24/07/2026
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি'র বিভিন্ন বিভাগে ভর্তির শর্তাবলী...
🔥 বিজ্ঞান অনুষদে বিভিন্ন বিভাগে ভর্তির নূন্যতম যোগ্যতা...
(HSC তে পঠিত বিষয় এবং ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রাপ্ত সর্বনিম্ন নম্বর অনুসারে)
👉 ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান না দাগালে "উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা এবং মনোবিজ্ঞান" বিভাগ পাবেন না।
👉 ভর্তি পরীক্ষায় গণিত না দাগালে "গণিত এবং পরিসংখ্যান" বিভাগ পাবেন না।
এছাড়াও, ব্যবসায় শিক্ষা এবং কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি যোগ্যতা অনুসারে উক্ত অনুষদের বিভিন্ন বিভাগসমূহ "Choice" দেওয়া যাবে।
________________________________________
________________________________________
🔥 ব্যবসায় শিক্ষা অনুষদে বিভিন্ন বিভাগে ভর্তির নূন্যতম যোগ্যতা...
(সার্কুলারে কোনো যোগ্যতা উল্লেখ নেই।)
এছাড়াও, বিজ্ঞান এবং কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি যোগ্যতা অনুসারে উক্ত অনুষদের বিভিন্ন বিভাগসমূহ "Choice" দেওয়া যাবে।
________________________________________
________________________________________
🔥 কলা ও সমাজবিজ্ঞান অনুষদে বিভিন্ন বিভাগে ভর্তির নূন্যতম যোগ্যতা...
👉 যারা বাংলা অথবা ইংরেজি বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তাদের কে ভর্তি পরীক্ষায় উক্ত বিষয়ে কমপক্ষে ১০ নম্বর পেতে হবে।
👉 গণিত ও পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য HSC তে "গণিত" বিষয় থাকতে হবে।
👉 অর্থনীতি বিভাগ ও ব্যবসায় শিক্ষা ইউনিটের সকল বিভাগের ক্ষেত্রে HSC তে "গণিত/অর্থনীতি" থাকতে হবে।
👉 "গ ও ঘ" গুচ্ছভুক্ত বিভাগে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের HSC তে সংশ্লিষ্ট বিষয়ে ৪০% নম্বর থাকতে হবে। (ছবি সংযুক্ত)
👉 ইসলামিক স্টাডিজ বিভাগে যারা ভর্তি হতে ইচ্ছুক, তাদেরকে দাখিল/আলিম/উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইসলাম শিক্ষা/আরবি বিষয় থাকতে হবে।
👉 আরবি বিভাগে যারা ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে দাখিল পরীক্ষায় আরবি বিষয়ে ন্যূনতম "বি (B)" গ্রেড থাকতে হবে।
এছাড়াও, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি যোগ্যতা অনুসারে উক্ত অনুষদের বিভিন্ন বিভাগসমূহ "Choice" দেওয়া যাবে।
© Tahmid Hasan
#বি_দ্র: যার -এ অনুষদভিত্তিক ভর্তি যোগ্যতা অনুযায়ী যে কয়টা বিভাগ আসবে, সে অনুযায়ী Choice দিতে হবে।