Muhammad Khairul Islam
لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ
#পুরানো স্থাপত্য ও ইতিহাসের সন্ধানে#
#ভ্রমন পিয়াসু#
#মহান বিজয় দিবস
16/12/2025
আজ ১৬ ডিসেম্বর—বিজয় দিবস।
বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয়, গৌরবময় দিন।
১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। জন্ম নেয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। এই বিজয় এসেছে ৩০ লক্ষ শহীদের রক্ত, অসংখ্য মা–বোনের আত্মত্যাগ আর অগণিত মুক্তিযোদ্ধার বীরত্বের বিনিময়ে।
বিজয় দিবস আমাদের মনে করিয়ে দেয়—
স্বাধীনতা কখনো সহজে আসে না,
এর পেছনে থাকে ত্যাগ, সংগ্রাম আর অদম্য সাহস।
এই দিনটি কেবল উৎসবের নয়, শপথের দিনও—
দেশকে ভালোবাসার,
সত্য ও ন্যায়ের পথে থাকার,
দুর্নীতি–অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর,
এবং শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার শপথ।
আজ আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি
জাতির শ্রেষ্ঠ সন্তানদের—
যাঁদের ত্যাগে আমরা লাল–সবুজের পতাকা পেয়েছি 🇧🇩
বিজয় দিবস আমাদের অহংকার, আমাদের পরিচয়।
বিজয় হোক মানবতা, ন্যায় ও সত্যের।
#যাহাই ক্ষনিক তাহাই সুন্দর
#গোধূলি হয়ে রবে আমারী চিরকাল
তোমায় পেলুম নে
তোমাকে পাওয়ার জন্য যত চোখের জল ফেলেছি,
সে অশ্রুস্রোতে ডুবিয়ে দিতে পারতাম সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড।।
তোমাকে পাওয়ার জন্য যত রাত নির্ঘুম কাটিয়েছি,
তত দীর্ঘ অন্ধকারকে কোনোদিন পৃথিবী অবলোকন করেনি।
তোমাকে পাওয়ার নেশায় যতবার হৃদয় জ্বালিয়েছি,
তার প্রতিটি স্ফুলিঙ্গে জ্বলে উঠেছে কেবল তোমারই নাম।
তোমাকে ভাবতে ভাবতে যতবার বুক দাউদাউ করে উঠেছে,
সেই আগুনে জন্ম নিতে পারত অগণিত অগ্নিতারা।
তোমার দ্বারে পৌঁছাতে যতটা পথ একা হেঁটেছি,
সে পথ পেরোতে পারতাম মহাকাশের কিনারা কিংবা এভারেস্টের চূড়া।
তোমাকে পাওয়ার আশায় যতবার স্রষ্টার কাছে হাত তুলেছি,
ততবার যদি তোমার দিকে হাত না বাড়াতাম—
তবে হয়তো স্রষ্টাকেই পেয়ে যেতাম।
বড্ড আফসোস— তোমায় পেলুম নে।
হতাশ হওয়া চলবেনা বিপদে চুরান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে____
সূরা ইউসুফ : ১১০
আসছালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু___
#শুভ সকাল #
প্রকৃতি #