আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Ukhiya
  • আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়

আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় Official page of আবুল কাশেম-নুরজাহান চৌধুরী ? Established in 01.01.1993

................প্রতিবাদ.......আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তুতু...
25/08/2026

................প্রতিবাদ.......

আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তুতুর বিল এলাকার কিছু বকাটে, বিপদগামী ছেলেরা ইভটিজিং ও পথরোধ করে আসছিল বেশ কয়েকদিন ধরে। এর প্রতিবাদ করায় হোস্টেলে অবস্থানরত ১০ম শ্রেণীর ছাত্র সাইফুল ইসলাম মাগরিবের সময় বাড়ি যাওয়ার পথে রাবারডেমের পশ্চিমে ঐ বকাটেরা পথিমধ্যে ধরে বেধরক মারধর করে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা পরে উদ্ধার করে উখিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। তা ছাড়া ঐ বকাটে ছেলেরা সাইফুলের পিতাকে মোঠোফোনে অনেকবার হুমকী দিয়ে আসছিল।
তাই বিদ্যালয়ে অধ্যায়নরত কোমলমতি ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে তুতুর বিলের ঐ বকাটে, ইভটিজারদের কে অতিদ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য উখিয়া উপজেলা প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি।

প্রতিবাদকারী

প্রধান শিক্ষক

শিক্ষক-কর্মচারী বৃন্দ
আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়।
উখিয়া,কক্সবাজার।

24/08/2026
১৭.০৮.২৬ খ্রি. আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সহযোগিতায় সততা স্টোর উদ্বোধন করা ...
17/08/2026

১৭.০৮.২৬ খ্রি. আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সহযোগিতায় সততা স্টোর উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি উখিয়া উপজেলার সাধারণ সম্পাদক জনাব এডভোকেট আব্দুর রহিম এবং অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জনাব সাদমান জামিন চৌধুরী, বিদ্যালয় প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) জনাব মো: বাবুল হোসেন, সিনিয়র শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রী বৃন্দ। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যাতে সততার মাধ্যমে তাদের নৈতিকতা অর্জন করতে পারে এটাই প্রধান লক্ষ্য উদ্দেশ্য।

১৩.০৮.২০২৬খ্রি. আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে সকাল ১০.৩০ মিনিটে ৮ম শ্রেণি ও দুপুর ২.০১ মিনিটে ৯ম শ্রেণির অভি...
13/08/2026

১৩.০৮.২০২৬খ্রি. আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে সকাল ১০.৩০ মিনিটে ৮ম শ্রেণি ও দুপুর ২.০১ মিনিটে ৯ম শ্রেণির অভিভাবক সমাবেশে বিদ্যালয় হল রুমে শুরু হয়। এতে উপস্থিত আছেন বিদ্যলয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব সাদমান জামী চৌধুরী।

আসসা্লামু আলাইকুমএতদ্বারা অত্র বিদ্যালয়েরসম্মানিত ৮ম ও ৯ম শ্রেণির অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৩/০৮/২...
08/08/2026

আসসা্লামু আলাইকুম
এতদ্বারা অত্র বিদ্যালয়ের
সম্মানিত ৮ম ও ৯ম শ্রেণির অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৩/০৮/২০২৬ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটের সময় ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল এবং দুপুর ১.৪৫ মিনিটের সময় ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রগ্রেসিভ রিপোর্ট কার্ডের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতির মধ্য দিয়ে প্রকাশ করা হবে। এতে অভিভাবক হিসাবে মাতা অথবা পিতা কে অবশ্যই উপস্থিত থাকতে হবে। যে সকল অভিভাবক উপস্থিত থাকবে না, সে সকল শিক্ষার্থীর ফলাফল প্রকাশ বা প্রগ্রেসিভ রিপোর্ট কার্ড দেওয়া হবে না।

মো:বাবুল হোসেন
প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)
আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়।

৪.৮.২৬ খ্রি. আজ আবুল কাশেম-নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়-এর দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও প্রাক্-নির্বাচনী ...
04/08/2026

৪.৮.২৬ খ্রি. আজ আবুল কাশেম-নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়-এর দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফলাফল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত আছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব সাদমান জামী চৌধুরী।

আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন মেধাবী শিক্ষার্থী এসএসসি ২০১০ ব্যাচ এর ইসফার সাঈফ আরিক ৪৭তম বিসিএস...
28/06/2026

আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন মেধাবী শিক্ষার্থী এসএসসি ২০১০ ব্যাচ এর ইসফার সাঈফ আরিক ৪৭তম বিসিএস এ পরিবার পরিকল্পনা ক‍্যাডারে সুপারিশ প্রাপ্ত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন।
সে মধ্য রাজাপালং জনাব ইউনুছ চৌধুরী ও মধ্য রাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান জনাবা ছৈয়দা শিরিন আখতারের কনিষ্ঠ সন্তান।

Address

Rajapalong, Cox's Bazar
Ukhiya

Telephone

+8801648688712

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category