Madrasatun Nur مدرسةالنور

Madrasatun Nur مدرسةالنور Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Madrasatun Nur مدرسةالنور, Education, Sikdarbil, Ukhiya.

কক্সবাজার উখিয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একাধিকবার পুরস্কার প্রাপ্ত দ্বীনি ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান । নূরানী বিভাগ,হিফজ বিভাগ,প্রাথমিক স্তর,নিম্ন মাধ্যমিক স্তর,মাধ্যমিক স্তর,জামাতে শশুম পর্যন্ত,পর্যায়ক্রমে জামাতে উলা/মিশকাত পর্যন্ত।

জুলাই ৩৬ এর শহীদদের স্মরণে আজ মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খতমে কোরআনের আয়োজন করা হয়। এতে বিশেষ ভাবে স্বরণ করা হয় উপ...
05/08/2026

জুলাই ৩৬ এর শহীদদের স্মরণে আজ মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খতমে কোরআনের আয়োজন করা হয়। এতে বিশেষ ভাবে স্বরণ করা হয় উপজেলারই তরুণ আলেমেদ্বীন মরহুম আতিক উল্লাহ যিনি গতকাল জীবনের মায়া ত্যাগ করে আজ কবরবাসী হয়ে গেলেন।

আল্লাহ তায়ালা সবাইকে মাগফিরাত দান করুক, আমিন।

আলহামদুলিল্লাহ;এক সপ্তাহ ধরে লাগাতার পরীক্ষা শেষে ৩দিনের ছুটি মিললো মাদ্রাসাতুন নূর উখিয়া কক্সবাজার।
27/07/2026

আলহামদুলিল্লাহ;

এক সপ্তাহ ধরে লাগাতার পরীক্ষা শেষে ৩দিনের ছুটি মিললো মাদ্রাসাতুন নূর উখিয়া কক্সবাজার।

16/07/2026

পরীক্ষা প্রস্তুতি;

উখিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী মাদ্রাসাতুন নূর-এর ১৪৪৮ হিজরী/২০২৬ইং চলমান শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষা উপলক্ষে চলছে শিক্ষার্থীদের নিবিড় প্রস্তুতি।

আসাতিযায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধান, সুশৃঙ্খল নেগরানি, আন্তরিক দিকনির্দেশনা এবং নিরলস পরিশ্রমে মুখর হয়ে উঠেছে প্রতিটি শিক্ষার্থী।

জ্ঞানার্জনের এই সুন্দর পরিবেশ, শিক্ষার্থীদের একাগ্রতা ও শিক্ষকদের অক্লান্ত প্রচেষ্টা সত্যিই হৃদয়গ্রাহী।

আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীর ইলমে বরকত দান করুক, নূরুন আ'লা নূরে নূরান্নিত হোক প্রতিটি তলাবা-আসাতিজা, হেরার (জ্ঞানে) আলোয় আলোকিত হোক পুরো বিশ্ব জাহান।
[رَبِّ زِدْنِي عِلْمًا]

🤲 সকলের নিকট দোয়ার আবেদন।

Giyas Uddin
Abdus Salam
Amanul Hoque
Giasuddin Altafi
Md Najmul Hasan
Alauddin Mahmud Robin.
মাও: শাহজাহান ও ইমাম সাহেব হুজুরসহ
কিতাব বিভাগের দায়িত্বরত আসাতিজা।

আলহামদুলিল্লাহ;আল্লাহ তায়ালার অসীম রহমতের উপর ভরসা রেখে নূরের দীর্ঘ কুরবানী ছুটি/বন্ধের পর (নূরানী হিফজ কিতাব) সকল বিভাগ...
06/06/2026

আলহামদুলিল্লাহ;
আল্লাহ তায়ালার অসীম রহমতের উপর ভরসা রেখে নূরের দীর্ঘ কুরবানী ছুটি/বন্ধের পর (নূরানী হিফজ কিতাব) সকল বিভাগ আজ থেকে খোলা হচ্ছে....

চলমান শিক্ষাবর্ষের ১ম ইউটার্মে আবারো পুরোদমে পড়াশোনাসহ যাবতীয় কার্যক্রম চালিয়ে নিতে নূরী
পরিবার বড্ড প্রতিজ্ঞাবন্ধ।

অতএব,
সম্মানিত অভিভাবকের প্রতি দৃষ্টিআকর্ষণ করতঃ আকুল আবেদন এই যে, আপনাদের সন্তানদের
উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে যথাসময়ে মাদ্রাসায় পাঠিয়ে দেয়ার জন্য বিশেষ ভাবে আহবান জানানো হচ্ছে...।

'নূরের শুরা অধিবেশন সম্পন্ন;গতকাল সকাল ১১ঘটিকায় ঐতিহ্যবাহী মাদ্রাসাতুন নূরের দফতরে এহতেমাম (পরিচালকের কার্যালয়ে) আঞ্জুমা...
04/06/2026

'নূরের শুরা অধিবেশন সম্পন্ন;

গতকাল সকাল ১১ঘটিকায় ঐতিহ্যবাহী মাদ্রাসাতুন নূরের দফতরে এহতেমাম (পরিচালকের কার্যালয়ে) আঞ্জুমানে ইত্তেহাদুল
মাদারিস বাংলাদেশের সহ-সভাপতি কক্সবাজারের বিশিষ্ট মুরব্বি প্রবীণ আলেমেদ্বীন মাওঃ মুসলিম সাহেব হুজুরের সদারতে মজলিসে শুরা অনুষ্ঠিত হয়।

বানীয়ে মুহতারম আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ সাহেব হুজুরের শুভেচ্ছা বক্তব্যে আগত মেহমানদের স্বাগত জানানোর পাশাপাশি প্রতিষ্ঠানের সূচনা থেকে এ পর্যন্ত আসার ইতিহাস ঐতিহ্য ফুটে উঠে।

উক্ত মজলিসে জেলা-উপজেলার স্বনামধন্য
প্রতিষ্ঠানের পরিচালকের শুভাগমনের সাথে সাথে এফতেতাহি/এজাজি তাশরীফ আনেন ফেনীসহ দেশের উত্তরাঞ্চল-ওলামাদের এক জম্মেগফীর।

বিশেষ উপস্থিতিদের মধ্যে যারা ছিলেন;

ইত্তেহাদুল মদারিস বাংলাদেশের সহ-সেক্রেটারি,
রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার সুদক্ষ পরিচালক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ হাফিঃ

রামু জামেয়া দারুল উলুম চাকমারকুল এর
সম্মানিত পরিচালক মাওলানা সিরাজুল ইসলাম হাফিজাহুল্লাহ্

কক্সবাজার দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহ্

জামিয়াতুন নূর আল-আলামিয়্যা বাংলাদেশ এর মুহাদ্দিস মুফতি বোরহান উদ্দিন হাফিজাহুল্লাহ্

ইত্তেহাদুল মদারিস উখিয়া উপজেলা-সভাপতি থাইংখালী দারুত তাহজীব মাদ্রাসার নিরলস মুহতামিম মাওলানা আব্দুস সত্তার হাফিজাহুল্লাহ্

কোটবাজারের জামিয়া আশরাফিয়া'র
প্রতিষ্ঠাতা পরিচালক প্রখ্যাত ওয়ায়েজ
মুফতি ওবায়দুল্লাহ রফিক সাহেব।

ইত্তেহাদুল মদারিস উখিয়ার সেক্রেটারি, পাগলিরবিল তাজবীদুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা নূর মোহাম্মদ সাহেব

এছাড়া অর্থনৈতিক যাচাইয়ের তাগিদে মাদ্রাসার প্রবীণ শিক্ষক ও হিসাবরক্ষক
মুফতি গিয়াসউদ্দিন,পদাধিকার বলে শিক্ষাপরিচালক মাওঃ আবদুস সালাম সাহেব ও কাতেব মু.গিয়াস উদ্দীন আলতাফীসহ অন্যান্য আমন্ত্রিত ওলামায়ে কেরাম।

উক্ত শুরা বৈঠকে মাদ্রাসার বিগত শিক্ষাবর্ষের পড়ালেখা ও হিসাবনিকাশের রিপোর্ট যাচাই-বাছাই পূর্বক চলতি শিক্ষাবর্ষে আরো
তরক্কী/অগ্রগতির জোর তাগিদ প্রদান করা হয়
তাছাড়া উপস্থিত সকলের পরামর্শের ভিত্তিতে
প্রশাসনিকসহ একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

পরিশেষে সকল মুসলিম ভাইবোনদের প্রতি মাদ্রাসার জন্য দো'য়া ও সহযোগিতা কামনা করে সভাপতি সাহেবের মোনাজাতের মাধ্যমে বৈঠকের ইতি টানা হয়।

আলহামদুলিল্লাহ;মাদ্রাসাতুন নূরের সাহিত্য-সংস্কৃতি বিভাগ কর্তৃক আয়োজিত আজকের ফিকহি সেমিনার ও বক্তব্য অনুষ্ঠানের প্রথম পর্...
24/05/2026

আলহামদুলিল্লাহ;
মাদ্রাসাতুন নূরের সাহিত্য-সংস্কৃতি বিভাগ কর্তৃক আয়োজিত আজকের ফিকহি সেমিনার ও বক্তব্য অনুষ্ঠানের প্রথম পর্বের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন 'নূরের সুদক্ষ শিক্ষাপরিচালক মুহতারম Abdus Salam সাহেব।

বিভাগীয় জিম্মাদার মু. Giasuddin Altafi-ছাত্রদের প্রস্তুতে সচেষ্ট মাষ্টার Alauddin Mahmud Robin'র
যৌথ সঞ্চালনায় মুরব্বি উস্তাদ হযরত মাওঃ ইমাম হোছাইন সাহেবের সভাপতিত্বে আজকের এ
আয়োজন আরম্ভ করা হয়।

মাদ্রাসা-প্রারম্ভ শিক্ষক মুফতি Giyas Uddinসাহেব থেকে শুরু করে মেহনতি উস্তাদ মাওঃ Amanul Hoque Islamabadi মাওঃ #শাহজাহান সাহেব
ও কোষাধ্যক্ষ মাষ্টার নাজমুল হাসান স্যার।

একই সাথে বিজ্ঞ বিচারকের দায়িত্বে থাকা নূরানী ও হিফজ বিভাগের সম্মানিত আসাতিজায়ে কেরামসহ
প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজনটি
অনেকটা প্রাণবন্ত আলহামদুলিল্লাহ।

খানিক পরেই ২য় অধিবেশন শুরু হয়ে ছাত্রদের ফিকহী মোবাহাছা ও বক্তব্য শেষে আনুষ্ঠানিক ভাবে কুরবানির ছুটি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।

23/05/2026

Address

Sikdarbil
Ukhiya
4750

Telephone

01816057699

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madrasatun Nur مدرسةالنور posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Madrasatun Nur مدرسةالنور:

Shortcuts

Share

Category