Reform HSC 2024

Reform HSC 2024 সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমরা এইচএসসি পরীক্ষার যৌক্তিক সংস্কার চাই ।

19/08/2024

আমাদের আগামীকালের কর্মসূচি:
আমরা আগামীকাল ২০/০৮/২০২৪ মঙ্গলবার ঠিক সকাল ১১:০০ টায় প্রেস ক্লাবের সামনে উপস্থিত থাকবো। তারপর আজকের মতো একই রাস্তা দিয়ে মিছিল করে শহিদ মিনারে পৌছাবো এবং সেখানেই অবস্থান করবো।
- যেহেতু আগামীকাল দুপুর ০১:০০ টায় আমাদের রেজাল্ট এর বিষয়ে ঘোষণা দেওয়া হবে আমরা সেই ঘোষণা পাওয়া পর্যন্ত শহিদ মিনারেই অপেক্ষা করবো।‼️‼️

ইনশাআল্লাহ সিদ্ধান্ত আমাদের পক্ষেই আসবে আর আমরা বিজয় নিয়েই ঘরে ফিরবো।❤️

19/08/2024

এইচএসসি ২০২৪ এর স্থগিত পরীক্ষার নতুন রুটিন বাতিল।
-শিক্ষা সচিব

19/08/2024

সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মুল্যায়ন করার দাবিতে–
আগামী ২০ আগস্ট,মঙ্গলবার টাঙ্গাইলে এইচএসসি ব্যাচ ২০২৪এর যৌক্তিক দাবি পূরণের জন্য কর্মসূচী(আন্দোলন)ঘোষণা করা হলো।

তারিখ: মঙ্গলবার,২০ আগস্ট,২০২৪
সময়: সকাল ১১:০০ ঘটিকা
স্থান : প্রেসক্লাব,টাঙ্গাইল

সকল কলেজের এইচএসসি ২০২৪ ব্যাচ এর শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হলো ॥॥
✍️: এইচএসসি ২০২৪ শিক্ষার্থী

19/08/2024

এইচএসসি-২৪
আর নয় অবহেলা !!

19 August,Tangail Sadar 📌

19/08/2024

অটো পাশ ও সাবজেক্ট ম্যাপিং দুটা আলাদা জিনিস। তোমরা দুইটার দাবি একসাথে করো না। এক দাবিতে সবাই একসাথে থাকলে জয় সুনিশ্চিত

18/08/2024

ইতোমধ্যে আপনারা সকলেই অবগত হয়েছেন যে এইচএসসি - ২৪ ব্যাচের সাব্জেক্ট ম্যাপিং এর যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে ১৯ আগস্ট, টাঙ্গাইল প্রেসক্লাবে (সকাল ১১ টায়) সকল কলেজের শিক্ষার্থীদের আসার আহ্বান জানানো হয়েছে।
আপনাদের জন্য কিছু নির্দেশনাবলী নিম্নরূপ :
১। সকলেই নিজ নিজ কলেজের আইডি কার্ড সাথে রাখবেন।
২। কেউ কোনো প্রকার ধারালো বস্তু সাথে রাখবেন না এবং লাঠি বা রড জাতীয় কিছু ও আনবেন না কাইন্ডলি।
৪। কালকে আআন্দোলনে অনেক মেয়েরাও আসবে। মেয়েদের যেন কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয় সে বিষয়টি সকলে মাথায় রাখবেন।

কালকের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আশা করি আপনারা আমাদের যথাযথভাবে সহায়তা করবেন। ধন্যবাদ।

18/08/2024

>>> অটোপাস কী?
= কোনো পরীক্ষা না দিয়েই পাস করে যাওয়া।

>>> সাবজেক্ট ম্যাপিং কী?
= যে পরীক্ষাগুলো এইচএসসি তে হয়েছে ওগুলোর ফলাফল+ বাকিগুলো বিকল্প পদ্ধতিতে (এস.এস.সি থেকে)।

>>> আমাদের বোর্ডে একটা পরীক্ষা হয়েছে, সাবজেক্ট ম্যাপিং হলে আমাদের কী হবে?
= একটা পরীক্ষার রেজাল্ট+বাকিগুলো এসএসসি থেকে।

>>> আমার বোর্ডে তিনটি/পাঁচটি/সাতটি পরীক্ষা হয়েছে। সাবজেক্ট ম্যাপিং হলে আমাদের কী হবে?
= যে বোর্ডে যে কয়টি পরীক্ষা হয়েছে ওগুলোর ফলাফল + বাকিগুলো এসএসসি থেকে।

>>> যাদের হয়ে যাওয়া পরীক্ষার খাতা পুড়ে গিয়েছে, তাদের কী হবে?
= এসএসসি থেকে মার্ক দেওয়া হবে।

তোমাদের সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে, সাবজেক্ট ম্যাপিং। যেহেতু অনেক বোর্ডের বাংলা, ইংরেজি খাতা নিরাপদ। তোমাদের অটোপাস দিবে না। তার থেকে সাবজেক্ট ম্যাপিং চেয়েছো। এটা কাজে দিবে। আর সাবজেক্ট ম্যাপিং হলে সবার জন্যই ফলাফল ভালো হবে।

17/08/2024

বিভিন্ন সময় পরীক্ষা স্থগিত করা এবং বার বার রুটিন প্রকাশ করে আমাদের পরীক্ষার মনোভাব নষ্ট করা এবং প্রায় ১মাস ব্যাপী দেশে অভ্যন্তরীন যুদ্ধপরিস্থিতির পরিবেশের কারণে পরীক্ষার্থীরা যে মানসিক বিপর্যস্থ অবস্থা সম্মুখীন হয়েছে সেই সাথে অসংখ্য পরীক্ষার্থীর আহত হওয়ার ঘটনা ঘটেছে। পরীক্ষার্থীরা নিজেদের সহপাঠী এবং ছোট বড় সবাইকে পুলিশবাহিনী এবং স্বৈরাচারী সরকারের গুন্ডা বাহিনী থেকে হামলা এবং গুলির স্বীকার হতে দেখেছে এবং শহীদ হতে দেখে যে মানসিক ট্রমার মধ্যে আছে। এতে আমাদের পরীক্ষা দেওয়ার মনোভাব নষ্ট হয়েছে ।

স্বাভাবিক পরিস্থিতি বিবেচনায় আমরা মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত এবং আমাদের অনেক সহপাঠী বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন অবস্থায় শারিরীক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সবার কথা বিবেচনায় সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মুল্যায়ন করার দাবিতে–আগামী ১৯ আগস্ট,সোমবার থেকে টাঙ্গাইলে এইচএসসি ব্যাচ ২০২৪এর যৌক্তিক দাবি পূরণের জন্য কর্মসূচী ঘোষণা করা হলো।

তারিখ: সোমবার,১৯ আগস্ট,২০২৪
সময়: সকাল ১১:০০ ঘটিকা
স্থান : প্রেসক্লাব,টাঙ্গাইল

সকল কলেজের এইচএসসি ২০২৪ ব্যাচ এর শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হলো ॥॥
✍️: এইচএসসি ২০২৪ শিক্ষার্থী

Address

Tangail Press Club
Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reform HSC 2024 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share