12/05/2026
এই পৃথিবীর প্রতিটা মেয়ের বাবার উচিত—নিজের মেয়ের জন্য অন্তত একটা নিরাপদ আশ্রয় গড়ে দেওয়া। এমন একটা জায়গা, যেখানে মেয়েটা জীবনভর বলতে পারে, “এটা আমার ঘর।”
মেয়েকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ দেওয়া, পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত হওয়ার সাহস দেওয়া, তারপর বিয়ের সিদ্ধান্ত নেওয়া—এটাই হওয়া উচিত একজন দায়িত্বশীল বাবার ভালোবাসা।
কারণ পৃথিবীটা এখন এমন হয়ে গেছে, একটা নারী সন্তানের মা হওয়ার পরও, সংসারে বছরের পর বছর কাটানোর পরও, অনেক সময় স্বামীর বাড়িটাকে নিজের বাড়ি বলতে পারে না।
নিজের ইচ্ছেমতো কিছু করতে পারে না—শপিং, ঘুরতে যাওয়া, ভালো কিছু খাওয়া, এমনকি নিজের মত প্রকাশ করাও যেন অপরাধ হয়ে দাঁড়ায়।
আর মেয়েদের বলি, নিজের অতীত, নিজের দুর্বলতা, নিজের কষ্ট—সবসময় সবাইকে খুলে বলো না।
কারণ দুনিয়ায় এমন মানুষও আছে, যারা একদিন সেই দুর্বলতাগুলোই তোমার বিরুদ্ধে ব্যবহার করবে।
অনেক সম্পর্কেই দেখেছি, সামান্য বিষয়কে বড় করে, একজন নারীর হৃদয় ভেঙে দেওয়া হয়।
এমনকি বাবার বাড়ির সমস্যাগুলোও কখনো কখনো অপমানের অস্ত্র হয়ে দাঁড়ায়।
মাঝে মাঝে খুব ভাবি…
এই পৃথিবীতে কত অসহায় মেয়ে আছে!
যারা ছোটবেলা থেকেই বাবার আদর পায় না, যত্ন পায় না।
আবার বিয়ের পর স্বামীর কাছ থেকেও ভালোবাসা পাওয়া তো অনেক দূরের কথা।
এখন তো এমন সময় এসেছে, অনেক মেয়ে নিজের বাবার কাছেও নিরাপদ না।
যেখানে বাবার কাছে রাজকন্যার মতো বড় হওয়ার কথা ছিল, সেখানে কেউ কেউ অবহেলা আর অপমান নিয়েই বড় হয়।
অথচ সেই বাবাই অন্য সন্তানদের নিয়ে সুখে জীবন কাটায়, নিজের মেয়ের খবরটুকুও নেয় না।
ভীষণ কষ্ট লাগে এসব অসহায় মেয়েদের জন্য।
আহারে জীবন…
এই দুনিয়ায় কত রকমের না বলা কান্না লুকিয়ে আছে!
হে আল্লাহ, তুমি সকল অসহায় নারীর সহায় হও।
তাদের জীবনে শান্তি দাও, সম্মান দাও, নিরাপদ একটা আশ্রয় দাও।
কারণ চারপাশে প্রতিদিন কত গল্প, কত কষ্ট, কত নীরব চোখের জল দেখছি…
আহারে জীবন… 💔