মুহাম্মদীয়া যুব সুন্নী, রাজশাহী

মুহাম্মদীয়া যুব সুন্নী, রাজশাহী

Share

মুহাম্মদীয়া যুব সুন্নী মানবতার সেবায় নিবেদিত অলাভজনক অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান।

29/05/2026

আজ ২৯ মে ২০২৬ শুক্রবার, ২৯ মে ১৪৫৩ সেদিনও শুক্রবার ছিল। আলহামদুলিল্লাহ।

স্থলভাগ ও সমুদ্রের সম্রাট, উম্মাহর আশ্রয়দাতা বাদশাহ, সুলতানদের সুলতান, কনস্টান্টিনোপল বিজয়ী, উম্মাহর খলিফা, সুলতান মেহমেদ খান হযরত রহমতুল্লাহ আলাইহি।

আজ সেই ঐতিহাসিক ও গৌরবময় দিন, যেদিন কনস্টান্টিনোপল বিজয়ী হয়েছিল।
১৪৫৩ সালের ২৯ মে, তরুণ মহান উসমানী সুলতান মেহমেদ খান রহমতুল্লাহ আলাইহি তাঁর সেনাবাহিনী নিয়ে কন্সটান্টিনোপেল জয় করেন। এই বিজয়ের মাধ্যমেই হাজার বছরের অত্যাচারী Byzantine Empire-এর অবসান ঘটে এবং মহান উসমানী সাম্রাজ্য বিশ্বশক্তি হিসেবে আত্মপ্রকাশ করে।

কন্সটান্টিনোপেল ছিল অত্যন্ত শক্তিশালী দুর্গনগরী। বিশাল প্রাচীর, সাগরবেষ্টিত অবস্থান এবং দীর্ঘ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে একে “অজেয় নগরী” বলা হতো। কিন্তু সুলতান মেহমেদ খান রহমতুল্লাহ আলাইহি, যিনি পরে “ফাতিহ” বা বিজয়ী উপাধিতে ভূষিত হন, অসাধারণ রণকৌশল, বিশাল কামান এবং ঈমানদীপ্ত সেনাবাহিনীর মাধ্যমে এই নগরী দখল করেন।

ইতিহাসে বিখ্যাত সেই ঘটনা: মহান উসমানী নৌবাহিনীকে পাহাড়ের উপর দিয়ে কাঠের পথ বানিয়ে গোল্ডেন হর্নে নামিয়ে আনা। আজও সামরিক কৌশলের বিস্ময় হিসেবে স্মরণ করা হয়। দীর্ঘ অবরোধের পর ২৯ মে ভোরে চূড়ান্ত আক্রমণে নগরীর পতন ঘটে।

বিজয়ের পর Hagia Sophia-এ পবিত্র জুমার নামাজ আদায় করা হয় এবং শহরটির নাম ধীরে ধীরে ইসলামি জাহানের অন্যতম মহান রাজধানী Istanbul হিসেবে পরিচিতি লাভ করে।

এই বিজয় শুধু একটি শহর জয় ছিল না; এটি অন্ধকার মধ্যযুগের সমাপ্তি ও নতুন যুগের সূচনার প্রতীক হিসেবেও ইতিহাসে বিবেচিত। মুসলিম জাহানে এটি সাহস, নেতৃত্ব, ধৈর্য ও ঈমানের এক অনন্য স্মারক হিসেবে আজও স্মরণীয়।

28/05/2026

আগামীকাল আমরা কনস্ট্যান্টিনোপল বিজয় করব ইনশাআল্লাহ, ২৮ মে ১৪৫৩ সাল।

27/05/2026

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙

ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির মহান শিক্ষায় উদ্ভাসিত হোক আমাদের জীবন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে “মুহাম্মদীয়া যুব সুন্নী, রাজশাহী”- এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ঈদ মোবারক। 🤍

আল্লাহ তাআলা আমাদের কুরবানি, ইবাদত ও নেক আমলসমূহ কবুল করুন।
ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও মানবিকতায় ভরে উঠুক সমাজ ও রাষ্ট্র।

26/05/2026

🐏🐪কুরবানির শিক্ষা শুধু ত্যাগেই নয়, পরিচ্ছন্নতাতেও।
আসুন, কুরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলি এবং পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলি।

✨ “পরিচ্ছন্নতা ঈমানের অংশ” — এই চেতনাকে ধারণ করে মুহাম্মদীয়া যুব সুন্নী, রাজশাহী’র সাথে সচেতনতার এই উদ্যোগে আপনিও অংশ নিন।

#পরিচ্ছন্ন_পরিবেশ #কুরবানির_সচেতনতা #মুহাম্মদীয়া_যুব_সুন্নী #রাজশাহী

25/05/2026

এই প্রেমই আমাদের শক্তি।
নবীপ্রেমে আমরা সবাই একই সুতায় গাঁথা।

আহলে সুন্নাত ওয়াল জাম'আত জিন্দাবাদ♥️

25/05/2026

ঈদ শুধু নিজের আনন্দে সীমাবদ্ধ থাকার নাম নয়;
বরং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত সৌন্দর্য।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এ বছরও ❝ঈদ উপহার বিতরণ কর্মসূচি❞ হাতে নিয়েছে মুহাম্মদীয়া যুব সুন্নী, রাজশাহী।

আসুন, দান ও সহমর্মিতার মাধ্যমে গরীব-দুঃখীর পাশে দাঁড়াই, ঈদের আনন্দ ভাগাভাগি করি সবার সাথে।

— পরহিতে হাসিমুখে 🤍❤️

Photos from মুহাম্মদীয়া যুব সুন্নী, রাজশাহী's post 24/05/2026

আলহামদুলিল্লাহ।
ঐক্যবদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামায়াত গড়ার লক্ষ্যে রাজশাহী, নাটোর ও চাপাইনবাবগঞ্জ জেলার আয়োজিত "মতবিনিময় সভা" সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম ও সর্বস্তরের সুন্নী ভাইদের আন্তরিক উপস্থিতি প্রমাণ করেছে ঐক্যের এই আহ্বান আজ সময়ের দাবি।

মহব্বত, ভ্রাতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশে অনুষ্ঠিত এই সভা ইনশাআল্লাহ ভবিষ্যৎ পথচলার নতুন দ্বার উন্মোচন করতে যাচ্ছে।

আসুন, বিভেদ নয় ঐক্যের পতাকাতলে এক হই।
পীর যার যার, সুন্নীয়ত সবার✊

07/05/2026

সুলতানে বাঙাল হযরত শাহজালাল ইয়ামেনি মুজাররদি রহঃ এর উরস শরিফ আজ৷

বাংলাদেশ আসাম তথা বৃহত্তর বঙ্গকে ইসলামের আলোকে আলোকিত করার ক্ষেত্রে যাঁর নাম সবচেয়ে উজ্জ্বল এবং এদেশের সূফি, দরবেশ, আউলিয়াগণের মাঝে যাঁর প্রভাব ও মর্যাদা সবচেয়ে বেশি তিনি হলেন হযরত শাহ্ জালাল ইয়ামেনী রহঃ। এতদাঞ্চলে ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে জনসাধারণের মাঝে তাঁর প্রতি ভালবাসা ও নামের মাহাত্ম ব্যাপক ও অতুলনীয়।

সিলেটে তাঁর মাধ্যমেই ইসলামের বহুল প্রচার ঘটে। সিলেট বিজয়ের পরে শাহজালাল (রহ.) সঙ্গী অনুসারীদের মধ্য হতে অনেক পীর দরবেশ এবং তাদের পরে তাদের বংশধরগণ সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন। শাহজালাল (রহ.) ও তাঁর সফরসঙ্গী ৩৬০ জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। তাঁর মৃত্যুর পর তাঁকে সিলেট শহরের আম্বরখানা নামক স্থানে সমাহিত করা হয়।

ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক হযরত শাহ্ জালাল (রহ.) ৬৭১ হিজরী এবং ১২৭১ খ্রীষ্টাব্দে তুরস্কে জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম শায়খ শাহ্ জালাল কুনিয়াত মুজাররদ। ৭০৩ হিজরী মোতাবেক ১৩০৩ ইংরেজী সালে ৩২ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়। সিলেট আগমনের সময়কাল নিয়ে যদিও বিভিন্ন অভিমত রয়েছে। তদুপরি শাহ্ জালাল (রহ.)’র সমাধীর খাদিমগণের প্রাপ্ত পারসী ভাষার একটি ফলকলিপি হতে উল্লেখিত সন-তারিখই সঠিক বলে ধরা হয়। পারসী ভাষায় লিখিত ফলকলিপিটি বর্তমানে ঢাকা যাদুঘরে সংরক্ষিত আছে।

গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার সকালে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম বার্ষিক ওরস শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা
গিলাফ (বিশেষ লাল কাপড়) ছড়ানোর মধ্য দিয়ে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম বার্ষিক ওরস শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে প্রথমে মাজার কর্তৃপক্ষের গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা দলে দলে গিলাফ ছড়াতে মাজারে প্রবেশ করেন। ওরস উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে মাজারে এসে ভিড় জমাতে শুরু করেছেন ভক্ত-অনুরাগীরা। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আগামীকাল শুক্রবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরস শেষ হবে।

এদিকে, ওরসে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো একটি গরু মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। গত সোমবার বিকেলে তিনি মাজারের মোতোয়ালি (রক্ষণাবেক্ষণকারী) ফতেউল্লাহ আল আমানের কাছে আনুষ্ঠানিকভাবে এই উপহার তুলে দেন।

20/04/2026

মুহাম্মদীয়া যুব সুন্নী, রাজশাহী এর পক্ষ থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা🌸

13/04/2026

ঐতিহাসিক মুতার যুদ্ধ – যেখানে ঈমান জয় করেছিল অসম্ভবকে
জর্ডানের মুতা গ্রাম। যেখানে চারদিকে লালচে পাহাড়, শুষ্ক মাটি।
সেইখানেই ১৪০০ বছর আগে ইতিহাস বদলে গিয়েছিল।
মাত্র ৩,০০০ মুসলিম সৈন্য…
সামনে প্রায় ২,০০,০০০ সৈন্যের বিশাল বাহিনী।

বাইজেন্টাইন বাহিনীতে ছিল—
১,২০,০০০ পদাতিক,
৪০,০০০ অশ্বারোহী,
আর ৪০,০০০ গাসসানি আরব মিত্র।
সংখ্যার দিক দিয়ে এটা ছিল অসম লড়াই।
কিন্তু ঈমানের দিক দিয়ে—এটা ছিল এক অনন্য ইতিহাস।
ইতিহাস একে বলে “অসম্ভবের জয়”।
কিন্তু এটা কোনো পরাজয়ের গল্প নয়—
এটা ঈমানের জয়গান, ধৈর্যের পরীক্ষা।
তিনজন সেনাপতির শাহাদাত…
আর খালিদ বিন ওয়ালিদ (রা.)-এর অসাধারণ রণকৌশল—
যা আজও সামরিক ইতিহাসে বিস্ময়।
সবচেয়ে বড় কথা—
এটা প্রমাণ করে,
সংখ্যা নয়… ঈমানই শেষ কথা।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Rajshahi