26/05/2026
✨ ৫৩ বছরের ইতিহাসে এক গর্বের মুহূর্ত ✨
ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়-এর দীর্ঘ ৫৩ বছরের গৌরবময় ইতিহাসে এমন অসংখ্য মহান মানুষের অবদান জড়িয়ে আছে, যাঁরা নীরবে শ্রম, মেধা, ত্যাগ ও আন্তরিকতা দিয়ে প্রতিষ্ঠানটিকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছেন। অথচ দুঃখজনক হলেও সত্য—তাঁদের অনেকের নাম কখনো আনুষ্ঠানিকভাবে উচ্চারিত হয়নি, তাঁরা পাননি তাঁদের প্রাপ্য সম্মান। সময়ের প্রবাহে তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছেও অনেকটাই অজানাই থেকে গিয়েছিল।
এই হারিয়ে যেতে বসা ইতিহাস, আত্মত্যাগ ও গৌরবগাঁথাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এবং প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় করে রাখতে আন্তরিক প্রয়াস নিয়েছে ❝ভাউবি — ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ❞ পরিবার। দীর্ঘদিনের অক্লান্ত প্রচেষ্টা, আন্তরিকতা ও সুপরিকল্পিত উদ্যোগের মাধ্যমে আয়োজন করা হয়—
🌸 ❝ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা–২০২৬❞ 🌸
ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়–এর গৌরবময় ইতিহাসে যাঁদের দূরদর্শী দিকনির্দেশনা, প্রজ্ঞা ও আন্তরিক সহযোগিতা সূচনালগ্ন থেকেই প্রতিষ্ঠানকে সঠিক পথে এগিয়ে নিয়েছে—তাঁদের মধ্যে সম্মানিত #মোহাম্মদ_হাশেম_সর্দার (এডভোকেট খোরশেদ আলম ও মাওলানা আবুল ফজলের আব্বা) অন্যতম।
প্রতিষ্ঠাকালীন কার্যকরী কমিটির সদস্য হিসেবে ওনার মূল্যবান পরামর্শ, অভিজ্ঞতা ও প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনা বিদ্যালয়ের ভিত্তি সুদৃঢ় করতে বিশেষ ভূমিকা রেখেছে। একটি আদর্শ, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গঠনের যে মহৎ স্বপ্ন নিয়ে বিদ্যালয়ের পথচলা শুরু হয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের নেপথ্যে ওনি ছিলেন একজন নির্ভরযোগ্য পথপ্রদর্শক ও অভিভাবকসুলভ ব্যক্তিত্ব।
ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের অগ্রযাত্রায় ওনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার সাথে আমরা স্মরণ করছি এই গুণী মানুষটিকে।
“ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা–২০২৬” অনুষ্ঠানে আমরা গভীর শ্রদ্ধার সাথে ওনার অবদানকে সম্মান জানাই। ওনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি 🤲
এই আয়োজন ছিল শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়—এটি ছিল আবেগ, ইতিহাস, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার এক অনন্য মিলনমেলা; যেখানে অতীতের ত্যাগ, ভালোবাসা ও অবদান বর্তমানের কৃতজ্ঞতার সাথে গেঁথে গেছে এক অদৃশ্য বন্ধনে। ❤️
শুভেচ্ছান্তে,
উপদেষ্টা মণ্ডলী ও
Tofazzal Hossen Sentu
(আহবায়ক)
Murshedul Afser Rito
(সদস্য সচিব)
Hamidul Hoque RC
Mozammel Hoque
(প্রধান সমন্বয়কারী)
আবদুল্লাহ আল মামুন
(অন্যতম প্রতিষ্ঠাতা)
Mohammad Ibrahim Rasel
(কোষাধ্যক্ষ)
সার্বিক সহযোগিতায়
Provat Barua
Rafiq Alam Rafiq
Jahedul Iftekar Rifat
Mostafa Kamal Shahin
Shafi
MD Aziz Ullah
Md Saydul Hoque
Tauhidul Islam Tauhid
আজিজ খাঁন
Mohammed Sadek
Omar Faruque সহ সকল সদস্যবৃন্দ
প্রাক্তন ছাত্র পরিষদ ❝ভাউবিয়ান❞