Tangail Medical College,Tangail

Tangail Medical College,Tangail

Share

"Primum non nocere"-(First,do no harm)

Photos from Tangail Medical College,Tangail's post 19/05/2026

শরীয়তপুরে ডা: নাসির ভাইয়ের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে টাঙ্গাইল মেডিকেল কলেজে গতকাল (১৮-০৫-২০২৬ ইং) প্রতিবাদ সমাবেশ করা হয়। আজ শিক্ষার্থীদের পক্ষ থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক স্যার এবং সিভিল সার্জন মহোদয়ের কাছে স্মারকলিপি পেশ করা হয়। একইসাথে জেলা প্রশাসক মহোদয়-এর কাছেও যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানানো হয়।

18/05/2026

শরীয়তপুরে ডা: নাসির ভাইয়ের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে টাঙ্গাইল মেডিকেল কলেজে আজ প্রতিবাদ সমাবেশ ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নসহ ৫ দফা দাবি উত্তোলন বিষয়ে THE DAILY CAMPUS এর প্রতিবেদন:

18/05/2026

শরীয়তপুরে ডা: নাসির ভাইয়ের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে টাঙ্গাইল মেডিকেল কলেজে আজ প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। টাঙ্গাইল মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং ইন্টার্ন চিকিৎসকদের উপস্থিতিতে এই সমাবেশ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ডা: এস এম রোকনুজ্জামান স্যার ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা: ফখরুল আমিন বাদল স্যার।

17/05/2026

সাদা অ্যাপ্রন কখনো কোনো ঢাল নয়—
এটি মানুষের জীবন রক্ষার এক নীরব অঙ্গীকার।

শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর নৃশংস হামলার ঘটনায় টাঙ্গাইল মেডিকেল কলেজ পরিবার গভীর শোক, উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

একজন রোগীর মৃত্যু যেমন একটি পরিবারের অসহনীয় বেদনা, তেমনি জীবন বাঁচানোর দায়িত্বে নিয়োজিত একজন চিকিৎসকের ওপর হামলা পুরো চিকিৎসাব্যবস্থার নিরাপত্তা ও মানবিকতাকে প্রশ্নবিদ্ধ করে। হাসপাতাল কখনো সহিংসতার স্থান হতে পারে না; এটি হওয়া উচিত আস্থা, সহমর্মিতা ও মানবতার আশ্রয়স্থল।

আমরা চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত “ডাক্তার সুরক্ষা আইন” প্রণয়নের জোর দাবি জানাচ্ছি।
কারণ চিকিৎসক নিরাপদ না হলে, নিরাপদ থাকবে না চিকিৎসাসেবাও।

— টাঙ্গাইল মেডিকেল কলেজ,টাঙ্গাইল।

09/05/2026

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল টাঙ্গাইল মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক Ashiq Ikbal Hridoy ও সিনিয়র সহ-সভাপতি Sajadur Rahman আমন্ত্রণ পান।
সভায় উপস্থিত মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জনাব সরদার সাখাওয়াত হোসেন স্যারের সাথে মেডিকেল কলেজের সাধারণ সম্পাদক আশিক ইকবাল হৃদয় সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় মেডিকেল কলেজের চলমান সমস্যা ও ভোগান্তির বিষয় গুলো মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট তুলে ধরেন। মাননীয় মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেন তিনি সমস্যা গুলোর প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

03/05/2026

The Physician's Pledge 💯

Photos from Tangail Medical College,Tangail's post 03/05/2026

T-12 ব্যাচ এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম।

30/04/2026

T 12 ব্যাচের ওরিয়েন্টেশন সংক্রান্ত নোটিশ।

Photos from Tangail Medical College,Tangail's post 29/04/2026

আজ ২৯-০৪-২০২৬ তারিখে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন ও ডিরেক্টর স্যারের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, টাঙ্গাইল মেডিকেল কলেজ শাখার একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা ও চলমান সমস্যাগুলো ছাত্রদলের নেতৃবৃন্দ বিস্তারিতভাবে তুলে ধরেন। উত্থাপিত গুরুত্বপূর্ণ দাবিসমূহের মধ্যে ছিল—
১) বর্জ্য ও পয়নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন
২) হাসপাতাল দালালমুক্তকরণ
৩) ইন্টার্ন ডাক্তার হোস্টেলে আসবাবপত্র সুষ্ঠু বণ্টন
৪) স্টুডেন্ট কেবিন দ্রুত চালু করা
৫) ইন্টার্ন ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ
৬) লিফটের অব্যবস্থাপনা নিরসন
৭) হাসপাতাল ভবনের অপরিষ্কার দেয়ালসমূহে রং করা
ডিরেক্টর স্যার উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, আজ সন্ধ্যায় হাসপাতাল এলাকা থেকে তিনজন দালালকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

Photos from Tangail Medical College,Tangail's post 28/04/2026

মায়ের জীবনের জন্য সহায়তাপ্রার্থী
একটি মানবিক সাহায্যের আকুল আবেদন

আসসালামু আলাইকুম।
আমি মো. মুমেন মাহদি মাহির, EUSC SSC '18, নটরডেম HSC '20, গ্রুপ 7, বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজের টি7 ব্যাচের পঞ্চম বর্ষের শিক্ষার্থী (সেশন ২০–২১), এবং আসন্ন ফাইনাল প্রফ পরীক্ষার্থী।

গত মার্চ মাসের শেষ দিকে হঠাৎ করেই আমার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অল্প কিছুদিনের মধ্যেই তিনি সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে যান। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে স্ট্রোক মনে হলেও পরবর্তীতে ঢাকা মেডিকেল, NINS ও ইবনে সিনায় ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষার পর যে জটিল রোগগুলো ধরা পড়ে, তা হলো—

- Miller Fisher Syndrome
- Seronegative Myasthenia Gravis
- 3rd Nerve Palsy

Miller Fisher Syndrome অত্যন্ত বিরল ও জটিল একটি রোগ—প্রায় ১০ লাখে ১–২ জনের ক্ষেত্রে দেখা যায়। ইতোমধ্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বাবদ প্রায় লক্ষাধিক টাকা খরচ হয়ে গেছে।

বর্তমানে তাঁর জীবন রক্ষার জন্য জরুরি ভিত্তিতে IVIG therapy এবং Rozanolixizumab (Rescue Therapy) শুরু করা অত্যন্ত প্রয়োজন, যা ৭–১০টি সাইকেল দিতে হবে। এই চিকিৎসার মোট ব্যয় প্রায় ১৪–১৮ লক্ষ টাকা—যা আমার পক্ষে একা বহন করা সম্পূর্ণ অসম্ভব। শুধুমাত্র Ig VENA-এর একটি ভায়ালের মূল্যই প্রায় ২৯,০০০ টাকা।

চিকিৎসা শুরু করতে দেরি হওয়ায় ইতোমধ্যেই চোখ এবং GIT সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে, যা দ্রুত আরও গুরুতর অবস্থার দিকে যেতে পারে।

উল্লেখ্য, আমার বাবা প্রায় নয় বছর আগে কিডনি রোগ ও স্ট্রোকজনিত জটিলতায় ইন্তেকাল করেন। এরপর থেকে আমার মা-ই ছিলেন আমার একমাত্র ভরসা—তিনি একাই আমার পড়াশোনা, বাসাভাড়া ও সকল খরচ বহন করে আসছিলেন। আমি তাঁদের একমাত্র সন্তান। আজ তিনি অসুস্থ, আর আমাদের পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই।

একদিকে মায়ের সুস্থতার জন্য কঠিন লড়াই, অন্যদিকে সামনে আমার ফাইনাল প্রফ পরীক্ষা—সব মিলিয়ে আমি এক গভীর অসহায়তার মধ্যে আছি।

এই কঠিন সময়ে আপনাদের সবার কাছে আমার বিনীত ও আকুল আবেদন—আপনারা যার যতটুকু সামর্থ্য আছে, দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনাদের সামান্য সহায়তাই হয়তো আমার মায়ের জীবন বাঁচাতে পারে, আমাদের জীবনকে আবার স্বাভাবিক পথে ফিরিয়ে আনতে পারে—ইন শা আল্লাহ।

স্যার, সিনিয়র, জুনিয়র, ব্যাচমেট—সবার কাছে বিশেষ অনুরোধ, দয়া করে আর্থিক সহায়তার পাশাপাশি আমার মায়ের সুস্থতার জন্য দোয়া করবেন।

আল্লাহ আপনাদের সকলের উত্তম প্রতিদান দান করুন। আমিন।

সাহায্য পাঠানোর ঠিকানা:

বিকাশ: 01575500151
নগদ: 01575500151

ব্যাংক অ্যাকাউন্ট:

Agrani Bank:
MD MUMEN MAHDI MAHIR
TANGAIL MEDICAL COLLEGE BRANCH, TANGAIL ZONE
Acc. No. : 0200018393137
Routing No.: 010930210
Swift code: AGBKBDDH

Islami Bank:
MD MUMEN MAHDI MAHIR
Lalbagh Branch, Dhaka
Acc. No. : 20503286700131200
Routing No.: 125273820
Swift code: IBBLBDDHFRD

27/04/2026

গত ১৯শে এপ্রিল টাঙ্গাইল মেডিকেল কলেজে বর্ষবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা ছিল এক স্মরণীয় আয়োজন। টি.এম.সি স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবের মেধাবী সদস্যদের মনোমুগ্ধকর পরিবেশনা এবং সবার আন্তরিক পরিশ্রমে পুরো ক্যাম্পাস হয়ে উঠেছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। ডেকোরেশন ও আলপনায় যাঁরা কাজ করেছেন, তাঁদের অবদান সত্যিই প্রশংসনীয়। যা ছিল আমাদের মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ঐক্য, সৃজনশীলতা ও নতুন উদ্দীপনার বহিঃপ্রকাশ।
এই সুন্দর আয়োজনের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, টাঙ্গাইল মেডিকেল কলেজ শাখা আজ মধ্যাহ্নভোজের আয়োজন করে। বিশেষ কৃতজ্ঞতা অ্যানেস্থেশিয়া বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ডা: নাফিস ইমরান স্যারের প্রতি, যিনি এই আয়োজন স্পন্সর করেছেন।

Want your school to be the top-listed School/college in Tangail?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Kodalia, Tangail Sadar, Tangai
Tangail
1900