Al-Manarah Islamic Academy

Al-Manarah Islamic Academy আপনার সন্তানের সাফল্যের নির্ভরযোগ্য ঠিকানা।

31/03/2026
🌙✨ ঈদ মোবারক ✨🌙আল-মানারাহ ইসলামিক একাডেমির পক্ষ থেকেপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।এই...
20/03/2026

🌙✨ ঈদ মোবারক ✨🌙
আল-মানারাহ ইসলামিক একাডেমির পক্ষ থেকে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
এই আনন্দঘন দিনে মহান আল্লাহর দরবারে আমাদের একান্ত প্রার্থনা—
اللَّهُمَّ تَقَبَّلْ مِنَّا وَمِنْكُمْ
(আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম)
অর্থ: “হে আল্লাহ! আমাদের এবং আপনাদের (সকলের) নেক আমলগুলো কবুল করে নিন।”
রমজানের ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির শিক্ষা যেন আমাদের জীবনে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়—এই দোয়া করি।
আল্লাহ তাআলা আমাদের সিয়াম, কিয়াম ও সকল ইবাদত কবুল করুন এবং আমাদেরকে তাঁর সন্তুষ্টির পথে অটল রাখুন। 🤲
আপনাদের সকলের জন্য রইল সুখ, শান্তি, সমৃদ্ধি ও অফুরন্ত বরকতের কামনা।
🌟 ঈদ হোক মিলন ও ভ্রাতৃত্বের প্রতীক 🌟
— আল-মানারাহ ইসলামিক একাডেমি —
তুহিন রোড,শিবনাথ পাড়া,বিশ্বাস বেতকা,টাংগাইল।
📞০১৭৫৫৬৭৩১৬৭,০১৯০২২৪৬৫৯৮

15/03/2026

আত্তাহিয়‍্যাতু লিল্লাহি…..
দিনে কমপক্ষে দশবার যে তাশাহহুদ আমরা পড়ি তার অর্থটি নিয়ে একটু চিন্তা করেছি কী?!
সালাতের তাশাহহুদ নিয়ে গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবে,
যখন তুমি তাশাহহুদ ও সালাত ইবরাহীমিয়া পড়ার জন্য বসবে, আমি আশা করি তোমার মন সম্পূর্ণভাবে উপস্থিত থাকবে এবং তুমি যা বলছো তা গভীরভাবে চিন্তা করবে।
“আত-তাহিয়্যাতু লিল্লাহ…” — অর্থাৎ সকল অভিবাদন আল্লাহর জন্য।
তুমি তখন রাজাধিরাজের সামনে উপস্থিত এবং তুমি সরাসরি তাঁকে অভিবাদন জানাচ্ছো—কোনো বাধা ছাড়াই। তিনি আরশের উপরে থেকেও তোমার সামনে, এই মুহূর্তে যেন তুমি আল্লাহর সান্নিধ্যে বসে তাঁকে সালাম দিচ্ছো।
একবার কল্পনা করো, তখন তোমার অভিবাদন কেমন হওয়া উচিত! অবশ্যই তা এমন হওয়া উচিত, যাঁর সামনে বসে আছো তাঁর মর্যাদার উপযোগী।
“ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত…” —
হে আল্লাহ! সব সালাত বা বিনয়সমৃদ্ধ ইবাদত ও সব পবিত্র কাজ শুধু তোমার সম্মানিত সন্তুষ্টির জন্যই; তোমার রব হওয়ার স্বীকৃতি হিসেবে।
“আস-সালামু ‘আলাইকা আইয়্যুহান-নাবিয়্যু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।”
আল্লাহকে অভিবাদন জানানোর পর তুমি নবীর দিকে সালাম দিচ্ছো।
এই ছোট্ট বসার মধ্যে তুমি যেন রব্বুল ‘আলামীন এবং তাঁর রাসূল মুহাম্মাদ ﷺ-এর সাথে কথা বলছো—
একবার এই দৃশ্যটি কল্পনা করো, এই মজলিসটিকে অন্তত কয়েক মুহূর্তের জন্য অনুভব করো।
“আস-সালামু ‘আলাইনা ওয়া ‘আলা ‘ইবাদিল্লাহিস-সালিহীন…”
তুমি নিজের ওপর শান্তি বর্ষণের দোয়া করছো।
সুতরাং তোমরা নিজেদেরকে উত্তম সালাম দিয়ে অভিবাদন করো—কারণ তুমি নিজেকেও এই নূরের পরিসরের মধ্যে অন্তর্ভুক্ত করেছো এবং রাজাধিরাজ ও তাঁর রাসূলের উপস্থিতিতে নিজেকেও সালাম দিয়েছো।
এরপর তুমি আল্লাহর সৎ বান্দাদের ওপরও সালাম পাঠাও—
এভাবে তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলে এবং তাদের সঙ্গীদের মধ্যেও অন্তর্ভুক্ত হলে।

🖋️Professor Dr. Abubakar Muhammad Zakaria

15/03/2026
আলহামদুলিল্লাহ।🌙 ইফতার মাহফিল – ২০২৬ 🌙আলহামদুলিল্লাহ, আল-মানারাহ ইসলামিক একাডেমি এর আবাসিক ছাত্রদের উদ্যোগে আজ ১১/০৩/২০২...
11/03/2026

আলহামদুলিল্লাহ।
🌙 ইফতার মাহফিল – ২০২৬ 🌙
আলহামদুলিল্লাহ, আল-মানারাহ ইসলামিক একাডেমি এর আবাসিক ছাত্রদের উদ্যোগে আজ ১১/০৩/২০২৬ ইং, রোজ বুধবার এক সুন্দর ও হৃদ্যতাপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এই আয়োজনে আবাসিক ছাত্ররা অত্যন্ত আন্তরিকতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে একসাথে ইফতার করেন। মাহে রমজানের এই পবিত্র সময়ে এমন আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ব, ভালোবাসা ও দ্বীনি চেতনা আরও দৃঢ় করতে সহায়তা করে।
আল্লাহ তায়ালা আমাদের সকলের সিয়াম, কিয়াম ও নেক আমল কবুল করুন। আমীন। 🤲
📍 আয়োজনে:
আবাসিক ছাত্রবৃন্দ
আল-মানারাহ ইসলামিক একাডেমি
তুহিন রোড, শিবনাথপাড়া, বিশ্বাস বেতকা, টাঙ্গাইল।
🌟 Light of Faith & Knowledge
#রমজান #ইফতার_মাহফিল

28/02/2026

আলহামদুলিল্লাহ, আল-মানারাহ ইসলামিক একাডেমি এর উদ্যোগে
মাহে রমজান ও কুরআনের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২৬ 🌙সফলভাবে সম্পন্ন হয়েছে।

পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও কুরআনের শিক্ষা আমাদের জীবন গঠনের মূল ভিত্তি।
এই লক্ষ্যকে সামনে রেখে আল-মানারাহ ইসলামিক একাডেমি আয়োজন করেছিল এক বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল।
📅 তারিখ: ১০ রমজান ১৪৪৭ হিজরি
📆 ২৮ ফেব্রুয়ারি ২০২৬, রোজ শনিবার
📍 স্থান: মাদরাসা মাঠ
🎙 সভাপতি:
শায়খ মুহা. লোকমান হোসাইন
সরকারি অধ্যাপক (আরবি), হাবলা টেঙ্গুরিয়াপাড়া কামিল মাদরাসা।

🎤 প্রধান অতিথি:
অধ্যাপক ড. মো. বদরুল আলম মিয়া
সাবেক চেয়ারম্যান, আইসিটি বিভাগ ও পরিচালক, পিজিডি ইন আইসিটি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল।

🎤 আলোচক:
শায়েখ হাফেজ কাউসার আহমেদ আল-আরাবি
ভাইস প্রিন্সিপাল, আল-মানারাহ ইসলামিক একাডেমি, টাঙ্গাইল।

📌 আয়োজনেঃ
আল-মানারাহ ইসলামিক একাডেমি
তুহিন রোড, শিবনাথপাড়া, বিশ্বাস বেতকা, টাঙ্গাইল।
মোবাইল :০১৭৫৫৬৭৩১৬৭
🌟 “Light of Faith & Knowledge”
#রমজান #আলোচনা_সভা #ইফতার_মাহফিল

রোযাদারের ১০ টি মর্যাদা.................................১/রোযাদারের সকল গুনাহ আল্লাহ তায়ালা মাফ করে দেন।مَنْ صَامَ رَمَض...
19/02/2026

রোযাদারের ১০ টি মর্যাদা.................................
১/রোযাদারের সকল গুনাহ আল্লাহ তায়ালা মাফ করে দেন।
مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
যে ব্যক্তি ঈমানের সাথে সাওয়াব হাসিলের আশায় রমযানে সিয়াম পালন করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়া হবে। (বুখারী : ৩৮; মুসলিম : ৭৬৯)

২/রোযার প্রতিদান আল্লাহ তায়ালা নিজ হাতে দেন।
كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ يُضَاعَفُ الْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ قَالَ اللهُ عَزَّ وَجَلَّ (إِلاَّ الصَّوْمَ فَإِنَّهُ لِيْ وَأَنَا أَجْزِي بِهِ

‘‘মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান দশ থেকে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়ে থাকে। আল্লাহ তা‘আলা বলেন, কিন্তু সিয়ামের বিষয়টি ভিন্ন। কেননা সিয়াম শুধুমাত্র আমার জন্য, আমিই এর প্রতিদান দেব। (মুসলিম : ১১৫১।

৩/রোযার প্রতিদান হবে জান্নাত।
مَنْ صَامَ يَوْمًا ابْتِغَاءَ وَجْهِ اللهِ ‌خُتِمَ ‌لَهُ ‌بِهَا دَخَلَ الْجَنَّةَ،
যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিলাভের আশায় রোযা রাখে এবং সেটাই তার শেষ আমল হয় তবে সে জান্নাতে প্রবেশ করবে। [মুসনাদে আহমাদ, হাদীস নং-২৩৩২৪, মাযমাউয যাওয়ায়েদ, হাদীস নং-৩৯১৯।

৪/রোযা কিয়ামাতের দিন সুপারিশ করবে।
اَلصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ الصِّيَامُ أَيْ رَبِّ مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ فَشَفِّعْنِي فِيهِ وَيَقُولُ الْقُرْآنُ مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ فَشَفِّعْنِي فِيهِ قَالَ فَيُشَفَّعَانِ

সিয়াম ও কুরআন কিয়ামাতের দিন মানুষের জন্য এভাবে সুপারিশ করবে যে, সিয়াম বলবে হে আমার রব, আমি দিনের বেলায় তাকে (এ সিয়াম পালনকারীকে) পানাহার ও যৌনতা থেকে বিরত রেখেছি। তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবূল কর।

অনুরূপভাবে কুরআন বলবে, হে আমার রব, আমাকে অধ্যয়নরত থাকায় রাতের ঘুম থেকে আমি তাকে বিরত রেখেছি। তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবূল কর। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর উভয়ের সুপারিশই কবূল করা হবে। (আহমাদ : ২/১৭৪)

৫/হাশরের মাঠে আল্লাহ তায়ালা রোযাদারকে বিশেষ পানি পান করাবেন।
اِنَّ اللهَ تبارَك وتعالى قَضَى على نَفْسه أَنَّه مَنْ أَعْطَشَ نَفْسَه له في يَوْمٍ صَائِفٍ، سَقَاهُ اللهُ يَوْمَ العَطَشِ
আল্লাহ তায়ালা নিজের উপর আবশ্যককরে নিয়েছেন,যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে (রোযার কারণে) পিপাসার্ত থেকেছে, তিনি তাকে তৃষ্ণার দিন
(কিয়ামতের দিন) পানি পান করাবেন।-মুসনাদে বাযযার ১০৩৯ মাজমাউয যাওয়াইদ ৫০৯৫

৬/রোযাদারের মুখের গন্ধ মিশকের চেয়েও উত্তম।
وَالَّذِيْ نَفْسِيْ بِيَدِه لَخُلوفُ فَمِ الصائِمِ أَطْيَبُ عِنْدَ اللهِ مِنْ رِيْحِ الْمِسْكِ
সেই সত্তার শপথ, যার হাতে মুহাম্মাদের জীবন, রোযাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মিশকের সুগন্ধির চেয়েও অধিক সুগন্ধিময়।-সহীহ বুখারী,১৯০৪

৭/রোযাদারের দুআ আল্লাহ কবুল করেন।

- إنَّ للصائمِ عند فِطْرِهِ دَعْوَةً ما تُرَدُّ
ইফতারের সময় রোযাদার যখন দুআ করে, তখন তার দুআ ফিরিয়ে দেওয়া হয় না। (অর্থাৎ তার দুআ কবুল হয়)।-সুনানে ইবনে মাজাহ, হাদীস : ১৭৫৩,

৮/রোযাদার ব্যক্তি রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে যাবে।

إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَقُومُونَ لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ فَإِذَا دَخَلُوا أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ

জান্নাতে একটি দরজা রয়েছে। যার নাম রাইয়্যান। কিয়ামতের দিন শুধু সিয়ামপালনকারীরা ঐ দরজা দিয়ে প্রবেশ করবে। তাদের ছাড়া অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সেদিন ঘোষণা করা হবে, সিয়াম পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়িয়ে যাবে ঐ দরজা দিয়ে প্রবেশ করার জন্য। তারা প্রবেশ করার পর ঐ দরজাটি বন্ধ করে দেয়া হবে। ফলে তারা ব্যতীত অন্য কেউ আর সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবেনা। (বুখারী : ১৮৯৬; মুসলিম : ১১৫২)

৯/রোযাদার ব্যক্তি জান্নাতে আল্লাহর দীদার লাভ করবে।

لِلصَّائِمِ فَرْحَتَانِ فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ وَفَرْحَةٌ عِنْدَ لِقَاءِ رَبِّهِ
সিয়াম পালনকারীর জন্য দু’টো বিশেষ আনন্দ মুহূর্ত রয়েছে : একটি হল ইফতারের সময়, আর দ্বিতীয়টি হল তার রবের সাথে সাক্ষাতের সময়। (বুখারী : ৭৪৯২; মুসলিম : ১১৫১)

১০/রোযাদারের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়।
إِذَا جَاءَ رَمَضَانُ فُتِحَتْ أَبْوَابُ الْجَنَّةِ
যখন রমযান আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়।
বুখারী ১৭৭৭।

Address

Biswas Betka , Shibnath Para, Tangail Shadar
Tangail
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Manarah Islamic Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category