17/08/2026
👉 “ভাবুন তো, আপনার হাতে একটি চিঠি এসেছে আল্লাহর কাছ থেকে। সেই চিঠি শুধু আপনাকেই উদ্দেশ্য করে লেখা—কিন্তু আপনি সেটি কখনো খুলেই দেখেননি! কেমন লাগবে?
বন্ধুরা, সেই চিঠির নাম হলো আল-কুরআন। আল্লাহ আমাদের জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর এই গ্রন্থেই দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, আমরা কি আজও সেই চিঠি না পড়ে বসে থাকবো?”
১. কুরআন শেখা আল্লাহর নির্দেশ:
আল্লাহ তাআলা বলেন—
> "এটা এমন এক কিতাব, আমি এটা নাযিল করেছি তোমাদের জন্য, যাতে তোমরা এটা গভীরভাবে চিন্তা করো এবং জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে।"(সুরা ছাদ: ২৯)
আল্লাহ তাআলা বলেন,
‘যখন তাদের প্রতি কোরআন তিলাওয়াত করা হয়, তখন তা তাদের ঈমান বাড়িয়ে দেয়।’ (সুরা-৮ আনফাল, আয়াত: ২)
আল্লাহ তাআলা বলেন, ‘কোরআন অন্তরের ব্যাধির আরোগ্য দান করে।’ (সুরা-১০ ইউনুস, আয়াত: ৫৭)।
২. কুরআন শেখার ফজিলত:
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘কোরআন কারিম তিলাওয়াত সর্বোত্তম ইবাদত।’(বুখারি)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
> “তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।” (সহিহ বুখারি)
৩. কুরআন আমাদের হেদায়েতের পথপ্রদর্শক:
আল্লাহ বলেন—
> "নিশ্চয়ই এই কুরআন সবচেয়ে সঠিক পথে পরিচালিত করে।"(সুরা বনি ইসরাঈল: ৯)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন, ‘কোরআনওয়ালাই আল্লাহওয়ালা এবং আল্লাহর বিশেষ আপন-স্বজন।’ (বুখারি)
👉 বন্ধুরা, কুরআন আমাদের জীবনের মানচিত্র।
👉 কুরআন আমাদের জন্য আলোর দিশারী।
👉 কুরআন ছাড়া আমাদের জীবন অন্ধকার।
তাহলে আসুন, আজই প্রতিজ্ঞা করি—
প্রতিদিন অন্তত কিছু সময় কুরআন শেখা শুরু করবো।
শুরুটা হোক অক্ষর চেনা থেকে, অথবা তিলাওয়াত থেকে, কিংবা তাফসীর থেকে—কিন্তু শুরুটা আজই।
📣 আলিফ, বা, তা থেকে শুরু করে কুরআন মাজিদ টেনে পড়া পযর্ন্ত পড়তে চাইলে ----
যোগাযোগ করুন : 01969854468