HASAN's English Care

HASAN's English Care "SPOKEN ENGLISH Skills for Real-life SUCCESS"

07/09/2026

আজকের বাক্যগুলো শিখে রাখুন 👇
🔹 আমার দিকে তাকাও।
👉 Look at me.

🔹 আমার দিকে তাকাইও না।
👉 Don’t look at me.

🔹 চালিয়ে যাও।
👉 Keep it up.

🔹 হাল ছেড়ে দিও না।
👉 Don’t give up.

🔹 পরনিন্দা করো না।
👉 Don’t speak ill of others.

🔹 গীবত করো না।
👉 Don’t backbite.

🔹 আমাকে হাসাও।
👉 Make me laugh.

🔹 আমাকে হাসাইও না।
👉 Don’t make me laugh.

🔹 আমাকে ভালো করে বুঝাও।
👉 Explain it to me clearly.

🔹 আমাকে ভুলভাল বুঝাইও না।
👉 Don’t mislead me.

আপনি যদি পুরো পোস্টটি পড়ে থাকেন, তাহলে কমেন্টে “Done” লিখলে খুশি হবো। ❤️
📌 Save করুন, Share করুন এবং প্রতিদিন English Practice করুন।

28/08/2026

⚠️ আমরা কি জেনেশুনেই নিজেদের ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছি?

লিভার সিরোসিস, কিডনি রোগ, হৃদরোগ ও ক্যান্সারের মতো ভয়াবহ অসুস্থতায় প্রতিনিয়ত কত মানুষের জীবন ঝরে যাচ্ছে। অথচ এসব দেখেও আমাদের অস্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস যেন থামছেই না।

জাঙ্কফুড, অতিরিক্ত ভাজাপোড়া, কোমল পানীয়, ধূমপান ও মাদক—এসবের প্রতি আকর্ষণ দিন দিন বাড়ছে। ঘরের স্বাস্থ্যকর খাবারের চেয়ে বাইরের মুখরোচক খাবারই যেন আমাদের কাছে বেশি প্রিয় হয়ে উঠেছে।

আজ শহর থেকে জেলা শহর—সবখানেই বাড়ছে অস্বাস্থ্যকর খাবারের দোকান ও রেস্টুরেন্ট। ছুটির দিনে প্রকৃতির কাছে যাওয়ার পরিবর্তে আমাদের বিনোদনের বড় অংশ হয়ে উঠেছে দলবেঁধে রেস্টুরেন্টে খাওয়া।

একটু চারপাশে তাকালেই বিষয়টি স্পষ্ট। মুদি দোকানের সামনে সারি সারি কোমল পানীয়ের ফ্রিজ, হাতের নাগালে ঝুলছে নানা ধরনের চিপস ও প্রক্রিয়াজাত খাবার। কারণ, এসব পণ্যের চাহিদা এত বেশি যে ব্যবসায়ীরা জানেন—ক্রেতারা কিনবেই।

কিন্তু প্রশ্ন হলো—এর মূল্য কে দিচ্ছে?

এর মূল্য দিচ্ছে আমাদের শরীর।
এর মূল্য দিচ্ছে আমাদের পরিবার।
এর মূল্য দিচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।

আজ কিডনি, লিভার ও অন্যান্য দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। চিকিৎসা গ্রহণ করাও অনেকের জন্য হয়ে উঠছে কঠিন ও ব্যয়বহুল।

সবচেয়ে দুঃখের বিষয় হলো, নতুন প্রজন্মের অনেকেই দেশি ফলমূলের প্রতি আগ্রহ হারাচ্ছে। অথচ আমাদের দেশের মৌসুমি ফলগুলো তুলনামূলকভাবে টাটকা, পুষ্টিকর এবং সাশ্রয়ী।

আমরা জানি কোন খাবার ক্ষতিকর।
আমরা জানি কোন অভ্যাস শরীরের জন্য ভালো নয়।
তারপরও অনেক সময় জেনেশুনেই আমরা সেই পথেই এগিয়ে চলি।

আমাদের শরীর আল্লাহর দেওয়া একটি আমানত। এই আমানতের যত্ন নেওয়া, সুস্থ রাখা এবং অপচয় থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব।

আসুন, পরিবর্তন শুরু করি নিজের থেকেই।

🥗 স্বাস্থ্যকর ও পরিমিত খাবার খাই।
🍎 দেশি ও মৌসুমি ফলমূলকে গুরুত্ব দিই।
🥤 কোমল পানীয় ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার কমাই।
🚭 ধূমপান ও মাদক থেকে দূরে থাকি।
🚶‍♂️ নিয়মিত শরীরচর্চা করি।
🌿 প্রকৃতির কাছাকাছি সময় কাটাই।

রসনার ক্ষণিক আনন্দের জন্য যেন আমরা নিজের শরীর ও ভবিষ্যৎকে ঝুঁকির মুখে না ফেলি।

সুস্থ শরীরই জীবনের সবচেয়ে বড় সম্পদ।
সচেতন হই, সুস্থ থাকি এবং অন্যদেরও সচেতন করি।

#সুস্থ_জীবন

15/08/2026

📚 English Learning Tip | ইংরেজি শেখার সহজ কৌশল
ইংরেজি শিখতে হলে শুধু Grammar মুখস্থ করলেই হবে না।
You have to use English in your daily life. ❤️
✅ প্রতিদিন ৫টি নতুন word শিখুন
👉 শুধু meaning নয়, sentence তৈরি করুন।
✅ প্রতিদিন ১০ মিনিট English শুনুন
🎧 Listen to English songs, stories or simple conversations.
✅ নিজের সাথে English-এ কথা বলুন
🗣️ Don’t be afraid of making mistakes.
ভুল করেই আমরা শিখি।
✅ প্রতিদিন ৩–৫টি sentence লিখুন
✍️ ছোট ছোট sentence দিয়ে শুরু করুন।
✅ সবচেয়ে গুরুত্বপূর্ণ—Practice, Practice & Practice! 🔥
Remember:
“You don’t need to be perfect. You just need to keep practicing.”
আজ থেকেই শুরু করুন।
Little practice every day can make a BIG difference! 🌱

03/07/2026

🧠✨ ডোপামিন ডিটক্স: হারিয়ে যাওয়া মনোযোগ ফিরে পাওয়ার এক কার্যকর উপায়!
📵🌿 আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে 📱 মোবাইল, 📲 সোশ্যাল মিডিয়া, 🎥 শর্ট ভিডিও, 🎮 গেম এবং 🍔🍟 চিনিযুক্ত ও মুখরোচক ফাস্ট ফুড—আমাদের জীবনের বড় একটি অংশ হয়ে গেছে।

এসব প্রয়োজনের জন্য তৈরি হলেও, অতিরিক্ত ব্যবহারে আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি ⏳ মূল্যবান সময়, 🎯 মনোযোগ এবং মানসিক শান্তি।

⚠️ বারবার ফোন চেক করা, রিলস স্ক্রল করা বা অপ্রয়োজনীয় নোটিফিকেশন দেখার ফলে আমাদের মস্তিষ্ক দ্রুত আনন্দ পাওয়ার অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়। তখন 📚 পড়াশোনা, 💼 কাজ, এক্সারসাইজ, 🤲 ইবাদত কিংবা 📖 বই পড়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আর আগের মতো ভালো লাগে না।

💡 ডোপামিন ডিটক্স মানে ডোপামিনকে শরীর থেকে দূর করা নয়। বরং এমন সব অভ্যাস থেকে বিরতি নেওয়া, যা আমাদের মনোযোগ নষ্ট করে এবং সময় অপচয় করে।
এতে মস্তিষ্ক আবার স্বাভাবিক ও স্বাস্থ্যকর আনন্দের উৎসের দিকে ফিরে আসে। 🌱

✅ আজ থেকেই ছোট কিছু পরিবর্তন আনুন—
➡️ সকালে ঘুম থেকে উঠেই ফোন না ধরে
➡️ প্রার্থনা করুন, 🚶 হাঁটুন, 🏃‍♂️ দৌড়ান। যত হাঁটবেন, তত বাঁচবেন। ❤️
➡️ অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখুন।
➡️ প্রতিদিন কিছু সময় বই পড়ুন এবং আত্মউন্নয়নে মন দিন।
➡️ নিয়মিত নামাজ, 📖 কুরআন তিলাওয়াত ও 🤲 আল্লাহর জিকির করুন।
➡️ প্রকৃতির মাঝে সময় কাটান এবং
🎯 নিজের লক্ষ্য নিয়ে কাজ করুন।

💬 মনে রাখবেন— "যে ব্যক্তি নিজের মনোযোগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে-ই নিজের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারে।" 🌟
📵 ফোনকে আপনার জীবন নিয়ন্ত্রণ করতে দেবেন না। বরং ফোনকে আপনার প্রয়োজনের জন্য ব্যবহার করুন।
⏳ আপনার সময়, 🎯 মনোযোগ ও ❤️ জীবন—এগুলোই আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ।

🚀 নিজের জীবনকে ব্যর্থ হতে না দিতে চাইলে, আজ থেকেই শুরু করুন ডোপামিন ডিটক্স।
#ডোপামিন_ডিটক্স

❌ "I am agree" বলা ভুল।👉 সঠিক: I agree with you.❌ "More better" বলা ভুল।👉 সঠিক: It is much better.(অথবা: It is better.)❌...
12/06/2026

❌ "I am agree" বলা ভুল।
👉 সঠিক: I agree with you.
❌ "More better" বলা ভুল।
👉 সঠিক: It is much better.
(অথবা: It is better.)

❌ "Yesterday I have gone" বলা ভুল।
👉 সঠিক: Yesterday I went there.
❌ "I am having a car" বলা ভুল।
👉 সঠিক: I have a car.

❌ "She don't know" বলা ভুল।
👉 সঠিক: She doesn't know.

নিজের কাজে মন দাও। Focus on your own work.রাগ নিয়ন্ত্রণ করতে শেখো। Learn to control anger.সৎ মানুষ সম্মান পায়। Honest pe...
04/06/2026

নিজের কাজে মন দাও।
Focus on your own work.

রাগ নিয়ন্ত্রণ করতে শেখো।
Learn to control anger.

সৎ মানুষ সম্মান পায়।
Honest people earn respect.

খারাপ অভ্যাস ত্যাগ করো।
Give up bad habits.

নম্রতা মানুষকে মহান করে।
Humility makes people great.

03/05/2026

📘 Daily English Lesson (Rules + Sentences)

Rule: Present Simple → Subject + base verbSentence: I play football every day.

Rule: Present Continuous → am/is/are + verb+ingSentence: She is reading a book now.

Rule: Past Simple → verb (2nd form)Sentence: He went to school yesterday.

Rule: Future Simple → will + base verbSentence: They will visit us tomorrow.

Rule: Use of “a/an” → before singular nounSentence: I have a pen.

Rule: Use of “the” → specific thingSentence: The sun rises in the east.

Rule: Preposition “in” → placeSentence: The book is in the bag.

Rule: Preposition “on” → surfaceSentence: The cat is on the table.

Rule: Use of “can” → abilitySentence: I can speak English.

Rule: Imperative → base verb (order/request)Sentence: Open the door.

ডা. কামরুল হাসান, যে মানুষটি ৩০ লাখ টাকার সার্জারি করেন মাত্র ২ লাখ টাকায়।আর এই ২ লাখ টাকার এক টাকাও তার নিজের পকেটে যায়...
14/04/2026

ডা. কামরুল হাসান, যে মানুষটি ৩০ লাখ টাকার সার্জারি করেন মাত্র ২ লাখ টাকায়।

আর এই ২ লাখ টাকার এক টাকাও তার নিজের পকেটে যায় না। এটা শুধু আনুষঙ্গিক খরচ ,সার্জারিটা তিনি করেন সম্পূর্ণ বিনামূল্যে।

২০০৭ সাল থেকে শুরু করে গত ১৭ বছরে তিনি ২০০০-এরও বেশি কিডনি ট্রান্সপ্ল্যান্ট সম্পূর্ণ ফ্রিতে করেছেন।
শুধু এখানেই শেষ না।

রোগীদের ফলোআপের জন্যও তিনি কোনো ফি নেন না। তার নিজের হাসপাতাল ,“সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (CKD)” , এ রোগ নির্ণয়ের জন্য কোনো টাকা লাগে না। ভর্তি রোগীদের খাবারের জন্যও দিতে হয় না এক টাকাও।

সপ্তাহে ৭ দিনের মধ্যে ৬ দিনই তিনি কোনো না কোনো সার্জারিতে ব্যস্ত থাকেন।

তার হাসপাতালের ৪৫০ জন কর্মীর মধ্যে প্রায় ২০০ জনের থাকার ব্যবস্থা করেছেন তিনি নিজেই। এমনকি এই স্টাফদের প্রতিদিন ৩ বেলা খাবারও দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে।

যখন তাকে জিজ্ঞেস করা হয় ,যে সার্জারির জন্য বিদেশে ৩০–৫০ লাখ টাকা লাগে, আর দেশেও যেখানে অন্তত ১০–১৫ লাখ টাকা খরচ হয় ,সেখানে তিনি কেন কোটি কোটি টাকা ছাড় দিয়ে এসব কাজ বিনামূল্যে করছেন?
তিনি উত্তর দেন ,
তিনি তার কাজটাকে একটা ‘ইবাদাত’ বানাতে চান। দুনিয়াতে এর কোনো প্রতিদান তিনি আশা করেন না।

ঠিক এমন একজন মানুষের কাছেই দীর্ঘদিন ধরে চাওয়া হচ্ছিল চাঁদা।

শুরুতেই বলেছি ,হাসপাতালের স্টাফদের খাবারও ফ্রিতে দেওয়া হয়। তাই প্রতিদিনের খাবার কেনা হয় সবচেয়ে কম দামে, ভালো মান বজায় রেখে। এই সুযোগেই নজর পড়ে যুবদল নেতা মঈন উদ্দিন মঈনের। খাবার সরবরাহের টেন্ডারটা অনেকটা জোর করেই নিয়ে নেয় সে। প্রথমে সমস্যা না হলেও, পরে সে খাবারের দাম বাড়াতে শুরু করে ,প্রতি কেজিতে অতিরিক্ত ১১–১২ টাকা পর্যন্ত রাখা হয়। ফলে ৮ হাজার টাকার খাবার হয়ে যায় ১০ হাজার টাকা।

এই অনিয়মের কারণে তার টেন্ডার বাতিল করা হয়। এরপর থেকেই শুরু হয় চাঁদা দাবি, ভয় দেখানো, এবং বিভিন্ন অজুহাতে হাসপাতালের উপর চাপ সৃষ্টি।

ডা. কামরুল হাসান একাধিকবার বিএনপির বিভিন্ন নেতার কাছে অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোনো সমাধান আসেনি।
পরবর্তীতে বিষয়টি মিডিয়ায় আসার পর যুবদলের সভাপতি-সম্পাদকসহ অনেকে এসে তার সাথে দেখা করেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

অন্যদিকে পুলিশ জানিয়েছে ,তাদের কাছে কোনো চাঁদাবাজির আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। তবে শুক্রবার থানায় হাসপাতাল কর্তৃপক্ষ ও মঈন উদ্দিনের মধ্যে একটি সমঝোতা বৈঠক হয়েছে।

এখন প্রশ্ন হলো ,
এমন একজন মানুষের কাছ থেকেও কেউ কীভাবে চাঁদা দাবি করতে পারে?
চাঁদাবাজি কারও ক্ষেত্রেই গ্রহণযোগ্য না ,কিন্তু বাংলাদেশের বাস্তবতায় ধরে নিলাম এটা ঘটে। তবুও, ডা. কামরুল হাসানের মতো একজন মানুষের সাথে এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আরও বড় প্রশ্ন হলো ,
যদি তিনি আগে থেকেই অভিযোগ জানিয়ে থাকেন, তাহলে সমাধান আসতে এত দেরি হলো কেন? কেন বিষয়টি মিডিয়ায় আসার পরেই নড়াচড়া শুরু হলো?

দিন দিন আমাদের বিচারব্যবস্থা যেন এমন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, যেখানে ন্যায়বিচার হবে কি না ,তা নির্ভর করছে কোনো বিষয়টা ভাইরাল হলো কি না তার উপর।

একজন মানুষ, যিনি হাজারো মানুষের জীবন বাঁচাচ্ছেন…তার কাছেও যদি চাঁদা চাওয়া হয় ,
তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

আর যদি বিচার পাওয়ার জন্য “ভাইরাল” হতে হয় ,
তাহলে আমাদের বিচারব্যবস্থা আসলে কতটা কার্যকর?

আমি অভিযুক্ত চাঁদাবাজদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি,
কঠোর শাস্তি প্রদান করা হোক,
বিএনপির হাইকমান্ড এগিয়ে আসা উচিত।

#মানবিক

“কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট।”✅ Conformist (কনফর্মিস্ট) — যারা প্রচলিত নিয়ম, মত বা সমাজের ধা...
04/04/2026

“কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট।”

✅ Conformist (কনফর্মিস্ট) — যারা প্রচলিত নিয়ম, মত বা সমাজের ধারা অনুযায়ী চলে; ভিন্নভাবে ভাবতে চায় না।

✅ Reformist (রিফর্মিস্ট) — যারা পরিবর্তন বা সংস্কারের পক্ষে; বিদ্যমান ব্যবস্থাকে উন্নত করতে চায়।

✅ Opportunist (অপারচুনিস্ট) — সুযোগসন্ধানী; নিজের স্বার্থের জন্য সময় ও পরিস্থিতি অনুযায়ী অবস্থান বদলায়।

📚 একটি জাতির উন্নতির মূল শক্তি হচ্ছে শিক্ষা।স্কুল-কলেজ বন্ধ করে সাময়িকভাবে হয়তো কিছু সাশ্রয় সম্ভব,কিন্তু এর দীর্ঘমেয়াদি ...
02/04/2026

📚 একটি জাতির উন্নতির মূল শক্তি হচ্ছে শিক্ষা।
স্কুল-কলেজ বন্ধ করে সাময়িকভাবে হয়তো কিছু সাশ্রয় সম্ভব,
কিন্তু এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে পুরো জাতির ভবিষ্যতের ওপর। ⚠️
💡 হাজার হাজার এসি চলছে,
🏬 শত শত শপিংমল চলছে,
✨ ঈদের মাসে আলোকসজ্জারও কমতি ছিল না।
🚗 এমনকি তিন-চার হাজার সিসির গাড়িও সড়কে কমেনি…
❗ কিন্তু জ্বালানি খরচ কমাতে কৃচ্ছতা সাধনের পথে
প্রথমেই ভাবা হয় স্কুল-কলেজ বন্ধ করার কথা!
🤔 এই বাস্তবতা আমাদের ভাবিয়ে তোলে।
যেখানে বিলাসিতায় কোনো কাটছাঁট নেই,
সেখানে শিক্ষার মতো মৌলিক বিষয়ই কেন সবার আগে ত্যাগের তালিকায় আসে?
✅ আমাদের উচিত—
প্রথমে অপ্রয়োজনীয় খরচ কমানো,
তারপর প্রয়োজনীয় খাতে সিদ্ধান্ত নেওয়া।
🌟 শিক্ষা কখনোই কৃচ্ছতার প্রথম লক্ষ্য হওয়া উচিত নয়—
বরং সেটাই হওয়া উচিত আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

Address

Sristy Road
Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when HASAN's English Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to HASAN's English Care:

Shortcuts

Share

Category