আধুনিক ওষুধালয়

আধুনিক ওষুধালয় এখানে আপনারা যেকোন শারীরিক অসুস্থতার শতভাগ নিশ্চয়তার সাথে ইউনানী চিকিৎসা এবং ওষুধ পাবেন। কবিরাজ মোহাম্মদ সেলিম (01600024029)

ইউনানীCreated : Thu Aug 15 2024ইউনানি হলো একটি ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি যা দক্ষিণ ও মধ্য এশিয়ার মুসলিম সম্প্রদায়ের মধ...
15/02/2025

ইউনানী

Created : Thu Aug 15 2024

ইউনানি হলো একটি ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি যা দক্ষিণ ও মধ্য এশিয়ার মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। এটি পারসিক-আরবি ঔষধ শাস্ত্রের ঐতিহ্যকে বোঝায়, যা গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস এবং রোমান চিকিৎসক গ্যালেনের শিক্ষা থেকে উদ্ভূত এবং আরব ও পারসিক চিকিৎসকরা যেমন আল-রাযী, ইবনে সিনা, আল-জাহরাবী, এবং ইবনে আন-নাফীস দ্বারা উন্নত করা হয়েছে।

ইউনানি চিকিৎসা মূলত চারটি মৌলিক শারীরিক অবস্থা বা 'মিজাজ' ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে: শ্লেষা (বলগম), রক্ত (দাম), হলুদ পিত্ত (সাফ্রা), এবং কালো পিত্ত (সাউদা)। এই পদ্ধতির মধ্যে ভারতীয় এবং চৈনিক প্রাচীন চিকিৎসা পদ্ধতির প্রভাবও বিদ্যমান।

রোগ নির্ণয়ের জন্য নাবয্ (পালস্ রেট), বওল (মূত্র), বারায (মল) সহ বিভিন্ন চিহ্ন ও লক্ষণের উপর নির্ভর করা হয়। ইউনানি চিকিৎসকরা তাদের নিজস্ব পরিভাষায় 'হাকীম' (Hakeem/Hakim) উপাধি ব্যবহার করেন, যেমন হাকীম আজমল খান, হাকীম হাবিবুর রহমান, এবং হাকীম অপূর্ব আকবর, যা সূক্ষ্ম জ্ঞানের অধিকারী এবং রোগ নির্ণয় করে ইউনানি ঔষধ প্রস্তুত করেন। এই চিকিৎসা ব্যবস্থায় রোগ প্রতিরোধের জন্য ছয়টি মৌলিক শর্ত বা 'আসবাব-ই-সিত্তা জরুরী' নির্ধারণ করা হয়:

১- বায়ু২- খাদ্য ও পানি৩- দৈহিক সঞ্চালন ও অবস্থান৪- মানসিক সক্রিয়তা ও বিশ্রাম৫- নিদ্রা ও জাগরণ৬- নিঃসরণ ও অবরোধ।

Address

Ghatail
Tangail

Telephone

+8801837503372

Website

Alerts

Be the first to know and let us send you an email when আধুনিক ওষুধালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to আধুনিক ওষুধালয়:

Shortcuts

Share