04/09/2025
অনেক প্রশ্নকর্তার গ্র্যামারের উপরে স্পষ্ট ধারণা না থাকার কারণে প্রশ্নে একাধিক সঠিক উত্তর থাকে ফলে পরীক্ষার্থীদের ক্ষতি হয়।
নিচের প্রশ্ন দুটো দেখুন। আগেও এমন অনেক প্রমাণ দিয়েছি।
There is --- milk in the bottle.
A. very few B. any
C. very little D. many
Ans:C
very little = hardly any, খুব নগণ্য পরিমাণ, নাই বললেই চলে। very little ব্যবহৃত হয় informal হিসেবে, spoken এ বহুল প্রচলিত। very little (informal) - little (formal)
little, very little, a little, the little এরা uncountable noun এর আগে বসে। milk হচ্ছে uncountable noun
There is --- milk in the bottle.
A. a little B. very little
C. few D. very few E. none
Ans: এখানে A, B দুটোই ঠিক। very little হচ্ছে informal তাই a little প্রাধান্য পাওয়া উচিত। কিন্তু প্রশ্নকর্তা উপরের প্রশ্নটি কপি করেছেন তাই তিনি very little কেই উত্তর গ্রহণ করে থাকতে পারেন।
বুঝলেন তো সমস্যা কোথায়?
a little = some, a small amount of something, অল্প পরিমাণ।
There is - milk in the glass.
A. a little B. a big amount
C. much D. small
Ans:A
There is - milk in the glass.
A. a little B. little C. much D. more
Ans:A, B (প্রশ্নকর্তা উত্তর নিয়েছেন A)
There is a little milk in the glass.
(গ্লাসে অল্প পরিমাণ দুধ আছে)
There is little milk in the glass.
(গ্লাসে পানি নেই বললেই চলে)
a little = some
little = not much, hardly any