13/06/2021
"বৃক্ষরোপণ অভিযান" -- শব্দটির সাথে আমরা ছোটবেলা থেকেই পরিচিত।বৃক্ষের অবদান সম্পর্কে আমরা সবাই অবগত।
কিন্তু একবার ভেবে দেখুন তো,
★আপনি জীবনে কয়টি গাছ লাগিয়েছেন?
★আপনার সামনে হয়তো বিশাল বৃক্ষ কাটা হয়েছে, কখনো কী তার প্রতিবাদ করেছেন?
★অথবা সেই বিশাল বৃক্ষের পরিবর্তে কখনো কি একটা চারা গাছ লাগিয়েছেন?
আমাদের বেশির ভাগেরই উত্তর হবে "না "।যদি আমরা প্রকৃতির সাথে এমন বিরূপ আচরণ করতে থাকি, প্রকৃতি অবশ্যই তার প্রতিশোধ নেবে।
তাহলে আর সময় নষ্ট না করে এই বর্ষা মৌসুমে প্রকৃতিকে সমৃদ্ধ করার কাজে লেগে পড়ি
আমরা সবাই।
এই কাজটিকে আরও সহজ ও সুন্দর করার জন্য আমরা কিছু পদক্ষেপ হাতে নিয়েছি,
১.আমাদের সবার প্রিয় প্রতিষ্ঠান তিলকপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অথবা আশেপাশে আমরা কিছু গাছ রোপন করব।
এ কর্যক্রমে তিলকপুর উচ্চ বিদ্যালয়ের পূর্ববর্তী এবং বর্তমান ব্যাচের যেকোন শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হতে পারবে।
২." Tree plantation challenge-2021" এ সম্পর্কে বিস্তারিত আপনারা দ্রুত জানতে
পারবেন।
তারিখঃ ২৩ থেকে ৩০ শে জুন।