07/08/2026
মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা __
একই কোচিং... একই বই... একই শিক্ষক... একই ক্লাস... একই প্রশ্নপত্র... তবুও ফলাফল প্রকাশের দিন দেখা যায়— তোমার পাশের বেঞ্চে বসা বন্ধুটি মেডিকেলে চান্স পেয়েছে, আর তুমি হতাশ চোখে নিজের ফলাফল দেখছো। কেন এমন হলো? কারণ বাস্তবতা হলো, সবাই একই জায়গা থেকে শুরু করলেও সবার শেখার গতি, প্রস্তুতির গভীরতা এবং সময় ব্যবহারের দক্ষতা এক নয়।
যে টপিকটি বুঝতে, শিখতে তোমার ৪০–৫০ মিনিট লেগেছে, তোমার সেই বন্ধু সেটি ২০ মিনিটেই আয়ত্ত করে শিখে ফেলেছে।
তুমি যখন একটি অধ্যায় বুঝে,শিখে শেষ করছো, সে তখন দ্বিতীয় অধ্যায়ে চলে গেছে।
তুমি যখন একটি বিষয় মুখস্থ করার চেষ্টা করছো, সে তখন আগের তিনটি বিষয় রিভিশন করে ফেলছে।
এডমিশনের সেই ২–৩ মাসে পার্থক্যটা এখানেই তৈরি হয়। সে, যে সময়ে একটি অধ্যায় শিখেছে, একই সময়ে রিভিশনও দিয়েছে।
আর তুমি তখনও সেই অধ্যায়ের অনেক অংশ বুঝে ওঠার চেষ্টা করছো,শিখে শেষ করতে পারোনি । দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস— এই ছোট ছোট সময়ের ব্যবধানই একসময় বিশাল দূরত্ব তৈরি করে।
ফলাফলের দিন মানুষ শুধু দেখে— "সে চান্স পেয়েছে, তুমি পাওনি।" কিন্তু কেউ দেখে না, তার মেধা,কেমন স্টুডেন্ট কেমন, দেখে চান্স পাওয়া আর না পাওয়া। কে কত শত ঘণ্টার অতিরিক্ত রিভিশন, কতবার নিজের ভুল শুধরে নেওয়া, কতবার একই অধ্যায় নতুন করে পড়া, আর কতটা এগিয়ে থাকার লড়াই ছিল তার পেছনে।
তবে একটা কথা মনে রেখো— এই ছোট ছোট গ্যাপ কিন্তু একসময় বিশাল গ্যাপে রুপান্তরিত হবে। তাই তুমি এভারেজ স্টুডেন্ট, মোটামুটি স্টুডেন্ট, তুখোড় না,তাহলে সুন্দর পরিকল্পিত ভাবে শুরু করো। তুখোড় দের সাথে লড়াই করে জিততে হলে তুখোড় দের মতো তাল মিলিয়ে তোমার চলা যাবে না। তুখোড় রা সব পড়ে মনে রাখতে পারলেও তুমি পারবে না। তাই এটা আগে থেকেই মাথায় সেট করে নাও।এবং সেই ভাবে শুরু করো শুরু থেকেই। তাইলেই তাদের সমপর্যায়ে তুমিও যেতে পারবে। আমার সিলেবাস অনুযায়ী পড়,পরীক্ষা দাও,রিভিশন দাও। তাই তুখোড় দের সামনে দেওয়াল হয়ে দাড়াতে পারবে।
মনে রেখো__ কোন কোচিং চান্স পেয়ে দিবেনা, তোমার নিজের পড়েই,রিভিশন দিয়েই চান্স পেতে হবে। তাই নির্দিষ্ট সিলেবাসে প্রস্তুতি নাও।
একদিনের ফলাফল তোমার পুরো জীবনের পরিচয় তুলে ধরবে, আজকের পরিশ্রম, আজকের শৃঙ্খলা আর আজকের সিদ্ধান্তই ঠিক করবে— আগামী দিনের ফলাফলের তালিকায় তোমার নাম থাকবে কি না।
তাই শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না, সঠিক পরিকল্পনা অনুযায়ী পরিশ্রম করতে হবে।
আমাদের সিলেবাসভিত্তিক গাইডলাইন অনুসরণ করলে তুমি তোমার সেই এগিয়ে থাকা বন্ধুদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে।
যেখানে অন্যরা এলোমেলোভাবে সবকিছু পড়বে, সেখানে তুমি পড়বে শুধুমাত্র পরীক্ষায় প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ টপিকগুলো।
ফলে একই সময়ে তারা যখন অনেক অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ব্যস্ত থাকবে, তুমি তখন নির্দিষ্ট টার্গেট অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করতে পারবে।
এর সবচেয়ে বড় সুবিধা হলো— তোমার সময় নষ্ট হবে না, পড়ার চাপ কমবে, রিভিশনের সময় বাড়বে এবং প্রস্তুতি হবে আরও গোছানো ও কার্যকর।
মনে রেখো, এডমিশন পরীক্ষায় শুধু বেশি পড়া নয়, স্মার্টভাবে পড়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার সেই বন্ধু আজ এগিয়ে আছে কারণ সে সময়কে কাজে লাগাতে পেরেছে। তুমিও যদি সঠিক দিকনির্দেশনা, সঠিক পরিকল্পনা এবং সিলেবাসভিত্তিক প্রস্তুতি অনুসরণ করো,
তাহলে ইনশাআল্লাহ তুমিও পিছিয়ে থাকবে না। আজ থেকেই সিদ্ধান্ত নাও— এলোমেলো পড়াশোনা নয়, লক্ষ্যভিত্তিক প্রস্তুতি।
কারণ চান্স পাওয়া শিক্ষার্থীরা অন্য গ্রহ থেকে আসে না, তারা শুধু সময়কে একটু বেশি সঠিকভাবে ব্যবহার করে।
আর সেই দক্ষতাই তোমার স্বপ্ন আর সফলতার মাঝের দূরত্ব কমিয়ে দিতে পারে। ❤️📚✨