21/05/2026
আনন্দ ও উৎসবমুখর পরিবেশে আল-ফালাহ একাডেমি অ্যান্ড প্রিন্সিপল উইমেন্স কলেজ এর ১৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং দশঘর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব এমাদ উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত দাতা সদস্য ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব জামাল উদ্দিন সাহেব ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির অন্যতম সম্মানিত সদস্য জনাব আব্দুর রহিম মাহিন সহ অন্যান্য অতিথিবৃন্দ।
উক্ত আয়োজন সুন্দর ও সফল ভাবে সম্পূর্ণ করায় এবং আয়োজন কে সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য যারা সহযোগিতা করেছেন সবাইকে আয়োজক কমিটি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানান আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল জনাব সাইদুর রহমান সায়েম স্যার।