দারুল কুরআন ইসলামী একাডেমী

দারুল কুরআন ইসলামী একাডেমী ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে, শিক্ষার জগতে এক নতুন ধারা।
(1)

15/07/2024

আগামীকাল মঙ্গলবার ১৬ই জুলাই, সকাল ৭:৩০ ঘটিকায় মাদরাসায় যথারীতি ক্লাস শুরু হবে। সকলকে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হইলো।

Send a message to learn more

08/06/2024

পুরুষের টাখনুর নিচে যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তা দোযখে যাইবে।
আল হাদিস

01/06/2024

আল্লাহ! তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক, সব কিছুর ধারক। তন্দ্রা ও নিদ্রা তাঁকে স্পর্শ করেনা। নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু রয়েছে সবই তাঁর। কে আছে এমন, যে তাঁর অনুমতি ব্যতীত তাঁর নিকট সুপারিশ করতে পারে? সম্মুখের অথবা পশ্চাতের সবই তিনি অবগত আছেন। একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত, তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারেনা। তাঁর আসন আসমান ও যমীন ব্যাপী হয়ে আছে এবং এতদুভয়ের সংরক্ষণে তাঁকে বিব্রত হতে হয়না। তিনিই সর্বোচ্চ, মহীয়ান। (আয়াতুল কুরসী) আল-বায়ান

17/05/2024

রাসুল (সা.) ইরশাদ করেনঃ

– যে দিনগুলোতে সূর্য উদিত হয়, ওই দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে সর্বোত্তম। ওই দিন হজরত আদমকে (আ.) সৃষ্টি করা হয়েছে। ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। এছাড়াও ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে।

– (মুসলিম শরিফ , হাদিস নম্বর ৮৫৪)

Send a message to learn more

16/04/2024

জানাযা নামায।
তৃতীয় শ্রেণির ছাত্র মোঃ সাব্বির হোসেন

16/04/2024

শা‌ওয়ালের ছয় রোযার ফযীলত
عن أبي أيوب الأنصاري، – رضى الله عنه – أنه حدثه أن رسول الله صلى الله عليه وسلم قال " من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر "
আবু আইয়ূব আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি রমযান মাসের রোযা পালন করল, তারপর শাওয়াল মাসে ছয় দিনকে তার অনুগামী করল (অর্থাৎ ৬টি রোযা পালন করল), সে যেন সারা বছর রোযা রাখল। - সহীহ মুসলিম, ২৬২৯

ঈদের সুন্নাত সমূহ(১) অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। (বাইহাকী, হাদীস নং- ৬১২৬)(২) মিসওয়াক করা। (তাবঈনুল হা...
10/04/2024

ঈদের সুন্নাত সমূহ

(১) অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। (বাইহাকী, হাদীস নং- ৬১২৬)

(২) মিসওয়াক করা। (তাবঈনুল হাকাইক, ১:৫৩৮)

(৩) গোসল করা। (ইবনে মাজাহ, হাদীস নং- ১৩১৫)

(৪) শরী‘আত সম্মত সাজসজ্জা করা। (বুখারী শরীফ, হাদীস নং- ৯৪৮)

(৫) সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। (বুখারী শরীফ, হাদীস নং- ৯৪৮/ মুস্তাদরাকে হাকেম, হাদীস নং- ৭৫৬০)

(৬) সুগন্ধি ব্যবহার করা। (মুস্তাদরাকে হাকেম, হাদীস নং- ৭৫৬০)

(৭) ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় যেমন (খেজুর ইত্যাদি) খাওয়া। তবে ঈদুল আযহাতে কিছু না খেয়ে ঈদের নামাযের পরে নিজের কুরবানীর গোশত আহার করা উত্তম। (বুখারী শরীফ, হাদীস নং- ৯৫৩/ তিরমিযী শরীফ, হাদীস নং- ৫৪২/ দারেমী হাদীস নং- ১৬০৩)

(৮) সকাল সকাল ঈদগাহে যাওয়া।(আবু দাউদ, হাদীস নং- ১১৫৭)

(৯) ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে ছদকায়ে ফিতর আদায় করা। (দারাকুতনী, হাদীস নং- ১৬৯৪)

(১০) ঈদের নামায ইদগাহে আদায় করা, বিনা অপারগতায় মসজিদে আদায় না করা। (বুখারী শরীফ, হাদীস নং- ৯৫৬/ আবু দাউদ হাদীস নং- ১১৫৮)

(১১) যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে ফিরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা। (বুখারী শরীফ, হাদীস নং- ৯৮৬)

(১২) পায় হেঁটে যাওয়া। (আবু দাউদ, হাদীস নং- ১১৪৩)

(১৩) ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে এই তাকবীর পড়তে থাকাঃ

اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ. لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ . وَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ. وَ لِلّٰهِ الْحَمْدُ.

তবে ঈদুল আযহাতে যাওয়ার সময় পথে এ তাকবীর আওয়াজ করে পড়তে থাকবে। (মুস্তাদরাকে হাকেম, হাদীস নং- ১১০৫/ বাইহাকী, হাদীস নং- ৬১৩০)

10/04/2024

*ঈদের নামাযের আগে সদকায়ে ফিতর আদায় করা*
عن ابن عباس رضي الله عنه قال: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات
ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যাকাতুল ফিতর (ফিতরা) ফরয (নির্ধারণ) করেছেন, যেন সিয়াম পালনকারী নিরর্থক এবং অশ্লীল কথা–কাজ (ইত্যাদি ছোটখাট অপরাধ) থেকে পবিত্রতা লাভ করে এবং দরিদ্র মানুষেরা যেন খাদ্য লাভ করে। যে ব্যক্তি সালাতুল ঈদের আগে তা আদায় করবে তার জন্য তা কবুলকৃত যাকাত বলে গণ্য হবে। আর যে ব্যক্তি সালাতুল ঈদের পরে তা আদায় করবে, তার জন্য তা একটি সাধারণ দান বলে গণ্য হবে । -আবু দাউদ,১৬০৯

৩০শে রমজান সেহরি ও ইফতারের সময়।শুধুমাত্র টাঙ্গাইলের জন্য।
09/04/2024

৩০শে রমজান সেহরি ও ইফতারের সময়।
শুধুমাত্র টাঙ্গাইলের জন্য।

২৯শে রমজান সেহরি ও ইফতারের সময়।শুধুমাত্র টাঙ্গাইলের জন্য।
08/04/2024

২৯শে রমজান সেহরি ও ইফতারের সময়।
শুধুমাত্র টাঙ্গাইলের জন্য।

২৮শে রমজান সেহরি ও ইফতারের সময়।শুধুমাত্র টাঙ্গাইলের জন্য।
07/04/2024

২৮শে রমজান সেহরি ও ইফতারের সময়।
শুধুমাত্র টাঙ্গাইলের জন্য।

06/04/2024

*শবে কদর*
শবে কদর যাকে আরবীতে লাইলাতুল কদর বলা হয়। ঐ রাতে ইবাদত করা এক হাজার মাস (৮৩ বছর থেকেও বেশি) ইবাদত করা থেকে উত্তম। সূরা কদর, আয়াত: ৩

শবে কদর সুনির্দিষ্ট নয়। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে, তোমরা রমাযানের শেষ দশকের বেজোড় রাত্রিতে শবে কদর খোঁজ কর। তাই ২৭ শে রমাযানকে শবে কদর মনে করে রাতে খুব ইবাদত-বন্দেগী করা আর বাকি বেজোড় দিনগুলোকে গুরুত্ব না দেয়া ঠিক নয়। মুআত্তায়ে মালেক, হাদীস: ৮৮৪

Address

Soratoil. Akanda Bari
Tangail
1976

Opening Hours

Monday 07:30 - 16:00
Tuesday 07:30 - 16:00
Wednesday 07:30 - 16:00
Thursday 07:30 - 16:00
Saturday 07:30 - 16:00
Sunday 07:30 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when দারুল কুরআন ইসলামী একাডেমী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to দারুল কুরআন ইসলামী একাডেমী:

Shortcuts

Share

Category