25/08/2026
জীবনের কঠিন সময়গুলোতে মানুষকে টিকিয়ে রাখার সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি হলো আত্মবিশ্বাস।
কারণ পরিস্থিতি যতই প্রতিকূল হোক,নিজের ওপর বিশ্বাস থাকলে মানুষ ভেঙে পড়ে না,বরং নতুন করে দাঁড়ানোর সাহস খুঁজে পায়।
আত্মবিশ্বাসী মানুষ জানে,সামনে পাহাড়সম বাধা এলেও সেটাকে এড়িয়ে যাওয়ার নয়,সাহস করে পেরিয়ে যাওয়ার নামই জীবন। তাই তারা অন্যের ওপর অতিরিক্ত নির্ভর করে না,অযথা প্রত্যাশাও রাখে না।
নিজের সামর্থ্যের ওপর ভরসা করে নিজের পথ নিজেই তৈরি করতে শেখে।
ভয়,সংকোচ আর দ্বিধা মানুষকে পিছিয়ে দেয়;কিন্তু আত্মবিশ্বাস তাকে প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে শেখায়। তাই আত্মবিশ্বাসী মানুষের মুখে একটি কথাই থাকে,হ্যাঁ, কঠিন হলেও আমি পারবো।
জীবনে সফল হতে হলে তাই সবার আগে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে।
কারণ আপনি যদি নিজেকেই বিশ্বাস না করেন, তাহলে পৃথিবীর কেউ আপনাকে কতটা বিশ্বাস করল, সেটি খুব বেশি কাজে আসবে না।
মনে রাখবেন,খারাপ সময় আপনার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিতে পারে,কিন্তু আপনার আত্মবিশ্বাস যদি অটুট থাকে,তাহলে সেই সময়ের পর আপনি হারানো জিনিসের চেয়েও বেশি কিছু ফিরে পাওয়ার ক্ষমতা রাখেন।
তাই পরিস্থিতি নয়,নিজের শক্তির দিকে তাকান।
ভয় নয়,সাহসকে বেছে নিন।
আর প্রতিটি কঠিন মুহূর্তে নিজেকে শুধু একবার বলুন-
"আমি পারবো,কারণ আমি নিজের ওপর বিশ্বাস রাখি।"