29/12/2025
স্বপ্নবাজ মানুষের কাছে “অসম্ভব” বলে কিছুই নাই।
আপনার গল্প তখনই মানুষের অনুপ্রেরণা হবে, যখন আপনি সাধারণ অবস্থা থেকে অসাধারণ কিছু করে দেখাবেন। আর ঠিক তেমনই আমাদের চ্যালেঞ্জিং ব্যাচের ২ জন স্টুডেন্ট অসাধারণ কিছু করে দেখিয়েছেন—তাই তাদের গল্প নতুনদের জন্য পথ দেখানো এক জীবন্ত উদাহরণ।
দুই বন্ধুর পরিশ্রম আজ কথা বলছে।
একসাথে IELTS জার্নি, একসাথে জয়ী হওয়া—এটাই প্রমাণ করে দেয় সঠিক দিকনির্দেশনা আর অদম্য পরিশ্রম থাকলে সাফল্য অনিবার্য।
মাত্র দেড় মাস সময়, বেসিক প্রায় নাই—সেই জায়গা থেকে দিন-রাত এক করে পরিশ্রম করে তারা নিজেদের গন্তব্যে পৌঁছেছেন। এটা সম্ভব হয়েছিল তখনই, যখন তারা পরিশ্রমকেই হাতিয়ার হিসেবে গ্রহণ করেছিলেন। চ্যালেঞ্জিং ব্যাচকে তারা সত্যিই এফেক্টিভভাবে প্রমাণ করেছেন। এটাই চ্যালেঞ্জের পাওয়ার।
তাদের মতো IELTS ফাইটারদের পেয়ে আমরা সত্যিই গর্বিত।
যে ব্যক্তি নিজের উপর বিশ্বাস রাখে, যে মানুষ নিজের পরিশ্রমের উপর আস্থা রাখে—সেই মানুষ কখনো হারতে পারে না।
সুখে-দুঃখে শুরু থেকেই আমরা স্টুডেন্টদের পাশে ছিলাম, এবং শেষ পর্যন্ত থাকি। দায়িত্ব আর কর্তব্য এমন এক জিনিস, যা আপনাকে রাতে ঘুমাতে দেয় না। আমরা বিশ্বাস করি—আমাদের স্টুডেন্টরাই আজকের অর্জন দিয়ে আগামী দিনের জন্য আরও ভালো কিছুর ভিত্তি গড়ে তুলবে।
আপনাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা।
আপনারা যেনো আরও অনেক দূর এগিয়ে যান—এই কামনাই করি। চ্যালেঞ্জিং আইকন টিম সবসময় আপনাদের সাথে রয়েছে।
দেখা হচ্ছে আবার ২ তারিখ, শ্রীমঙ্গল ট্যুরে। 🌿