27/04/2019
মাত্রা ছাড়িয়ে অতিরিক্ত ফেসবুক ব্যবহার করা যে এক ভয়ংকর নেশা সেটা কি
আমরা জানি?
সবাই ভেবে থাকি বিড়ি,সিগারেট,মদ,গাঁজাতেই শুধু নেশা থাকে আর কিছুতেই
না,সারাদিন সারাক্ষণ ফেসবুক ব্যবহার ও এক ধরনের নেশা,যে নেশার
ফলাফল কিছুদিন পর ঠিকই পেতে থাকে ব্যবহারকারি।
,
সারাদিন/সারারাত ফেসবুকে পড়ে থাকা মানুষের সংখ্যা আমাদের মাঝে কম
না,অনেকের কাছে লাইক কমেন্ট পাওয়াটা হচ্ছে এজগতের প্রেমের
সব থেকে বড় কারণ,লাইক কমেন্টের কারণে এরা হয়ে যায় পাগল
প্রায়,আমি বুঝিনা ফেসবুকের এই লাইল কমেন্ট দিয়ে তারা কি করবে?
,
সেদিন আমি একটা চাইনিজে খেতে গিয়েছিলাম,খাবারের অর্ডার দিয়ে
অপেক্ষায় আছি ঠিক এরকম সময় সেখানে দুটি ছেলের আগমন,আমার
সৌভাগ্য যে তারা ঠিক আমার পাশের টেবিলটাতেই বসেছিলো,ভাগ্যিস তারা
আমার পাশের টেবিলে বসেছিলো তা না হলে জীবনে অনেক কিছু
মিস করে ফেলতাম,যেহেতু খাবারের অর্ডার করে বসে আছি তাই তখন
আমি কিছুটা ফ্রি আর তাই ঘুরে ফিরে আমার চোঁখ যাচ্ছিলো ছেলে দুটির
দিকে,বেশ ভালো পোশাক আশাক আর রাতের বেলাতে ও চোঁখে
ডে সানগ্লাস,না তাদের দিকে আমার বার বার তাকানোর কারণ তাদের পোশাক
বা সানগ্লাস না,তাদের দিকে তাকানোর কারণ একটা ব্যাপার আমার চোঁখে
পড়েছিলো আর তা হলো "তারা সেখানে এসেই দুজন দুজনার মতো
করে নানান ভঙ্গিতে সেল্ফি তোলা আরম্ভ করলো,কোন থামা থামি নাই,
তুলতেই ছিলো আর যখন থামলো তখন দূর থেকে ও স্পট বোঝা
যাচ্ছিলো যে "তোলা ছবির ভিতর থেকে তারা ফেসবুকে ছবি
আপলোড দিচ্ছিলো,ততক্ষনে আমার বোঝা শেষ যে তারা দুজন ভয়ংকর
রকমের ফেসবুক খোর,রেস্টুরেন্ট এ ঢুকে যারা এরকম করে
ফেসবুকে ছবি আপ দিতে থাকে খাবার আসার পর না জানি কি হবে তা কে
জানে,,কিন্তু তাদের খাবার আসা আর তার পড়ের অংশ টুকু আমার আর দেখা
হলো না কারণ ততক্ষনে আমার খাওয়া শেষ,অনেক আফসোস নিয়ে
বেড়িয়ে আসছিলাম সেদিন।
,
মাঝে আমাকে একটা মেয়ে বেশ কয়েকটা মেসেজ দিলো,রিপ্লাই
দিলাম আমি
~ জ্বি বলেন।
সাথে সাথে তার কাছ থেকে আবার মেসেজ আসলো
~ সে -ভাইয়া আমি আপনার লেখা গুলি নিয়মিত পড়ি,রিকুয়েস্ট দিয়ে রাখছি
অনেকদিন হলো,যদি লিষ্টে নিতেন তাহলে অনেক খুশি হতাম।
,
সেদিন ছিলো পূণিমার রাত,আকাশ দেখছিলাম, মন ভালো ছিলো,ভাবলাম
লিষ্টে নিই কিন্তু তার আগে একবার তার আইডিটা দেখে নেয়া উচিৎ, তার
আইডি দেখে আমি তো অবাক,দিনে কম করে হলে ও নানান ভঙ্গিতে ৬
থেকে ১৪/১৫ টা পিক আপলোড আর আমি এখন ঘুম থেকে উঠলাম
তোমরা কে কি করো? বন্ধুরা ঘুম আসছে না আজ রাতে তোমাদের
সাথে আড্ডা দিব,কে কি করো? তার আইডিতে এই টাইপের পোষ্ট
দেখে আমার বোঝা শেষ,,
তাকে আমি বলে দিলাম
~ সরি আপনাকে আমি লিষ্টে নিতে পারব না।
~ সে- কিন্তু কেনো ভাইয়া?
~ দেখেন আমার লিষ্টে যারা আছে তাদের সবার আইডি গুলা আমার
পছন্দের আর তারা ভদ্রতা বজায় রেখে ফেসবুক চালায়,আর মেয়েদের
ফেসবুকে ছবি আপলোড দেয়া আর ঘুম আসছে না, ঘুম থেকে উঠলাম
টাইপের পোষ্ট দেয়া কেউ আমার লিষ্টে নাই আর এড ও হবে না,ভালো
থাকবেন আল্লাহ্ হাফেজ।
~ সে- আচ্ছা আমি যদি আর ছবি আপলোড না দিই আর ওরকম পোষ্ট না করি
তবে কি আপনার লিষ্টে থাকতে পারব?
~ একটা সুযোগ দেয়া উচিৎ ভেবে তার রিকুয়েস্ট এক্সপেক্ট করে
নিলাম।
,
মাঝখানে দুইদিন সব কিছু ঠিক ঠাক থাকলে ও হঠাৎ আমার সামনে তার ঠোট মুখ
বাকা করে ফেসবুকে দেয়া বেশ কয়েকটা ছবি পড়লো আর তাতে
লেখা ছিলো "কেমন হয়েছে বন্ধুরা? আমি আর দেরি করলাম না,
আনফ্রেন্ড করে ব্লক দিয়ে দিলাম আর বুঝে নিলাম "এনেশা কাটার না।
,
আমার পোষ্ট করা লেখা গুলিতে পাঠকদের কমেন্ট পড়া আর তার রিপ্লাই
দেয়া আমার কাছে এক ভালোলাগাময় ব্যাপার,সেরকমই সেদিন একটা
পোষ্টে কমেন্ট এর রিপ্লাই দিতে যেয়ে আমি অবাক, সেখানে
একজন কমেন্ট করেছিলো "লাইক কমেন্ট ব্যাক মামা পাশে থাকলে
পাশে পাবা" তাকে আমি কি রিপ্লাই দিব ভেবে পাচ্ছিলাম না, ভাবছিলাম সে কি
করে আমার পোষ্ট পেলো? লিষ্টে আছে নাকি? তার আইডিতে ঢুকে
দেখলাম না সে আমার ফ্রেন্ডলিষ্টে নেই,তার কিছু পোষ্ট দেখে
আমার চোঁখ কপালে ওঠা অবস্থা,মাত্র সে একটা পোষ্ট করেছে "লাইক
কমেন্ট পাইনা কেন? কি অদ্ভুত মাত্র ৩ মিনিটের সেখানে ১৪ টা লাইক আর
২২ টা কমেন্ট, মানে লাইকের থেকে কমেন্ট বেশি,আমার আগ্রহ
হলো তাকে করা তার বন্ধুদের কমেন্ট গুলি দেখার/পড়ার,কমেন্ট গুলি
সবই ছিলো প্রায় একই রকমের, তার ভিতর থেকে এক্টিভ লাইকারবয়ের
একটা কমেন্ট তুলে ধরলাম "জাস্ট নাওতে লাইক কমেন্ট করি কিন্তু পাশে
পাইনা কেনো মামা? লাইকারবয়ের এই কমেন্টে আবার লাইক দিয়েছে
লাইকার বাবু,কমেন্টের রাজা,ফেসবুক লাইকার সহ আরো ২
জন,ততোক্ষনে আমার বোঝা শেষ যে আমার পোষ্টে যে
কমেন্ট করেছিলো সে ও এনাদের ঠিক ঠাক লাইক কমেন্ট করে না, তাই
এদের এতো অভিযোগ,আমি বেড়িয়ে আসলাম আর আসার সময় আমার
পোষ্টে কমেন্ট করা তাকে ব্লক দিয়ে আসলাম।
,
এতোক্ষন যাদেরকে নিয়ে লিখলাম এরকম হাজারো ফেসবুক ইউজার
আছে যাদের সবাইকে নিয়ে লেখা আমার পক্ষে সম্ভব না,রাত জেগে
বা সারাদিন ফেসবুকে পড়ে থেকে নিজের ক্ষতি ছাড়া আর কোন লাভ
হবে না,এখান থেকে পাওয়া লাইক কমেন্ট থেকে আপনার জীবন সুন্দর
ভাবে গড়ে তোলা যাবে না, তুলতে পারবেন না,ফেসবুকে আসতে মানা
করছি না বা করি না,প্রতিটি মানুষের জীবনেই রয়েছে একটু বিনেদনের
ছোঁয়া পাওয়ার প্রয়োজন,ফেসবুক ও তাই আমাদের কাছে থাকুক একটি
বিনেদনের স্থান হিসেবে,এটাকে কেউ জীবন বা জীবনের অংশ
ভেবে নিবেন না, তাহলে সেটা হবে আপনার জীবনে বড় রকমের ভুল
আর জীবনে চলার পথে পথে প্রতি ভুলের খেসারত আপনাকে দিতেই
হবে আর তখন আফসোস ছাড়া আর কিছুই থাকবে না,তাই ভুলের আগে
সাবধান হোন আর নিজের জন্য নিজের জীবন সাজিয়ে নিন সুন্দর ভাবে।
,