06/09/2025
🧵 ভালো ফিটিং, কম ওয়েস্টেজ – সঠিক Pattern Making-এর রহস্য
🔹 Pattern Making Process এর ধাপসমূহ
1. Measurement Collection (Body Measurement / Size Chart)
প্রথমে মানুষের শরীরের মাপ (length, width, chest, waist, hip ইত্যাদি) নেওয়া হয়।
কখনো আবার নির্দিষ্ট size chart ব্যবহার করা হয় (যেমন: S, M, L, XL)।
সঠিক মাপ না হলে পোশাকের fitting ঠিকমতো হবে না।
2. Basic Block Creation (Foundation Pattern)
মাপ অনুযায়ী একটি foundation block বা বেসিক প্যাটার্ন তৈরি করা হয়।
এটিকে সাধারণত sloper বা master pattern-ও বলা হয়।
এখানে এখনো কোনো ডিজাইন বা স্টাইল যোগ করা হয় না, শুধু শরীরের গঠন অনুযায়ী মূল আকৃতি তৈরি করা হয়।
3. Working Pattern Development (Style Modification)
বেসিক ব্লকের ওপর ভিত্তি করে নতুন স্টাইল বা ডিজাইন যোগ করা হয়।
যেমন: পকেট, কলার, হাতা, প্লিট ইত্যাদি পরিবর্তন/যোগ করা হয়।
এটিই আসল working pattern, যেখান থেকে গার্মেন্টসের ফাইনাল স্টাইল তৈরি হবে।
4. Pattern Marking & Symbols (Guidelines for Cutting & Sewing)
প্রতিটি pattern-এ বিশেষ চিহ্ন (symbols, notches, arrows, grainline) দেওয়া হয়।
এগুলো নির্দেশ করে কাপড় কাটার সময় কোন দিকে রাখতে হবে, কোথায় সেলাই হবে, কোথায় ভাঁজ হবে ইত্যাদি।
সঠিক চিহ্ন না থাকলে সেলাইয়ের সময় সমস্যা হয়।
5. Final Pattern Approval (Fit & Accuracy Checked)
তৈরি হওয়া প্যাটার্ন দিয়ে একটি sample garment বানানো হয়।
তারপর এটি mannequin বা মডেলের গায়ে ট্রায়াল দিয়ে দেখা হয় ফিটিং ও accuracy ঠিক আছে কিনা।
প্রয়োজন হলে আবার pattern-এ পরিবর্তন আনা হয়।
6. Grading (Different Sizes তৈরি করা)
একটি ফাইনাল pattern অনুমোদনের পর সেটিকে বিভিন্ন সাইজে রূপান্তর করা হয়।
যেমন: S → M → L → XL → XXL
এটি বিশেষ grading rules দিয়ে করা হয়, যাতে সব সাইজের মাপ সমানুপাতিক হয়।
7. Marker Making
বিভিন্ন সাইজের pattern-গুলো কাপড়ের ওপর এভাবে সাজানো হয়, যাতে কাপড়ের অপচয় কম হয়।
এটিকে marker making বলে।
মেকানিক্যাল বা কম্পিউটারাইজড সফটওয়্যার ব্যবহার করে marker তৈরি করা হয়।
এর মাধ্যমে কাপড় কেটে mass production করা হয়।
26/08/2025
Diploma Engineer = Sub-Assistan Engineer
NO Compromise
26/08/2025
টেকনেশিয়ান➤ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ➤গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার
25/08/2025
"Order থেকে Delivery –
একটি গার্মেন্টস প্রোডাক্ট উৎপাদনের ৯টি ধাপ জেনে নিন একসাথে!
Textile professionals ও শিক্ষার্থীদের জন্য must-read গাইড!"
🧷 ধাপ ১: অর্ডার রিসিভ ও প্রোডাক্ট ডেভেলপমেন্ট
বায়ার অর্ডার দেয়: ডিজাইন, ফেব্রিক টাইপ, কালার, সাইজ, কোয়ান্টিটি নির্ধারণ করে।
Tech Pack Analysis: বায়ার থেকে প্রাপ্ত টেক-প্যাক (বিশেষ নির্দেশনা) বিশ্লেষণ করা হয়।
Sample Making: প্রাথমিক নমুনা (proto/sample) তৈরি করা হয় বায়ারের অনুমোদনের জন্য।
🧷 ধাপ ২: মার্চেন্ডাইজিং
Sourcing: ফেব্রিক, ট্রিম অ্যাকসেসরিজ সংগ্রহ ও নিশ্চিতকরণ।
Production Planning: সময়মতো উৎপাদন নিশ্চিত করতে প্ল্যানিং করা।
Communication: বায়ার ও প্রোডাকশন টিমের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করা।
🧷 ধাপ ৩: ফ্যাব্রিক প্রসেসিং
Fabric Sourcing: ফেব্রিক কেনা বা নিজস্বভাবে উৎপাদন।
Lab Testing: ফেব্রিকের মান ও কম্পোজিশন যাচাই।
Dyeing/Printing: প্রয়োজন অনুযায়ী রঙ করা বা প্রিন্ট করা।
🧷 ধাপ ৪: ফ্যাব্রিক ইন্সপেকশন ও কাটিং
Fabric Inspection: চার-পয়েন্ট সিস্টেমে মান যাচাই।
Marker Making: কাপড়ের কম ক্ষতি করে কাটিংয়ের ডিজাইন সেট করা।
Spreading & Cutting: কাপড় বিছিয়ে নিখুঁতভাবে কাটিং করা।
🧷 ধাপ ৫: সেলাই (Sewing)
Line Layout: উৎপাদনের জন্য লাইন সেটআপ করা হয়।
Sewing Process: বিভিন্ন মেশিনে অংশবিশেষ সেলাই করা হয় (body, sleeve, collar ইত্যাদি)।
In-line Quality Check: প্রতিটি ধাপে কোয়ালিটি যাচাই করা হয়।
🧷 ধাপ ৬: ফিনিশিং ও প্রেসিং
Thread Trimming: অতিরিক্ত সুতা কাটা।
Ironing/Pressing: প্রোডাক্টকে পরিপাটি করা।
Measurements Checking: নির্ধারিত মাপ অনুযায়ী যাচাই।
🧷 ধাপ ৭: ফাইনাল ইনস্পেকশন
Final QC: নির্ধারিত AQL অনুযায়ী মান যাচাই করা।
Buyer QC/3rd Party QC: কিছু ক্ষেত্রে বায়ার নিজে বা তৃতীয় পক্ষ চূড়ান্ত মান যাচাই করে।
🧷 ধাপ ৮: প্যাকিং
Folding: নিখুঁতভাবে ভাঁজ করা।
Poly Packing: পলিব্যাগে ঢোকানো।
Carton Packing: কনসাইনমেন্ট অনুযায়ী শক্ত কাগজের বাক্সে ঢোকানো।
🧷 ধাপ ৯: শিপমেন্ট
Shipping Documents: ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিল অব লেডিং ইত্যাদি প্রস্তুত।
Delivery: নির্ধারিত সময় অনুযায়ী প্রোডাক্ট বায়ারের কাছে পৌঁছানো।
Bakshigonj Textile Students Agreement society -বিটিসাস
24/08/2025
Robiul Islam Hridoy Admin of this group
24/08/2025
আপনি আপনার বকশিগঞ্জের বন্ধু বান্ধব, বড় ভাই, ছোট ভাই এমনকি যারা টেক্সটাইলে অধ্যয়ন করেন তাদেরকে গ্রুপে Invite দিন অথবা লিংক শেয়ার করুন। যাতে করে তারা এই গ্রুপ থেকে কিছু শিক্ষা নিতে পারে।
এবং আপনি টেক্সটাইল বিষয়ে কোন তথ্য গ্রুপে পোস্ট করতে পারেন।
বর্তমানে Md. Hasem Sorkar গ্রুপের এডমিন। আমরা অতিশীঘ্রই আরেকজন এডমিন ও দুইজন মডারেটর যুক্ত করবো তার গ্রুপের প্রতি রেসপন্স দেখে।
ধন্যবাদ....
24/08/2025
বর্তমানে উপসহকারী প্রকৌশলী (Sub-Assistant Engineer) পদ নিয়ে একটি তর্ক-বিতর্ক চলছে। বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী দাবি করছেন—এই পদে কেবলমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ রাখা একটি "কোটাভিত্তিক বৈষম্য"। কেউ কেউ প্রশ্ন তুলছেন—ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিভাবে ৯ম গ্রেডে পদোন্নতি পান?
এই আলোচনায় অংশ নিতে হলে আমাদের দুটো বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে—কোটাপদ ও বিশেষায়িত পদ কী? এবং ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত কাঠামো আসলে কেমন?
১. কোটাপদ বনাম বিশেষায়িত পদ – পার্থক্য কী?
কোটাপদ:
কোটাপদ বলতে বোঝায় এমন কিছু পদ, যা রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে কিছু নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সংরক্ষিত।
যেমন: মুক্তিযোদ্ধার সন্তান, নারী, প্রতিবন্ধী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ইত্যাদি।
এই পদগুলোতে অতিরিক্ত সুবিধা প্রদান করা হয় মেধা পরীক্ষার বাইরেও।
বিশেষায়িত পদ:
বিশেষায়িত পদ হলো এমন পদের কথা, যেখানে আবেদন করার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অপরিহার্য।
যেমন:
উপসহকারী প্রকৌশলী পদে আবশ্যক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
সহকারী প্রকৌশলী পদে আবশ্যক B.Sc. in Engineering
সহকারী সার্জন হতে হলে লাগবে এমবিবিএস ডিগ্রি
এখানে কারো জন্য কোনো অতিরিক্ত সুবিধা নেই—যার যা যোগ্যতা, সেই সেই পদের জন্য আবেদন করতে পারেন।
তাই উপসহকারী প্রকৌশলী পদে কেবল ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আবেদন করতে পারেন—এটি কোনো কোটাভিত্তিক সুবিধা নয়, বরং বিশেষায়িত পদের শিক্ষাগত মান।
২. বুয়েট শিক্ষার্থীদের আপত্তি – কিছু বাস্তবতা
বুয়েট শিক্ষার্থীরা দাবি করছেন—
যেহেতু তারা B.Sc. ইঞ্জিনিয়ার, তারা চাইলে উপসহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন না কেন?
এটি তাদের মতে একটি "ডিপ্লোমা কোটা", যেখানে B.Sc. ইঞ্জিনিয়ারদের বাদ দেওয়া হচ্ছে।
বাস্তবে এটা কোটাপ্রথা নয়, বরং শিক্ষাগত স্তরের পার্থক্যের ভিত্তিতে একটি চাকরির শ্রেণিবিন্যাস।
ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা উচ্চশিক্ষা না নিয়েও মাঠ পর্যায়ে দক্ষ হয়ে ওঠেন। তাদের জন্য এ ধরনের পদ রাখা হয়েছে। আবার B.Sc. ইঞ্জিনিয়ারদের জন্য আরও উচ্চগ্রেডের পদ থাকে—যেমন সহকারী প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ইত্যাদি।
৩. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৯ম গ্রেডে পদোন্নতি – বাস্তবতা কী?
বুয়েট ছাত্রদের একটি বড় আপত্তি হলো—"ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিভাবে ৯ম গ্রেডে পদোন্নতি পায়?"
এর উত্তর হলো: অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে।