10/01/2022
Noun
যে Word দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ, অবস্থা, পদার্থ, কোন কিছুর সমষ্টি, প্রভৃতির নাম বুঝায় তাকে Noun বলে। সহজ ভাষায়, কোন কিছুর নামকেই Noun বলা হয়।
যেমনঃ Dhaka(স্থানের নাম), Padma(নদীর নাম), Gold(ধাতব বস্তুর নাম), January(মাসের নাম), Water(তরল পদার্থের নাম), Karim(মানুষের নাম) etc.
সুতরাং আমরা বলতে পারি, যে Word দিয়ে কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই Noun(বিশেষ্য) বলে। (The words that refer to a person, a thing, or a place, an activity, or quality is called Noun.)
Important Note: Singular noun & Plural noun, Singular verb & Plural verb:
Noun এবং Verb এর সম্পর্ক বিপরীতমুখী বা উল্টা। Noun Singular হয় s/es যোগ না করলে, Plural হয় s/es যোগ করলে। Verb Singular হয় s/es যোগ করলে, Verb Plural হয় s/es যোগ না করলে।
Examples:
Book(singular noun) ⇒ Books (Plural noun)
Goes (Singular verb) ⇒ go (plural verb)
Examples of Noun(বিশেষ্য):
The Meghna is a big river.
Gold is a valuable metal.
I live in Bangladesh
Rehana is my sister.
Types of Nouns/Classification of Noun:
Proper Noun (নাম বাচক বিশেষ্য)
Common Noun (জাতিবাচক বিশেষ্য)
Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য)
Material Noun (বস্তুবাচক বিশেষ্য)
Abstract Noun (গুণবাচক বিশেষ্য)
English এ Zero to hero হতে দরকার Grammar এর Basic দরকার। আর একাডেমিক লেভেল থেকে Basic শুরু না করলে আর কখনই শেখা হয়ে উঠে না। তাই English Grammar properly শিখে নিজেকে প্রতি মুহূর্তে যোগ্য প্রমাণিত করতে চলে আসো Rakib English Care এ। যেখানে প্রতিটি গ্রামার ধরে ধরে শেখানো হয় এবং নোট দেওয়া হয়।