13/04/2026
১৪ই এপ্রিল ২০২৬ তারিখে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে শাবিপ্রবি প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য মেলায় বরাদ্দকৃত স্টলের লিস্ট যুক্ত করা হলো। স্টলের লোকেশন লিস্টের ছবির ক্যাপশনে দেয়া হয়েছে।
Official page of the Office of the Proctor, SUST.
13/04/2026
১৪ই এপ্রিল ২০২৬ তারিখে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে শাবিপ্রবি প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য মেলায় বরাদ্দকৃত স্টলের লিস্ট যুক্ত করা হলো। স্টলের লোকেশন লিস্টের ছবির ক্যাপশনে দেয়া হয়েছে।
04/03/2026
https://sylheterdak.com.bd/2026/03/107306/
নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে শাবি প্রক্টর অফিসের ইফতার মাহফিল শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দায়িত্বরত
04/03/2026
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর অফিসের উদ্যোগে আজ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মীদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ই মার্চ ২০২৬ তারিখে একাডেমিক ভবন-এ এর মিনি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি-র ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, যিনি তার বক্তব্যে এই আয়োজনকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন যে গত ৩৪ বছরেও এমন উদ্যোগ আগে দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মোঃ মোখলেসুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে আরও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা (নিরাপত্তা শাখা) মোহাম্মদ ফারুক মিয়া এবং নিরাপত্তা সুপারভাইজার মোঃ তছলিম দেওয়ান, মোঃ বাদশাহ মিয়া ও মোঃ বাজিদ আহমেদ। ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বজায় রাখতে যারা দিনরাত নিরলস পরিশ্রম করেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানাতেই প্রক্টর অফিসের এই মানবিক ও অনন্য আয়োজন।
15/02/2026
জরুরী বিজ্ঞপ্তি
30/01/2026
শাবিপ্রবির ইইই-বিভাগের ছাত্র মুসআব আমিন লালাখালে চোরাবালিতে পড়ে মৃত্যু বরণ করেছেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেনো উনাকে জান্নাত নসীব করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন।
মুসআব আমিনের জানাযার নামাজ আজ রাত ৯.৩০ ঘটিকায় শাবিপ্রবির মুক্তমঞ্চের সামনে হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে৷ যাদের পক্ষে সম্ভব হয়, জানাযার নামাজে অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে৷
18/01/2026
আজ ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে শাবিপ্রবি প্রেস ক্লাবের সাথে প্রক্টোরিয়াল বডির একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন শাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সুসংগঠিত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভায় নির্বাচনকালীন সময়ে প্রক্টোরিয়াল বডির গৃহীত প্রস্তুতি, দায়িত্ব ও করণীয় বিষয়সমূহ তুলে ধরা হয়। পাশাপাশি নির্বাচনকে আরও ফলপ্রসূ ও অংশগ্রহণমূলক করতে বিভিন্ন বিষয়ে গঠনমূলক মতামত ও পরামর্শ বিনিময় করা হয়।
সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
17/01/2026
গত ১৬ই জানুয়ারি ২০২৬, শাবিপ্রবি প্রক্টোরিয়াল বডির সাথে শাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচন কমিশনারদের একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় নির্বাচনকালীন ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচনী সময়ে অনুসরণীয় কর্মপদ্ধতি, দায়িত্ব বণ্টন এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়সমূহ নিয়ে গঠনমূলক ও প্রাঞ্জল আলোচনা হয়।
15/01/2026
গত ১৩–১৪ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সার্বিক শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব প্রক্টরিয়াল বডি সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, শাহপরান হল সংলগ্ন গেটসহ সকল পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রক্টরিয়াল বডি যথাযথভাবে পালন করে। পাশাপাশি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতাকারী সকল শিক্ষক, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।
06/11/2025
আজ ৬ই নভেম্বর, ২০২৫ বিকেলে শাবিপ্রবি ক্যাম্পাসের 'চেতনা ৭১'-এর পাশে দুটি প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনকারী ও ছায়া প্রদানকারী নাগাচুকা গাছ রোপণ করা হয়েছে।
গাছ দুটি যৌথভাবে রোপণ করেন সম্মানিত প্রক্টর প্রফেসর ড. মোখলেসুর রহমান স্যার এবং এস্টেট কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আবুল হাসনাত স্যার।
সোশিওলজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মনিরুজ্জামান স্যার গাছ দুটি এস্টেট অফিসকে উপহার হিসেবে প্রদান করেন।