Univ Admission Coaching

Univ Admission Coaching Perseverance is Success University & Nursing Admission Coaching

এমন একটা দেশে আছি সেখানে প্রকৃতিও প্রতি বছর বাস্তবতা শিখিয়ে দিয়ে যায়।চট্টগ্রামের জন্য সবাই দোয়া করবেন।ছবির অবস্থানঃ চকরি...
11/07/2026

এমন একটা দেশে আছি সেখানে প্রকৃতিও প্রতি বছর বাস্তবতা শিখিয়ে দিয়ে যায়।চট্টগ্রামের জন্য সবাই দোয়া করবেন।

ছবির অবস্থানঃ চকরিয়া, চট্টগ্রাম

ছবি কৃতজ্ঞতাঃ আনান

বিশ্ববিদ্যালয়ে একজন নতুন অধ্যাপক তাঁর ক্লাস নিতে শুরু করলেন। যে মুহুর্তে তিনি পড়ানোর জন্যে ব্ল্যাকবোর্ডের দিকে ঝুঁকলেন, ...
09/07/2026

বিশ্ববিদ্যালয়ে একজন নতুন অধ্যাপক তাঁর ক্লাস নিতে শুরু করলেন। যে মুহুর্তে তিনি পড়ানোর জন্যে ব্ল্যাকবোর্ডের দিকে ঝুঁকলেন, সেই সময় ছাত্রদের মধ্যে কেউ একজন হঠাৎ করেই সিনেমা হলের মতো জোরে শিস বাজালো।

অধ্যাপক ঘুরে ক্লাসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কে, কে শিস দিয়েছে? কে সিটি মারলো?

কেউ উত্তর দিলোনা। সবাই চুপ। সবাই এমন ভাব করেছে যেন কেউ কিছু শুনেনি বা দেখেনি।

অধ্যাপক শান্তভাবে চকটি টেবিলে রেখে বললেন, আজ আর লেকচার দেবোনা। তবে আমার জীবনে ঘটে যাওয়া একটি গল্প শোনাব তেমাদের।

সবাই আগ্রহী হয়ে নড়ে চড়ে বসলো। অধ্যাপক গল্প শুরু করলেন।

গতকাল রাতে আমি ঘুমানোর জন্য খুব চেষ্টা করেছিলাম, কিন্তু ঘুম আমার চোখ থেকে কয়েক মাইল দূরে আছে মনে হলো। ভাবলাম, ঘুম যখন আসছেনা আমার গাড়িতে রাতে পেট্রোল ভরে রাখি। যা কাল সকালের ভিড়ে আমার সময় বাঁচাবে এবং তারপর নির্বিঘ্নে আমি ঘুমাতেও পারবো।

গাড়ি নিয়ে বেরিয়ে ট্যাংকটি পরিপূর্ণ করে নেয়ার পরে দেখি পুরো রাস্তা খালি। চারিদিকে ঠান্ডা বাতাস, আকাশে হালকা মেঘের আড়ালে আধো চাঁদ। তাই ভাবলাম একটু আশেপাশে ঘুরেই আসি।

একটু সামনে অগ্রসর হতেই হঠাৎ রাস্তার পাশের এক কোণে আমি একজন ভদ্রবেশী তরুণী মেয়েকে দেখলাম। আলো আঁধারিতে দাঁড়িয়ে আছেন অসহায় ভাবে। যেই রকম সুন্দরী সেই রকম সুন্দর পোশাক তাঁর! পোশাকটি দেখে মনে হচ্ছিলো তাঁর রূপের সঙ্গে ম্যাচ করে কোন নিপুণ শিল্পী এটি বানিয়েছেন! নিশ্চয়ই কোনও পার্টি থেকে ফিরছেন তিনি। আমি চোখ ফেরাতে পারছিলাম না! প্রথম নজরেই প্রেমে পড়ে গেলাম।

সৌজন্যতা বোধ হারিয়ে আমি আমার গাড়িটি ঘুরিয়ে তাঁর পাশে থামাই। গাড়ির কাচ নামিয়ে জিজ্ঞেস করলাম, 'আমি কি কোনো সহায়তা করতে পারি আপনাকে? যদি কোন সাহায্য করতে পারি তবে বলুন।'

তরুণীটি হেসে উঠলো সলজ্জভাবে। তাঁর শুভ্র দন্তরাজীর ঝিলিক দেখে মনে হলো, যেন সন্ধ্যাতারা রাস্তার কোণ জুড়ে নেমে এসেছে।

তিনি মৃদু হেসে আমাকে জিজ্ঞাসা করলেন, 'আমি কি তাকে তাঁর বাড়িতে পৌঁছে দিতে পারি? তাঁর গাড়িটি আসবেনা কারণ স্টার্ট নিচ্ছেনা বলে জানিয়েছে তাঁর ড্রাইভার। আর সে কোন ট্যাক্সিও পাচ্ছেনা অনেক্ষণ ধরে।

আমার হার্টবিট বেড়ে গেলো। আমি গাড়ি থেকে নেমে তাকে আমার সামনের দরজা খুলে দিলাম। তিনি আমার সাথে সামনের সিটেই বসলেন সানন্দে।

অতঃপর আমি তাকে নিজের পরিচয় জানিয়ে বললাম, আমি আপনাদের এলাকারই পাশের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

উনি উনার পরিচয় জানালেন। আমরা কথা বলতে শুরু করলাম এবং অবাক হয়ে দেখলাম তিনি খুবই বুদ্ধিমতী! বিভিন্ন ধরণের টপিক নিয়ে আলোচনা করার পর বুঝলাম; সবগুলো বিষয়ের উপরই তাঁর প্রভুত জ্ঞান আছে। যা আজকালকার অনেক যুবকেরই নেই।

অনেক দূরে তাঁর ঠিকানায় যখন পৌঁছলাম, তিনি আমার বিনয় প্রকৃতি ও সুন্দর আচরণের প্রশংসা করে বললেন, আমরা দুজনেই মুক্ত মনের মানুষ। আমাদের আবার দেখা হতে পারে। এবং লজ্জাবতী পাতার মতো গুটিয়ে না গিয়ে বলেই ফেললেন, আমার মতো একজন যুবক ছিল তাঁর কল্পনায়। রাখঢাক না করেই জিজ্ঞেস করলেন, আপনি কি বিবাহিত? আমি বুঝে ফেললাম, তিনিও প্রথম দর্শনেই আমার প্রেমে পড়েছেন।

আমি বললাম, আপনার অপরূপ সৌন্দর্যের কারণে প্রথমেই আমি গাড়ি ঘুরিয়েছিলাম। এই রকম একজন রাজকন্যার স্বপ্ন আমি দেখতাম, যে দেখতে ঠিক আপনার মতো হবে এবং আমি ভাবতাম তাকেই আমি বিয়ে করবো। তারপর আপনার জ্ঞান, বুদ্ধি ও কথার গভীরতা শুনে আমি খোলাখুলি বলছি, ইতিমধ্যে আমিও আপনার গভীর প্রেমে পড়ে গেছি।

মেয়েটি বললো, আসুন আমাদের এপার্টমেন্টে। চা খাবেন ও আরো কিছুক্ষন গল্প করা যাবে।

প্রেম যখন প্রকাশিত হয়েই গেছে দুই তরফে, তাহলে আর দ্বিধা রেখে লাভ কি। ওর বাসার ভেতরে চলে গেলাম।

আরো কিছুক্ষণ গল্প করে বিদায় নেয়ার সময় সে আমাকে বললো, শুনুন, আপনি যে বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করেছেন, আমার ভাই সে বিশ্ববিদ্যালয়ে পড়ে। মানে আপনারই ছাত্র হবে। যদিও সে এখন বাসায় নেই। আপনি ওর দিকে একটু খেয়াল রাখবেন যেন ঠিকমতো পড়াশুনা করে। এখন থেকে আমাদের মধ্যে যেহেতু একটি সুন্দর সম্পর্ক হয়ে গেছে সেহেতু এটি আপনার দায়িত্ব হয়ে গেল।

আমি বললাম, তোমার ভাইয়ের নাম কি?

আমার নব্য প্রেমিকা বললো, আপনি আর আমি পরস্পরকে আমাদের প্রখর বুদ্ধিমত্তার কারণে স্বল্প সময়ে ভালোবেসে ফেলেছি। আপনি আপনার বুদ্ধি দিয়ে খুঁজে বের করবেন তাকে। তাই আমি তাঁর নাম বলছি না। তবে আমার ভাইয়ের একটা বৈশিষ্ট আছে যা দিয়ে আপনি তাকে চিনতে পারবে।

বললাম, আচ্ছা। তাহলে বলো কি সেই বৈশিষ্ট?

আমার প্রেমিকা বললো, সে প্রায়ই হঠাৎ জোরে শিস দেয়!

পুরো ক্লাসের সমস্ত চোখ তৎক্ষণাৎ যে ছেলেটি শিস দিয়েছিল তাঁর দিকে ঘাড় ফিরিয়ে তাকিয়ে রইলো।

অধ্যাপক ধীরে ধীরে চকটি আবার হাতে উঠিয়ে নিয়ে গম্ভীর ভাবে বললেন: "আমি মনোবিজ্ঞানে আমার পিএইচডি ডিগ্রিটি কিনিনি, আমি এটি অর্জন করেছি।"

মূল থিম: বিজ্ঞ অধ্যাপক একটি কাল্পনিক গল্পের মাধ্যমে ক্লাসে শিস দেয়া ছাত্রটিকে খুঁজে বের করলেন।

- সংগৃহীত ।

মারা গেছেন চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার।
29/06/2026

মারা গেছেন চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার।

অভিনন্দন! মোঃ হাবিবুল্লাহ বিসিএস-৪৭তম(পুলিশ ক্যাডার ASP)শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এএসএসি-২০১৫ (৯৮) ব্যাচের শিক্ষা...
28/06/2026

অভিনন্দন!
মোঃ হাবিবুল্লাহ
বিসিএস-৪৭তম(পুলিশ ক্যাডার ASP)
শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এএসএসি-২০১৫ (৯৮) ব্যাচের শিক্ষার্থী।শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের কৃতি সন্তান।

সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ভাইরাল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তা...
23/06/2026

সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ভাইরাল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিভাগের একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি তৈরি আর অ্যাডভোকেট চৈতালী নামের মহিলার রংপুরকে আলাদা প্রদেশ বানানোর আলাপ নিয়ে কেন প্রত্...
21/06/2026

গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি তৈরি আর অ্যাডভোকেট চৈতালী নামের মহিলার রংপুরকে আলাদা প্রদেশ বানানোর আলাপ নিয়ে কেন প্রত্যেক বাংলাদেশির গভীরভাবে কনসার্ন্ড হওয়া উচিত?

এ প্রশ্নের জবাব কিছুটা হলেও পাওয়া যাবে ভারতের প্রভাবশালী সিকিউরিটি অ্যানালিস্ট ভরত কর্ণাডের ২০২৫ সালের শেষের দিকে লেখা একটি বিস্ফোরক আর্টিকেল থেকে।

তার আগে কর্ণাড সাহেবের সংক্ষিপ্ত পরিচয়টা জানিয়ে রাখি—ভদ্রলোক দিল্লির ‘সেন্টার ফর পলিসি রিসার্চ’-এর প্রাক্তন অধ্যাপক এবং ভারতের ‘ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজরি বোর্ড’-এর সদস্য ছিলেন।ভারতের পরমাণু নীতি বা ‘নিউক্লিয়ার ডকট্রিন’ ড্রাফট করার পেছনে কর্ণাড ভূমিকা রেখেছিলেন।বুঝতেই পারছেন, এলেবেলে কেউ নন।

তার এই চিন্তা থেকে দিল্লির জাতীয় ও আঞ্চলিক নীতিনির্ধারকেরা ঠিক কী ভাবছেন বা ভবিষ্যতে কী ভাবতে পারেন, তার একটা আভাস পাওয়া যায়।

এবার দেখা যাক, কর্ণাড সাহেব "শিলিগুড়ি করিডোর প্রশস্ত করো, রংপুর বিভাগ গ্রাস করো" - শিরোনামের লেখায় ঠিক কী বলতে চেয়েছেন:

চিকেনস নেক ও ভারতের শঙ্কাঃ কর্ণাড সাহেবের প্রথম কথা হলো, ভারতের বড় দুর্বলতা ১৭ থেকে ২২ কিলোমিটার চওড়া শিলিগুড়ি করিডোর, যেটাকে সবাই ‘চিকেনস নেক’ বলে।তাঁর আশঙ্কা—বাংলাদেশ যদি ক্রমশ ভারত-বিরোধী হয়ে ওঠে এবং চীনের সাথে সামরিক সম্পর্ক তৈরি করর, তবে যেকোনো সংকটে চীন আর বাংলাদেশ মিলে ভারতের ওই গলা টিপে ধরবে।ভারতের ৩৩তম আর্মি কোর আটকা পড়বে, আর মূল ভূখণ্ড থেকে ভারতের উত্তর-পূর্ব অংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে।

রংপুর বিভাগ গ্রাস করার প্রস্তাবঃ এই ফাঁদ থেকে বাঁচার জন্য কর্ণাড বলছেন, ভারতের উচিত বাংলাদেশের উত্তরভাগের পুরো রংপুর বিভাগটা (প্রায় ১৬ হাজার বর্গকিলোমিটার) নিজেদের দখলে নিয়ে নেওয়া এবং সেটাকে আসামের সাথে জুড়ে দেওয়া।এতে ভারতের চিকেনস নেক চওড়া হবে, সীমান্ত সোজা হবে, আর ডোকলামে চীনের ডানা ছেঁটে দেওয়া যাবে।

বাংলাদেশের দুই ‘চিকেনস নেক’ ও হিমন্ত বিশ্বশর্মার প্রস্তাবঃ কর্ণাড সাহেব আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার প্রশংসা করা বলেছন, শর্মা ২০২৫-এর মে মাসে বলেছিলেন বাংলাদেশেরও দুটো চিকেনস নেক আছে, যা ভারত চাইলে চেপে ধরতে পারে:

প্রথমটা হল, উত্তর বাংলাদেশ করিডোর (৮০ কিমি)।দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় পর্যন্ত ছড়ানো।এটা কেটে দিলে রংপুর বাকি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন।

দ্বিতীয়টা চট্টগ্রাম করিডোর (২৮ কিমি)।দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত সরু পথ, যা ঢাকার সাথে অর্থনৈতিক রাজধানী চট্টগ্রামের সংযোগ ঘটিয়েছে। কর্ণাডের যুক্তি—এই করিডোর কেড়ে নেওয়ার ভয় দেখিয়ে ঢাকাকে চুপ করিয়ে রাখা যাবে।

ক্রয়চুক্তি বনাম সামরিক আগ্রাসনঃ রংপুর ভারত কীভাবে পাবে? কর্ণাড দুটো পথ দেখিয়েছেন।প্রথম পথটা আমেরিকার ‘লুইসিয়ানা পারচেস’-এর মতো।বাংলাদেশ এখন ১০৪ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের নিচে ডুবছে। ভারতকে প্রস্তাব দেবে—তোমাদের ১০ বা ২০ বিলিয়ন ডলার ক্যাশ দিচ্ছি, রংপুর আমাদের ছেড়ে দাও এবং চীনের সাথে কোনো সামরিক জোট না রাখার চুক্তিতে সই করো।
আর বাংলাদেশ যদি ভালো কথায় রাজি না হয়, তবে সোজা সামরিক অভিযান চালিয়ে জোর করে রংপুর দখল করে নেওয়া।

আন্তর্জাতিক সম্প্রদায়ঃ এমন আগ্রাসনে অ্যামেরিকা বা আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নেবে? কর্ণাড বলছেন, ভারতের ভয় পাওয়ার কিছু নেই।আমেরিকা এখন এক ক্ষীয়মাণ শক্তি, চীনকে ঠেকাতে তাদের ভারতকে লাগবেই।তা ছাড়া অ্যাপল, গুগল বা মাইক্রোসফটের মতো মার্কিন টেক জায়ান্টরা ভারতের বিশাল বাজার আর সস্তা আইটি মেধার লোভ সামলাতে পারবে না।

পপুলেশন সোয়াপঃ রংপুর তো দখল হলো, কিন্তু সেখানকার ১৮ মিলিয়ন (১ কোটি ৮০ লাখ) মুসলিম জনগোষ্ঠীর কী হবে? কর্ণাড এখানে ১৯৪৭-এর দেশভাগের সময় ড. বি আর আম্বেদকরের দেওয়া এক তত্ত্বের আশ্রয় নিয়েছেন।রংপুরের ১ কোটি ৮০ লাখ মুসলমানকে ঠেলে বাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক, আর এর বদলে বাংলাদেশে "নির্যাতিত" অবস্থায় থাকা ১ কোটি ৩০ লাখ হিন্দুকে ভারতে টেনে নেওয়া হোক।তাঁর মতে, এতে বাংলাদেশের ইসলামপন্থীদের ‘ধর্মীয়ভাবে খাঁটি’ দেশের শখও মিটবে, আবার ভারতের পূর্ব সীমান্ত চিরতরে নিষ্কণ্টক হবে।

সুতরাং, গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি স্থাপন কিংবা ‘রংপুর প্রদেশ’ বানানোর আলোচনাগুলোকে আমাদের নিজ গরজেই গুরুত্ব দেয়া উচিত।ভরত কর্ণাডের মতো দিল্লির চাণক্যদের এই ব্লুপ্রিন্ট প্রমাণ করে যে,
বাংলাদেশের ভূখণ্ড নিয়ে ওপারে কতটা বিপজ্জনক খেলা চলছে।

© সংগৃহীতঃ ঢাবিশিস

২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১৫ বিশ্ববিদ্যালয়। আপনার বিশ্ববিদ্যালয় কত?১. ঢাকা বিশ্ববিদ্যালয় — ...
14/06/2026

২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১৫ বিশ্ববিদ্যালয়। আপনার বিশ্ববিদ্যালয় কত?

১. ঢাকা বিশ্ববিদ্যালয় — ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা
২. রাজশাহী বিশ্ববিদ্যালয় — ৫৪৩ কোটি ৫৮ লাখ টাকা
৩. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় — ৫০৩ কোটি ৪৭ লাখ টাকা
৪. জাতীয় বিশ্ববিদ্যালয় — ৪৮১ কোটি ৪৭ লাখ টাকা
৫. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় — ৩৫২ কোটি ১২ লাখ টাকা
৬. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় — ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা
৭. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় — ৩০৭ কোটি ৫৬ লাখ টাকা
৮. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) — ২৮০ কোটি ৪৭ লাখ টাকা
৯. বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় — ২৭৩ কোটি ৩২ লাখ টাকা
১০. ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি — ২৪৯ কোটি ২০ লাখ টাকা
১১. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — ২১৯ কোটি ৪০ লাখ টাকা
১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয় — ২১১ কোটি ৬৯ লাখ টাকা
১৩. ইসলামী বিশ্ববিদ্যালয় — ১৮৮ কোটি ৪০ লাখ টাকা
১৪. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — ১৮৬ কোটি ৬৬ লাখ টাকা
১৫. জগন্নাথ বিশ্ববিদ্যালয় — ১৮৬ কোটি ৬০ লাখ টাকা

২০২৬-২৭ অর্থবছরের বাজেটের খুঁটিনাটি।
13/06/2026

২০২৬-২৭ অর্থবছরের বাজেটের খুঁটিনাটি।

বাংলা সংখ্যা ব্যবহার করে ক্যালকুলেটর তৈরির এক দীর্ঘ গবেষণার অংশ হিসেবে বিশেষ এক প্রযুক্তি উদ্ভাবনের পরিকল্পনা করেন ড. মা...
26/05/2026

বাংলা সংখ্যা ব্যবহার করে ক্যালকুলেটর তৈরির এক দীর্ঘ গবেষণার অংশ হিসেবে বিশেষ এক প্রযুক্তি উদ্ভাবনের পরিকল্পনা করেন ড. মাহমুদ হাসান। ডিজিটাল স্ক্রিনে সাধারণত ইংরেজি সংখ্যা প্রদর্শনের জন্য ৭-সেগমেন্ট ডিসপ্লে ব্যবহৃত হয়। তবে বাংলা সংখ্যার গঠন তুলনামূলকভাবে জটিল হওয়ায় প্রচলিত ৭-সেগমেন্ট প্রযুক্তিতে তা সঠিকভাবে উপস্থাপন করা সম্ভব হচ্ছিল না।

এই সমস্যার সমাধান হিসেবে ড. মাহমুদ হাসান উদ্ভাবন করেন ১২-সেগমেন্ট ডিসপ্লে প্রযুক্তি। এই নতুন পদ্ধতিতে ১২টি পৃথক সেগমেন্ট ব্যবহার করে বাংলা সংখ্যা ০ থেকে ৯ পর্যন্ত নির্ভুলভাবে প্রদর্শন করা সম্ভব হয়। শুধু তাই নয়, এই প্রযুক্তি ব্যবহার করে ইংরেজি সংখ্যাও প্রদর্শন করা যায়, যা একটি “গোপন ফিচার” হিসেবে যুক্ত ছিল বলে জানা যায়। তবে এর ব্যাপক ব্যবহার তিনি উৎসাহিত করতে চাননি।

গবেষণার ধারাবাহিকতায় ১৯৮৮ সালে এই উদ্ভাবন বাস্তবায়নের জন্য তিনি সরকারের কাছে ৫০ হাজার টাকার অনুদান আবেদন করেন। তবে তৎকালীন সময়ে সেই আবেদন প্রত্যাখ্যাত হয়। এরপর দীর্ঘ সময় ধরে একা নিজের উদ্যোগে কাজ চালিয়ে যান তিনি।

প্রায় ৩৬ বছর পর, ২০২৫ সালে ড. মাহমুদ হাসান নিজ উদ্যোগে তৈরি করেন বাংলা ক্যালকুলেটর ‘ধারাপাত’। তাঁর লক্ষ্য ছিল—কম খরচে, সহজ প্রযুক্তিতে এবং দেশীয়ভাবে একটি কার্যকর বাংলা সংখ্যা-ভিত্তিক ক্যালকুলেটর তৈরি করা, যা সাধারণ ব্যবহারকারীর কাছে সহজলভ্য হবে।

ড. মাহমুদ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন। ১৯৮৫ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকতা করেছেন তিনি।

তথ্যসূত্রঃ TBS

Address

Narsingdi
1620

Telephone

+8801771691847

Website

Alerts

Be the first to know and let us send you an email when Univ Admission Coaching posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Univ Admission Coaching:

Shortcuts

Share