Ifteher Uddin zayed

Ifteher Uddin zayed

Share

Mohammad Ifteher Uddin Zayeds page is a student-driven platform, dedicated to fostering a culture of research, innovation, and academic excellence.

Making sure you're not a bot! 20/04/2026

আসসালামু আলাইকুম! থিসিস বা রিসার্চের কাজে সাহায্য করার জন্য দারুণ কিছু ওয়েবসাইটের লিস্ট ও ব্যবহারের নিয়ম নিচে দিয়ে দিলাম যা আপনার অনেক কাজে আসবে:
https://core.ac.uk/
🌍 বিশ্বের লাখ লাখ ফ্রি বা ওপেন-অ্যাক্সেস রিসার্চ পেপার সরাসরি সার্চ ও ডাউনলোড করতে এই সাইটটি ব্যবহার করতে পারেন।
https://arxiv.org/
💻 এআই, কম্পিউটার সায়েন্স বা ফিজিক্সের লেটেস্ট রিসার্চ পেপারগুলো পাবলিশ হওয়ার আগেই ফ্রিতে পড়তে এখানে ভিজিট করুন।
https://www.sci-hub.box/
🔓 যেকোনো পেইড (Paid) রিসার্চ পেপারের DOI লিংক পেস্ট করে তা এক ক্লিকে ফ্রিতে আনলক ও ডাউনলোড করতে এই জাদুকরী সাইটটি ব্যবহার করতে পারেন।
https://www.biorxiv.org/
🧬 বায়োলজি এবং লাইফ সায়েন্স রিলেটেড লেটেস্ট গবেষণাপত্র (প্রি-প্রিন্ট) ফ্রিতে পড়ার জন্য এই সাইটটি ব্রাউজ করুন।
https://www.ssrn.com/ssrn/
📊 সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স ও হিউম্যানিটিজ রিলেটেড আর্লি-স্টেজ বা ওয়ার্কিং রিসার্চ পেপার খুঁজতে এই সাইটটি ব্যবহার করতে পারেন।
https://www.base-search.net/
🔍 বিশ্বের অন্যতম বৃহৎ এই একাডেমিক সার্চ ইঞ্জিন ব্যবহার করে যেকোনো বিষয়ের হাজারো ফ্রি ডেটাবেস ও আর্টিকেল খুঁজে বের করতে পারেন।
লিংকগুলো আপনার ব্রাউজারে বুকমার্ক করে রাখতে পারেন। আপ রিসার্চ জার্নির জন্য অনেক অনেক শুভকামনা! 🚀
.....Follow: Mohammad Ifteher Uddin Zayed

Making sure you're not a bot! You are seeing this because the administrator of this website has set up Anubis to protect the server against the scourge of AI companies aggressively scraping websites. This can and does cause downtime for the websites, which makes their resources inaccessible for everyone.

15/04/2026

উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিবাহিত শিক্ষার্থীদের সবচেয়ে বড় চিন্তা থাকে স্পাউস (স্বামী বা স্ত্রী) সাথে নেওয়া নিয়ে। ২০২৬ সালের বর্তমান পরিস্থিতি অনুযায়ী, অনেক দেশ তাদের অভিবাসন নীতিতে পরিবর্তন এনেছে।
​আপনার সুবিধার জন্য স্পাউসসহ যাওয়া যায় এমন সেরা কয়েকটি দেশের বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো:

​১. ফিনল্যান্ড (Finland)
​বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফিনল্যান্ড সবচেয়ে জনপ্রিয় এবং সহজ মাধ্যম।

​কেন যাবেন: ব্যাচেলর এবং মাস্টার্স উভয় লেভেলেই স্পাউস নেওয়ার সুযোগ আছে। সবচেয়ে বড় সুবিধা হলো—স্পাউস সেখানে ফুল-টাইম (সপ্তাহে ৪০ ঘণ্টা) কাজ করার অনুমতি পান।

আবেদনের সময়: মূল ইনটেক Autumn Intake (আবেদন শুরু হয় আগের বছরের December- January)। কিছু ইউনিভার্সিটিতে January ইনটেকও থাকে। তবে প্রোগ্রাম কম থাকে।

​ভিসা প্রক্রিয়া: স্টুডেন্ট এবং স্পাউস একসাথে ভিসার আবেদন করতে পারেন এবং একসাথেই ফ্লাই করতে পারেন।

IELTS: Bachelor 6.0- 6.5 & Masters 6.5-7.0

​২. ডেনমার্ক (Denmark)
​ইউরোপের মধ্যে ডেনমার্কও স্পাউসদের জন্য অনেক উদার।

​কেন যাবেন: ডেনমার্কেও ফিনল্যান্ডের মতো স্পাউস ফুল-টাইম কাজের অনুমতি পান। এমনকি আপনি যদি ব্যাচেলর করতে যান, তবুও স্পাউস সাথে নিতে পারবেন।

​সুবিধা: ডেনমার্কের জীবনযাত্রার মান এবং সামাজিক নিরাপত্তা অত্যন্ত উন্নত। এখানেও ফ্যামিলি সহ একসাথে ফ্লাই করার সুবিধা রয়েছে।

IELTS: Bachelor 6.5 & Masters 6.5-7.0

​৩. যুক্তরাজ্য (United Kingdom)
​২০২৪ সালের পর থেকে ইউকে-তে স্পাউস ভিসার নিয়মে বড় পরিবর্তন এসেছে।

​বর্তমান নিয়ম: এখন সাধারণ মাস্টার্স (Taught Masters) প্রোগ্রামে স্পাউস নেওয়া যায় না। তবে আপনি যদি পিএইচডি (PhD) বা গবেষণামূলক মাস্টার্স (Postgraduate Research) করতে যান, তবেই কেবল স্পাউস নিতে পারবেন।

​কাজের সুযোগ: স্পাউস সেখানে ফুল-টাইম কাজ করতে পারেন।

IELTS: Bachelor 6.0 & Masters 6.0-6.5

​৪. কানাডা (Canada)
​কানাডাও তাদের স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট (SOWP) এর নিয়মে কড়াকড়ি আরোপ করেছে।

​বর্তমান নিয়ম: বর্তমানে কেবল মাস্টার্স (কমপক্ষে ১৬ মাস মেয়াদী) এবং পিএইচডি শিক্ষার্থীরা তাদের স্পাউসকে সাথে নিতে পারেন। সাধারণ ডিপ্লোমা বা ব্যাচেলর কোর্সের জন্য এখন আর স্পাউস ভিসা দেওয়া হচ্ছে না।

​সুবিধা: স্পাউস 'ওপেন ওয়ার্ক পারমিট' পান, যার মাধ্যমে তিনি যেকোনো কোম্পানিতে কাজ করতে পারেন।
​প্রয়োজনীয়তা: স্বামী-স্ত্রীর সম্পর্কের জোরালো প্রমাণ এবং ব্যাংক ব্যালেন্স।

IELTS: Bachelor 6.0- 6.5 & Masters 6.5-7.0

Selim Hossain

​৫. অস্ট্রেলিয়া (Australia)
​অস্ট্রেলিয়া স্পাউস বা ডিপেন্ডেন্ট ভিসার জন্য সবসময়ই একটি আকর্ষণীয় দেশ।

​কেন যাবেন: ব্যাচেলর এবং মাস্টার্স—উভয় ক্ষেত্রেই স্পাউস নেওয়া যায়। তবে মাস্টার্স বাই রিসার্চ বা পিএইচডি স্টুডেন্টদের স্পাউসরা আনলিমিটেড কাজের সুযোগ পান।

​নিয়ম: ভিসা আবেদনের সময় অবশ্যই স্পাউসের কথা উল্লেখ করতে হবে, নাহলে পরবর্তীতে তাকে নেওয়া খুব কঠিন হয়ে পড়ে।

​প্রয়োজনীয়তা: আইইএলটিএস-এর পাশাপাশি স্বাস্থ্য বীমা (OSHC) এবং পর্যাপ্ত ফান্ড থাকা জরুরি।

IELTS: Bachelor 6.0 & Masters 6.5

৬. সুইডেন (Sweden)
​ইউরোপের মধ্যে সুইডেনকে বলা হয় স্পাউসদের জন্য স্বর্গ।

​কেন যাবেন: আপনি যদি মাস্টার্স বা পিএইচডি করতে যান, তবে আপনার স্পাউস সাথে যেতে পারবেন এবং তিনি সেখানে ফুল-টাইম কাজের অনুমতি (Work Permit) পাবেন।

​সুবিধা: সুইডেনে স্পাউস কেবল কাজই নয়, চাইলে সেখানে ফ্রিতে বা স্বল্প খরচে পড়াশোনাও করতে পারেন। এছাড়া সেখানে শিশুদের পড়াশোনা এবং চিকিৎসা সুবিধা অত্যন্ত উন্নত।

আবেদনের সময়: সেপ্টেম্বর ইনটেকের জন্য আবেদন চলে ১৬ অক্টোবর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত। জানুয়ারি ইনটেকের আবেদন শেষ হয় আগস্টে।

​শর্ত: আপনার কোর্সের মেয়াদ কমপক্ষে ১ বছর হতে হবে এবং স্পাউসের জন্য অতিরিক্ত কিছু ব্যাংক ব্যালেন্স (মাসে প্রায় ৪,৪৪০ সুইডিশ ক্রোনা) দেখাতে হবে।

IELTS: Bachelor 6.5 & Masters 6.5

​৭. জার্মানি (Germany)
​জার্মানি বরাবরই বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম পছন্দ কারণ পাবলিক ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি নেই বললেই চলে।

​কেন যাবেন: স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়ার পর বা যাওয়ার সময় আপনি 'ফ্যামিলি রিইউনিয়ন' (Family Reunion) ভিসার মাধ্যমে স্পাউস নিতে পারেন।

​সুবিধা: স্পাউস সেখানে থাকার অনুমতি পাওয়ার পর ফুল-টাইম কাজ করতে পারেন। জার্মানির শক্তিশালী ইকোনমি কাজের প্রচুর সুযোগ তৈরি করে।

​শর্ত: এক্ষেত্রে স্পাউসকে সাধারণত জার্মান ভাষার প্রাথমিক ধাপ A1 লেভেল সম্পন্ন করতে হয়। এছাড়া দু’জন থাকার মতো পর্যাপ্ত বড় বাসা এবং পর্যাপ্ত মাসিক ইনকাম বা ব্লক অ্যাকাউন্টে টাকা থাকা জরুরি।

IELTS: Bachelor & Masters 6.0-6.5

​৮. নরওয়ে (Norway)
​প্রাকৃতিক সৌন্দর্য আর উচ্চমানের জীবনযাত্রার দেশ নরওয়ে।

​কেন যাবেন: নরওয়েতে স্টুডেন্ট ভিসার সাথে স্পাউস নেওয়ার সুযোগ আছে। তবে এক্ষেত্রে আর্থিক স্বচ্ছলতার (Financial Solvency) প্রমাণ খুব কঠোরভাবে দেখা হয়।

​সুবিধা: স্পাউস ফুল-টাইম কাজের অনুমতি পান। নরওয়েজিয়ান শিক্ষা ব্যবস্থা স্পাউস এবং সন্তানদের জন্য বেশ সহায়ক।

​শর্ত: সাধারণত স্বামী-স্ত্রী উভয়ের বয়সই অন্তত ২৪ বছর হতে হয় (কিছু বিশেষ ক্ষেত্রে ছাড় আছে) এবং থাকার জায়গার নিশ্চয়তা দিতে হয়।

IELTS: Bachelor 6.0 & Masters 6.5

​৯. দক্ষিণ কোরিয়া (South Korea)
​এশিয়ান দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া বর্তমানে গবেষণার জন্য দারুণ একটি জায়গা।

​কেন যাবেন: আপনি যদি মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে ভর্তি হন, তবে F-3 (Dependent Visa) এর মাধ্যমে স্পাউস নিতে পারেন।

​সুবিধা: স্টেম (STEM) ফিল্ডের শিক্ষার্থীদের জন্য এখানে প্রচুর স্কলারশিপ আছে। স্পাউস সাথে থাকলে মানসিকভাবে শান্তিতে থাকা যায়।

​শর্ত: কোরিয়াতে স্পাউস সরাসরি কাজ করার অনুমতি পান না। কাজ করতে চাইলে আলাদা করে ইমিগ্রেশন অফিস থেকে অনুমতি নিতে হয় বা পার্ট-টাইম জবের জন্য অ্যাপ্লাই করতে হয়।

IELTS: Bachelor 5.5-6.0 & Masters 6.0 (MOI accepted)

★★​কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন:

​আর্থিক সামর্থ্য: স্পাউস নিতে গেলে প্রায় সব দেশেই আপনার ব্যক্তিগত খরচের পাশাপাশি স্পাউসের জন্য অতিরিক্ত একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেখাতে হয়।

​বাসস্থান: অনেক দেশে (যেমন জার্মানি বা সুইডেন) ভিসা পাওয়ার আগে আপনাকে প্রমাণ করতে হয় যে আপনার কাছে দু’জন থাকার মতো পর্যাপ্ত বড় বাসা রয়েছে।

​আবেদন প্রক্রিয়া: কিছু দেশে স্টুডেন্ট এবং স্পাউস এক সাথে আবেদন করতে পারেন (যেমন- ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন), আবার কিছু দেশে স্টুডেন্ট আগে গিয়ে বাসা ও জবের ব্যবস্থা করার পর স্পাউসকে নিতে পারেন (যেমন- জার্মানি)।

কোন প্রশ্ন থাকলে কমেন্ট 👇করতে পারেন। আবেদন করতে সহযোগিতা লাগলে কমেন্ট অথবা ইনবক্সে প্রোফাইল শেয়ার করবেন।

12/04/2026

✅ যারা আগামী ২ বছরের মধ্যে বিদেশ যেতে চান!



যারা দেশে আছেন, কিন্তু আগামী ২ বছরের মধ্যে বিদেশ যেতে চান, তাদের জন্য ৬ টি পরামর্শ।



১. জন্ম-নিবন্ধন, NID, সার্টিফিকেট এগুলোতে বানান, তারিখ, তথ্য ভুল থাকলে সংশোধন করে নিন৷ বলা হয়ে থাকে, বাংলাদেশে যাদের কাগজপত্রে কোনো ভুল নাই, তারাই সবচেয়ে সুখী মানুষ৷ কারণ, এমন মানুষ পাওয়া কঠিন যাদের এগুলোতে ভুল থাকে না!



২. পাসপোর্ট বানিয়ে ফেলুন। অনেকেই পাসপোর্ট বানাতে শুধুশুধু বিলম্ব করেন। ১০ বছর মেয়াদি পাসপোর্ট বানালে মেয়াদ শেষের দুশ্চিন্তা করতে হয় না। তাছাড়া পাসপোর্ট বানিয়ে ফেললে দেখা যাবে কাঙ্খিত দেশে যাবার আগে আশেপাশের দেশগুলোও ঘুরে আসতে পারবেন।



৩. বিদেশ যাবার আগে কয়েকটি স্কিল অবশ্যই শিখে ফেলুন। বিদেশ গেলে এগুলো কাজে আসবে।

- রান্না শেখা৷ আপনি ছেলে হন বা মেয়ে, রান্না শিখে নিলে জীবনটা অনেক সহজ। মায়ের কাছে, বোনের কাছে প্রাথমিক শিখে নিয়ে পরে ইউটিউব দেখে সমৃদ্ধ হতে পারবেন।

- ড্রাইভিং শেখা৷

- ইংলিশে দক্ষতা অর্জন। আপনি পৃথিবীর যেকোনো দেশেই যান, ইংলিশে দক্ষতা থাকলে তেমন অসুবিধা হবে না।

- বেসিক কম্পিউটার। কম্পিউটারে মোটামুটি কাজ শিখে নিলে আপনার জব অপরচুনিটি বেড়ে যাবে। শুধু তাই না, এই স্কিল আপনাকে আত্মবিশ্বাসী বানাবে৷



৪. আপনি যে দেশে যেতে চান, ঐ দেশ নিয়ে স্টাডি করুন। ধরুন, আপনি ইংল্যান্ড যেতে চান। তাহলে এখন থেকেই সেখানকার কালচার জানার চেষ্টা করুন, ইতিহাস জানুন। এটা আপনাকে অন্য দশজনের চেয়ে এগিয়ে রাখবে৷ ইউটিউবে সেই দেশ নিয়ে ভিডিও ভ্লগ দেখুন, সেই দেশ নিয়ে ভ্রমণকাহিনী পড়ুন।

জ্ঞান সবসময় কাজে লাগবে৷ দেখবেন, ঐ দেশে যাবার পর সেই দেশটা তখন খুব পরিচিত মনে হবে।



৫. আপনার যখন ভিসা হয়ে যাবে, তখন ঐ দেশে পরিচিত কারা থাকেন, আত্মীয়-বন্ধু, সবার তালিকা করে নিন। বিদেশ গেলে পরিচিত মানুষ অনেক কাজে আসবে৷ আপনি তাদেরকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিয়ে জানান আপনি যাচ্ছেন। তারাও খুশি হবে, পাশাপাশি আপনি তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শও পাবেন।



৬. বিদেশ গেলে দেশের অনেককিছুই মিস করবেন। আবার কবে আসবেন, আসার পর কাদেরকে জীবিত পাবেন সেটা অনিশ্চিত।

এজন্য যখন থেকেই বিদেশ যাবার স্বপ্ন দেখছেন, তখন থেকে দেশে যতদিন আছেন, সময়টাকে উপভোগ্য এবং ভ্যালুয়েবল করার চেষ্টা করুন।

আত্মীয়দের বাড়ি বেড়াতে যান, মায়ের হাতের মজার মজার রান্নার আবদার করুন, এলাকার মুরব্বিদের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন।



আমরা সিলেটে জন্মগ্রহণ করেছি মানেই আজ হোক বা কাল হোক বিদেশ যাবো। বিদেশ যাবার আগে নিজেকে 'বিশ্বমানের স্কিলফুল' হিসেবে গড়ে তুলতে পারি ইনশাআল্লাহ ৷

12/04/2026

🎓🇦🇺🇧🇩 Bangladeshi student হিসেবে Monash এ গিয়ে প্রথম যে ৩টা ধাক্কা খায় সবাই — আগে জানলে ভালো হতো
আমি বাংলাদেশ থেকে Australia Awards Scholarship পেয়ে Monash এ পড়তে গেছি।
কিন্তু প্রথম কয়েক সপ্তাহ? ধাক্কার পর ধাক্কা।
শুধু academic system না — এমন কিছু জিনিস ছিল যেগুলো আগে জানলে অনেক কষ্ট বাঁচত। আসলে বাংলাদেশী student হিসেবে আমরা এই skill সম্পর্কে জানতেও পারিনি ।সেই gap গুলোই আমি আজকে share করছি:
ধাক্কা ১: Academic writing এর pattern
Bangladesh এ আমরা যেভাবে লিখতে অভ্যস্ত — সেটা আর international academic writing এর মধ্যে পার্থক্যটা আমি বুঝেছিলাম প্রথম assignment submit করার পরে।
আগে থেকে জানলে ভালো হতো:
Academic writing মানে শুধু ভালো English না।
Structure আলাদা। Argument build করার way আলাদা। Evidence cite করার format আলাদা।
এখন তুমি কী করতে পারো:
∙ Purdue OWL → free, world এর best academic writing guide
∙ SciSpace → academic paper এর structure বুঝতে
∙ Grammarly → শুধু grammar না, tone আর clarity ও ঠিক করে
∙ যেকোনো international journal এর paper পড়ো — শুধু content না, কীভাবে লেখা সেটা দেখো
ধাক্কা ২: Turnitin — আমার সবচেয়ে embarrassing moment
Monash এ সব submission হয় Turnitin এ। Plagiarism checker। সব International University এই ধরনের software use করে ।
আমি আমার ৩০ marks এর একটা assignment সরাসরি Turnitrin এ submit করে দেখি — similarity এসেছে 45%।
মাথা পুরো নষ্ট হয়ে গেল।আমি জানতাম না ফাইনাল সাবমিশন এর আগে একবার similarity check করার সুযোগ আছে; যেহেতু সেটা আমার ফার্স্ট কোর্স এর ফার্স্ট সাবমিশন ছিল ।
Professor কে class এ গিয়ে বললাম — যেহেতু এটা আমার first attempt ছিল, সেইযাত্রা কোনোরকম manage করলাম।
কিন্তু সেই অনুভূতিটা, সেটা আসলে বলে বোঝাতে পারব না।
এখন তুমি কী করতে পারো:
∙ Turnitin Draft Detector → submit এর আগে নিজেই check করো
∙ Scribbr Plagiarism Checker → free alternative
∙ Quillbot Paraphraser → source থেকে idea নিয়ে নিজের ভাষায় লেখার practice করো
∙ Rule হলো — idea নাও, exact words নয়
ধাক্কা ৩: AI tools এর সঠিক use
Monash এ AI নিয়ে আলাদা Academic Integrity Module আছে। আমি জানতামই না এরকম কিছু exist করে।
BD তে আমরা AI মানে বুঝি জাস্ট copy paste। এটা academically সবচেয়ে খারাপ approach। এবং learning এর জন্যও ক্ষতিকর।
সঠিক use হলো:
∙ ChatGPT → idea explore করতে, draft review করতে — কিন্তু নিজে লিখতে হবে
∙ Consensus.app → research paper এর summary বুঝতে
∙ Elicit.org → literature review এর জন্য
∙ NotebookLM → নিজের notes থেকে study করতে
AI তোমার thinking replace করবে না — thinking কে sharpen করবে। এই পার্থক্যটা বোঝাটাই সবচেয়ে বড় skill।
🧷শেষ কথা:
এই ৩টা ধাক্কা সম্পর্কে আমার দেশের education system আমাকে তৈরি করেনি। কিন্তু এই টেকনোলজিতে থেকেও যদি তোমরা এগুলো রপ্ত না করো তাহলে ধাক্কা খেতেই থাকবে ।
Monash থেকে Distinction নিয়ে ফিরেছি — কিন্তু সেটার পেছনে এই ভুলগুলো থেকে শেখাও ছিল।
তোমার কোনটা সবচেয়ে বেশি কাজে লাগল? কমেন্ট এ জানাতে পারো ।

05/04/2026

গবেষকদের জন্য টপ ৩০টি AI টুল
১. ChatGPT – যেকোনো প্রশ্নের উত্তর দেয়, লেখালেখি ও গবেষণায় সহায়তা করে।
২. ResearchRabbit – গবেষণা পেপার খুঁজে ভিজ্যুয়াল নেটওয়ার্ক তৈরি করে।
৩. Litmaps – সাইটেশন ম্যাপিং এবং রিসার্চ ট্র্যাকিং করে।
৪. Grammarly – বানান, ব্যাকরণ, টোন ও বাক্যের স্পষ্টতা যাচাই ও উন্নত করে।
৫. VoicePen – ভয়েস থেকে ব্লগ বা আর্টিকেল তৈরি করে।
৬. Researcher – বিভিন্ন বিষয়ের নতুন প্রকাশিত রিসার্চ পেপার খুঁজে দেয়।
৭. Notion – AI দিয়ে নোট, টু-ডু লিস্ট ও ডকুমেন্ট অর্গানাইজ করে।
৮. SciSummary – রিসার্চ পেপারকে সংক্ষেপে সহজ করে তুলে ধরে।
৯. Wordtune – লেখার স্টাইল ও টোন পরিবর্তনে সাহায্য করে।
১০. SlidesAI – লেখাকে প্রেজেন্টেশনে রূপান্তর করে।
১১. Elicit – রিসার্চ প্রশ্ন বিশ্লেষণ ও লিটারেচার রিভিউ খুঁজে দেয়।
১২. Scite – রেফারেন্স ও সাইটেশনের প্রসঙ্গসহ তথ্য দেয়।
১৩. Consensus – গবেষণাপত্র থেকে বিজ্ঞানভিত্তিক প্রশ্নের উত্তর দেয়।
১৪. Tome – AI দিয়ে স্টোরিটেলিং ও প্রেজেন্টেশন তৈরি করে।
১৫. Scholarcy – দীর্ঘ গবেষণাপত্র দ্রুত সংক্ষেপে পড়ে নেওয়ার সুবিধা দেয়।
১৬. Quillbot – Paraphrasing ও গ্রামার চেক করে।
১৭. Jenni – একাডেমিক লেখালেখিতে সহায়তা করে।
১৮. Explainpaper – কঠিন রিসার্চ পেপারকে সহজভাবে ব্যাখ্যা করে।
১৯. Trinka – ইংরেজি প্রুফরিডিং এবং ভাষাগত উন্নয়নে সহায়তা করে।
২০. Perplexity – গবেষণাভিত্তিক প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর দেয়।
২১. Paperpile – সহজ রেফারেন্স ম্যানেজমেন্ট ও গুগল ড্রাইভে ইনটিগ্রেশন।
২২. Scispace – গবেষণাপত্র সহজভাবে পড়া ও বোঝাতে AI ব্যাখ্যা প্রদান করে।
২৩. DeepL – দ্রুত ও নিখুঁত AI অনুবাদক।
২৪. Replit – কোড লেখা, চালানো ও শেয়ার করার অনলাইন প্ল্যাটফর্ম।
২৫. Beautiful – স্বয়ংক্রিয়ভাবে প্রফেশনাল ডিজাইনের স্লাইড তৈরি করে।
২৬. Otter – লেকচার বা মিটিং থেকে অটোমেটিক নোট তৈরি করে।
২৭. Hypernotes – গবেষণাপত্র ও নোট সাজিয়ে রাখতে সহায়তা করে।
২৮. ChatPDF – PDF ফাইল থেকে সরাসরি প্রশ্ন করে উত্তর পাওয়া যায়।
২৯. Review-It – গবেষণাপত্র পর্যালোচনা ও এডিটিংয়ে সহায়তা করে।
৩০. Undermind – AI নিউরাল সার্চের মাধ্যমে ট্রেন্ডিং ও প্রাসঙ্গিক গবেষণাপত্র খুঁজে।
নোট: সব AI টুলের লিংক প্রথম কমেন্টে দেওয়া আছে!!

সরাসরি লিংকসমূহঃ
১. ChatGPT – https://chat.openai.com
২. ResearchRabbit – https://www.researchrabbit.ai
৩. Litmaps – https://www.litmaps.com
৪. Grammarly – https://www.grammarly.com
৫. VoicePen – https://www.voicepen.ai
৬. Researcher – https://www.researcher-app.com
৭. Notion AI – https://www.notion.so/product/ai
৮. SciSummary – https://www.scisummary.com
৯. Wordtune – https://www.wordtune.com
১০. SlidesAI – https://www.slidesai.io
১১. Elicit – https://elicit.org
১২. Scite – https://scite.ai
১৩. Consensus – https://consensus.app
১৪. Tome – https://tome.app
১৫. Scholarcy – https://www.scholarcy.com
১৬. Quillbot – https://quillbot.com
১৭. Jenni – https://jenni.ai
১৮. Explainpaper – https://www.explainpaper.com
১৯. Trinka – https://www.trinka.ai
২০. Perplexity – https://www.perplexity.ai
২১. Paperpile – https://paperpile.com
২২. Scispace – https://www.scispace.com
২৩. DeepL – https://www.deepl.com
২৪. Replit – https://replit.com
২৫. Beautiful.ai – https://www.beautiful.ai
২৬. Otter – https://otter.ai
২৭. Hypernotes – https://hypernotes.zenkit.com
২৮. ChatPDF – https://www.chatpdf.com
২৯. Review-It – https://www.review-it.ai
৩০. Undermind – https://www.undermind.ai

04/04/2026

SOP বা মোটিভেশন লেটার: কী, কেন লেখতে হয় এবং কীভাবে লেখতে হয়?

SOP এর Full Form হল Statement of Purpose। একে কখনো কখনো Letter of Motivation বলা হয়। মূলত এটি এক ধরণের চিঠি যা উচ্চশিক্ষার জন্য আবেদনকারীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা স্কলারশিপ প্রদানকারী কর্তৃপক্ষের কাছে লিখতে হয়। এই SOP খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে একজন শিক্ষার্থীর গুণগত মান বিচার করা হয়। তাই, সময় হাতে নিয়ে ও অত্যন্ত মনোযোগ নিয়ে এই SOP লেখা উচিত।

🟫SOP লেখার নিয়ম/সতর্কতা

আপনার SOP হতে হবে নির্ভুল। এখানে Spelling Mistake অথবা Sentence Making-এ ভুল থাকতে পারবে না। তাই লেখার পর অনেক বার চেক করুণ। প্রয়োজনে আপনি আপনার কোন বন্ধু, শিক্ষক বা গুরুজনের সাহায্য নিতে পারেন। তাদের দিয়ে দেখিয়ে নিন আপনার লেখার Grammar, Sentence Structure ও অন্যান্য বিষয়াদি যথার্থ আছে কিনা। অনেক সময় আপনার চোখে যে ভুল ধরা পড়বে না- তা অন্য কারো চোখে ধরা পড়বে। তাই এক্ষেত্রে অবশ্যই অন্য কারো সহযোগিতা নেওয়া ভালো। আপনি চাইলে Grammarly (grammarly.com) দিয়েও অনলাইনে চেক করিয়ে নিতে পারেন।

🟫SOP কিভাবে লেখতে হয়/স্ট্রাকচার

SOP এর তিনটি অংশ থাকেঃ যথা- Introduction, Body এবং Conclusion. মূলত এর আঙ্গিক সাধারণ Essay এর মত হলেও এটি লিখতে আপনাকে হতে হবে Artistic – যেন এটি পড়ে আপনার স্কলারশিপ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকেই সিলেক্ট করে। আপনি চাইলে Body Part-এ অনেক কিছু যুক্ত করতে পারেন, যাতে আপনার লেখাগুলো আপনার অনেক দিক নিয়ে আলোচনা থাকে। তবে এক্ষেত্রে খেয়াল রাখাতে হবে, অনেক Paragraph সংযুক্ত করতে গিয়ে যেন এলোমেলো বা অগোছালো না হয়ে যায়। অথবা, আপনার লেখা দিকহারা না হয়ে যায়। আপনার SOP হবে Concise, Explanatory, Convincing and Dynamic- Diversified.

🟫Introduction

প্রথমেই আসি Introduction এর ব্যাপারে। Introduction এর ব্যাপারে প্রথম কথা যা মনে রাখতে হবে তা হল “First Impression is the last impression”. এই সেগমেন্টে আপনার সম্পুর্ন লেখার দিক নির্দেশনা ও সার থাকতে হবে। আপনি কোন Subject ও Department এ পড়াশুনা করতে চান সেবিষয়ে উল্লেখ থাকতে হবে। আর আপনি যদি হন রিসার্চার তাহলে আপনার রিসার্চ নিয়ে কিছু কথা থাকতে হবে। মোট কথা, আপনার Introduction পড়ে যেন কর্তৃপক্ষের পরবর্তী বিষয় নিয়ে পড়তে ইচ্ছা করে।

🟫Description

এরপর আসি Body segment বা Description নিয়ে। এখানে আপনি আপনার সকল গুরুত্বপূর্ণ দিক ও অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এখানে আপনার পূর্বের বিশ্ববিদ্যালয়ে কি কি করেছেন সকল বিষয়ে আলোচনা করতে হবে। আপনার বিশ্ববিদ্যালয়ের QS World Ranking তুলে ধরুণ। আপনার CGPA উল্লেখ করুণ। আর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে আপনি কি কি Co-Curriculum Activity করেছেন সেবিশয়ে উল্লেখ করতে ভুলবেন না। আপনি IELTS/ TOEFLS এবং GRE/ GMAT/ SAT যে এক্সামগুলো দিয়েছেন, তাও উল্লেখ করুণ। আপনি যদি রিসার্চ করে থাকেন, সে বিষয়ে উল্লেখ করতে হবে। আপনার রিসার্চ স্কিল প্রমাণ করার জন্য কোন পাবলিকেশন থাকলে সে বিষয়ে উল্লেখ করুণ। আপনার রিসার্চ সফটওয়্যার দক্ষতা থাকলে সেগুলো উল্লেখ করতে হবে। এরপর আপনি কেন আবেদনকৃত বিশ্ববিদ্যালয়ে পড়তে চান সেবিষয়ে আলোচনা করুণ। তারপর, এই বিষয়ে পড়ার মাধ্যমে আপনি আপনার দেশ-জাতি সর্বোপরি মানবতার কল্যাণে আপনি কি করবেন সেবিষয়ে লিখতে হবে।

আপনি যদি আপনার Subject Change বা Track Change করেন তাহলে সেই বিষয়ে একটি প্যারা লিখতে হবে। যেমন ধরুণ আপনি ব্যাচেলর করেছেন Engineering বিষয়ে, এখন আপনি MBA করতে চাচ্ছেন- তাহলে আপনি কেন ইঞ্জিনিয়ারিং থেকে MBA করছেন সে বিষয়ে উল্লেখ করতে হবে। দুই বিষয়ে আবশ্যই সংযোগ করতে হবে। আপনার পূর্বোক্ত পঠিত বিষয়ের সাথে এখন যে বিষয়ে পড়তে চাচ্ছেন তার কি কি মিল আছে সেটা ঠিক রাখতে হবে। আর আপনি যে বিষয়ে পড়তে চাচ্ছেন সে বিষয়ে আপনি কিছু জানেন, সেটা আপনাকে উল্লেখ করতে হবে। সংযোগ স্থাপন করাটা এখানে অনেক গুরুত্বপূর্ণ। কারণ, আপনি যদি কোন Valid and Appropriate কারণ দেখাতে ব্যর্থ হন, তাহলে আপনার এডমিশন পর্যন্ত বাতিল হতে পারে।

আপনার রিসার্চ অথবা সাবজেক্ট নিয়ে লেখার সময় চেষ্টা করুণ যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চান সে বিশ্ববিদ্যালয়ের কোন প্রফেসরকে মাথায় রেখে লিখতে । অর্থাৎ,প্রফেসরের রিসার্চ পেপার পড়ে তার সাথে সামঞ্জস্য রেখে আপনার পঠিত বিষয় নিয়ে লেখা এবং সেবিষয়ে উচ্চতর পড়াশোনার স্পৃহা ব্যক্ত করা।

🟫Conclusion

শেষ প্যারায় থাকে Conclusion।এইConclusionঅংশে থাকে আপনি যে এই বিশ্ববিদ্যালয়ে অথবা এই স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্য ব্যক্তি সেই বিষায়ে পূর্বের আলোচনায় যেসকল যুক্তি আছে, সেইগুলো পুনরায় ব্যক্ত করা। আপনার যোগ্যতা ও দক্ষতা তুলে ধরার মাধ্যমে এটা প্রমাণ করা যে আপনি এই স্কলারশিপ বা নিদেন পক্ষে এডমিশন কনফর্ম করা। সামঞ্জস্য ও সংক্ষেপিত কিন্তু আপনার সকল দক্ষতার ও যোগ্যতার বিবরণ সম্বলিত SOP হবে আপনার এডমিশন ও স্কলারশিপের শেষ অস্ত্র।
SOP লেখা সময় সাপেক্ষ্য ব্যাপার।একটা ভালো SOP লেখার জন্য আপনাকে অনেকগুলো SOP পড়া উচিত। এতে আপনার লেখা ভালো হবে। তবে কখনোই অন্য SOP কপি করা উচিত হবে না। এতে বিপদ হতে পারে এমনকি কোন কারণে কপি হয়েছে সেটা তারা বুঝতে পারলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে।

26/01/2026

নর্ডিকের দেশ নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড—তিনটিই বিশ্বের সেরা স্টাডি-ডেস্টিনেশন। তবে অ্যাকাডেমিক প্রোফাইল, বাজেট, টিউশন ফি, স্কলারশিপ ,সব মিলিয়ে কোন দেশে আসা উচিত? Let's discuss ___
নরওয়ে (Norway
___________________________________
নরওয়েতে আগে EU/NON-EU সবার জন্য টিউশন ফ্রি ছিল, কিন্তু 2023 থেকে কিছু বিশ্ববিদ্যালয় non-EU students-এর জন্য tuition fee শুরু করেছে।আবার ২০২৫ সাল থেকে কিছু ইউনিভার্সিটি টিউশন অনেক কমিয়ে দিয়েছে ।তবে Public Universities এখনও তুলনামূলক low-cost বা full tuition waiver দেয়।
নরওয়ের রয়েছে High quality education এবং admission process ও অনেকটা সহজ ।যারা এসেছে তাদের সাথে কথা বলে যাচাই করে দেখতে পারেন।
তবে নয়ওয়েতে Living cost খুব বেশি—Oslo হলে 900–1200 EUR/মাসও লাগতে পারে (Approximately) ।
নরওয়ের অধিকাংশ ইউনিভার্সিটিতে Application শুরু হয় অক্টোবর -ডিসেম্বরে । অর্থ্যাৎ Autumn intake এ । এবং এর ডেডলাইন থাকে মার্চ পর্যন্ত।তবে ইউনিভার্সিটি ভেদে ভিন্ন হতে পারে ।Classes start হয় August এর মধ্যে।
ঘাঁটাঘাঁটি করে যতটুকু পেয়েছি এপ্লিকেশন করতে মেইনলি নিচের ডকুমেন্টসগুলো লাগে । ইউনিভার্সিটি ভেদে দু-একটা ডকুমেন্টস ভিন্ন হতে পারে ।
◼️Bachelor certificate&Transcript
◼️English test (IELTS 6.0/6.5)
◼️Passport
◼️Motivation Letter
◼️CV
◼️Recommendation Letter (কিছু ক্ষেত্রে)
নরওয়ের এপ্লিকেশন প্রসেস খুব বেশি কঠিন না । বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে online portal এর মাধ্যমেই আবেদন করতে পারবেন । পোর্টালে এপ্লিকেশন গাইডলাইন দেওয়া থাকে যেখানে এপ্লিকেশন ডেডলাইন, টিউশন ফি,রিকুয়ারমেন্টস সব ইনফো দেওয়া থাকে ।
ডেনমার্ক (Denmark)
___________________________________
Europe-এর সেরা সেরা master প্রোগ্রাম অফার করে ডেনমার্ক। পড়াশোনার মান টপ ক্লাশ ।আবার Industry collaboration খুব strong হওয়ায় job chances বেশি।তবে , বর্তমানে যতটুকু শুনেছি জব ক্রাইসিস আছে ।
ডেনমার্কে টাকাNon-EU students-এর জন্য tuition fee খুব বেশি (6,000–16,000 EUR/year)। টোটাল ভিসা প্রসেসিং এ খুব সম্ভবত ১৫লাখের উপরে চলে যাবে । ডেনমার্কের Living cost Norwe-এর কাছাকাছি ।
ডেনমার্কে Danish Government Scholarship এ এপ্লিকেশন করার সুযোগ রয়েছে।তবে অনেক কম্পিটিটিভ ‌।
ডেনমার্কে মূলত ইন্টেক দুইটা । Autumn and spring.
Autumn এর Application শুরু হয় 1 February – 15 March এর মধ্যে। এবং Classes start হয় September এ ।
এবং spring এর Application শুরু হয় September–October এ ।Classes start হয় January তে।
এপ্লিকেশন করতে নিচের ডকসগুলো মাস্ট লাগে __
◼️Bachelor certificate
◼️Transcript
◼️IELTS (6.5)
◼️Passport
◼️Motivation letter
◼️CV
◼️Recommendation
◼️কিছু প্রোগ্রামে Math/Programming prerequisite
Denmark-এর জাতীয় portal: Optagelse.dk এর মাধ্যমে এপ্লিকেশন করতে পারবেন। এখানে একটা সুবিধা হলো , একসাথে ৮টা প্রোগ্রামে apply করতে পারবেন ।

ফিনল্যান্ড (Finland)
______________________________
শান্তিপ্রিয় দেশ ফিনল্যান্ড এমন একটা কান্ট্রি যা Research-friendly environment → ICT, Engineering, AI, Robotics-এর জন্য সেরা।আবার এখানে Scholarship availability ডেনমার্কের চেয়ে ও বেশি রয়েছে।


ফিনল্যান্ডের Tuition fee সাধারণত (8,000–15,000 EUR/year) এর মধ্যে হয়ে থাকে ।
ফিনল্যান্ডের Main application (Joint Application) Starts হয় January তে এবং ডেডলাইন থাকে January শেষ সপ্তাহ পর্যন্ত।Second round এর এপ্লিকেশন শুরু হয় March–April এর মধ্যে। Class start হয় August–September এ
ফিনল্যান্ডে কিছুদিন আগেও প্রচন্ড জব ক্রাইসিস ছিল । সুতরাং, যাওয়ার আগে প্লীজ ভালো করে জেনে নিয়েন।
Finland-এর central portal Studyinfo.fi তে গিয়ে এপ্লিকেশন করতে পারবেন। ডেনমার্কের মতো এখানেও একাধিক বিশ্ববিদ্যালয়ের জন্য একসাথে আবেদন করা যায়।
এখন আপনি ডিসিশন নেন কোন কান্ট্রি আপনার জন্য ভালো হবে !
এই ইনফোগুলো বিভিন্ন পেইজ , ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি করে বের করার চেষ্টা করেছি । অনেক ক্ষেত্রে অনেক কিছুই চেঞ্জ হতে পারে । সুতরাং, আপনাদের জন্য ভালো হবে যদি বিস্তারিত জানতে চান তাহলে উপরের দেওয়া পোর্টালের লিংকে গিয়ে খুঁজে খুঁজে তথ্য বের করে ক্লিয়ার হয়ে নেওয়া ।
স্টুডেন্ট ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে পেইজটি ফলো করে রাখুন । এবং পোস্টটি কপি না করে শেয়ার করে দিন ।

01/01/2026

যারা এআই কে ভয় পান, তারা এক্টু নিজেকে নিয়ে ভাবুন। এই লেখাটা একটু পড়ুন।

31/12/2025

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজিকে না বলুন! পারলে নতুন বছরের কল্যাণে নিয়ত করে এই টাকা দান করুন।

07/11/2025

আপনি হয়তো ভাবছেন “আমার স্কিল আছে, এক্সপেরিয়েন্স আছে, তবু ইন্টারভিউ কল আসে না কেন?”
উত্তরটা লুকিয়ে আছে আপনার CV বা Resume-এর ভেতরেই!
Recruiter গড়ে প্রতিটি CV তে মাত্র ৭ সেকেন্ড সময় ব্যয় করেন (সূত্র: Ladders Inc. Research). অর্থাৎ এই ৭ সেকেন্ডেই নির্ধারিত হয় আপনি “Next Step”-এ যাবেন কি না!
CV/Resume হলো আপনার “first impression in paper”। আপনি যত ভালো প্রফেশনালই হোন, যদি সেটি সঠিকভাবে CV-তে উপস্থাপন না করতে পারেন তাহলে সেটি যেন এক সুন্দর বই, যার কভারে লেখা নেই শিরোনাম!
📊 গবেষণা-নির্ভর তথ্য:
Glassdoor রিপোর্ট অনুযায়ী,
250 জন আবেদনকারীর মধ্যে গড়ে মাত্র 4–6 জন ইন্টারভিউর জন্য শর্টলিস্ট হয়।
CareerBuilder এর সার্ভেতে দেখা গেছে,
58% Recruiter এমন প্রার্থীকে বাদ দেন যার CV তে spelling mistake বা অস্পষ্ট formatting থাকে।
আর LinkedIn Talent Solutions রিপোর্ট বলছে,
“Relevant keywords এবং measurable results সহ CV Recruiter-এর নজরে 2.5x বেশি পড়ে।”
শেয়ার করছি কিছু প্রয়োজনীয় টিপস -
✅ Tailor Every CV
একটি CV দিয়ে সব চাকরিতে আবেদন করবেন না। প্রতিটি চাকরির JD (Job Description) দেখে সেই অনুযায়ী keywords, responsibilities ও achievements আপডেট করুন।
✅ Show Results, Not Just Roles
শুধু “Worked on marketing campaigns” নয়। বরং লিখুন ✔️ “Executed 3 digital campaigns that increased brand reach by 35% within 2 months.”
✅ ATS-Friendly Format
অনেক কোম্পানি Applicant Tracking System (ATS) ব্যবহার করে। তাই CV যেন সোজা, keyword-based, এবং PDF ফরম্যাটে (text readable) হয়। Fancy template নয় বরং clean & professional layout ব্যবহার করুন।
✅ Highlight Skills and Keywords
JD থেকে relevant skill গুলো include করুন। যেমন, “Project Management | Excel | Communication | Data Analysis” ➡️ এগুলো ATS এবং Human Recruiter দুজনেরই নজরে আসে।
✅ Use a Strong Summary
প্রথম ৩ লাইনে recruiter-কে বোঝান আপনি কে এবং কেন উপযুক্ত প্রার্থী। উদাহরণ:
“Result-oriented Marketing Executive with 3+ years of experience in digital strategy and brand storytelling. Passionate about data-driven campaigns and audience engagement.”
✅ Avoid Common Mistakes
❌ Long paragraphs
❌ Unclear fonts
❌ Personal details (like religion, marital status) ❌ Unprofessional email (e.g. [email protected] 😅)
✅ Update Regularly
প্রতি ৩–৬ মাস অন্তর CV আপডেট করুন! নতুন প্রজেক্ট, অর্জন বা ট্রেনিং যোগ করুন। একটি “updated CV” মানে আপনি career growth-এর পথে আছেন।
ইন্টারভিউর দরজা খোলার “চাবি” হলো আপনার CV। তাই এটিকে কেবল একটা কাগজ নয়, বরং আপনার প্রফেশনাল ব্র্যান্ডের প্রথম প্রতিনিধি হিসেবে তৈরি করুন।
আজই আপনার CV আবার খুলে দেখুন ❓ এতে কি আপনার সত্যিকারের সক্ষমতা ফুটে উঠেছে? ❓ নাকি শুধুই একটা পুরনো ফর্ম্যাটে আটকে আছে আপনার ভবিষ্যৎ?
কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এই কন্টেন্ট টি আপনার জন্য হেল্পফুল ছিলো কিনা! ⬇️
আজ এটুকুই!

04/11/2025

বিদেশে পড়ালেখার জন্য Europass সিভি তৈরির পুরো গাইডলাইন
/// Winning Academic CV কিভাবে রেডি করতে হয়, হাতে কলমে ট্রেনিং-এ জয়েন হতে চাইলে কমেন্টে দেখুন///
🔹 ইউরোপাস সিভি কী?
ইউরোপাস সিভি (Europass Curriculum Vitae) ইউরোপিয়ান ইউনিয়ন দ্বারা স্বীকৃত একটি স্ট্যান্ডার্ড সিভি ফরম্যাট, যা ইউরোপসহ অন্যান্য দেশে উচ্চশিক্ষার জন্য আবেদন, স্কলারশিপ অথবা চাকরির জন্য ব্যাপকভাবে গৃহীত। এটি প্রার্থীকে তার শিক্ষা, কাজের অভিজ্ঞতা, স্কিল, ভাষা দক্ষতা ইত্যাদি গুছিয়ে উপস্থাপন করতে সাহায্য করে।
🔹 ইউরোপাস সিভি’র লিখার আগে
আপনার সিভি যেন শুধু আপনাকেই রিপ্রেজেন্ট করে। নিজের গল্পই লিখুন নিজের সিভিতে। সিভি লিখার আগে নিজেকে নিজে জিজ্ঞেস করুনঃ
• What’s my purpose for this CV?
• Who’s my audience for this CV?
• What should be my focus on this CV and how can I make it best?
🔹 ইউরোপাস সিভি’তে অবশ্যই কি কি লিখতে হবে
• Contact Information (Personal Details)
• Research Objective or Personal Profile (Europass)
• Education
• Professional Appointments
• Research Experience
• Publications
• Conferences
• Teaching Experience
• Awards and Honors
• Grants and Fellowships
• Additional Activities
• Languages and Skills
• References ইত্যাদি
🔹 ইউরোপাস সিভি লিখার Step-by-Step Guideline
১. Personal Information (ব্যক্তিগত তথ্য)
• Full name: নিজের পুরো নাম (হেডার হিসেবে শুধুমাত্র Curriculum Vitae বা “CV” না লিখে Curriculum Vitae of # # লিখুন)
• Address: যথাযথ পোস্টাল এড্রেস লিখুন (অপ্রয়োজনীয় লিখা পরিহার করুন)
• Email: প্রফেশনাল ইমেইল ব্যবহার করুন (যেমন: ✅[email protected][email protected]);
আন-প্রফেশনাল সব কিছু পরিহার করুন, যেমন – ইমেইল আইডি
[email protected],
[email protected]
• Telephone/Mobile: একটি অ্যাকটিভ ফোন নম্বর, (ইন্টারন্যাশনাল কোডসহ)
• জন্ম তারিখ, জাতীয়তা, লিঙ্গ (লিখতেই হবে এমন বাধ্যতামূলক নয়)
👉 ইমেইল এবং ফোন নম্বর সঠিকভাবে দিন। এগুলো স্কলারশিপ বা প্রোগ্রাম থেকে যোগাযোগের প্রধান মাধ্যম।
২. 🎯 আবেদনের উদ্দেশ্য (Job/Studies Applied For)
যা লিখবেন:
• Erasmus Mundus Master/Marie Curie PhD অথবা অন্যান্য ফান্ডিং প্রোগ্রামের নাম
• টার্গেটেড গবেষণা ক্ষেত্র
উদাহরণ:
✅Application for: Erasmus Mundus Joint Master in Cultural Heritage Science
✅Research interest: Laser-based cleaning techniques in heritage conservation
________________________________________
৩. Education and Qualifications (শিক্ষাগত যোগ্যতা)
• সর্বশেষ ডিগ্রি আগে লিখবেন (রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডারে)
• প্রতিষ্ঠান, সময়কাল, ডিগ্রি ও CGPA উল্লেখ করুন
• গুরুত্বপূর্ণ কোর্স বা থিসিস/প্রজেক্টের নাম উল্লেখ করুন
• যেই বিশ্ববিদ্যালয় ডিগ্রি দিয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের নাম লিখুন
উদাহরণ:
2020 – 2022
M.Sc. in Materials Science
European Master in ARCHMAT (Archaeological Materials Science)
University of Evora (Portugal), Aristotle University (Greece), Sapienza University (Italy)
• GPA: 3.85/4.00
• Thesis: “Advanced Spectroscopy of Ancient Ceramics”
• Relevant Courses: Analytical Techniques, Heritage Science
👉 Start with the most recent; don’t forget your current study
👉 Primary or High school information is not needed if you apply for master's program
৪. Research Experience (গবেষণা অভিজ্ঞতা)
• থিসিস, ফাইনাল ইয়ার প্রজেক্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, ল্যাবরেটরি কাজ
• আপনি কী করেছেন তা ব্যাখ্যা করুন: ডেটা সংগ্রহ, বিশ্লেষণ, যন্ত্র ব্যবহার ইত্যাদি
👉 পিএইচডি বা রিসার্চ বেইজড মাস্টার্সের জন্য এ অংশ খুবই গুরুত্বপূর্ণ।
৫. Publications (প্রকাশনা)
• জার্নাল এবং কনফারেন্স পেপার আলাদা করে লিখুন
• জার্নাল নাম, DOI, পাব্লিকেশন লিংক অবশ্যই লিখুন
• প্রকাশিত না হলেও উল্লেখ করতে পারেন (উদাহরণ: submitted, in process, accepted)
উদাহরণ:
1. Rahman, M.A., et al. (2023). Spectroscopic Characterization of Roman Glassware. Journal of Archaeological Science, Vol. 78, pp. 145–153. DOI # # #
2. Rahman, M.A., et al. (2022). Raman Analysis of Ancient Pottery. Presented at the International Conference on Heritage Science, Lisbon, Portugal. DOI # # #
৬. Work Experience (কর্মজীবন অভিজ্ঞতা)
• তারিখ, প্রতিষ্ঠান, পদবী, স্থান
• কাজের বিবরণ দিন — কেবল দায়িত্ব না, বরং স্কিল কীভাবে অর্জন করেছেন তা পয়েন্ট আকারে কম কথায় লিখুন
উদাহরণ:
June 2021 – Aug 2021
Research Intern, Institute of Nanoscience, Zaragoza, Spain
- Conducted SEM and FTIR analysis
- Worked in a multidisciplinary team on ancient pigment preservation
৭. Skills (দক্ষতা)
• Technical skills: সফটওয়্যার, প্রোগ্রামিং, ইন্সট্রুমেন্টেশন
উদাহরণ:
- Laser Instruments: fs/n-IR, UV, Visible Green Lasers
- Instruments: SEM-EDS, XRD, XRF, Raman, FTIR, OM
- Software: MATLAB, LabVIEW, Arduino, KaleidaGraph, CasaXPS
- Programming: C++, Python, JavaScript
• Organizational skills: প্রজেক্ট ম্যানেজমেন্ট, টিমওয়ার্ক
• Social skills: কমিউনিকেশন, লিডারশিপ
• Special skills: ভাষা, লেখালেখি, উপস্থাপনা
৮. Language Skills (ভাষাগত দক্ষতা)
• মাতৃভাষা এবং অন্যান্য ভাষার দক্ষতা (CEFR স্কেলে যদি সম্ভব হয়)
Bangla – Native
English – Proficient (IELTS Overall: 7.5
Language Listening Reading Speaking Writing
English C1 C1 C1 C1
Italian A2 A2 A2 A1
👉 GRE, IELTS, TOEFL (break it down in sections)
৯. Honours and Awards (পুরস্কার ও সম্মাননা)
• যে কোনো স্কলারশিপ, প্রতিযোগিতা, একাডেমিক পুরস্কার উল্লেখ করুন
- Erasmus Mundus Scholarship (Fully funded, European Commission)
- EXIM Bank Merit Scholarship (Bangladesh, 2009–2015)
- Dean’s Award for Academic Excellence, University of Chittagong
১০. সামাজিক ও নেতৃত্বের দক্ষতা (Social & Leadership Skills)
Extracurricular Activities (অতিরিক্ত কার্যক্রম)
• ক্লাব, সোসাইটি, স্বেচ্ছাসেবা, ক্যাম্পাস ইনভলভমেন্ট
- Founder Member, Youth Research Society
- Organizer, UniV International Research Competitions
- Volunteer, COVID-19 Awareness Campaign, Dhaka
১১. References (সুপারিশকারক)
• যাঁরা আপনাকে মিনিমাম এক বছরে ধরে জানেন, তাঁদেরকেই রেফারেন্সে রাখুন
• দুইজন যথেষ্ট (দুইজনেই একাডেমিক হলে ভালো); তিন জনও হতে পারে যদি জব করেন (এই ক্ষেত্রে দুইজন একাডেমিক, একজন প্রফেশনাল ফিল্ড হতে)
• রেফারী হতে আগে থেকে অনুমতি নিয়ে দিন,
👉 যদি রেফারী’র তথ্য দিতে না চান, তবে References অপশনে লিখতে পারেন: “Available upon request”
......................
ইউরোপাস সিভি তৈরির চূড়ান্ত টিপস: প্রেজেন্টেশন ও ফরম্যাটিং
✅ সিভির উপস্থাপনা (Presentation of your CV)
• আপনার সিভির প্রথম ভিজ্যুয়াল ইমপ্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ — এটি পাঠকের মনে প্রভাব ফেলতে পারে।
• মাস্টার্স আবেদনে সর্বোচ্চ ২-৩ পৃষ্ঠার মধ্যে আপনার সিভি সীমিত রাখার চেষ্টা করুন।
• বানান ও গ্রামার ভালোভাবে চেক করুন — ভুল থাকলে আপনার সম্পর্কে ইমপ্রেশন খারাপ হবে।
• পয়েন্ট আকারে লিখুন এবং মাঝেমধ্যে বোল্ড ফন্ট ব্যবহার করুন (তবে অতিরিক্ত নয়)।
✅ ইউরোপাস সিভি ফরম্যাটিং (Formatting Tips)
• পুরো সিভির ফরম্যাট যেন সঠিক ও একরূপ হয় (consistent formatting)।
• ফন্ট সাইজ ১০-১২ রাখুন, ফন্ট স্টাইল অনুযায়ী সামঞ্জস্য করুন।
• সহজে পড়া যায় এমন ফন্ট ব্যবহার করুন, যেমনঃ Arial, Calibri।
• CGPA বা রেজাল্ট লেখার সময় "3.50/4.00" এভাবে লিখুন, " 3.50 - 4.00" বা "3.50, 4.00" নয়।
• ছোট ও সহজবোধ্য বাক্য বুলেট পয়েন্ট আকারে লিখুন — পূর্ণ বাক্য / দীর্ঘ বাক্য এড়িয়ে চলুন।
🎯 ইউরোপাস সিভি - কয়েকটি বিষয়:
• তথ্য গুছিয়ে ও সংক্ষেপে দিন।
• চোখের আরামদায়ক ও প্রফেশনাল লেআউট ব্যবহার করুন।
• এক নজরে আপনার যোগ্যতা ফুটে উঠতে হবে।
• বানান ও ফরম্যাট ঠিক আছে কি না, সিভি সাবমিট করার আগে অবশ্যই দেখে নিন।
………………..zayed.

Want your school to be the top-listed School/college in Tangail?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Sontosh
Tangail
1902