Bangladesh Sweden Polytechnic Institute indigenous students-PAKOS

  • Home
  • Bangladesh Sweden Polytechnic Institute indigenous students-PAKOS

Bangladesh Sweden Polytechnic Institute indigenous students-PAKOS It’s all about the activities of Bangladesh Sweden Polytechnic Institute indigenous Student's - PAKOS Bangladesh sweden polytechnic.

18/08/2026

"পলিটেকনিক ভর্তি কোচিং ২০২৬-২৭" প্রোগ্রামে ভর্তি চলছে

হিল একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের মেধাবী ও প্রগতিশীল আদিবাসী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত 'পলিটেকনিক ভর্তি কোচিং ২০২৬-২৭' প্রোগ্রামে ভর্তির প্রাথমিক আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদনের প্রেক্ষিতে আবেদনকারী শিক্ষার্থী ও অভিভাবকের সাথে যোগাযোগ করা হবে।শিক্ষার্থী ও অভিভাবকের সাথে যোগাযোগপূর্বক যারা চূড়ান্তভাবে মনোনীত হবে তারাই 'পলিটেকনিক ভর্তি কোচিং ২০২৬-২৭' প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং হিল একাডেমির সাথে গৌরবময় পথ চলার সুযোগ লাভ করবে।

ভর্তি আবেদনের লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScpAqchDlwGDgbjl3aSGsx2GYQ5c-5lMwyO99mxJGsPauwagA/viewform?usp=sharing&ouid=100726026790055418262

ধন্যবাদান্তে

কানথাব ত্রিপুরা
পরিচালক
হিল একাডেমি

যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন:
মনোচ চাকমা: 01608246718
ভুবনকান্তি চাকমা: 01577142452
থোয়াই মং সিং মার্মা: 01603064378
পায়া ম্রো: 01586388245

16/08/2026

বিশেষ বিজ্ঞপ্তি

২০২৬–২৭ শিক্ষাবর্ষে পলিটেকনিক ভর্তি প্রস্তুতি

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের মেধাবী ও প্রগতিশীল আদিবাসী শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত “হিল একাডেমি”-এর পক্ষ থেকে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এসএসসি ২০২৬ ব্যাচের ফলাফল প্রকাশের পর শুরু হতে যাচ্ছে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির কার্যক্রম। পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া, প্রস্তুতি ও পরবর্তী শিক্ষাজীবন সম্পর্কে সঠিক দিকনির্দেশনা প্রদান করার লক্ষ্যে “হিল একাডেমি” শিক্ষার্থীদের পাশে রয়েছে।

হিল একাডেমির উদ্যোগ

“হিল একাডেমি” পলিটেকনিক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য—

- ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে কোচিংয়ের ব্যবস্থা করবে।
- ভর্তি পরীক্ষার সিলেবাস ও প্রস্তুতির কৌশল সম্পর্কে সঠিক দিকনির্দেশনা প্রদান করবে।
- সরকারি পলিটেকনিকে ভর্তি প্রক্রিয়া ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে সহযোগিতা করবে।
- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে কোন টেকনোলজি তে পড়লে ভবিষ্যতে কোন কোন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ রয়েছে—সে বিষয়ে ধারণা প্রদান করবে।
- ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষে উচ্চশিক্ষার সম্ভাব্য পথ ও শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করবে।
- শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে বাস্তবভিত্তিক পরামর্শ প্রদান করবে।
- ভর্তি-সংক্রান্ত যেকোনো প্রয়োজনীয় সহযোগিতায় শিক্ষার্থীদের পাশে থাকবে।

আমাদের লক্ষ্য

“সঠিক দিকনির্দেশনা, মানসম্মত প্রস্তুতি ও সুন্দর ভবিষ্যৎ”—এই লক্ষ্যকে সামনে রেখে পাহাড়ি আদিবাসী ও প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের পলিটেকনিক শিক্ষায় এগিয়ে নিতে “হিল একাডেমি” কাজ করে যাচ্ছে।

পলিটেকনিকে ভর্তি হতে ইচ্ছুক সকল শিক্ষার্থীকে সময়মতো প্রস্তুতি গ্রহণ এবং ভর্তি-সংক্রান্ত তথ্য জানতে “হিল একাডেমি”-এর সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

তোমার স্বপ্ন, তোমার ভবিষ্যৎ—সঠিক দিকনির্দেশনায় এগিয়ে চলো।
হিল একাডেমি থাকবে তোমার পাশে।

স্বাক্ষরিত/-
কানথাব ত্রিপুরা
পরিচালক
হিল একাডেমি
☎️ ০১৫৬৬০৭৯৮২২

14/08/2026

🚨 ডিপ্লোমা ভর্তি ২০২৬–২০২৭ |
🎓 ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ১ম পর্বে ভর্তির জন্য শিক্ষার্থীদের নির্ধারিত নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে।

🎯 ভর্তির যোগ্যতা

✅ SSC/সমমান বা O Level পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
📅 উত্তীর্ণ হওয়ার বছর: ২০২১–২০২৬
📌 সাধারণ গণিতে ন্যূনতম GPA: ২.০০
📌 সর্বনিম্ন SSC/সমমান GPA: ৩.০০

📚 ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন

বাংলা — ১০
ইংরেজি — ১০
গণিত — ২০
বিজ্ঞান (পদার্থ ও রসায়ন) — ২০
অ্যাপটিটিউড টেস্ট — ১০

🎯 ভর্তি পরীক্ষা = ৭০ নম্বর

📊 SSC GPA = ৩০ নম্বর
➡️ ৬ × SSC GPA

🔥 সর্বমোট = ১০০ নম্বর

━━━━━━━━━━━━━━━━━━
🏆 শিক্ষার্থী নির্বাচন
━━━━━━━━━━━━━━━━━━

শিক্ষার্থী নির্বাচন করা হবে—

🔹 ভর্তি পরীক্ষার নম্বর
🔹 SSC/সমমানের GPA
🔹 পছন্দক্রম
🔹 মেধাক্রম
🔹 প্রযোজ্য কোটা

এসব বিবেচনায় নিয়ে শিক্ষার্থীর পছন্দ ও মেধাক্রম অনুযায়ী প্রতিষ্ঠান ও টেকনোলজি নির্বাচন করা হবে।
━━━━━━━━━━━━━━━━━━
📢 ভর্তি পরীক্ষার প্রস্তুতি এখন থেকেই শুরু করুন!
━━━━━━━━━━━━━━━━━━

📲 পোস্টটি শেয়ার করে SSC পরীক্ষার্থী বন্ধুদের জানিয়ে দিন।

বিশেষ দ্রষ্টব্য :গতবছরে নোটিশ অনুযায়ী

08/08/2026

৯ আগস্ট ২০২৬ , বিশ্ব আদিবাসী দিবস

আমি আদিবাসী—এটাই আমার পরিচয়।
এই পরিচয় আমার গর্ব, আমার শিকড়, আমার অস্তিত্বের অংশ।

শত বৈচিত্র্যের এই বাংলাদেশে আমরাও এই দেশেরই মানুষ। আমাদের রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস ও জীবনধারা। আমরা কারও অধিকার কেড়ে নিতে চাই না, কারও সঙ্গে বিভেদ সৃষ্টি করতে চাই না—আমরা শুধু চাই নিজেদের ন্যায্য অধিকার, মর্যাদা ও স্বীকৃতি।

আমরা বিভেদ চাই না,
আমরা বৈষম্য চাই না,
আমরা অবহেলা চাই না—
আমরা চাই সমতা, সম্মান, ন্যায়বিচার ও অধিকার।

আমাদের সংস্কৃতি যেন হারিয়ে না যায়,
আমাদের ভাষা যেন বিলীন না হয়,
আমাদের পরিচয় যেন প্রশ্নবিদ্ধ না হয়।
আমাদের প্রজন্ম যেন নিজেদের শিকড় ও ঐতিহ্যকে গর্বের সঙ্গে ধারণ করে সামনে এগিয়ে যেতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।

আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।
রাষ্ট্র ও সমাজে আমাদের ন্যায্য অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার পথ আরও সুদৃঢ় করতে হবে।

আমাদের দাবি কোনো বিভেদের দাবি নয়—
এটি অস্তিত্ব, মর্যাদা ও ন্যায্য অধিকারের দাবি।

আজ বিশ্ব আদিবাসী দিবসে আমাদের কণ্ঠ একটাই—

“আমি আদিবাসী—এটাই আমার পরিচয়।”

“বিভেদ নয়, চাই অধিকার ও সমতা।” ✊

সকল আদিবাসী ভাই-বোনকে জানাই বিশ্ব আদিবাসী দিবসের আন্তরিক শুভেচ্ছা ও সংহতি। ❤️

🎵 গান: আমি আদিবাসী — ব্যান্ড মাদল
🎤 কাভার: সুশান্ত চাকমা (৬০), অয়ন চাকমা (৬০), উদ্দীপন চাকমা (৬০)

#বিশ্বআদিবাসীদিবস #আমি_আদিবাসী #আদিবাসী_পরিচয় #অধিকার_চাই #সমতা #মর্যাদা #সম্প্রীতি

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ বাংলাদেশ সুইডেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর Bangladesh Sweden Polytechnic Institute ind...
08/08/2026

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ বাংলাদেশ সুইডেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর Bangladesh Sweden Polytechnic Institute indigenous students-PAKOS পক্ষ থেকে অগ্রীম শুভেচ্ছা 🤍।

২০২৬ সালের আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী দিবসের প্রতিপাদ্য হলো: “Honouring Indigenous Midwives: Safeguarding Life and Well-being”, যার বাংলা ভাবার্থ হলো— “আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন রক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণ”।

অক্লান্ত পরিশ্রম, আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্পের ফলস্বরূপ সুইডিশিয়ান এবং PAKOS পরিবারের তিনজন গর্বিত শিক্ষার্থী ডুয়েট (DU...
05/08/2026

অক্লান্ত পরিশ্রম, আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্পের ফলস্বরূপ সুইডিশিয়ান এবং PAKOS পরিবারের তিনজন গর্বিত শিক্ষার্থী ডুয়েট (DUET) ভর্তি পরীক্ষায় সাফল্যের সঙ্গে চান্স পেয়েছে।

তোমাদের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি শুধু তোমাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো PAKOS পরিবারের জন্য এক অনুপ্রেরণার মাইলফলক। তোমাদের এই পথচলা আগামী প্রজন্মের জন্য সাহস, স্বপ্ন ও পরিশ্রমের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

💐 PAKOS পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও অফুরন্ত শুভকামনা। উচ্চশিক্ষার নতুন অধ্যায় হোক সাফল্য, সততা ও মানবিকতায় পরিপূর্ণ।

অভিনন্দন, প্রিয় ভাইয়েরা! তোমাদের সাফল্যেই আমাদের গর্ব। ❤️🌸

সকলের হিতসুখ মঙ্গলের জন্য অদ্য ২৪শে জুলাই ২০২৬ ইং রোজ শুক্রবার বাংলাদেশ সুইডেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের বুদ্ধধর্মাল...
25/07/2026

সকলের হিতসুখ মঙ্গলের জন্য অদ্য ২৪শে জুলাই ২০২৬ ইং রোজ শুক্রবার বাংলাদেশ সুইডেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের বুদ্ধধর্মালম্বি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে সংঘদান,অষ্টপরিষ্কারদান,বুদ্ধমূর্তিদান,হাজার বাতি দান,পানীয় দান,পিন্ড দান সহ নানাবিধ দান পূজনীয় ভিক্ষু সংঘের নিকট উৎসর্গ করা হয়।

"জগতে সকল প্রাণী সুখী হোক"
"দুঃখ হতে মুক্তি লাভ করিয়া,নির্বাণ লাভে হেতু হোক"।

ডিপ্লোমা পর্যায়ে সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানসমূহে সরাসরি ৩য় এবং ৪র্থ পর্বে শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি বিষয়ক বিজ্ঞপ্তিঃ-
21/07/2026

ডিপ্লোমা পর্যায়ে সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানসমূহে সরাসরি ৩য় এবং ৪র্থ পর্বে শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি বিষয়ক বিজ্ঞপ্তিঃ-

29/06/2026

🌟 প্রতিভা যখন পরিশ্রমের সঙ্গে মিলে যায়, তখন এমনই অনবদ্য পরিবেশনা সৃষ্টি হয়। অনেক অনেক শুভকামনা! "জন ওয়ার্ল্ড চাকমা" ৫৭ তম ব্যাচ ❤️
#নবীন_বরণ
#বিদায়_অনুষ্ঠান
#নৃত্যশিপ্লী

Address


Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Sweden Polytechnic Institute indigenous students-PAKOS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share