17/09/2026
২০২৭ সালের জুনে একাডেমিক কার্যক্রম শুরু করবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়
দীর্ঘদিনের প্রত্যাশার পর ঠাকুরগাঁওবাসীর উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জুন মাসে শুরু হতে পারে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম। প্রাথমিক পর্যায়ে ছয়টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করার কথা রয়েছে বিশ্ববিদ্যালয়টির।
বিভাগগুলো হলো—
অ্যাগ্রিকালচার, ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, পাবলিক হেলথ ইনফরমেটিক্স, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস—এআইএস এবং মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি।
নতুন এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।
কৃষি, প্রযুক্তি, পরিবেশ, জনস্বাস্থ্য, হিসাববিজ্ঞান এবং সৃজনশীল প্রযুক্তির মতো সমসাময়িক বিষয় নিয়ে একাডেমিক যাত্রা শুরু হলে, এই অঞ্চলের উচ্চশিক্ষায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
ঠাকুরগাঁওয়ের মাটিতে উচ্চশিক্ষার নতুন অধ্যায়—
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।
স্বপ্ন থেকে বাস্তবতার পথে—নতুন প্রজন্মের জন্য নতুন সম্ভাবনা।