হাফিজ শাহ মো. মুস্তাফিজুর রহমান রহঃ মেধাবৃত্তি অনুষ্ঠান ২০২৬।
আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্ট ।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্ট ।, Education Website, Balaut saheb bari, Rotongonj, zakigonj, sylhet, Sylhet.
01/04/2026
জকিগঞ্জে আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্টের মেধা বৃত্তি বিতরণী অনুষ্ঠান সম্পন্ন |
আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে হাফিজ শাহ মুস্তাফিজুর রহমান রহ. মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান জকিগঞ্জের বালাউট ছাহেব বাড়িস্থ কনফারেন্স হলে ২৮ মার্চ (২০২৬) শনিবার সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা মুফতি শাহ মো. উবায়দুর রহমান বড় ছাহেবজাদায়ে বালাউটি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন- হবিবপুর কেশবপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হাকিম, ট্রাস্টের পৃষ্ঠপোষক হাফিজ মাওলানা শাহ মোহাম্মদ ওলিউর রহমান ছাহেবজাদায়ে বালাউটি, লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ জিয়াউর রহমান, আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্ট এর চেয়ারম্যান মাওলানা শাহ মো. মুনিবুর রহমান, জালালপুর ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক ও বিশিষ্ট লেখক শামছুল হক বিন আফতাব, নবারুন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আবু ইউসুফ, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল কুদ্দুছ চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না।শিক্ষকবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য দেন ছবড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আল ছাদিক।
প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব, বুযুর্গ অধ্যক্ষ আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব (রহ.)-এর নামে প্রতিষ্ঠিত 'আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্ট' কর্তৃক আয়োজিত 'হাফিজ শাহ মুস্তাফিজুর রহমান (রহ.)' নামে মেধা বৃত্তি পরীক্ষা গত ১৯ ডিসেম্বর ২০২৫ ইং সকাল ০৯ ঘটিকায় ৩ নং কাজলসার ইউপিভূক্ত রতনগঞ্জস্থ বালাউট দারুল কুরআন মাদরাসা, জি এম সি একাডেমি এবং চাইল্ডহোম একাডেমি ভেন্যুতে অনুষ্ঠিত হয়।
আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্ট এর চেয়ারম্যান মাওলানা শাহ মুনিবুর রহমান বালাউটি বলেন- জকিগঞ্জের ৬১ টি প্রাথমিক, কিন্ডারগার্টেন ও ইবতেদায়ী প্রতিষ্ঠানের ১০৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিশেষ করে উক্ত পরীক্ষায় প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণ বেশ প্রাণবন্ত ও উৎসবমুখর করে তুলেছিল পরীক্ষাকে। এই শ্রেণির বৃত্তি পরীক্ষা নেওয়া ছিল একটি ব্যতিক্রমী উদ্যোগ, যা ইতিপূর্বে কোনো ট্রাস্টের পক্ষে করতে দেখা যায়নি। আমাদের ট্রাস্ট থেকে তা সম্পন্ন করতে পারায় অত্যন্ত আনন্দিত। সেই আনন্দকে স্মরণীয় করে রাখার জন্য এবং কোমলমতি শিশুদের অনুপ্রাণিত করতে প্রাক-প্রাথমিক শ্রেণির অংশগ্রহণকারী যারা মেধা বৃত্তি পাননি সবাইকে আজ বিশেষ পুরস্কার প্রদান করা হচ্ছে।
হাফিজ মাওলানা মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হামিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা সুলতান আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাহেবজাদায়ে বালাউটি মাওলানা শাহ মো. মাহবুবুর রহমান, ছাহেবজাদায়ে বালাউটি শাহ মো. মাসুকুর রহমান, ছাহেবজাদায়ে বালাউটি মাওলানা শাহ মো. মুছাদ্দিকুর রহমান, মাওলানা কবি মাহবুবুর রহীম, আবুল কালাম ফনিক, প্রবাসী সোহেল চৌধুরী, হাফিজ আব্দুল হালিম, হাফিজ মাওলানা আনছার হোসেন, হাফিজ আব্দুল ওয়াহিদ, হাফিজ জুনেদ আহমদ, মাওলানা আজহারুল ইসলাম, আশিক আহমদ খান, শাহ মো, আবু তাহের প্রমুখ। শুরুতে কুরআন থেকে তিলাওয়াত করেন বালাউট দারুল কোরআন মাদরাসার ছাত্র আব্দুল্লাহ জামাল, হামদ-নাত পরিবেশন করেন বালাউট দারুল কোরআন মাদরাসার ছাত্র আছিম চৌধুরী তালহা। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে আপ্যায়নের প্যাকেট প্রদান করা হয়।
আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে হা. শাহ মুস্তাফিজুর রহমান রহ. মেধাবৃত্তি অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দিচ্ছেন-
ছবড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী সাদিয়া আল ছাদিক ।
27/03/2026
আসসালামু আলাইকুম
জনাব
আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে হাফিজ শাহ মুস্তাফিজুর রহমান রহ. মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান আগামী ২৮ মার্চ ২০২৬ ইংরেজি শনিবার সকাল ১১ ঘটিকার সময় বালাউট ছাহেব বাড়ি সংলগ্ন মাঠে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হইবে।
বিঃদ্র. - প্রাক-প্রাথমিক শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।
বৃত্তি বিতরণী অনুষ্ঠানের তারিখ পরিবর্তন প্রসঙ্গে দুঃখপ্রকাশ
আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্ট-এর উদ্যোগে আয়োজিত হাফিজ শাহ মুস্তাফিজুর রহমান (রহ.) মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫-এর বৃত্তি বিতরণী অনুষ্ঠান আগামী ১৬ ফেব্রুয়ারি, সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
অনিবার্য কারণবশত উক্ত অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের নিকট আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করা হলো।
পুনঃনির্ধারিত তারিখ ও সময় পরবর্তীতে যথাসময়ে সকলকে অবহিত করা হবে, ইনশাআল্লাহ।
ধন্যবাদান্তে
বৃত্তি বিতরণী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি
আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্ট
বালাউট ছাহেব বাড়ি
জকিগঞ্জ, সিলেট।
30/12/2025
আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্ট কর্তৃক গৃহীত প্রাক-প্রাথমিকসহ প্রাইমারী স্তরে
* হাফিজ শাহ মোস্তাফিজুর রহমান মেধা বৃত্তি পরীক্ষা "২৫ এর ফলাফল ২৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে প্রকাশ হয়েছে।
পরীক্ষানুষ্ঠানসহ সার্বিক কার্যক্রমে সহযোগিতা করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকমণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ। অংশ গ্রহণকারী ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন।
প্রাক-প্রাথমিকসহ ব্যতিক্রমী এ উদ্যোগ সফল হওয়ায় আমরা আনন্দিত। ব্যতিক্রমী এসফলতা স্মৃতিময় করে রাখতে পরীক্ষায় অংশ গ্রহণকারী প্রাক-প্রাথমিক শ্রেণির কোমলমতি সকল শিশুকে বিশেষ পুরস্কারের আওতায় নিয়ে আসা হয়েছে।
ট্রাস্টের সম্মানিত উপদেষ্টাসহ সকল দায়িত্বশীলের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
শুভেচ্ছান্তে
শাহ মো. মুনিবুর রহমান
চেয়ারম্যান
আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্ট
বালাউট ছাহেব বাড়ি,
জকিগঞ্জ, সিলেট।
29/12/2025
আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্টের আয়োজনে হাফিজ শাহ মো. মুস্তাফিজুর রহমান (রহ.) মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ এর ফলাফল আজ (২৯/১২/২০২৫) প্রকাশ করা হয়েছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলায় সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই পরীক্ষায় উপজেলার ৬৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে এটি ছিল একটি অনুপ্রেরণামূলক আয়োজন।
🏆 প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল (শীর্ষ ৫):
🥇 ১ম স্থান: ইছামতি ক সরকারি প্রাথমিক বিদ্যালয়
🥈 ২য় স্থান: শাহজালাল ক্রিয়েটিভ স্কুল
🥉 ৩য় স্থান: রাইজিং সান কিন্ডারগার্টেন
🏅 ৪র্থ স্থান: গোল্ডেন একাডেমি
🏅 ৫ম স্থান: চাইল্ডহোম একাডেমি
এই সফল আয়োজনের জন্য আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্টের সম্মানিত উপদেষ্টা, দায়িত্বশীলবৃন্দ, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আল্লামা বালাউটি ছাহেব রহ. এর পুত্র শিক্ষানুরাগী, সংঘঠক, সাহিত্যিক, পরোপকারী ইত্যাদি গুণে গুণান্বিত একজন আদর্শবান ব্যক্তি মরহুম হাফিজ শাহ মো. মুস্তাফিজুর রহমান (রহ.)-এর আদর্শকে ধারণ করে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা ও নৈতিক শিক্ষার প্রসারে এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা রইল।
🎓 সকল কৃতী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। ✨
মাও. শাহ মো. মুনিবুর রহমান
চেয়ারম্যান
আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্ট
বালাউট ছাহেব বাড়ি,জকিগন্জ,সিলেট।
29/12/2025
আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্ট এর উদ্যোগে হাফিজ শাহ মুস্তাফিজুর রহমান রহ মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ডকুমেন্টারি বিডিও।
- বালাউট ছাহেব বাড়ি,জকিগন্জ,সিলেট।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Sylhet
3190