ঘোগা আদর্শ মাকাতিব শিক্ষা বোর্ড

ঘোগা আদর্শ মাকাতিব শিক্ষা বোর্ড

Share

ঘোগা আদর্শ মাকাতিব শিক্ষা বোর্ড।
ঘোগা,গোলাপগঞ্জ সদর ইউনিয়ন, গোলাপগঞ্জ, সিলেট।

ইসলামি শিক্ষা ও জ্ঞানের বিস্তারে কার্যক্রম পরিচালনা কারী একটি প্রতিষ্ঠান।

20/03/2026

ঈদুল ফিতরের নামাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঘোগা মহল্লাবাসীর উদ্যোগ সাউন্ড সিস্টেম উন্নতিকরনের লক্ষ্যে ২৬০ ফিট উন্নত মানের মাইক্রোফোন ক্যাবল সফল ভাবে ট্রায়াল দেওয়া হয়।পাশাপাশি ঘোগা মহল্লার পক্ষ থেকে ঈদগাহের সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করা করা হয়।

#জিজিএম শাহী ঈদগাহে ঈদুল ফিতরের জামাত সকাল ৮:৩০ মিনিটে নির্ধারণ করা হয়।

Photos from ঘোগা আদর্শ মাকাতিব শিক্ষা বোর্ড's post 16/03/2026

আলহামদুলিল্লাহ।
ঘোগা আদর্শ মাকাতিব শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত রমজান মাসব্যাপী পবিত্র কোরআন প্রশিক্ষণ–২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই প্রশিক্ষণে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং তাদের মধ্য থেকে ৮টি ক্যাটাগরিতে ২৪ জন মেধাস্থান অর্জনকারী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

পবিত্র ২৬ রমজান উপলক্ষে ঘোগা জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও মহল্লাবাসীর উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।

আমরা সকল শিক্ষক, দাতা, সহযোগী ও অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাদের সহযোগিতায় এই দ্বীনি উদ্যোগ সফল হয়েছে।

আল্লাহ তায়ালা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের সন্তানদের কোরআনের আলোয় আলোকিত করুন। আমিন।







07/03/2026

ঐতিহাসিক বদর দিবস আজ! ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস। দ্বিতীয় হিজরির এই দিনে ৬২৪ খ্রিস্টাব্দের ১৩ মার্চ মদিনা মুনাওয়ারা থেকে ৮০ মাইল দক্ষিণে ঐতিহাসিক বদর নামক স্থানে সংঘটিত হয়েছিল ইসলামের প্রথম যুদ্ধ ‘বদর’। ইসলামের ইতিহাসে এক বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এ যুদ্ধ। ইসলাম ও মুসলমানদের প্রথম যুদ্ধ ঐতিহাসিক বদর প্রান্তরে অনুষ্ঠিত হয়েছিল। মদিনার মুসলমানদের সঙ্গে মক্কার মুশরিকদের প্রথম বড় যুদ্ধ এটি। 'বদর যুদ্ধ' ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ যুদ্ধের বিজয়ই মদিনায় ইসলামি রাষ্ট্রের ভিত প্রতিষ্ঠার সুযোগ করে দেয়।

আল্লাহ সুবহানহু ওয়া তাআলার বিশেষ সাহায্যে দ্বিতীয় হিজরির ১৭ রমজান মদিনা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে ঐতিহাসিক বদর প্রান্তরে সত্য-মিথ্যার পার্থক্য নিরূপণকারী এ যুদ্ধ সংঘঠিত হয়। আর তাতে ইসলাম ও মুসলমানদের বিজয় অর্জিত হয়। এটি ইসলামের ইতিহাসে বদরযুদ্ধ হিসেবে পরিচিত।

এ যুদ্ধে মানুষের সব ধারণা নাকচ করে দিয়ে প্রায় উপকরণহীন মুষ্টিমেয় দলটিকে জয়ী করেন মহান রাব্বুল আলামিন। সত্য-মিথ্যার চিরন্তন দ্বন্দ্বের ইতিহাসে সংযোজিত হয় নতুন অধ্যায়। তাই শুধু ইসলামের ইতিহাসে নয়, বিশ্ব সভ্যতার ইতিহাসে এ দিনটি অনন্য অবস্থান দখল করে রেখেছে।

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য সীমাহীন। ১৭ রমজানের এ প্রেক্ষাপট ইসলামে বিশেষভাবে সংরক্ষিত। এ দিন ৩১৩ জন সাহাবিকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেতৃত্বে তৎকালীন সময়ের আধুনিক অস্ত্রে সজ্জিত মক্কার কাফের-মুশরিকদের সঙ্গে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল রক্তক্ষয়ী বদর যুদ্ধ। মুসলমানদের মহান আল্লাহ সুবহানহু ওয়া তাআলার এ যুদ্ধে ফেরেশতাদের মাধ্যমে বিশেষভাবে সাহায্য করে ঐতিহাসিক বিজয় দান করেছিলেন।

বদর দিবসে মহান আল্লাহ মুসলিম উম্মাহকে দান করেন মুসলমানদের বিজয়। সব নিয়ামত, মাগফেরাত ও নাজাতে ভরে ওঠুক রোজাদারের আমল ও মন। বদর যুদ্ধের বিজয় হয়ে থাকুক সব বিপদে মুমিন মুসলমানের অনুপ্রেরণা। আল্লাহ তা’আলা বদর যুদ্ধে শাহাদাত বরণকারী সাহাবাদের দান করুন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা, সম্মান ও শান্তি। আমিন।

26/02/2026

নামাজের সময় পিছনে বাচ্চাদের কিচিরমিচির আওয়াজ শুনা না গেলে, পরবর্তী প্রজন্ম নিয়ে ভয় করো।

21/02/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, ঘোগা আদর্শ মাকাতিব শিক্ষা বোর্ডের উদ্যোগে
রমজান মাসব্যাপী পবিত্র কোরআন প্রশিক্ষণ–২০২৬ সফলভাবে চলমান রয়েছে।

শিশু, কিশোরদের অংশগ্রহণে
প্রশিক্ষিত ক্বারি ও আলেমদের তত্ত্বাবধানে নিয়মিত কোরআন শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এর কিছু বাস্তব চিত্র আপনাদের সাথে শেয়ার করা হলো।
এই মহৎ দ্বীনি কার্যক্রমকে আরও সুন্দর ও ধারাবাহিকভাবে পরিচালনা করতে
আপনাদের দোয়া একান্তভাবে কাম্য।

21/02/2026
14/02/2026

পবিত্র রমজানকে অর্থবহ করে তুলতে শিশু ও কিশোরদের জন্য কোরআন শিক্ষার এক অনন্য উদ্যোগ।
ঘোগা আদর্শ মাকাতিব শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায়, দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে
রমজান মাসব্যাপী পবিত্র কোরআন প্রশিক্ষণ - ২০২৬।
শুদ্ধ কোরআন তেলাওয়াত, মৌলিক দ্বীনি শিক্ষা ও আদব-কায়দার বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে
নতুন প্রজন্মকে আলোকিত করতে আমাদের এই প্রয়াস।
সন্তানদের দ্বীনি ভিত্তি মজবুত করতে ভর্তি নিশ্চিত করুন।
রমজান হোক কোরআনের আলোয় আলোকিত।


#পবিত্র_রমজান
#কোরআন_প্রশিক্ষণ
#মাকাতিব_শিক্ষা
#দ্বীনি_শিক্ষা
#শুদ্ধ_কোরআন_তেলাওয়াত
#ঘোগা_আদর্শ_মাকাতিব_শিক্ষা_বোর্ড


Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Golapganj
Sylhet
3160