12/07/2026
Electrical Circuit–2 | Chapter–9 & Chapter–10
বিতরণ (Distribution) ব্যবস্থায় স্টার (Y) ও ডেল্টা (Δ) সংযোগের ব্যবহার
বৈদ্যুতিক শক্তি বিতরণ ব্যবস্থায় স্টার (Y) এবং ডেল্টা (Δ)—উভয় সংযোগেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে এদের ব্যবহার এক নয়।
🔹 স্টার (Y) সংযোগে একটি Neutral Point থাকে। ফলে একই লাইনে তিন-ফেজের পাশাপাশি এক-ফেজ লোডও সহজে সংযোগ দেওয়া যায়। তাই আবাসিক, বাণিজ্যিক ও সাধারণ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় স্টার সংযোগ বেশি ব্যবহৃত হয়। এ সংযোগে, Line Voltage (VL) = √3 × Phase Voltage (VP) এবং
Line Current (IL) = Phase Current (IP)।
🔹 ডেল্টা (Δ) সংযোগে কোনো নিউট্রাল থাকে না। তাই এটি মূলত তিন-ফেজ লোডের জন্য ব্যবহৃত হয়। ভারী লোড ও শিল্পকারখানার মোটর পরিচালনায় ডেল্টা সংযোগ অধিক উপযোগী। এ সংযোগে, Line Voltage (VL) = Phase Voltage (VP) এবং
Line Current (IL) = √3 × Phase Current (IP)।
অর্থাৎ, যেখানে এক-ফেজ ও তিন-ফেজ উভয় ধরনের লোড সরবরাহ করতে হয়, সেখানে স্টার (Y) সংযোগ সুবিধাজনক। আর যেখানে শুধুমাত্র ভারী তিন-ফেজ লোড পরিচালনা করতে হয়, সেখানে ডেল্টা (Δ) সংযোগ অধিক কার্যকর।
📘 Electrical Circuit–2 (Chapter–9 & 10)-এর এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারলে তিন-ফেজ সিস্টেমের অনেক জটিল ধারণাই সহজ হয়ে যাবে।
মুখস্থ নয়, কনসেপ্ট বুঝে শিখুন। ⚡