Joyvogh public high school

Joyvogh public high school joyvoghhighschool.com.bd

23/02/2026

বিনামূল্যে দেশের ৬৪টি জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরে ফ্রিল্যান্সিং শেখার সুবর্ণ সুযোগ। আবেদন শেষ সময় ৩ মার্চ। প্রতিদিন সকাল-বিকাল নাস্তা, দুপুরের খাবার পাবেন এবং প্রশিক্ষণ শেষে পাবেন প্রায় ১৫,০০০/- টাকা। আবেদন লিং কমেন্টে

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) একমাত্র প্রার্থীই জামানত হারাচ্ছেন। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে নির...
14/02/2026

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) একমাত্র প্রার্থীই জামানত হারাচ্ছেন।

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে নির্বাচন করেন মো. জুবাইরুল হাসান আরিফ।

তিনি আসনে মোট প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ পাননি।

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে মোট প্রার্থী ছিলেন ৬ জন।

১ লাখ ৫২ হাজার ৯৬৯ ভোট পেয়ে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. আবু নাছের ৫৩ হাজার ৫৬৪ এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ হাসান ৪২ হাজার ৫৮৫ ভোট পেয়েছেন।

বাকি চারজনই জামানত হারিয়েছেন।

সূত্র: প্রথম আলো

14/02/2026
14/02/2026

পৃথিবীতে বাবা-মা ছাড়া একটি সন্তানের জীবন চরম শূন্যতা, নিরাপত্তাহীনতা এবং মানসিক কষ্টের মধ্য দিয়ে কাটে, যাকে "অন্ধকার" বা "বেদনাদায়ক" হিসেবে বর্ণনা করা হয় [৩, ৮, ৯]। মা-বাবার অনুপস্থিতিতে সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠা কঠিন হয়ে পড়ে, কারণ তারা জীবনের শ্রেষ্ঠ আশ্রয় এবং ভালোবাসার উৎস [২]। এটি সন্তানের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে [১৩]।
বাবা-মা ছাড়া জীবনের যে দিকগুলো ফুটে ওঠে:
গভীর শূন্যতা ও একাকীত্ব: বুকের বাম পাশে এক বিষাদময় শূন্যতা অনুভূত হয়, যখন তাদের ভালোবাসা বা শাসন মনে পড়ে [৩]।
নিরাপত্তাহীনতা ও অসহায়ত্ব: অন্যের বাবা-মায়ের ভালোবাসা দেখে নিজের অসহায়ত্ব আরও বেশি মনে হয় [৩]।
বড় হওয়ার পথে বাধা: সঠিক দিকনির্দেশনা ও স্নেহ ছাড়া মানুষ হিসেবে গড়ে উঠতে নানা সমস্যার মুখোমুখি হতে হয় [২]।
মানসিক কষ্ট ও বিষণ্নতা: বাবা-মা হারানোর বেদনা বা তাদের ছাড়া বেড়ে ওঠা, সন্তানদের মনে দীর্ঘমেয়াদী মানসিক প্রভাব ফেলতে পারে [১৩]।
সংক্ষেপে, বাবা-মা হলেন সন্তানের সবচেয়ে বড় সম্পদ, তাদের অনুপস্থিতি পৃথিবীর রূপকে ফিকে করে দেয় [২, ৮]।

এসএসসি পরীক্ষার রুটিন -২০২৬
19/01/2026

এসএসসি পরীক্ষার রুটিন -২০২৬

14/01/2026
সুখবর...!!!প্রতি উপজেলায় সম্পূর্ণ সরকারিভাবে ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখুন। সাথে পাবেন ফ্রি ল্যাপটপ এবং যাতায়াতের ভাড়া।সরাস...
14/01/2026

সুখবর...!!!
প্রতি উপজেলায় সম্পূর্ণ সরকারিভাবে ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখুন। সাথে পাবেন ফ্রি ল্যাপটপ এবং যাতায়াতের ভাড়া।
সরাসরি আবেদনের লিংক https://evisa.lekhaporablog.com/skills-for-employment-investment-training-programs-2026/?fbclid=IwdGRjcAPUNP1jbGNrA9Q09mV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHgO8zJUvz_Z-X7Jyt4XTjAbPsRuz42SKL72gFOgOytXCYqunJ9bItvUrVgW__aem__uc7O-GJThLcAQKXF1ZbPg

Skills for Employment Investment training Programs 2026 সকল ধরনের চাকরির খবর এবং যে কোন ধরনের খবর জানতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল সাইটে ।

বাংলাদেশে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাগত মান নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে। সাম্প...
06/08/2025

বাংলাদেশে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাগত মান নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে।

সাম্প্রতিক গবেষণা ও আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষণে দেখা গেছে, এইচএসসি পাস শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অনেকটাই আন্তর্জাতিক মানের নিচে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা গড়ে আন্তর্জাতিকভাবে সপ্তম শ্রেণির সমতুল্য জ্ঞান ও সক্ষমতা অর্জন করছেন।

বিষয়টি শিক্ষার গুণগত মান নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।

বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এই উদ্বেগ আরও স্পষ্টভাবে উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, একটি শিশু ১৮ বছর বয়সে সাধারণত ১১ বছর মেয়াদি আনুষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করে (১ম শ্রেণি থেকে একাদশ শ্রেণি)।

কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীরা শেখার মান বিবেচনায় এর মধ্যে কেবল ৬.৫ বছরের সমতুল্য শিক্ষাই অর্জন করতে সক্ষম হচ্ছে।

অর্থাৎ, শিক্ষাবর্ষ (Learning-Adjusted Years of Schooling) অনুযায়ী বাংলাদেশ অন্তত ৪.৫ বছর পিছিয়ে আছে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, একটি শিশুর ১৮ বছর বয়সে সাধারণত ১১ বছরের আনুষ্ঠানিক শিক্ষা (১ম শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত) সম্পন্ন করার কথা।

তবে শেখার গুণমান ও দক্ষতা বিবেচনায় বাংলাদেশের শিক্ষার্থীরা মাত্র ৬.৫ বছর সমতুল্য মানসম্পন্ন শিক্ষা অর্জন করতে সক্ষম হচ্ছে।

অর্থাৎ, প্রায় সাড়ে চার বছরের মানঘাটতি বিদ্যমান, যা শিক্ষার গুণগত দুর্বলতার একটি বড় প্রমাণ।

বিশ্বব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সমন্বিত আন্তর্জাতিক টেস্ট স্কেলে বাংলাদেশের শিক্ষার্থীরা গড়পড়তা ৩৬৮ স্কোর করেছে।

যেখানে ৬২৫ স্কোর মানে ‘উন্নত অর্জন’ এবং ৩০০ স্কোর মানে ‘ন্যূনতম অর্জন’।

এই স্কোর নির্দেশ করে, দেশের অধিকাংশ শিক্ষার্থী পাঠ, লেখালেখি ও গণিতের মতো মৌলিক দক্ষতায় দুর্বল, যা শিক্ষার প্রকৃত মান হ্রাসের অন্যতম প্রধান কারণ।

মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানও আশাব্যঞ্জক নয়।

বিশ্বব্যাংকের হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স (HCI) অনুযায়ী, ২০১৮ সালে বাংলাদেশ ১৫৭টি দেশের মধ্যে ছিল ১০৬তম অবস্থানে।

সূচকে বাংলাদেশের স্কোর ছিল ০.৪৮।

অর্থাৎ, যদি বর্তমান শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা অপরিবর্তিত থাকে, তাহলে আজকের একটি শিশু ভবিষ্যতে তার সম্ভাব্য উৎপাদনশীলতার মাত্র ৪৮ শতাংশ অর্জন করতে পারবে।

বিস্তারিত: দ্যা ডেইলি ক্যাম্পাস

14/07/2025

সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নিজস্ব ওয়েবসাইট তৈরির নিরদেশ

Address

Joyvogh Nagarpur Road
Tangail
1936

Telephone

+8801302515160

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joyvogh public high school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category