19/06/2025
📢 অভিভাবকদের জন্য একটি বিশেষ বার্তা 🏡👨👩👧👦
(এভারগ্রিন একাডেমিক স্কুল)
আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته
শ্রদ্ধেয় অভিভাবকগণ,
আগামীকাল শুক্রবার এবং পরশুদিন শনিবার — এই দুইদিন সরকারিভাবে সাপ্তাহিক ছুটি থাকায় আমাদের সকল শিক্ষার্থী বাসায় থাকবে।
⏳ এই ছুটির দিনগুলো আমাদের সোনামণিদের সাথে আরও কিছু মূল্যবান সময় কাটানোর সোনালি সুযোগ হতে পারে। আমাদের জীবনের নানা ব্যস্ততা, দায়িত্ব কিংবা অভাবের কারণে অনেক সময়ই বাচ্চাদের সাথে কাঙ্ক্ষিত সময় কাটানো হয়ে উঠে না। কখনো কখনো তাড়াহুড়া বা মানসিক চাপে খেয়াল না করেই আমরা বাচ্চাদের প্রতি রূঢ় আচরণ করে ফেলি — যা না চাইতেই তাদের কোমল মনে কষ্ট দিয়ে যায়।
🤝 তাই আসুন, আমরা এই ছুটির দিনে তাদের সাথে হাসি, গল্প, খেলা এবং ভালোবাসায় ভরা কিছু মুহূর্ত কাটাই।
🧒👧 তাদেরকে শেখাই — কেমন হওয়া উচিত একজন আদর্শ, ভদ্র, এবং নম্র মানুষ।
❤️ তাদের প্রতি ধৈর্যশীল হই, তাদের কথা মনোযোগ দিয়ে শুনি, এবং তাদের আবেগগুলো বুঝে পাশে দাঁড়াই।
🔔 আমরা যদি চাই সন্তান ভালো মানুষ হোক, তাহলে আমাদেরকেই হতে হবে তাদের জীবনের প্রথম ও সেরা শিক্ষক।
🌟 এবং মনে রাখুন —
👉 আমরা যদি আদর্শ না হই, যদি আমরাই ভুল করি — শিশুরা সেই ভুলগুলো আমাদের থেকেই শিখবে।
👉 তাই প্রথমেই আমাদেরকেই শুধরাতে হবে।
👉 নিজের মন-মানসিকতা ইতিবাচক রাখতে হবে, পরিবারের সাথে মানসম্পন্ন সময় কাটাতে হবে।
👉 অফিস বা বাইরের চাপ যেন আমরা বাসায় নিয়ে না আসি — কারণ একটি সুন্দর পরিবারিক পরিবেশই শিশুদের সুস্থ মানসিক বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি।
📖 সন্তানদের ভালো গুণাবলি শেখাতে চাইলে আগে নিজেদের মধ্যে সেই গুণগুলোর অনুশীলন থাকা চাই।
✨ আসুন, ভালোবাসা আর শিক্ষা দিয়ে গড়ে তুলি একটি আলোকিত প্রজন্ম।
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা 🌿
— এভারগ্রিন একাডেমিক স্কুল পরিবার