Baniara High School

Baniara High School EIIN - 114491
School Code - 5645
Email - [email protected]

10/01/2026

বিজ্ঞপ্তি
-------------------------
এতদ্বারা বানিয়ারা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর (যাহারা ২০২৬ খ্রিস্টাব্দে দশম শ্রেণীতে অধ্যয়নরত হইবে) সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাইতেছে যে, বোর্ড রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১১/০১/২০২৬ খ্রি. হইতে ২২/০১/২০২৬ খ্রি. পর্যন্ত চলমান থাকিবে।
উক্ত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শ্রেণীর সকল শিক্ষার্থীকে বিনা ব্যর্থতায় বিদ্যালয়ে উপস্থিত হয়ে নির্ধারিত ফি জমা প্রদানপূর্বক রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হইল।
উল্লেখ্য, বিষয়টি অত্যন্ত জরুরি।

বি.দ্র.: শিক্ষার্থীর অনুপস্থিতি বা নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হইলে, উহার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকিবে না।

প্রধান শিক্ষক
বানিয়ারা উচ্চ বিদ্যালয়

জরুরি বিজ্ঞপ্তি--------------------------সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল সারা দেশে সাধারণ ছুটি ...
30/12/2025

জরুরি বিজ্ঞপ্তি
--------------------------
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। উক্ত কারণে বানিয়ারা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা সহ বিদ্যালয়ের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকিবে।
ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ০১/০১/২০২৬ খ্রি., বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় যথারীতি অনুষ্ঠিত হবে।
বি.দ্র.:
জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ খ্রিস্টাব্দের আগামীকাল ৩১/১২/২০২৫ খ্রি., বুধবারের বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিতকৃত পরীক্ষা আগামী ০৫/০১/২০২৬ খ্রি. তারিখ সোমবার পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।
সকলের অবগতির জন্য জানানো হলো।

খন্দকার আব্দুল আল মামুন
প্রধান শিক্ষক
বানিয়ারা উচ্চ বিদ্যালয়
বানিয়ারা, মির্জাপুর, টাঙ্গাইল।

নোটিশ -------------------------বানিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা কর্মচারী ও ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শি...
17/07/2024

নোটিশ
-------------------------
বানিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা কর্মচারী ও ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জানানো যাইতেছে যে, অনিবার্য কারণে সরকারি নির্দেশনায় আগামীকাল ১৮/০৭/২০২৪ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার হইতে বিদ্যালয় বন্ধ থাকিবে। পরবর্তী নির্দেশনা পেলে তা জানিয়ে দেয়া হবে।

খন্দকার আব্দুল্লাহ আল মামুন
প্রধান শিক্ষক
বানিয়ারা উচ্চ বিদ্যালয়
বানিয়ারা, মির্জাপুর, টাঙ্গাইল

এতদ্বারা  বানিয়ারা উচ্চ বিদ্যালয়ের ৬-ষ্ঠ থেকে ১০-ম শ্রেণীর  ছাত্রছাত্রীদের  জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদ উল-আযহা এবং গ্রী...
20/06/2024

এতদ্বারা বানিয়ারা উচ্চ বিদ্যালয়ের ৬-ষ্ঠ থেকে ১০-ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদ উল-আযহা এবং গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করে ৩০ শে জুন ২০২৪ খ্রিঃ তারিখ এর পরিবর্তে ২৫ জুন ২০২৪ খ্রিঃ করা হয়েছে।
আগামী ২৬ জুন ২০২৪ খ্রিঃ বুধবার হতে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু হবে।
আগামী ২৬ জুন বুধবার সকল শিক্ষার্থীদের বিদ্যালয়ে যথাসময়ে উপস্থিত থেকে ক্লাস করার জন্য নির্দেশ দেওয়া হলো।
প্রধান শিক্ষক

Address

Baniara, Mirzapur
Tangail
1945

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baniara High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category