15/07/2026
র্যাগ ডে ২০২৩ 💚
সকালের সেই বৃষ্টিভেজা আকাশটা যেন আগেই বুঝিয়ে দিয়েছিল,আজ বিদায়ের দিন। তবুও হাসি, ছবি, দুষ্টুমি আর প্রিয় মানুষগুলোকে নিয়ে কেটে গিয়েছিল আমাদের বিন্দুবাসিনীর সবচেয়ে সুন্দর দিনগুলোর একটি!!
দিন শেষে মনে হচ্ছিল, এই চিরচেনা ক্যাম্পাসে আর আগের মতো প্রতিদিন আসা হবে না। সামনে SSC...ভয়, আনন্দ, স্বপ্ন আর বিদায়ের কষ্ট, সব অনুভূতিই যেন এক হয়ে গিয়েছিল।
আজও সেই বন্ধুগুলোকে আগের মতোই ভালোবাসি। মাঝে মাঝে খুব ইচ্ছে করে—যদি আর একবার ফিরে পাওয়া যেত সেই র্যাগ ডে, সেই বৃষ্টিভেজা সকাল, আর বিন্দুবাসিনীর সেই অমূল্য মুহূর্তগুলো...! 💚🌧️
13/07/2026
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
গভীর শোকের সঙ্গে জানাচ্ছি , আমাদের প্রিয় শিক্ষক হাফিজুর রহমান খান স্যার আর আমাদের মাঝে নেই।
তিনি বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়—উভয় প্রতিষ্ঠানেই শিক্ষকতা করেছেন।
খবরটা জানার পর থেকেই আজকের দিনটা যেন খুব ভারী লাগছে। কেন জানি মনে হচ্ছে, একে একে জীবনের প্রিয় মানুষগুলো হারিয়ে যাচ্ছে।
"বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আজ বাদ আছর অনুষ্ঠিত হবে মরহুমের জানাযা।"
12/07/2026
বিন্দুবাসিনী বয়েজের মাঠে, বিন্দুবাসিনী গার্লস, SSC '23-এর একাংশ!!💚
মনে আছে তো, 23?
সবুজ-সাদা স্কুল ড্রেস, কৃষ্ণচূড়ার লাল রঙ, আর সেই বিস্তৃত সবুজ মাঠ।
কী ভীষণ সুন্দর একটা সময় ছিল!
ইচ্ছে হয়, যদি সময়টাকে সেখানেই থামিয়ে রাখা যেত, একটা বিকেল, একফোঁটা হাসি, আর একসাথে থাকা মানুষগুলোকে নিয়ে!
কিছু মুহূর্ত কখনো পুরোনো হয় না,
বারবার ফিরে আসে শুধু স্মৃতির পাতায়..💚
11/07/2026
ATTENTION, ALL BINDUBASINIANS!
বিন্দুবাসিনীর পুরোনো দিনগুলোর কথা ভাবলেই যেন এক অদ্ভুত নীরবতা আর কৌতূহল ঘিরে ধরে...💚
ছোটবেলা থেকে কত গল্পই না শুনেছি, আমগাছকে ঘিরে রহস্য, আমলকী গাছের অজানা কাহিনি, আর স্কুলের কিছু কোণে সময়ের আড়ালে হারিয়ে যাওয়া অসংখ্য গল্প। কিন্তু সেগুলো কি সত্যিই কোনো ঘটনার স্মৃতি, নাকি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়া লোককথা?
হয়তো এসব গল্পের প্রকৃত উত্তর শুধু বিন্দুবাসিনীর পুরোনো ব্যাচগুলোর কাছেই আছে...
তাই আমাদের প্রিয় সিনিয়র আপুরা এবং "সকল Bindubasinian" আপনাদের জানা যদি থাকে বিন্দুবাসিনীর অতীতের কোনো সত্য ঘটনা, পুরোনো স্মৃতি, প্রচলিত গল্প কিংবা রহস্যময় লোককথা,তবে অবশ্যই আমাদের সঙ্গে ভাগ করে নিন!💚
11/07/2026
নতুন রঙে, নতুন আলোয় সাজিয়েছে নিজেকে বিন্দুবাসিনী,
তবু তার পরিচয় আজও সেই চিরচেনা মায়া।
প্রতিটি করিডোর, প্রতিটি সিঁড়ি যেন নীরবে বলে যায়,
এখানে শুধু পাঠ নয়, জন্ম নেয় স্বপ্নও।
সময় এগিয়ে যায়, মানুষ দূরে সরে যায়,
কিন্তু কিছু ভালোবাসা কখনো পুরোনো হয় না!!💚
Photo Credit: Nusrat Shorna 💚
10/07/2026
Mental health Right now😊
Location: Bindubasini Govt. Girls high school, Tangail 🙂💚
[Disclaimer: This post was created purely for fun and entertainment. Please take it in a light-hearted spirit,no offense or disrespect is intended]
09/07/2026
একটা সময় এই জায়গাটাতেই ছিল আমাদের প্রিয় হলরুম—অগণিত অনুষ্ঠান, করতালি, হাসি আর হাজারো স্মৃতির নীরব সাক্ষী!!💫
আজ সেই পরিচিত জায়গায় গড়ে উঠছে নতুন ভবন। ইট-পাথরের এই পরিবর্তন শুধু একটি নির্মাণ নয়, এটি আমাদের স্কুলের নতুন অধ্যায়ের সূচনা!💌
বিন্দুবাসিনী বদলাচ্ছে, কিন্তু আমাদের ভালোবাসা আর স্মৃতিগুলো চিরকাল একই থাকবে। 💚
Photo Credit: Nusrat Shorna❤️
13/06/2026
A corner full of memories, from a version of us that no longer exists✨
বিন্দুবাসিনীর এই ছোট্ট কোণটায় লুকিয়ে আছে আমাদের শৈশবের কত হাসি, গল্প আর নির্ভার বিকেল!
বন্ধুদের সাথে কাটানো সেই দিনগুলোতে জীবনটা ছিল কত সহজ, কত নিষ্পাপ।
আজ সময় বদলেছে, কিন্তু এই কোণটা দেখলেই মনে হয়,আমাদের ছোটবেলার সেই মানুষগুলো এখনও কোথাও রয়ে গেছে!💚
11/06/2026
More than diaries, these are pages where a decade of Bindubasini lives forever. ✨
২০১৪ থেকে ২০২৪..এক দশকের গল্প, অনুভূতি আর অগণিত স্মৃতির নীরব সাক্ষী এই ডায়েরিগুলো।💚
প্রতিটি পাতায় লুকিয়ে আছে একেকটি সময়, একেকটি ব্যাচ, একেকটি স্বপ্নের পদচিহ্ন।
বছর বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু বাঁধনটা রয়ে গেছে একই—বিন্দুবাসিনীর সঙ্গে।
এগুলো শুধু ডায়েরি নয়, আমাদের প্রিয় বিদ্যালয়ের স্মৃতির অংশ!! 💚📖
10/06/2026
The intimacy of those golden days✨
আবার কবে স্কুল প্রাঙ্গণের বাতাসে খুঁজে পাবো হারানো দিনগুলো?💚