা সাহেবজাদাগণ ও নুরানি তালিমুল কুরআন বোর্ডের আঞ্চলিক জিম্মাদার মাওলানা আহমেদ হুসাইন সাহেব এবং এলাকার সম্মানিত উলামায়ে কেরাম, মাশায়েখ, শিক্ষকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও মর্যাদাপূর্ণ ও বরকতময় করে তুলেছেন।

মসজিদ শুধু ইবাদতের স্থান নয়—এটি ঈমান, ইলম, আমল ও নৈতিকতার প্রাণকেন্দ্র। আমাদের জামিয়ার শিক্ষার্থীদের ইবাদত, কুরআন তিলাওয়াত ও দ্বীনি শিক্ষার পরিবেশকে আরও সুন্দর ও সমৃদ্ধ করতে এই মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—ইনশাআল্লাহ।

যাঁদের অক্লান্ত শ্রম, আন্তরিক সহযোগিতা, দোয়া ও আর্থিক অবদানে এই সুন্দর কাজটি বাস্তবায়িত হয়েছে, আল্লাহ তাআলা তাঁদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন এবং এই মসজিদকে কিয়ামত পর্যন্ত দ্বীনের আলো ছড়ানোর কেন্দ্র হিসেবে কবুল করুন।

হে আল্লাহ! এই মসজিদকে কবুল করুন, আবাদ রাখুন এবং এর মাধ্যমে অসংখ্য মানুষের অন্তরে ঈমান ও হেদায়েতের আলো ছড়িয়ে দিন। আমিন।

#আলহামদুলিল্লাহ #মসজিদ_উদ্বোধন #জামিয়া_আরাবিয়া_কাসেমুল_উলুম #উলিপুর #কুড়িগ্রাম #মসজিদ #দ্বীনি_শিক্ষা

সকল হিফয শাখার শিক্ষার্থীর অভিভাবকদের প্রতি কিছু কথা।❤️
14/08/2026

সকল হিফয শাখার শিক্ষার্থীর অভিভাবকদের প্রতি কিছু কথা।❤️

শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও মেহেরবানিতে আমাদের মাদরাসার নবনির্মিত দোতলা জাম...
14/08/2026

শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল

আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও মেহেরবানিতে আমাদের মাদরাসার নবনির্মিত দোতলা জামে মসজিদের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল #আগামীকাল_যোহরের_নামাজের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে—ইনশাআল্লাহ।

এই বরকতময় আয়োজনে উপস্থিত থাকবেন সৌদি আরবের প্রখ্যাত আলেমেদ্বীন, মসজিদে কুবার সাবেক খতিব শায়খ ড. ফাহাদ ইবনে মুহাম্মদ ইবনে হামদ আস-সুলাইম হাফিজাহুল্লাহ।

তাঁর মূল্যবান নসিহত, হৃদয়স্পর্শী আলোচনা এবং দোয়ার মাধ্যমে আমাদের এই নবনির্মিত মসজিদের কার্যক্রম আরও বরকতময় হয়ে উঠবে—ইনশাআল্লাহ।

মসজিদ শুধু ইবাদতের স্থান নয়; এটি ঈমান, ইলম, আমল ও মানবিকতার আলো ছড়িয়ে দেওয়ার কেন্দ্র। মহান আল্লাহ যেন এই মসজিদকে কিয়ামত পর্যন্ত তাকওয়া, ইলম ও হেদায়েতের নূর ছড়ানোর একটি উসিলা হিসেবে কবুল করেন।

আল্লাহ তাআলা এই মসজিদ নির্মাণে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, সকলের দান-শ্রম-সময় কবুল করুন এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। আমিন।

আরও উপস্থিত থাকবেন।

হজরত মাওলানা আহমেদ হুসাইন
জিম্মাদার নুরানি তালিমুল কুরআন বোর্ড কুড়িগ্রাম জেলা
হাফেজ মাওলানা ওলিউল্লাহ ইবনে আহমেদ হুসাইন
চেয়ারম্যান নেদা ফাউন্ডেশন

এলাকার সকল মুসলিম ভাইদের প্রতি আন্তরিক আমন্ত্রণ—আসুন, এই বরকতময় মাহফিলে শরিক হয়ে মসজিদের উদ্বোধনকে স্মরণীয় করে তুলি এবং আল্লাহর ঘরে বসে দোয়ার মাধ্যমে নিজেদের জীবনকে বরকতময় করি।

#নবনির্মিত_মসজিদ #শুভ_উদ্বোধন #দোয়া_মাহফিল #মসজিদ #আলেমেদ্বীন েদায়েত

28/07/2026

শিশুদের শাসনের বিষয়ে ভারতের প্রখ্যাত আলেম সাজ্জাদ নোমানি যে আহ্বান করলেন!

27/07/2026

লিখেছেন MD Sohel Mahmud

অপ্রিয় সত্য ও আমাদের ঘুমন্ত বিবেক:

করোনা মহামারী হয়তো আমাদের মাদ্রাসা অঙ্গনের জন্য একটা বড় সুযোগ বা বিশেষ রহমত হিসেবে এসেছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, সেই সুযোগকে আমরা কাজে লাগাতে পারিনি। উল্টো আমাদের চরম সিলেবাস অব্যবস্থাপনা, দূরদর্শিতার অভাব এবং ব্যাঙের ছাতার মতো যত্রতত্র যেমন-তেমন অযোগ্য ব্যক্তির মাধ্যমে মাদ্রাসা গড়ে তোলার নোংরা প্রতিযোগিতার কারণে আজ আমাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো—আমরা কি আসলেই এই নির্মম সত্যটা বুঝতে পারছি, নাকি অন্ধ আবেগে চোখ বন্ধ করে রেখেছি?

দ্বীনি শিক্ষার মতো একটা পবিত্র আমানতকে আজ সস্তা বানিয়ে ফেলা হয়েছে। কোনো নিয়মনীতি বা সঠিক যোগ্যতা ছাড়াই যেখানে-সেখানে মাদ্রাসা খুলে বসা হচ্ছে। সিলেবাসের কোনো আধুনিক বা বাস্তবমুখী সমন্বয় নেই। যার ফলে আমাদের আলেম সমাজ ও শিক্ষার্থীরা এক গভীর প্রাতিষ্ঠানিক সংকটের মুখোমুখি। এটা কোনো সাধারণ সমস্যা নয়, এটা আমাদের সামগ্রিক অস্তিত্বের সংকট!
এখন আর অন্য কারো দিকে আঙুল তোলার বা অজুহাত খোঁজার সময় নেই। আমাদের ধ্বংসের জন্য আমরা নিজেরাই দায়ী। বাইরের শত্রু খোঁজার আগে নিজেদের ভেতরের এই বিশৃঙ্খলা, লোভ আর অব্যবস্থাপনার দিকে তাকানো উচিত। এই আত্মঘাতী দেউলিয়াত্ব যদি আমরা এখনই কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে না পারি, তবে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কখনোই ক্ষমা করবে না।
আসুন, অন্ধ অনুকরণ আর সস্তা আবেগ বাদ দিয়ে এই নির্মম বাস্তবতাকে স্বীকার করি। নিজেদের সংশোধন না করলে আমাদের পতন অনিবার্য। উম্মাহর এই আমানত রক্ষা করতে হলে এখনই আমাদের কঠোর আত্মসমালোচনা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের পথে হাঁটতে হবে। ঘুম ভাঙুন, না হলে সময় আমাদের চিরতরে হারিয়ে দেবে।

আলহামদুলিল্লাহ আজ প্রথম সাময়িক   পরিক্ষা শেষে উস্তাদ ছাত্র মিলে  অত্র জামিয়া থেকে দাওয়াতে তাবলীগ এর নেসবতে আটটি   জামাতে...
25/07/2026

আলহামদুলিল্লাহ আজ প্রথম সাময়িক পরিক্ষা শেষে উস্তাদ ছাত্র মিলে অত্র জামিয়া থেকে দাওয়াতে তাবলীগ এর নেসবতে আটটি জামাতে প্রায় দের শতাধিক সাথি আল্লাহর রাস্তায় বের হয়েছে।
আল্লাহ এই জামিয়াকে উম্মাহ এর হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করুন। ❤️

#তাবলীগ ২৫/০৭/২০২৬ ইং

#জামিয়া_আরাবিয়া_কাসেমুল_উলূম_উলিপুর_কুড়িগ্রাম

Address

Amin Bazar, Mondoler Hat, Ulipur, Kurigram

5600

Telephone

+8801736020732

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম- উলিপুর, কুড়িগ্রাম। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share