29/05/2026
আজ (২৯ মে ২০২৬ খ্রি.) পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন ,গোপালপুর এর আয়োজনে গোপালপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে এক প্রাণবন্ত ও সুশৃঙ্খল ঈদ পূর্ণমিলনী এবং নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মানিকুজ্জামান, প্রফেসর ডা. আতিকুল ইসলাম, প্রফেসর ড. আসাদুজ্জামান, প্রকৌশলী আব্দুল লতিফ, প্রকৌশলী মেজর এহসান (বাহাদুর), উইং কমান্ডার মো. রফিকুল ইসলাম, ড. জিয়াউর রহমান (কৃষিবিদ), কৃষিবিদ মো. মোস্তফা হোসাইন এবং ড. বদরুল হক শাহিন (কৃষিবিদ) এবং সংগঠনের সভাপতি মো.শিহাব উদ্দীন।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন এবং দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি জ্ঞান, অভিজ্ঞতা ও প্রেরণামূলক আলোচনায় সমৃদ্ধ হয়ে ওঠে। উপস্থিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও সফল করে তোলে।
PUSAG-এর পক্ষ থেকে সকল সম্মানিত অতিথি, সুধীজন ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ❤️